Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ফের মুখ পুড়ল রাজ্যের; CBI-র হাতে নিয়োগ সংক্রান্ত সব নথি তুলে দিতে; গ্রুপ ডি মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশ

 ১:৪৪ PM     kolkata     No comments   

 

এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার অনুমতি পেল রাজ্য ও এসএসসি। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আর্জি মঞ্জুর হয়েছে। রাজ্যের আর্জি শুনে আগামিকাল, বুধবার বিকেল তিনটের মধ্যে সিবিআই-য়ের হাতে নিয়োগ সংক্রান্ত সব নথি তুলে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি টন্ডন। তার আগে মামলার শুনানি হোক। আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে।

হাইকোর্টের নির্দেশের পর আজকেই কোনও কমিটি গঠন করছে না সিবিআই। আগামীকাল আদালত থেকে নথি সংগ্রহের পর কমিটি গঠন করবে। গতকাল হাইকোর্টের নির্দেশের পর দিল্লি থেকে কলকাতা সিবিআই এর কাছে প্রাথমিক রিপোর্ট তলব করা হয়েছে।

চাওয়া হয়েছে কমিটিতে থাকতে ইচ্ছুক অফিসারদের তালিকাও।

প্রসঙ্গত, ফের নিয়োগ নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। গতকাল আদালতের রায়ে বেশ চাপে সরকার। স্কুল সার্ভিস কমিশনের গ্রপ- ডি পদে বেনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ নেই। দুষ্কৃতীরা কোনও রাজনৈতিক দলের হয় না। দুষ্কৃতীকে চিহ্নিত করতে হবে।

তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তারপরই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। ভুয়ো সুপারিশপত্রগুলি খতিয়ে দেখার জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ বিচারপতির। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। 

এদিন মামলাকারীদের তরফে ৫০০ জনের নামের তালিকা তুলে দেওয়া হয় আদালতে। এদের নিয়োগ নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে এদিন বোর্ডের পক্ষ থেকে হলফনামা জমা পরে। সেখানে বলা হয়, কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ এসেছিল তার সফট কপি আছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। তারা গ্রুপ সি ও ডির নিয়োগ সেখান থেকেই করেছেন। পেন ড্রাইভে তার তথ্য আছে। 

বিচারপতি জানতে চান, কমিশনের সুপারিশ যদি না-ই থাকে, তা হলে কার অদৃশ্য হাত এখানে রয়েছে? কার সুপারিশে ২৫ জন চাকরি পেলেন। দু-বছর হতে চলল তাঁরা সে চাকরি করছেন। পাশাপাশি বিচারপতি বলেন, এই ঘটনার জন্য তিনি 'সিবিআই এনকোয়ারি' চান। এর কারণ যে রাজ্য পুলিশে অনাস্থা —এমনটা নয়। কোনও বিশেষ রাজনৈতিক দলকে তিনি অসম্মান করতে চান এমনও নয়। যেহেতু এ ক্ষেত্রে একটা বড় ষড়যন্ত্র চলছে, মানুষের স্বার্থে তা কখনওই মেনে নেওয়া যায় না। এ ক্ষেত্রে কোথাও গিয়ে সিবিআইয়ের অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। রাজ্য পুলিশের ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে তাদের কাজ করতে হয়। তাই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলেছেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SSC-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ; ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার

 ১১:৫৭ AM     kolkata     No comments   

 

স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআইকে দিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। আদালত সূত্রে খবর রাজ্য সরকার , এসএসসি (SSC) এবং মধ্যশিক্ষা পর্ষদ এই তিন পক্ষ মামলা দায়ের করার অনুমতি চায়। সেই অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।

আগামীকাল যে মামলার শুনানির সম্ভাবনা। 

ফের নিয়োগ নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। গতকাল আদালতের রায়ে বেশ চাপে সরকার। স্কুল সার্ভিস কমিশনের গ্রপ- ডি পদে বেনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ নেই। দুষ্কৃতীরা কোনও রাজনৈতিক দলের হয় না। দুষ্কৃতীকে চিহ্নিত করতে হবে।

তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তারপরই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। ভুয়ো সুপারিশপত্রগুলি খতিয়ে দেখার জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ বিচারপতির। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। 

এদিন মামলাকারীদের তরফে ৫০০ জনের নামের তালিকা তুলে দেওয়া হয় আদালতে। এদের নিয়োগ নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে এদিন বোর্ডের পক্ষ থেকে হলফনামা জমা পরে। সেখানে বলা হয়, কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ এসেছিল তার সফট কপি আছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। তারা গ্রুপ সি ও ডির নিয়োগ সেখান থেকেই করেছেন। পেন ড্রাইভে তার তথ্য আছে। 

বিচারপতি জানতে চান, কমিশনের সুপারিশ যদি না-ই থাকে, তা হলে কার অদৃশ্য হাত এখানে রয়েছে? কার সুপারিশে ২৫ জন চাকরি পেলেন। দু-বছর হতে চলল তাঁরা সে চাকরি করছেন। পাশাপাশি বিচারপতি বলেন, এই ঘটনার জন্য তিনি 'সিবিআই এনকোয়ারি' চান। এর কারণ যে রাজ্য পুলিশে অনাস্থা —এমনটা নয়। কোনও বিশেষ রাজনৈতিক দলকে তিনি অসম্মান করতে চান এমনও নয়। যেহেতু এ ক্ষেত্রে একটা বড় ষড়যন্ত্র চলছে, মানুষের স্বার্থে তা কখনওই মেনে নেওয়া যায় না। এ ক্ষেত্রে কোথাও গিয়ে সিবিআইয়ের অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। রাজ্য পুলিশের ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে তাদের কাজ করতে হয়। তাই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলেছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন কীর্তি আজাদ!

 ১১:৪৮ AM     India     No comments   

 

এবার রাজধানীতে ধাক্কা হাতশিবিরে। হাতের হাত ছেড়ে জোড়াফুলে সামিল হতে চলেছেন আরও এক কেন্দ্রীয় কংগ্রেস নেতা এবং প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ। তৃণমূল কংগ্রেস সূত্রে সামনে এসেছে এই খবর পাওয়া গিয়েছে। 

বাংলায় তৃতীয়বার সরকার গঠন করে ভিত শক্তপোক্ত করার পর এবার সর্বভারতীয় স্তরেও লড়াইয়ে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। গোয়া, ত্রিপুরায় নির্বাচনী লড়াইয়ে শামিল হচ্ছে তৃণমূল। সর্বভারতীয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন।

তৃণমূল নেত্রীর গোয়া সফরে দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অফিনেত্রী নাফিসা আলি। তারও আগে কলকাতায় গিয়ে তৃণমূলে নাম লিখিয়ে এই মুহূর্তে দলের রাজ্যসভার সাংসদ হয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো। 

এবার তাঁর দিল্লি সফরেও দলে যোগদানের জন্য অনেকেই আগ্রহী। এই তালিকায় প্রথম নাম উঠে এসেছিল বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সূত্রের খবর, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন খেলোয়াড় কীর্তি আজাদও যোগ দেবেন ঘাসফুল শিবিরে। মঙ্গলবারই তাঁর আনুষ্ঠানিক যোগদান হবে বলে রাজধানীর অন্দরে জোর জল্পনা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২২ নভেম্বর, ২০২১

জামিন পেয়ে হুঙ্কার সায়নী ঘোষের!

 ১১:৫১ PM     India     No comments   

 

অবশেষে প্রায় ২৪ ঘণ্টা পর জামিন পেলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। আজ দুপুরে তাঁকে আগরতলার পশ্চিম ত্রিপুরা জেলা আদালতে পেশ করা হলে সেখানে তাঁর জামিনের জন্য আবেদন করেছিলেন তৃণমূলের আইনজীবীরা। শেষ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর হয়েছে। 

সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগ করেছিল বিজেপি। সেই অভিযোগের প্রেক্ষিতে তাঁকে জেরা করতে হোটেলে হানা দেয় পুলিশ।

পরে তাঁকে থানায় ডেকে পাঠানো হয়। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সায়নীকে গ্রেফতার করে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ। এদিন তাঁকে আদালতে পেশ করে পুলিশ। দু-পক্ষের সওয়াল জবাবের পর ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান সায়নী ঘোষ। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। জামিন পাওয়ার পর সায়নী ঘোষ জানিয়েছেন, "ত্রিপুরায় অপশাসন চলছে। মানুষ দেখছে, মানুষ বিচার করবে। পুলিশ, সিআরপিএফ দিয়ে টার্গেট করা হচ্ছে।" বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবারই পৌর-নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন!

 ৯:২৫ PM     kolkata     No comments   

 

বহু বিতর্কের পরে পৌর নির্বাচন নিয়ে আদর্শ আচরণবিধি লাগু হতে পারে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার। সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে। সূত্রের দাবি, আপাতত কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচন হবে । এই ইস্যুতে আগামিকাল রাজ্য নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করতে পারে।

সেখানেই ঘোষণা হতে পারে নির্ঘণ্ট। এর পাশাপাশি, ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।  আজ, সোমবার রাজ্য নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। যদিও বিরোধীদের বক্তব্য যে সমস্ত পৌরসভার নির্বাচন করতে হবে এক সঙ্গেই। কেন কলকাতা ও হাওড়ার ভোট আলাদা করে হবে। তাছাড়া ভোটে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থী সংরক্ষণ নিয়েও বিরোধীরা কমিশনের কাছে জানতে চান। সূত্রের খবর, হাওড়ার ভোটে এম-১ ইভিএম ও কলকাতার ভোটে এম-২ ইভিএম ব্যবহার করা হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চাকরি হারালেন দু'হাজার শিক্ষক!

 ৭:৫১ PM     kolkata     No comments   

 

দীর্ঘ কয়েক মাস পরে স্কুল খুলতেই কাজে যোগ দিতে এসে মাথায় হাত ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে ভোকেশনালের শিক্ষকদের। তাঁরা স্কুলে এসে জানতে পারেন,তাঁদের আর চাকরি নেই। এর ফলে নিরাশ হয়েই স্কুল থেকে বেরিয়ে আসেন ওই শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা।

অ্যাডিশনাল ম্যানপাওয়ার দেখিয়ে তাঁদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ। 

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এনএসকিউএফ-এর আওতায় রাজ্যের স্কুল গুলির নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস করাতে শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়। ৬৭৬ টি স্কুলে ২ জাজার জন শিক্ষক বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিয়োগ করে রাজ্য সরকার। এরাই বিভিন্ন স্কুলে পড়াতেন। পড়ুয়াদের হাতেকলমে শিক্ষা দিতেই এদের নিয়োগ করা হয়েছিল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বছরের শুরুতেই বাড়ছে বেতন; জোর জল্পনা সরকারি কর্মচারী মহলে

 ৭:২৫ PM     India     No comments   

 

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভাল খবর। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য হাউস রেন্ট অ্যালায়েন্স (HRA) বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে ২০২২ সালের জানুয়ারি মাসে। গত সপ্তাহে অর্থ মন্ত্রকের তরফে HRA বৃদ্ধির পরিকল্পনা শুরু করেছে বলে খবর পাওয়া গিয়েছে।

এই বৃদ্ধির ফলে প্রায় ১১.৫৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রেলে চাকরি করেন, তারা উপকৃত হবেন। শহরের ভিত্তিতে HRA দেওয়া হয় ২৪ শতাংশ, ১৬ শতাংশ এবং ৮ শতাংশ। এই হিসাবে  HRA কখনও যথাক্রমে  ৫৪০০ টাকা, ৩৬০০ টাকা এবং ১৮০০ টাকার কম হতে পারবে না। সপ্তম পে কমিশনে HRA পুনর্বিবেচনা করার কথা বলে হয়েছে যখন মহার্ঘ্য ভাতা ৫০ শতাংশ এবং ১০০ শতাংশে পৌঁছাবে। সংশোধিত বেতন কাঠামোতে 'মৌলিক বেতন' শব্দটির অর্থ হল পে ম্যাট্রিক্সে নির্ধারিত বেতন স্তরের ভিত্তিতে পাওয়া বেতন এবং এতে নন-প্র্যাক্টিসিং ভাতা (NPA) এবং অন্যান্য বিশেষ বেতনের মতো অন্য কোনও বেতন অন্তর্ভুক্ত নয়। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates