Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

একটাও সিট জিতবে না শুভেন্দু;বিস্ফোরক সৌমিত্র

 ৯:৪৬ PM     kolkata     No comments   

 

দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খাঁর বিরোধ আগে বহু বার প্রকাশ্যে এসেছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে নিয়ে বঙ্গ বিজেপিতে অস্বস্তি নতুন ঘটনা নয়। তবে এবার ফাঁস হল এক অডিয়ো ক্লিপ, যেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল পড়ে গিয়েছে। তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে তিনটের বেশি আসন পাবে না বিজেপি।

এমনকি তিনি নিজে জিতবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সাংসদ। তাঁর দাবি, পূর্ব মেদিনীপুরে একটা আসনও জিততে পারবেন না শুভেন্দু অধিকারী। সদ্য বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া তিন সাংসদ 'কোনও কাজের নয়' বলেও উল্লেখ করেছেন তিনি। অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি 'কলকাতা নিউজ ডট ইন' কর্তৃপক্ষ। তবে এই অডিয়ো ক্লিপ যে নতুন করে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়াল, তা বলা্র অপেক্ষা রাখে না। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিপুল শিক্ষক নিয়োগ; যাবতীয় মামলার শুনানি করার চেষ্টা করছে উচ্চ আদালত

 ৮:৫০ PM     kolkata     No comments   

 

শিক্ষক নিয়োগ নিয়ে ভাল খবর। সম্প্রতি ১৫ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় এই ঘোষণা করেছেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের জট কাটলে আগামী দু-মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সবটাই অনলাইনে হওয়ায় স্বচ্ছতা রয়েছে। এর পরে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় তার বাস্তবায়ন হয়েছে। 

দ্রুত নিয়োগ জটিলতা কাটানোর জন্য আইনজীবীদের কাছ থেকে আইনি পরামর্শও নিচ্ছে রাজ্য সরকার। এ ক্ষেত্রে রাজ্য সরকারকে মামলাকারীদের সমস্যা সমাধানের জন্য হাইকোর্ট তিন মাস সময় দিয়েছে।

এর আগে এসএসসির ছয় ঊর্ধ্বতন আধিকারিক প্রতিদিন মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন। যার রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 

আদালত সূত্রের পাওয়া খবর, বর্তমানে আদালতে প্রায় ৫০০০ জন শিক্ষার্থীর মামলার এখনও পর্যন্ত কোনও রকম নিষ্পত্তি হয়নি। গত ৮ অক্টোবর পর্যন্ত প্রায় ১৩০০ জন চাকরিপ্রার্থীর শুনানি হয়েছে। এর পর আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও ১২০০ জন মামলাকারীর শুনানি হবে বলে আশা করা হচ্ছে। 

এর পাশাপাশি, চলতি বছরের মধ্যে শিক্ষক(SSC) নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি করার চেষ্টা করছে উচ্চ আদালত। অপর দিকে, রাজ্য সরকারও তাদের তরফে দ্রুত জটিলতা মেটানোর জন্য চেষ্টায় কোনও খামতি রাখছে না। ফলে খুব শীঘ্রই রাজ্যে বিপুল শিক্ষক নিয়োগ হতে চলেছে বলে আশাবাদী শিক্ষা দফতর।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চাঞ্চল্যলকর তথ্য; ওই ২৫ জন কর্মীকে কমিশন নিয়োগ করেনি

 ৪:৫৩ PM     kolkata     No comments   

 

চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের মামলায় আদালতের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। এখনও অবধি স্কুল সার্ভিস কমিশনের কর্তারা যে সকল বক্তব্য পেশ করেছেন আদালতে, তাহা রীতিমতো বেআব্রু। যথা, যাঁহারা গত এক বৎসর সরকারি কর্মচারী হিসাবে সরকারি স্কুলগুলিতে কাজ করা এবং বেতনপ্রাপ্ত পঁচিশ জন কর্মীকে কমিশন নিয়োগ করে নি, নিয়োগের কোনও তথ্যও নাই। কমিশনের তরফে জানান হয়েছে, কমিশন ওই ২৫ জনের সুপারিশ দেয় নি। 

চতুর্থ শ্রেণির কর্মীর নিয়োগ নিয়ে মামলা চলছে আদালতে। কিন্তু নিয়োগে দুর্নীতির অভিযোগ এর আগে বহু বার উঠেছে। উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও প্রায় একই চিত্র দেখা গিয়েছে। নিয়োগের পরীক্ষার ফল এবং অন্যান্য যোগ্যতার ভিত্তিতে প্রস্তুত তালিকায় প্রার্থীদের অবস্থান, পরের প্রার্থী আগে সুযোগ পাওয়ার অভিযোগ, অথবা তালিকা-বহির্ভূত প্রার্থী নিযুক্ত হইবার অভিযোগ বার বার  সামনে এসেছে। আদালতে মামলা চলেছে, প্রার্থীরা নিয়োগের দাবিতে নানা আন্দোলন করেছে।

স্কুলের শূন্য পদ পূরণ করতে দীর্ঘ বিলম্ব হয়েছে। 

উল্লেখ্য, স্কুলে চতুর্থ শ্রেণি বা গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় নতুন মোড়। এর আগে অনিয়মের অভিযোগ উঠেছিল, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এ বার আঙুল উঠল মধ্যশিক্ষা পর্ষদের দিকেও। দুর্নীতি করে ২৫ নয় প্রায় ৫০০ জনের বেশি নিয়োগ করা হয়েছে আদালতে দাবি করলেন মামলাকারীরা। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রত্যেকের নাম, ঠিকানা-সহ তালিকা আদালতে জমা দিতে। 

প্রসঙ্গত, ২০১৬ সালে গ্রুপ ডি কর্মী হিসাবে প্রায় ১৩ হাজার নিয়োগের জন্য সুপারিশ করে রাজ্য। সেই মতো পর্যায়ক্রমে পরীক্ষা ও ইন্টারভিউ নেয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন।  তারপর প্যানেল তৈরি করে।

২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও নিয়মবহির্ভূতভাবে প্রচুর নিয়োগ করেছে কমিশন।  ২৫ জনের নিয়োগের সুপারিশ সংক্রান্ত তথ্য তুলে ধরে দায়ের হয় মামলা। এরপরই ওই ২৫ জনের নিয়োগের সুপারিশের নথি-সহ কমিশনের সচিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রয়োজনে সিবিআইকে দিয়ে এই তদন্ত করানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। 

বুধবার এসএসসি সচিব হাই কোর্টে উপস্থিত হন। এসএসসির তরফে জানিয়ে দেওয়া হয়, নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার পরে ওই ২৫ জন চাকরি পান। কীভাবে চাকরি পেলেন তাঁরা, সে সংক্রান্ত প্রশ্ন করে হাই কোর্ট। নিয়োগ সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়। তবে উপযুক্ত নথিপত্র পেশ করা সম্ভব হয়নি। সে কারণে এসএসসি সচিবকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কর্মসংস্থানের উপর জোর; বিনিয়োগ টানতে ডিসেম্বরে মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 ২:৫২ PM     kolkata     No comments   

 

রাজ্যে ক্রমশ বেকারের সংখ্যা বেড়েই চলেছে। এমন সময় রাজ্যে শিল্প ও বিনিয়োগ টানতে ফের বাণিজ্যনগরী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে আগামী ১ ডিসেম্বরই তিনদিনের সফরে মুম্বই যেতে পারেন তিনি। 

রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে আগামী বছর ২০ এবং ২১ এপ্রিল দু-দিন ধরে চলবে বাণিজ্য সম্মেলন।

করোনা কাঁটায় গত দু'বছর এই সম্মেলন করতে পারেনি রাজ্য সরকার। এবার করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। আর তাই রাজ্যে বিনিয়োগ টানতে আয়োজিত হবে সেই সম্মেলন। তার আগে ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর মুম্বই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

একুশের নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর থেকেই শিল্পায়ন এবং কর্মসংস্থানের উপর জোর দিচ্ছে প্রশাসন। শিল্পবান্ধব পরিস্থিতি তৈরির লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটিও গঠিত হয়েছে। এর মধ্যে মুম্বইয়ে গিয়ে শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে বাংলায় শিল্পায়নের আশা দেখছে রাজ্যবাসী। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের বিয়ে করতে চলেছেন আমির খান!

 ২:২৭ PM     Entertainment     No comments   

 

কিছু মাস আগে দ্বিতীয় স্ত্রী পরিচালক কিরণ রাও-র সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় আমির খানের। দু-জনেই সিদ্ধান্ত নেন, আগামী জীবনে বন্ধু হিসেবে পাশে থাকা সম্ভব, ছেলে আজাদের মা-বাবা হিসেবে পাশে থাকা সম্ভব, কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে আর নয়। তাই ডিভোর্সের পথই বেছে নিচ্ছেন। এই খবর এখন সবাই জানেন। লেটেস্ট যা খবর শোনা যাচ্ছে তাতে তৃতীয় বারের জন্যে ছাদনাতলায় যেতে চলেছেন আমির খান। আপাতত নেটিজেনরা এই আলোচনাতেই মজেছেন।

শুধুমাত্র যে তাঁরা আমিরের তৃতীয় বিয়ের সম্ভাবনা নিয়ে হাসিঠাট্ট করছেন তা নয়, এবার কাকে জীবন সঙ্গিনী করবেন মিস্টার পারফেকশনিস্ট, তা নিয়েও চলছে বিস্তর জল্পনা। 

নেটিজেনদের কথায়, কিছু দিনের মধ্যে নতুন লাইফ পার্টনারকে প্রকাশ্যে আনবেন আমির খান। এখানেই নেটিজেনদের ভবিষ্যদবাণী শেষ হয় না। তাঁদের দাবি কোনও সহ-অভিনেত্রীকেই বিয়ে করবেন আমির খান। তাহলে কি তাঁদের ইঙ্গিত ফতিমা সানা শেখের দিকেই? আমির খান-কিরণ রাও-এর ডিভোর্সের সময় বার বার উঠে এসেছিল ফতিমা সানা শেখের নাম। অভিযোগ, ফতিমার জন্যই নাকি আমির-কিরণের সুখের সংসারে ফাটল ধরেছে। বয়সে প্রায় ২৬-২৭ বছরের ছোট ফতিমার প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন আমির খান। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার পূর্ণ সময় স্কুল খোলার সিদ্ধান্ত; শিক্ষা দফতরের নয়া নির্দেশিকা ঘিরে বিতর্ক

 ১২:৩৬ PM     kolkata     No comments   

প্রায় ২০ মাস স্কুল বন্ধ থাকার পরে মঙ্গলবার থেকে খুলে গিয়েছে রাজ্যের স্কুল-কলেজ। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে পড়ুয়াদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে। অনেক পড়ুয়া ইতিমধ্যে স্কুল ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে চলে গিয়েছে। এখন ওই সব ছাত্রকে ফের স্কুল মুখী করাই শিক্ষকদের কাছে বড় চ্যালেঞ্জ।

এই অবস্থায় স্কুল শিক্ষা দফতর শনিবারও পূর্ণ সময়ের জন্য পড়ুয়াদের ক্লাস করার সুযোগ করে দিতে চাইছে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্কুলগুলোকে সে বিষয় নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে শনিবার পূর্ণ সময়ের জন্য স্কুল খোলা রাখার এই সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষকরা। 

এই প্রসঙ্গে শিক্ষকদের একাংশ মনে করছেন, করোনা কালে স্কুল বন্ধ থাকলেও নিয়মিত কাজ করতে হয়েছে শিক্ষকদের। না পড়ুয়াদের গৃহ পাঠের খাতা, অনলাইনে ক্লাস, মিড-ডে-মিল বিতরণ প্রভৃতি বিষয়ে শিক্ষকদের নিয়মিত নজরদারি চালাতে হয়েছে। ফলে শনিবার পূর্ণ সময়ের জন্য স্কুল খোলা থাকলে শিক্ষকদের অসুবিধা হবে। তাছাড়া শিক্ষকদের একাংশ মনে করেন, বর্তমানে যেভাবে ক্লাস হচ্ছে তাতে ছাত্র-ছাত্রীদের নাভিশ্বাস উঠেছে। অনেক পড়ুয়ায় স্কুলকে বন্দিখানার মতো মনে পড়ছে। কারণ টিফিনেও বেরোতে পারে না। সর্বক্ষণ মাস্ক পড়ে থাকতে হয়। এর ফলে অনেক ছাত্রছাত্রীই হাঁপিয়ে উঠেছে। ফলে ছাত্রছাত্রীরা আদৌও শনিবারে স্কুলে আসবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষকদের একাংশ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি; পড়ুন

 ১২:১৬ PM     kolkata     No comments   

চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত খ্রিস্টান সংখ্যালঘু বাংলা মাধ্যম  স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশকিছু শিক্ষকপদে নিয়োগ করবে দক্ষিণ দিনাজপুরের রাজিবপুর সেন্ট জোসেফ হাই স্কুল।

সহকারী শিক্ষক হিসাবে স্থায়ী পদে নিয়োগ করা হবে। মোট তিনটি শূন্যপদে নিয়োগ করা হবে। সাঁওতালি ভাষা (HS), ভূগোল (পাস) এবং ইংরেজি (পাস) বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। আবেদনকারীর অবশ্যই শিক্ষক প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে। ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসাবে ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। 



Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates