Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২২ নভেম্বর, ২০২১

বহু বিতর্কের পরে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করতে চলেছে কমিশন!

 ১১:৪৩ AM     kolkata     No comments   

 

চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। বহু বিতর্কের পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের শারীর শিক্ষা-কর্মশিক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগের ফলাফল আগামী কাল মঙ্গলবার রাত ৮টায় প্রকাশিত হতে চলেছে।

কমিশনের অফিসিয়াল ওয়েবাসাইট থেকে এই খবর পাওয়া গিয়েছে। 

কমিশন এক বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানিয়েছে, ষষ্ঠ এসএলএসটি'র ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন এবং সপ্তম এসএলএসটি'র প্রধান শিক্ষক নিয়োগের ফল ২৩ নভেম্বর, রাত ৮টার পর প্রকাশিত হবে। প্রার্থীরা তাঁদের রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে পরীক্ষার চূড়ান্ত ফল জানতে পারবেন। কাউন্সেলিংয়ের বিস্তারিত নোটিশও অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের! বিতর্ক এড়াতে নয়া উদ্যোগ

 ১১:২৬ AM     kolkata     No comments   


সম্প্রতি রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। উচ্চ মাধ্যমিকের টেস্ট হবে কি না, সে সিদ্ধান্তের দায়িত্ব স্কুলের উপরেই ছেড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও ডিসেম্বরের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (এসএসএম) জানিয়েছে, প্রথম থেকে নবমের পড়ুয়াদের বাড়ি বসে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে মূল্যায়ন হবে।

যদিও বহু স্কুলই নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের স্কুলে বসে অফলাইন পরীক্ষাই নিতে চান। 

এই ইস্যুতে পর্ষদ, সংসদ এবং এসএসএম-এর সঙ্গে দ্বন্দ্ব এড়াতে টেস্ট বা বার্ষিক পরীক্ষার মতো নাম এড়াতে চাইছে স্কুলগুলি। এই পরীক্ষার নাম দেওয়া হচ্ছে 'অফলাইন ইভ্যালুয়েশন' বা স্কুলে বসে পরীক্ষা। কলকাতার নামজাদা সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একাংশের বক্তব্য, গত ২০ মাসে নবম থেকে দ্বাদশের পড়ুয়ারা অফলাইন পরীক্ষা দিতে ভুলে গিয়েছে। তাই আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলে বসিয়ে পরীক্ষা নেওয়া হবে। যাতে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে না-হয়। এর পাশাপাশি ২০২৩-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ুয়াদের প্রস্তুত করতে নবমের বার্ষিক ও একাদশের ষাণ্মাসিক পরীক্ষাও নেওয়া হবে। এর ফলে একদিকে অফলাইন পরীক্ষা দেওয়ার অভ্যাস ঝালিয়ে নেওয়া যাবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২১ নভেম্বর, ২০২১

দাদার শহরে দাদাগিরি; নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ

 ১১:৩২ PM     Sports     No comments   

 


মায়াবী ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার ভারত। মরুশহরে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে এই নিউজিল্যান্ড কাঁটায় বিদ্ধ হয়েছিল বিরাট কোহলির দল। সেই ম্যাচ হেরেই কোহলিরা দেওয়াললিখন পড়ে ফেলেছিলেন, এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁদের দৌড় শেষ। দেশে ফিরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কিউয়িদের উড়িয়ে দিল রোহিত শর্মার ভারত। 

এদিন ভারত কিউয়িদের সামনে ১৮৫ রানের টার্গেট দেয়।

বড় রানের পাহাড়ে চাপা পড়ে কুয়াশার চাদরে মুড়ে থাকা ইডেনেও সাউদির দলের হাসফাঁস অবস্থা। একা গাপটিল ৫১ করলেন। বাকিদের কথা না বলাই ভাল। অক্ষরের ৩ ওভারে ৯ রানে ৩ উইকেট, হর্ষলের ২ উইকেটে ভর করে ১৬ বল বাকি থাকতে ১১১ রানেই গুটিয়ে গেল বিশ্বকাপের ফাইনালিস্টরা। দাদার শহরে গাওয়া হল রোহিত-দ্রাবিড়ের নয়া ভারতের জয়গান। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্কুলে শাড়ি পরে আসার ফতোয়া; মানতে নারাজ শিক্ষিকারা

 ৯:৪৯ PM     kolkata     No comments   

সালোয়ার কামিজ নয়, শাড়ি পরেই স্কুলে আসতে হবে শিক্ষিকাদের। নচেৎ স্কুলে প্রবেশ করা যাবে না। নরেন্দ্রপুর থানার অন্তর্গত বনহুগলির বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুল কর্তৃপক্ষের এমন ফতোয়ায় প্রথমে বিস্মিত শিক্ষিকারা।

যদিও এই নয়া ফতোয়া মানতে অস্বীকার করেছেন শিক্ষিরাদের একাংশ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তাঁরা জেলার ডিআই এবং এসআইয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। ফতোয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষিকারা বলেছেন, এই হিটলারি নির্দেশ তাঁদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাঁদের মতে, অভিভাবকদের চাপে এমন সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে শিক্ষিকাদের কাছ থেকে সব শুনে আগামিকাল সোমবার স্কুল পরিদর্শনে যাচ্ছেন এসআই। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বড় সিদ্ধান্ত নিল সরকার; ফের বন্ধ স্কুল-কলেজ

 ৯:১৬ PM     India     No comments   

 

বাড়ি থেকে বেরোলেই চোখ জ্বলছে। তার সঙ্গে কাশি, হাঁচি। অনেকেরই শ্বাস নিতে পারছে না।  রাজধানী দিল্লির হাওয়া খারাপ, তাতে নতুনত্ব কিছু নেই। কিন্তু নতুন হল, হাওয়া যে এতটা খারাপ অবস্থায় পৌঁছেছে, তা প্রথমবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীর বাসিন্দারা।

ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য দিল্লি ও আশেপাশের স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্ধেক কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর নির্দেশ দিয়েছে। 

মঙ্গলবার রাতে জারি করা ৯ পাতার নির্দেশিকায় সিএকিউএম এনসিআর-এর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা বৃহত্তর দিল্লি) অন্তর্গত রাজ্য সরকারগুলোকে পরামর্শ দিয়েছে, যেন ২১ নভেম্বর পর্যন্ত অন্তত প্রতি কার্যালয়ে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করানো হয়। এনসিআর এলাকায় পড়ছে দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ।

বেসরকারি কার্যালয়গুলোকেও বাধ্যতামূলক ভাবে অর্ধেক কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর নির্দেশিকা পালন করতে । 

ইতিমধ্যে অফিস-কাছারিতে ওয়ার্ক ফ্রম হোম-ই শুধু নয়, স্কুল-কলেজও ফের ফিরছে অনলাইনে। ঠিক যেমন হয়েছিল করোনা লকডাউন চলার সময়। সিএকিউএম-এর নির্দেশে দিল্লি তথা এনসিআর এলাকায় সমস্ত ধরনের নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছে।

পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত দিল্লিতে স্কুলে গিয়ে পঠনপাঠন বন্ধই থাকবে। রবিবার দিল্লির ডিরেক্টরেট অফ এডুকেশনের তরফ থেকে একথা জানানো হয়েছে। দেশের রাজধানীতে বেড়ে চলা দূষণ নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লকডাউন পরিস্থিতির মতোই এখনও অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারবে ছাত্রছাত্রীরা। 

এই প্রসঙ্গে এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিরেক্টরেট অফ এডুকেশন। তাতে বলা হয়েছে, রাজধানী ও সংলগ্ন এলাকায় বায়ু দূষণের মাত্রা কমাতেই স্কুলগুলিতে সশরীরে পঠনপাঠনের প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। নতুন কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। সরকারি, সরকার পোষিত-সহ সমস্ত স্কুলের ক্ষেত্রেই নির্দেশ বলবৎ থাকবে। তবে অনলাইন ক্লাস চলবে। বোর্ডের পরীক্ষাও অব্যাহত থাকবে। নির্দিষ্ট গাইডলাইন মেনে সেগুলি সম্পাদন করতে হবে। 



Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

খুনের চেষ্টার অভিযোগ; পুলিশ হেফাজতেই তৃণমূল নেত্রী

 ৮:৫৪ PM     India     No comments   

 

সোমবার পুরভোটের প্রচারে আগরতলায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই গ্রেফতার পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ। এদিন সকালেই তাঁকে পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে পাঠানো হয়।

দীর্ঘ জেরার পর বিকেলে গ্রেফতার করা হয়েছে সায়নী ঘোষকে। 

সায়নী ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ত্রিপুরা পুলিশ। জানা গিয়েছে তৃণমূল যুবর সভানেত্রীর বিরুদ্ধে ১২০ বি, ৫০৬, ১৫৩ এবং ৩০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ রাতে পুলিশ হেফাজতেই রাত কাটাতে হবে তৃণমূলের যুব নেত্রীকে। 

গ্রেফতারির পর বিরক্ত সায়নী জানিয়েছেন, "রাজনৈতিক লড়াই জিনিসটা বিজেপির সিলেবাসে কোনদিনও ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। ক্ষমতার দম্ভে, প্রশাসন ও গুন্ডাবাহিনীকে ব্যবহার করে, ভয় দেখিয়ে ভারতবর্ষের মানুষকে চুপ করিয়ে রাখা যাবে না। গণতন্ত্রকে এভাবে ভুলুণ্ঠিত হতে তৃণমূলের সৈনিকরা দেবে না।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এদিন তৃণমূলে নাম লেখালেন বিষপানকারী সেই ৫ শিক্ষিকা!

 ৮:২৯ PM     kolkata     No comments   

 

সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরা যোগ দিলেন তৃণমূলে। শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ মিশে গেল শাসক দলে। প্রতিবাদী শিক্ষক নেতা মইদুল ইসলাম এবং বিকাশ ভবনের সামনে বিষপানকারী সেই পাঁচ শিক্ষিকা-সহ প্রায় ২ হাজার শিক্ষক যোগ দিলেন তৃণমূলে। রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে হয় এই যোগদান। শিক্ষক সংগঠনের দাবি, সংগঠনের লক্ষাধিক সদস্যই এখন শাসক দলে চলে এলেন। 

প্রসঙ্গত, কিছু মাস আগে বদলির দাবিতে বিষপানকারী শিক্ষিকারা এবার যোগ দিতে চলেছেন তৃণমূলে। আগামী রবিবার তাঁরা যোগ দেবেন তৃণমূলে, সূত্রের খবর এমনটাই। আগামী ২১ নভেম্বর ডায়মন্ডহারবারে তৃণমূলে যোগ দিতে চলেছে ''শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ"। সেই দিন প্রায় এক লাখ ৩০ হাজার সংগঠনের সদস্য যোগ দেবেন তৃণমূলে।

এই সংগঠনের হয়ে বদলির প্রতিবাদ জানিয়ে সল্টলেকে বিষপান করেছিলেন ৫ শিক্ষিকা। 

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ১৮ আগস্ট। শিশুশিক্ষা কেন্দ্রের (SSK) ৫ শিক্ষিকাকে বহু দূরে বদলির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়।কলকাতা কিংবা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শিশুশিক্ষা কেন্দ্র থেকে সরিয়ে তাঁদের উত্তরবঙ্গে বদলি করে শিক্ষাদফতর। তার বিরুদ্ধে প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। শিক্ষাদফতরের বিজ্ঞপ্তি প্রত্যাহারের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তাঁরা বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন। 

গত ২৪ আগস্ট আন্দোলনরত ওই ৫ শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে পুতুল মণ্ডল-সহ ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালেও ভরতি করা হয়। বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। তাঁদের বিরুদ্ধেই আইনভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। 

অন্যদিকে প্রতিবাদে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন মইদুল ইসলাম। রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার পরেও কেন সিদ্ধান্ত বদল করছেন মইদুল ইসলাম? ওই পাঁচ শিক্ষিকারও শাসকদলে নাম লেখানোর সিদ্ধান্তের নেপথ্যে কী রয়েছে, উঠছে সেই প্রশ্ন। যদিও শিক্ষক নেতা মইদুল ইসলামের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কাজে অত্যন্ত খুশি তিনি। সে কারণেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates