Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২২ নভেম্বর, ২০২১

জোড়া ধাক্কা খেল রাজ্য; ফের আইনি জটে আটকে গেল নিয়োগ প্রক্রিয়া

 ৬:১৪ PM     kolkata     No comments   

 

নিয়োগ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এবার ৯০০০ কনস্টেবল নিয়োগ আইনি জটে আটকে গেল। এদিন অন্তর্বর্তী নির্দেশ দিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের। এই কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালের ২৬ সে সেপ্টেম্বর। প্রায় ৫ মামলাকারী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় নিয়োগ পরীক্ষার আগে। তারা কোর্টে জানায় যে তাদের কিছু বিশেষ কারণের জন্য অনলাইনে এপ্লিকেশন বাতিল হয়ে যাওয়ার জন্য তারা প্রিলিমিনালি পরীক্ষা দিতে পারছে না।

তাই যেন কোর্ট দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করে। এই মামলার প্রেক্ষিতে আদালতের এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

এদিকে, ফের নিয়োগ নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। এদিনের আদালতের রায়ে বেশ চাপে সরকার। স্কুল সার্ভিস কমিশনের গ্রপ- ডি পদে বেনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।  

সোমবার মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ নেই। দুষ্কৃতীরা কোনও রাজনৈতিক দলের হয় না। দুষ্কৃতীকে চিহ্নিত করতে হবে।

তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তারপরই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। ভুয়ো সুপারিশপত্রগুলি খতিয়ে দেখার জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ বিচারপতির। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। 

এদিন মামলাকারীদের তরফে ৫০০ জনের নামের তালিকা তুলে দেওয়া হয় আদালতে। এদের নিয়োগ নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে এদিন বোর্ডের পক্ষ থেকে হলফনামা জমা পরে। সেখানে বলা হয়, কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ এসেছিল তার সফট কপি আছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। তারা গ্রুপ সি ও ডির নিয়োগ সেখান থেকেই করেছেন। পেন ড্রাইভে তার তথ্য আছে। 

বিচারপতি জানতে চান, কমিশনের সুপারিশ যদি না-ই থাকে, তা হলে কার অদৃশ্য হাত এখানে রয়েছে? কার সুপারিশে ২৫ জন চাকরি পেলেন। দু-বছর হতে চলল তাঁরা সে চাকরি করছেন। পাশাপাশি বিচারপতি বলেন, এই ঘটনার জন্য তিনি 'সিবিআই এনকোয়ারি' চান। এর কারণ যে রাজ্য পুলিশে অনাস্থা —এমনটা নয়। কোনও বিশেষ রাজনৈতিক দলকে তিনি অসম্মান করতে চান এমনও নয়। যেহেতু এ ক্ষেত্রে একটা বড় ষড়যন্ত্র চলছে, মানুষের স্বার্থে তা কখনওই মেনে নেওয়া যায় না। এ ক্ষেত্রে কোথাও গিয়ে সিবিআইয়ের অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। রাজ্য পুলিশের ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে তাদের কাজ করতে হয়। তাই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলেছেন। 

 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SSC গ্রুপ-ডি নিয়োগে বেনিয়ম; সিবিআই তদন্তের নির্দেশ

 ৫:৪২ PM     kolkata     No comments   

 

ফের নিয়োগ নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। এদিনের আদালতের রায়ে বেশ চাপে সরকার। স্কুল সার্ভিস কমিশনের গ্রপ- ডি পদে বেনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।  

সোমবার মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ নেই। দুষ্কৃতীরা কোনও রাজনৈতিক দলের হয় না। দুষ্কৃতীকে চিহ্নিত করতে হবে।

তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তারপরই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। ভুয়ো সুপারিশপত্রগুলি খতিয়ে দেখার জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ বিচারপতির। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। 

এদিন মামলাকারীদের তরফে ৫০০ জনের নামের তালিকা তুলে দেওয়া হয় আদালতে। এদের নিয়োগ নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে এদিন বোর্ডের পক্ষ থেকে হলফনামা জমা পরে। সেখানে বলা হয়, কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ এসেছিল তার সফট কপি আছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। তারা গ্রুপ সি ও ডির নিয়োগ সেখান থেকেই করেছেন। পেন ড্রাইভে তার তথ্য আছে। 

বিচারপতি জানতে চান, কমিশনের সুপারিশ যদি না-ই থাকে, তা হলে কার অদৃশ্য হাত এখানে রয়েছে? কার সুপারিশে ২৫ জন চাকরি পেলেন। দু-বছর হতে চলল তাঁরা সে চাকরি করছেন। পাশাপাশি বিচারপতি বলেন, এই ঘটনার জন্য তিনি 'সিবিআই এনকোয়ারি' চান। এর কারণ যে রাজ্য পুলিশে অনাস্থা —এমনটা নয়। কোনও বিশেষ রাজনৈতিক দলকে তিনি অসম্মান করতে চান এমনও নয়। যেহেতু এ ক্ষেত্রে একটা বড় ষড়যন্ত্র চলছে, মানুষের স্বার্থে তা কখনওই মেনে নেওয়া যায় না। এ ক্ষেত্রে কোথাও গিয়ে সিবিআইয়ের অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। রাজ্য পুলিশের ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে তাদের কাজ করতে হয়। তাই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলেছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত; পরীক্ষার দিনই হবে উত্তরপত্রের মূল্যায়ন

 ৪:২৭ PM     India     No comments   

 

দশম শ্রেণির ICSE ও দ্বাদশ শ্রেণির ISC পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল CISCE । বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার উত্তরপত্র পরীক্ষার দিনই সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত পরীক্ষকেরা মূল্যায়ন করবেন বলে জানা গিয়েছে। এরপর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে আপলোড করে বোর্ডের কাছে সরাসরি জমা করতে হবে। এই মর্মে একটি নির্দেশিকা পৌঁছয় স্কুলের অধ্যক্ষদের কাছে।

এই মূল্যায়নের কাজটি কীভাবে করতে হবে, সেই নির্দেশিকাও পাঠানো হয়েছে। সোমবার, অর্থাৎ ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণির ISC পরীক্ষা। এবছর থেকে MCQ ধরণের প্রশ্ন করা হবে পড়ুয়াদের। পরীক্ষার সময় একটি প্রশ্নপত্র সহ উত্তরপত্রের একটি বুকলেট প্রদান করা হবে পরীক্ষার্থীদের। এই বুকলেটটি পরীক্ষার শেষে জমা করতে হবে পড়ুয়াদের। এবছর প্রশ্নপত্র বাড়িতে নিয়ে যেতে পারবে না পড়ুয়ারা। 

জানা গিয়েছে, উত্তরপত্রের মূল্যায়ন করার জন্য বাইরে থেকে পরীক্ষকরা স্কুলে আসবেন। পরীক্ষা শেষ হওয়ার পর, নির্দিষ্ট সময়ের মধ্যে, এই উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের কাছে নম্বর পাঠাতে হবে পরীক্ষকদের। ISC পরীক্ষার ক্ষেত্রে সন্ধ্যা ৬.৩০-এর মধ্যে নম্বর প্রদান করার প্রক্রিয়া শেষ করে সেই নম্বর বোর্ডের কাছে পাঠাতে হবে। অন্যদিকে, ICSE পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার নম্বর জমা করার জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় পাবেন, পরীক্ষকরা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

করোনা আক্রান্ত কমল হাসান!

 ৪:১০ PM     Entertainment     No comments   

 

করোনা আক্রান্ত অভিনেতা কমল হাসান। কিছুদিন আগেই আমেরিকা থেকে ফেরেন তিনি। তারপর সামান্য সর্দি-কাশির সমস্যা হচ্ছিল। কোভিড পরীক্ষা করালে তার ফল পজিটিভ আসে বলে জানান দক্ষিণী সুপারস্টার।

অনুরাগীদের উদ্দেশে এদিন তিনি নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন যে, আমেরিকা সফর থেকে ফেরার পর তাঁর সামান্য কাশি, সর্দি দেখা দেয়। এরপরই তিনি করোনার পরীক্ষা করান। এবং রিপোর্ট পজেটিভ আসে। করোনায় আক্রান্ত হওয়ার পরই তিনি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন। এবং পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে সুরক্ষিত থাকার পরামর্শও দিয়েছেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্বাস্থ্যসাথী নিয়ে জটিলতা; রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত

 ২:২৮ PM     kolkata     No comments   

 

স্বাস্থ্য সাথী প্রকল্পে মানুষকে কী ভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, এবার তা জানতে চায় কলকাতা হাইকোর্ট। কোনও রোগীর তরফে অভিযোগ এলে তার জন্য কী ব্যবস্থাই নেওয়া হচ্ছে তাও জানতে হলফনামা জানতে চায় আদালত।

সোমবার কলকাতা হাইকোর্ট রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই প্রসঙ্গে রাজ্য বলছে প্রতি বছর স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রাপকের সংখ্যা বাড়ছে। অথচ সরকার এই প্রকল্পের খাতে টাকার বাজেট কমাচ্ছে। কী ভাবে তা সম্ভব হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।  যদিও রাজ্যের তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত সরকার দু-কোটির বেশি মানুষকে এই প্রকল্পের মাধ্যমে সুবিধা দিয়েছে। তা ছাড়া কোনও হাসপাতাল যদি সুবিধা দিতে না চায় তাহলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলাকারী অবশ্য এ দাবি মানতে নারাজ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কর্মচারীদের জন্য ভাল খবর; কমতে চলেছে অফিসের কাজের সময়

 ২:০৬ PM     India     No comments   

 

অফিসের নির্ধারিত ছুটির সময় পেরিয়ে যাওয়ার পরেও থাকতে হচ্ছে অফিসে! বাড়তি কাজের চাপ সামলাতে আগেভাগেই পৌঁছে যেতে হচ্ছে! এমন সম্ভাবনায় এ বার ইতি টানতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস। এমনকি, দৈনিক কাজের সময়ের পুরনো ধারণাও বদলে ফেলতে চলেছে এই সংস্থা। 

রতন টাটার সংস্থা চায়, আগামী পাঁচ বছরের মধ্যে কাজের সময়সীমা যেমন দিনের ২৫ শতাংশের বেশি না হয়। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র এক চতুর্থাংশ, অর্থাৎ দিনে ঘণ্টা ছ'য়েক সময় অফিসের জন্য দিতে হবে কর্মীদের।

সংস্থার তরফে বলা হয়েছে— 'এটা ২৫/২৫ মডেল'। অতিমারি পরিস্থিতির কারণে টিসিএস কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছেন, আগামী পাঁচ বছর মাত্র ২৫ শতাংশ কর্মী অফিসে এসে কাজ করবেন। বাকি ৭৫ শতাংশ কাজ করবেন বাড়ি থেকেই। ২০২৫ সাল পর্যন্ত ২৫ শতাংশ কর্মী দিয়েই অফিস চালানো হবে। বাকিরা বাড়ি থেকে কাজ করলেই হবে। কারণ, উৎপাদনশীলতা ১০০ শতাংশ সচল রাখতে এর বেশি সংখ্যক কর্মীকে অফিসে আনানোর প্রয়োজন আছে বলে মনে করে না টিসিএস। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার খোলা থাকবে স্কুল; শিক্ষক-শিক্ষিকাদের আসতে হবে স্কুলে

 ১:৪৭ PM     kolkata     No comments   

বঙ্গে দীর্ঘ দিন পর খুলেছে স্কুল-কলেজ। কিন্তু ক্লাস নিয়ে উষ্মা ছড়িয়েছিল শিক্ষকদের একাংশের মধ্যে। করোনাকালে ক্লাসে ছাত্রদের সংখ্যা নিয়েও আপত্তি জানিয়েছিলেন অভিভাবকদের একাংশ। এ বার সপ্তাহের প্রত্যেক দিন নয়, বার ভাগ করে ক্লাসের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে তারা। সেখানে বলা হয়েছে দশম, দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সোম, বুধ এবং শুক্রবার। নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে মঙ্গল এবং বৃহস্পতিবার।

শনিবার কোনও ক্লাস হবে না। ক্লাসের সময়সীমাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সকালে ১০টা ৫০ মিনিটে ক্লাস শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। দার্জিলিং এবং কালিম্পঙে ক্লাসের সময়সীমা সমতলের মতো হবে না। সেখানে ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৯টায়। স্কুল ছুটি হবে দুপুর৩টেয়। 

এছাড়াও পর্ষদের তরফে বলা হয়েছে, শনিবার স্কুলে কোনও পড়াশোনা হবে না। এদিন শুধুমাত্র ফিডব্যাক এবং অভিভাবকদের অরিয়েন্টশন করানো হবে। অর্থাৎ শনিবার শুধু শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে হবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates