Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

SSC গ্রুপ ডি কর্মী নিয়োগে বেনিয়ম; কী ভাবে হল চাকরি?২৫ জনের বেতন বন্ধের নির্দেশ

 ৫:১৫ PM     kolkata     No comments   

 

প্যানেলের মেয়াদ ফুরিয়ে গিয়েছে আগেই। এর পরে কী ভাবে নিয়োগ হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্কুল সার্ভিস কমিশনের তরফে গ্রুপ- ডি পদে নিয়োগ নিয়ে হওয়া সেই মামলায় আজ ২৫ জন কর্মীর বেতন বন্ধ করার নির্দেশ দিল আদালত। ডিআই-কে এই নির্দেশ কার্যকর করার কথা বলেছেন বিচারপতি। আজ সেই মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়, কী ভাবে ওই ২৫ জনের নিয়োগ হল, তার ব্যাখ্যা নেই তাদের কাছে। এমনকি নিয়োগ নিয়ে তদন্তের দাবিও জানায় কমিশন।  এরপরই ২৫ জনের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২ বছর ধরে চাকরি করে আসছেন ওই কর্মীরা। 

২০১৬ সালে গ্রুপ ডি কর্মী হিসাবে প্রায় ১৩ হাজার নিয়োগের জন্য সুপারিশ করে রাজ্য। সেই মতো পর্যায়ক্রমে পরীক্ষা ও ইন্টারভিউ নেয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন।  তারপর প্যানেল তৈরি করে। ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও নিয়মবহির্ভূতভাবে প্রচুর নিয়োগ করেছে কমিশন।  ২৫ জনের নিয়োগের সুপারিশ সংক্রান্ত তথ্য তুলে ধরে দায়ের হয় মামলা। এরপরই ওই ২৫ জনের নিয়োগের সুপারিশের নথি-সহ কমিশনের সচিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রয়োজনে সিবিআইকে দিয়ে এই তদন্ত করানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। 

বুধবার এসএসসি সচিব হাই কোর্টে উপস্থিত হন। এসএসসির তরফে জানিয়ে দেওয়া হয়, নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার পরে ওই ২৫ জন চাকরি পান। কীভাবে চাকরি পেলেন তাঁরা, সে সংক্রান্ত প্রশ্ন করে হাই কোর্ট। নিয়োগ সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়। তবে উপযুক্ত নথিপত্র পেশ করা সম্ভব হয়নি। সে কারণে এসএসসি সচিবকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। তিনি বলেন, "সিআইএসএফ দিয়ে অফিস তল্লাশি করাব? নিয়োগে দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত নয়।" দুপুর তিনটের মধ্যে কলকাতা হাই কোর্টে ওই ২৫ জনের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। 

তবে দুপুর তিনটের পর পাওয়া তথ্যে উষ্মাপ্রকাশ করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। ওই ২৫ জন 'ভুয়ো' চাকরিরতের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।  'ভুয়ো' চাকরিরতকে মামলার পক্ষভুক্ত করারও নির্দেশ দেন বিচারপতি। আগামিকাল দুপুর ২টোয় ফের এই মামলার শুনানি হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পুণ্যার্থীদের ভাল খবর; এক টিকিটেই এবার গঙ্গাসাগর

 ৩:১৪ PM     kolkata     No comments   

 

নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। আর তার আগেই পুণ্যার্থীদের জন্য ভাল খবর। ই-স্নানের পর পুণ্যার্থীদের জন্য এবার এক টিকিটেই গঙ্গাসাগর যাওয়ার ব্যবস্থা করতে চলেছে প্রশাসন। এমনই চিন্তাভাবনা করছে রাজ্যের পরিবহন দফতর। ভিড় কমাতে ও যাত্রীদের ভোগান্তি লাঘব করতেই এক টিকিটে গঙ্গাসাগর যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। ওই একটি টিকিটেই পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম।

একইসঙ্গে ওই টিকিটেই ফেরি সফরও করা যাবে। প্রসঙ্গত, যাঁরা বাবুঘাট কিংবা ধর্মতলা থেকে এতদিন গঙ্গাসাগর আসত, তাঁদের লট নাম্বার ৮-এর একটা টিকিট কাটা হত। তারপর তাঁকে ভেসেলে করে মুড়িগঙ্গা নদী পেরনোর জন্যও লাইন দিয়ে টিকিট সংগ্রহ করতে হত। ভেসেল করে গিয়ে কচুবেড়িয়া নামার পর আবার একটা টিকিট কেটে তারপর বাসে চাপতে হত। ফলে একজন পুণ্যার্থীকে ধর্মতলা থেকে আসতে ৩টি জায়গায় ৩ বার লাইন দিয়ে টিকিট কাটতে হত। এই কারণে ভিড় যেমন বেশি হত। তেমনই ভোগান্তিও পোহাতে হত। এখন একেবারে বাবুঘাট বা ধর্মতলা থেকে গঙ্গাসাগরের উদ্দেশে টিকিট কাটলে, তা দিয়েই সরাসরি গঙ্গাসাগরে যেতে পারবেন তীর্থযাত্রীরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর!

 ২:৪৯ PM     kolkata     No comments   

 

রাবরই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য। এবার ১ জানুয়ারিকে স্টুডেন্টস ডে অর্থাৎ ছাত্র দিবস হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে তিনি বললেন, "বছরের প্রথমদিন পড়ুয়াদের জন্য উৎসর্গ করব আমরা।" 

বুধবার মধ্যমগ্রামের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, '"বছরের প্রথমদিন পড়ুয়াদের জন্য উৎসর্গ করব আমরা। আমরা ১২ জানুয়ারি যুব দিবস পালন করি। কন্যাশ্রী দিবস পালন করি। কিন্তু ছাত্রদের জন্য কোন দিন নেই। বছরের প্রথম দিন, ১ জানুয়ারি তাই ছাত্র দিবস হিসেবে পালন করা হবে।" 

ওই বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন চক্রবর্তী, বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান, বারাকপুরের বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী -সহ উত্তর ২৪ পরগনার জেলার পুলিশ সুপার, জেলাশাসকরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বড় সিদ্ধান্ত; এবার থেকে দিনে ছ'ঘণ্টা সময় অফিসে

 ২:২৯ PM     India     No comments   

 



অফিসের নির্ধারিত ছুটির সময় পেরিয়ে যাওয়ার পরেও থাকতে হচ্ছে অফিসে! বাড়তি কাজের চাপ সামলাতে আগেভাগেই পৌঁছে যেতে হচ্ছে! এমন সম্ভাবনায় এ বার ইতি টানতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস। এমনকি, দৈনিক কাজের সময়ের পুরনো ধারণাও বদলে ফেলতে চলেছে এই সংস্থা। 

রতন টাটার সংস্থা চায়, আগামী পাঁচ বছরের মধ্যে কাজের সময়সীমা যেমন দিনের ২৫ শতাংশের বেশি না হয়।

২৪ ঘণ্টার মধ্যে মাত্র এক চতুর্থাংশ, অর্থাৎ দিনে ঘণ্টা ছ'য়েক সময় অফিসের জন্য দিতে হবে কর্মীদের। সংস্থার তরফে বলা হয়েছে— 'এটা ২৫/২৫ মডেল'। 

অতিমারি পরিস্থিতির কারণে টিসিএস কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছেন, আগামী পাঁচ বছর মাত্র ২৫ শতাংশ কর্মী অফিসে এসে কাজ করবেন। বাকি ৭৫ শতাংশ কাজ করবেন বাড়ি থেকেই। ২০২৫ সাল পর্যন্ত ২৫ শতাংশ কর্মী দিয়েই অফিস চালানো হবে। বাকিরা বাড়ি থেকে কাজ করলেই হবে। কারণ, উৎপাদনশীলতা ১০০ শতাংশ সচল রাখতে এর বেশি সংখ্যক কর্মীকে অফিসে আনানোর প্রয়োজন আছে বলে মনে করে না টিসিএস। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SSC সচিবকে ভর্ৎসনা; এদিন তথ্য দিতে না পারলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতির

 ২:১৮ PM     kolkata, Sports     No comments   

 


কলকাতা হাইকোর্ট তীব্র ভর্ৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের অনিয়ম নিয়ে আজ কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল স্কুল সার্ভিস কমিশনের। আজ বেলা ৩টোর মধ্যে প্রয়োজনীয় নিয়োগের কাগজপত্র না দেখাতে পারলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদালতের তরফে।

যদিও এ দিন স্কুল সার্ভিস কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের কাছে নথি পেশের জন্য আরও কিছুটা সময় চাওয়া হয়েছিল। কিন্তু, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে সাফ জানিয়ে দেন, তিনি কমিশনকে এ নিয়ে আর সময় দেবেন না।  

এ দিন স্কুল সার্ভিস কমিশনের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বেলা ৩ টোর মধ্যে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ সংক্রান্ত নথি আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে প্রাক্তন ভারতীয় অধিনায়ক!

 ২:০৫ PM     Sports     No comments   

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের-এর পরবর্তী গন্তব্য ICC। এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার গুরুত্বপূর্ণ পদে অভিষেক হতে চলেছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একটি ক্রিকেট ওয়েব সাইটে প্রকাশিত খবর অনুযায়ী এমন খবর পাওয়া গিয়েছে। এতদিন ওই পদে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। ২০১২ সাল থেকে তিনি আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন।

প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডের পরিবর্তে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১৬ সালে তাঁকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়। পরে ২০১৯ সালে ফের একবার কুম্বলেকে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়। পরপর তিনবার নিয়োগের পর, এবার সেই পদে বসছেন বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আইসিসি সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্রিকেট কমিটির পর্যবেক্ষক পদ থেকে সরিয়ে এবার সরাসরি চেয়ারম্যান করা হল। আইসিসি ক্রিকেট কমিটির কাজ হল ক্রিকেট সংক্রান্ত নিয়ম এবং বিধানগুলিকে সঠিকভাবে বলবৎ করা। একই সঙ্গে আরও একটি ভাল খবর রয়েছে বিসিসিআই-র জন্য । সূত্রের খবর, ক্রিকেট নিয়ামক সংস্থা এবার বিসিসিআই’র সঙ্গে মিলিতভাবে কর সংক্রান্ত বিষয়ের দায়িত্ব ভাগাভাগি করে নিতে সম্মত হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল-কলেজ!

 ১২:০০ PM     India     No comments   

বাড়ি থেকে বেরোলেই চোখ জ্বলছে। তার সঙ্গে কাশি, হাঁচি। অনেকেরই শ্বাস নিতে পারছে না।  রাজধানী দিল্লির হাওয়া খারাপ, তাতে নতুনত্ব কিছু নেই। কিন্তু নতুন হল, হাওয়া যে এতটা খারাপ অবস্থায় পৌঁছেছে, তা প্রথমবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীর বাসিন্দারা।

ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য দিল্লি ও আশেপাশের স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্ধেক কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর নির্দেশ দিয়েছে। 

মঙ্গলবার রাতে জারি করা ৯ পাতার নির্দেশিকায় সিএকিউএম এনসিআর-এর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা বৃহত্তর দিল্লি) অন্তর্গত রাজ্য সরকারগুলোকে পরামর্শ দিয়েছে, যেন ২১ নভেম্বর পর্যন্ত অন্তত প্রতি কার্যালয়ে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করানো হয়। এনসিআর এলাকায় পড়ছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ। বেসরকারি কার্যালয়গুলোকেও বাধ্যতামূলক ভাবে অর্ধেক কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর নির্দেশিকা পালন করতে । 

ইতিমধ্যে অফিস-কাছারিতে ওয়ার্ক ফ্রম হোম-ই শুধু নয়, স্কুল-কলেজও ফের ফিরছে অনলাইনে। ঠিক যেমন হয়েছিল করোনা লকডাউন চলার সময়। সিএকিউএম-এর নির্দেশে দিল্লি তথা এনসিআর এলাকায় সমস্ত ধরনের নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates