Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ২১ নভেম্বর, ২০২১

স্কুলের সময়সীমা নিয়ে নয়া বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের, দেখে নিন কোন ক্লাস কোন দিন

 ৫:২৭ PM     kolkata     No comments   

 

সম্প্রতি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শুরু হয়েছে। এবার ক্লাসের রিপোর্ট নিয়ে শুক্রবার একটি পর্যালোচনা বৈঠক করে স্কুল শিক্ষা দফতর। প্রত্যেকটি জেলার একজন করে প্রধান শিক্ষক সহ প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।

ওই বৈঠকেই উপস্থিত থাকার প্রধান শিক্ষকদের বেশিরভাগই স্কুলের সময়সীমা কমানোর উপর জোর দেন।

এর পাশাপাশি বর্তমানে যে সময় মেনে ক্লাস হচ্ছে তারও রদবদলের কথা উঠে আসে বলেই সূত্রের খবর। আগে যে নিয়ম মেনে সময় ক্লাস নেওয়া হতো সেই সময় মেনেই ক্লাস নেওয়ার কথাও এ দিনের বৈঠকে কোন কোন প্রধান শিক্ষক প্রসঙ্গ তোলেন। একি সাথে উত্তরবঙ্গের একাধিক প্রধান শিক্ষক স্কুল ছুটির সময় সীমা সাড়ে চারটের বলে আরও এগোনোর প্রস্তাব রাখেন। মূলত স্কুলগুলির হাতেই কখন ক্লাস শুরু হবে বা কখন ক্লাস শেষ হবে তা ছেড়ে দেওয়ার কথা ও ওই বৈঠকে ওঠে বলেই সূত্রের খবর। 

এদিকে, ক্লাস নিয়ে উষ্মা ছড়িয়েছিল শিক্ষকদের একাংশের মধ্যে। করোনাকালে ক্লাসে ছাত্রদের সংখ্যা নিয়েও আপত্তি জানিয়েছিলেন অভিভাবকদের একাংশ। এ বার সপ্তাহের প্রত্যেক দিন নয়, বার ভাগ করে ক্লাসের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে তারা। সেখানে বলা হয়েছে দশম, দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সোম, বুধ এবং শুক্রবার। নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে মঙ্গল এবং বৃহস্পতিবার। শনিবার কোনও ক্লাস হবে না। ক্লাসের সময়সীমাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সকালে ১০টা ৫০ মিনিটে ক্লাস শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। দার্জিলিং এবং কালিম্পঙে ক্লাসের সময়সীমা সমতলের মতো হবে না। সেখানে ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৯টায়। স্কুল ছুটি হবে দুপুর৩টেয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দিল্লির রাজনীতিতে গুরুত্ব বাড়ল; বিজেপির জাতীয় মুখপাত্র হলেন ভারতী ঘোষ

 ৫:০৯ PM     India     No comments   

 

পশ্চিমবঙ্গের গেরুয়া রাজনীতিতে তেমন সফল হতে পারেননি। তবে এবার জাতীয় স্তরে কাজের সুযোগ পেলেন প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। তাকে জাতীয় মুখপাত্র করা হয়েছে। রবিবার বিজেপির জাতীয় মহাসচিবের তরফে বিজ্ঞপ্তি জারি করে তাঁর নতুন পদের কথা ঘোষণা হয়েছে। ভারতী ঘোষের পাশাপাশি আরও চারজনকে জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক কেরিয়ারের এমন এক গুরুত্বপূ্র্ণ মোড়ে এসে স্বভাবতই খুশি ভারতী ঘোষ। 

প্রসঙ্গত, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেছিলেন। ওই বছর তিনি বিজেপির টিকিটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসন থেকে ভোটে লড়েছিলেন। তবে তৃণমূলের তারকা প্রার্থী দেবের কাছে হেরে যান। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

১৫ ডিসেম্বর থেকে পরীক্ষা; সরকারি নির্দেশ ঘিরে বিতর্ক

 ২:১২ PM     kolkata     No comments   

 

স্কুল খুলেছে এখনও এক সপ্তাহ কাটেনি। তার মধ্যেই ১৫ ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষার নোটিশ জারি হয়েছে। তাতেই প্ল্যাকার্ড হাতে প্রধান শিক্ষকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসল ছাত্র-ছাত্রীরা।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া হাইস্কুলে। পড়ুয়াদের দাবি, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ঠিকমতো অনলাইনে ক্লাস হয়নি তাদের। এখনও শেষ হয়নি পাঠ্যক্রমও। এই অবস্থায় পরীক্ষা দেওয়ার জন্য তারা কেউই প্রস্তুত নয়। তাই আরও কিছুদিন সময় দেওয়ার আর্জি জানাতেই এই বিক্ষোভে সামিল হয়েছে তারা। হাবড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জীবন পণ্ডা বলেন, "১৫ ডিসেম্বর থেকে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য আমাদের কাছে সরকারি নির্দেশিকা এসেছে। সেই মতোই নোটিশ দেওয়া হয়েছে। এটা স্কুল কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত নয়। পরীক্ষা কবে হবে বা তার সিলেবাসই বা কি হবে, তা ঠিক করে সরকার। সেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে আমরা সরকারি নির্দেশিকার বাইরে যেতে পারি না।" 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার!

 ১:৩৫ PM     India     No comments   

 

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য ভাল খবর। এবার কেন্দ্রের সরকার শিথিল করল জীবনসঙ্গীর পেনশন সংক্রান্ত নিয়ম। তার ফলে এবার থেকে জীবনসঙ্গীর পেনশনের জন্য বাধ্যতামূলক জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগী-সহ সমাজের সকল শ্রেণির মানুষের জীবনযাত্রার মান ভালো করার লক্ষ্যে এই উদ্যোগ। যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা হলেন দেশের সম্পদ।

যাঁরা দীর্ঘদিন ধরে পরিষেবা প্রদান করেছেন। কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যদি কোনও সংস্থার প্রধান সন্তুষ্ট হন যে কোনও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাঁর হাতে না থাকা কোনও কারণের জন্য নিজের জীবনসঙ্গীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেননি, তাহলে নিয়ম শিথিল করা হতে পারে। যে সব ব্যাঙ্কগুলি পেনশন প্রদান করে থাকে, সেগুলিকে ইতিমধ্যে পরামর্শ দেওয়া হয়েছে যে জীবনসঙ্গী বা পারিবারিক পেনশনভোগী যদি কোনও জয়েন্ট অ্যাকাউন্ট (যা ইতিমধ্যে আছে) বেছে নেন, তাহলে নয়া অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্য করা হবে না। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ভালো হয়। যে অ্যাকাউন্ট জীবনসঙ্গীর সঙ্গে খোলা হবে। 'পেনশন পেমেন্ট অর্ডারে' তাঁর নামে পারিবারিক পেনশনের অনুমোদন থাকবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শিশু পাচারে অভিযুক্ত; আটক স্কুলের প্রধানশিক্ষক

 ১২:৪৫ AM     kolkata     No comments   

 

সরকারি স্কুলের প্রধান শিক্ষক তিনি। তিনিই অভিযুক্ত হলেন শিশু পাচার- এ! এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। প্রধান শিক্ষক সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার কিশোর- কিশোরী পাচারকারী সন্দেহে এক সরকারি স্কুলের প্রধান শিক্ষক সহ ৪ জনকে আটক করল রায়গঞ্জ রেল পুলিশ।

আটক ৪ জন ব্যক্তির মধ্যে ২ মহিলা ও ২ পুরুষ রয়েছেন। উদ্ধার হয়েছে ২১ জন কিশোর এবং ৪ জন কিশোরী। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই প্রধান শিক্ষককে আটক করা হয়েছে বলে খবর। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ রেল পুলিশ, রায়গঞ্জ থানার পুলিশ এবং উত্তর দিনাজপুর চাইল্ড লাইন। 

ঘটনার সূত্রপাত এদিন সন্ধ্যায়। তখন সবেমাত্র রায়গঞ্জ স্টেশনে ঢুকেছে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস। স্থানীয় সমাজকর্মী কৌশিক চৌধুরী জানিয়েছেন, '১০-১২ জন কিশোর-কিশোরীকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ভদ্রলোক। আমি জিজ্ঞাসা করলাম, এতগুলি বাচ্চা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলল, আমার এক আত্মীয়ের বিয়ে আছে। সেখানেই যাচ্ছি।' তাহলে? ওই সমাজকর্মীর দাবি, 'আমার সন্দেহ হওয়ায় নাম-পরিচয় ইত্যাদি জিজ্ঞাসা করি। কোনও বাচ্চারই পরিচয় দিতে পারছিলেন না। বাচ্চাদের সঙ্গে কি সম্পর্ক? সকলেরই নাকি তিনি মামা'! শেষপর্যন্ত রায়গঞ্জের রেলপুলিস ও চাইল্ড লাইনে খবর দেন কৌশিক। 

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মুজাহিদিন ইসলাম। তিনি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক। মুজাহিদিন ও তাঁর তিন সঙ্গীকে আটক করেছে রেল পুলিশ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মধ্যবিত্তের মাথায় হাত; রাজ্য সরকারের বিনামূল্যের তালিকা থেকে বাদ বেশকিছু ওষুধ

 ১২:০৭ AM     kolkata     No comments   

 

মাথায় হাত মধ্যবিত্তের। সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ সরবরাহের তালিকা থেকে বাদ পড়ল বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ। যে সমস্ত ওষুধ ওই তালিকা থেকে বাদ পড়েছে তার মধ্যে রয়েছে ক্যানসার, ডায়াবেটিসের ওষুধ। অঙ্কোলজির ওষুধ সিসপ্লাটিন, এটোপোসাইড, সাইক্লোফসফামাইড, এনোক্সাপারিন।

এমনকী, ডায়াবেটিসের অপেক্ষাকৃত দামি ওষুধ লিনাগ্লিপটিন ও ভিলডাগ্লিপটিনের বদলে টেনেলিগ্লিপটিনের মতো কম দামের ওষুধ দেওয়া হচ্ছে। ফলে বিপাকে পড়েছে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা মধ্যবিত্তরা। বিনামূল্যে ওষুধ সরবরাহের জন্য বছরে পশ্চিমবঙ্গ সরকার বরাদ্দ করে ৭০০ কোটি টাকা। এর মধ্যে এমন পাঁচটি ওষুধ রয়েছে যার জন্য বরাদ্দ থাকে ৬০ কোটি টাকা। সে ক্ষেত্রে কম দামের ওষুধ দিয়ে রাজ্যের সাশ্রয় হতে পারে প্রায় ১২ কোটি টাকা। সূত্রের খবর, ওষুধের অপচয় বন্ধ করতেই এই সরবরাহে রাশ টেনেছে রাজ্য সরকার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বড় সিদ্ধান্ত নিল নবান্ন; এবার আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু

 ৯:৫৭ PM     kolkata     No comments   

 

করোনা সংক্রমণে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু করল নবান্ন। ইতিমধ্যে এই বিষয়ে একটি কমিটি গঠন করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। সূত্রের খবর, এই বিষয়ে পরামর্শ চেয়ে রাজ্যের অর্থ, স্বাস্থ্য, কলকাতা পুরসভা-সহ সংশ্লিষ্ট সমস্ত দফতরে চিঠি দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর।

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এই প্রক্রিয়া কীভাবে শুরু করা যায় বা কোন প্রক্রিয়ায় অর্থ সাহায্য করা হবে সেটা খতিয়ে দেখবে এই উচ্চ পর্যায়ের কমিট। 

দফতর সূত্রে পাওয়া খবর, অর্থ দফতরের ছাড়পত্র এলেই এই প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু করে দেওয়া হবে। উল্লেখ্য, করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নির্দেশে এও বলেছিল, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে।  রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates