Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

স্কুলের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল আদালত!

 ৩:২০ PM     kolkata     No comments   

  

ইতিমধ্যে শুরু হয়েছে CBSE বোর্ডের টার্ম ১-এর পরীক্ষা। অফলাইন মাধ্যমে খাতায় কলমে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে, আরেক সর্বভারতীয় বোর্ড CISCE-র বোর্ড পরীক্ষার প্রথম টার্ম শুরু হতে চলেছে আগামী ২২ নভেম্বর থেকে।

এই পরীক্ষাও অফলাইন মাধ্যমে খাতায় কলমে গ্রহণ করা হবে। তবে করোনা আবহে অফলাইনে পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছে পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই পরীক্ষা নেওয়া হোক। 

দুই বোর্ডের মোট ৬ পড়ুয়া এই মর্মে দেশের শীর্ষ আদালতের কাছে তাঁদের আর্জি পেশ করে। বৃহস্পতিবার ছিল সেই আর্জির শুনানির দিন। এই ছয় পড়ুয়ার আইনজীবী যেই রিট পিটিশনটি আদালতে দায়ের করেছিলেন, এই পিটিশনটি নামঞ্জুর করে দিয়েছে আদালত। শুনানি চলাকালীন বোর্ডের তরফে আদালতকে জানানো হয় যে এই মুহূর্তে অনলাইন মাধ্যমে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা খুবই কঠিন কাজ। বোর্ডের আইনজীবীরা জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এই বছর একটি ক্লাসরুম শুধুমাত্র ১২জন পড়ুয়াকে বসার অনুমতি প্রদান করা হয়েছে। কাজেই আবেদনকারীরা যেই বিষয়গুলি নিয়ে চিন্তিত রয়েছেন, তার যথেষ্ট খেয়াল রাখা হচ্ছে।


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জানুয়ারিতে রাজ্যে ফের 'দুয়ারে সরকার'; দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

 ৩:০২ PM     kolkata     No comments   

 

ইতিমধ্যে বড় সাফল্য পেয়েছে রাজ্য সরকারি প্রকল্প 'দুয়ারে সরকার' প্রকল্পের। চলতি বছর বেশ কয়েক দফায় এই প্রকল্পের কাজকর্ম ইতিমধ্যে হয়েছে। এর পর আগামী বছরের শুরুতেই ফের এই প্রকল্প চালু হবে। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনক্ষণও জানিয়ে দিয়েছেন নেত্রী। ২ থেকে ১০ জানুয়ারি এবং ২০ থেকে ৩১ জানুয়ারি এই দু-দফায় রাজ্যের ক্যাম্প করে চলবে 'দুয়ারে সরকার'। করোনা কালে সকলের কাছে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে 'দুয়ারে সরকার' প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই প্রকল্প ব্যাপক সাফল্যের মুখ দেখেছে। কোনওরকম জটিলতা ছাড়া, অত্যন্ত কম সময়ের মধ্যে বিভিন্ন ক্যাম্প থেকে প্রয়োজনীয় সরকারি পরিষেবা পেয়েছে রাজ্যের মানুষ। এমনকী বহুদিন ধরে আটকে থাকা সার্টিফিকেটও পেয়ে গিয়েছেন তাঁরা। এই 'দুয়ারে সরকার' প্রকল্পের মাধ্যমে প্রায় ৮০ শতাংশ কাজই শেষ হয়ে গিয়েছে। বাকিটুকুও করে দিতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

আর সেই লক্ষ্যপূরণেই নতুন বছরের শুরুতে এই প্রকল্পের কাজ নিয়ে আসছে রাজ্য সরকার। দু দফায় হবে শিবির। ২ থেকে ১০ জানুয়ারি এবং ২০ থেকে ৩১ জানুয়ারি হবে 'দুয়ারে সরকার'-এর ক্যাম্প। বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক থেকে সমস্ত সরকারি আধিকারিকদের সামনেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

অপরদিকে, ভাল খবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। হাওড়াতে আসতে চলেছে বিনিয়োগ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দেন।  সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির সরকারি আধিকারিক এবং আমলারা। এছাড়াও এদিনের বৈঠকে ছিলেন জেলার বিধায়ক এবং মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'হাওড়ায় একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে। আগামী দুই বছরে সম্ভাব্য বিনিয়োগ আসতে চলেছে ১০ হাজার ৪৮০ কোটি টাকা। কর্মসংস্থান হবে ১ লাখ ১৬ হাজার মানুষের। ' অর্থাৎ হাওড়াতে শিল্পে বিনিয়োগের ফলে রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে, ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি আরও বলেন, 'জমি নিয়ে যাতে শিল্পপতিদের কোনও সমস্যায় না পড়তে হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।' এদিন জেলায় ৬০টি সুসস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে হাওড়ায় ২২৩টি সুস্বাস্থ্য কেন্দ্র চালু করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বড় খবর; রাজ্যে দ্রুত কর্মসংস্থান হবে ১ লাখ ১৬ হাজারের; ঘোষণা মুখ্যমন্ত্রীর

 ২:২৫ PM     kolkata     No comments   

 

ভাল খবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। হাওড়াতে আসতে চলেছে বিনিয়োগ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দেন।  সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির সরকারি আধিকারিক এবং আমলারা।

এছাড়াও এদিনের বৈঠকে ছিলেন জেলার বিধায়ক এবং মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'হাওড়ায় একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে। আগামী দুই বছরে সম্ভাব্য বিনিয়োগ আসতে চলেছে ১০ হাজার ৪৮০ কোটি টাকা। কর্মসংস্থান হবে ১ লাখ ১৬ হাজার মানুষের। ' অর্থাৎ হাওড়াতে শিল্পে বিনিয়োগের ফলে রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে, ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি আরও বলেন, 'জমি নিয়ে যাতে শিল্পপতিদের কোনও সমস্যায় না পড়তে হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।' এদিন জেলায় ৬০টি সুসস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে হাওড়ায় ২২৩টি সুস্বাস্থ্য কেন্দ্র চালু করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

যমজ সন্তানের মা হলেন নায়িকা!

 ২:১৫ PM     Entertainment     No comments   

 

আজ, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন প্রীতি জিন্টা। সারোগেসির মাধ্যমে মা হলেন এই জনপ্রিয় নায়িকা। প্রীতি ও জেনে গুডএনাফের সংসারে দুই নতুন অতিথি। যমজ সন্তানকে বাড়িতে ওয়েলকাম জানিয়েছেন তিনি। তিনি  লিখেছেন,'আমি আজকে সকলের সঙ্গে একটি দারুণ খবর ভাগ করে নিতে চাই।

আমি আর জেনে আনন্দে আত্মহারা, অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের দুই সন্তান জাই জিন্টা গুডএনাফ ও জিয়া জিন্টা গুডএনাফকে আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি।' এর পাশাপাশি নায়িকা আরও জানিয়েছেন জীবনের এই নতুন অধ্যায়কে ঘিরে কতটা উচ্ছ্বসিত তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর ডাক্তার, নার্স ও সারোগেটকে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের ৫০ শতাংশ কর্মীর ওয়ার্ক ফ্রম হোম!

 ২:০৪ PM     India     No comments   

 


বাড়ি থেকে বেরোলেই চোখ জ্বলছে। তার সঙ্গে কাশি, হাঁচি। অনেকেরই শ্বাস নিতে পারছে না।  রাজধানী দিল্লির হাওয়া খারাপ, তাতে নতুনত্ব কিছু নেই। কিন্তু নতুন হল, হাওয়া যে এতটা খারাপ অবস্থায় পৌঁছেছে, তা প্রথমবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীর বাসিন্দারা।

ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য দিল্লি ও আশেপাশের স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

অর্ধেক কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর নির্দেশ দিয়েছে। 

মঙ্গলবার রাতে জারি করা ৯ পাতার নির্দেশিকায় সিএকিউএম এনসিআর-এর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা বৃহত্তর দিল্লি) অন্তর্গত রাজ্য সরকারগুলোকে পরামর্শ দিয়েছে, যেন ২১ নভেম্বর পর্যন্ত অন্তত প্রতি কার্যালয়ে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করানো হয়। এনসিআর এলাকায় পড়ছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ। বেসরকারি কার্যালয়গুলোকেও বাধ্যতামূলক ভাবে অর্ধেক কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর নির্দেশিকা পালন করতে । 

ইতিমধ্যে অফিস-কাছারিতে ওয়ার্ক ফ্রম হোম-ই শুধু নয়, স্কুল-কলেজও ফের ফিরছে অনলাইনে। ঠিক যেমন হয়েছিল করোনা লকডাউন চলার সময়। সিএকিউএম-এর নির্দেশে দিল্লি তথা এনসিআর এলাকায় সমস্ত ধরনের নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শিক্ষকদের কড়া বার্তা দিল বিকাশ ভবন!

 ১২:০৪ PM     kolkata     No comments   

 

সম্প্রতি বঙ্গে খুলেছে স্কুল। স্কুল খুলতেই নানা অভিযোগ সামনে আসতে শুরু করেছে। একাধিক স্কুলের অ্যাটেনডেন্স রিপোর্ট ১১টার মধ্যে জমা পড়ছে না বলে অভিযোগ। ডিআই মারফত প্রধান শিক্ষকদের কড়া বার্তা দিল বিকাশ ভবন। ১১ টার মধ্যেই জমা দিতে হবে অ্যাটেনডেন্স রিপোর্ট।

মেনে চলতে হবে পর্ষদ ও সংসদ নির্ধারিত নির্দিষ্ট সময়সীমা। কড়া নির্দেশ শিক্ষা দফতরের। 

প্রায় ২০ মাস পর খুলল স্কুল। কোভিডের লড়াইয়ে বিধি মানার চ্যালেঞ্জ শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীর মধ্যেও। প্রথম দিন প্রায় ৭২ শতাংশ হাজিরা নিয়ে সচল নবম থেকে দ্বাদশ। যদিও শিফট ভাগ করে অর্ধেক পড়ুয়াদের নিয়ে ক্লাস চললেও কোভিড বিধি পালনে কার্যত হিমশিম খেতে হয়েছে বহু স্কুল কর্তৃপক্ষকে। 

হাসি হাসি মুখ নিয়ে স্কুলে পা পড়ুয়াদের, তবে কোথাও যেন লুকিয়ে সমস্যা। কোভিডে অর্থ সঙ্কটের ভয়াবহ পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়াতে একদল কিশোর যেন লড়াই করে চলেছে অনবরত। ব্যস্ত দু'হাতে ফের বই খাতা কলম ফেরানোই এখন চ্যালেঞ্জ। 

প্রায় ২০ মাস পর তালামুক্ত নবম থেকে দ্বাদশ শ্রেণি। স্কুল-মামলা খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। স্কুল খোলার বিষয়ে আপাতত হস্তক্ষেপ করতে নারাজ হাইকোর্ট।  জনস্বার্থ মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্কুল খোলার পরের দিনই বাড়ল চিন্তা; রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

 ১২:২২ AM     kolkata     No comments   

 

রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা আবার কিছুটা বাড়ল। এদিন করোনা মুক্ত হওয়ার সংখ্যা আক্রান্তের থেকে কম। যদিও কিছুটা স্বস্তির খবর হল,রাজ্যে করোনা পজিটিভিটি রেট রিপোর্ট। এবার সেটা বেশ কিছুটা কমলো।

একই সঙ্গে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমলো। যদিও তাতে স্বস্তির সেরকম কোনও আশা দেখছেন না চিকিৎসকরা। কারণ এখনো রাজ্যের সর্বত্র বহু মানুষ মাস্ক পরছেন না এবং সঠিকভাবে করোনা রোধে নিয়ম বিধি পালন করছেন না। 

আজ দেশে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা হঠাৎ করে অনেকটা বেড়ে যায়। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয। এখনও রাজ্যে করোনা ভাইরাসের চোখরাঙানি চলছেই। রাজ্যের প্রতিটি জেলাতেই প্রতিদিন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। 

রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থ হয়েছেন ৮৩০ জন। তবে পজিটিভিটি রেট বা সক্রিয়তার হার একধাক্কায় কমেছে অনেকটাই। গতকাল সক্রিয়তার হার ২.২১ শতাংশ। আজ তা নেমেছে ২-এর নীচে। সক্রিয়তার হার ১.৯৭ শতাংশ। গত একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ৮৫০ টি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates