Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলা; সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

 ১:০২ PM     kolkata     No comments   

 

এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চের  নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।  সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৩ সপ্তাহের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। স্থগিতাদেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত। স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদকে নিয়োগ সংক্রান্ত সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নথি সিল করে আজকের মধ্যে জমা দেওয়ার নির্দেশ।  রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে নথি। 

প্রসঙ্গত, নিয়োগ নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার।

দু-দিন আগে আদালতের রায়ে বেশ চাপে সরকার। স্কুল সার্ভিস কমিশনের গ্রপ- ডি পদে বেনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ নেই। দুষ্কৃতীরা কোনও রাজনৈতিক দলের হয় না। দুষ্কৃতীকে চিহ্নিত করতে হবে।

তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তারপরই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। ভুয়ো সুপারিশপত্রগুলি খতিয়ে দেখার জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ বিচারপতির। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। 

এদিন মামলাকারীদের তরফে ৫০০ জনের নামের তালিকা তুলে দেওয়া হয় আদালতে। এদের নিয়োগ নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে এদিন বোর্ডের পক্ষ থেকে হলফনামা জমা পরে। সেখানে বলা হয়, কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ এসেছিল তার সফট কপি আছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। তারা গ্রুপ সি ও ডির নিয়োগ সেখান থেকেই করেছেন। পেন ড্রাইভে তার তথ্য আছে। 

বিচারপতি জানতে চান, কমিশনের সুপারিশ যদি না-ই থাকে, তা হলে কার অদৃশ্য হাত এখানে রয়েছে? কার সুপারিশে ২৫ জন চাকরি পেলেন। দু-বছর হতে চলল তাঁরা সে চাকরি করছেন। পাশাপাশি বিচারপতি বলেন, এই ঘটনার জন্য তিনি 'সিবিআই এনকোয়ারি' চান। এর কারণ যে রাজ্য পুলিশে অনাস্থা —এমনটা নয়। কোনও বিশেষ রাজনৈতিক দলকে তিনি অসম্মান করতে চান এমনও নয়। যেহেতু এ ক্ষেত্রে একটা বড় ষড়যন্ত্র চলছে, মানুষের স্বার্থে তা কখনওই মেনে নেওয়া যায় না। এ ক্ষেত্রে কোথাও গিয়ে সিবিআইয়ের অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। রাজ্য পুলিশের ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে তাদের কাজ করতে হয়। তাই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলেছেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

সরকারি নির্দেশিকাকে অমান্য করে শিশুদের নিয়ে চলছে স্কুল!

 ৭:৫১ PM     kolkata     No comments   

কোভিডবিধির তোয়াক্কা না করে শিশুদের নিয়ে চলছে স্কুল। পূর্ব বর্ধমানে কালনার ঘটনা। ছাত্র-ছাত্রীদের মুখে মাস্ক নেই। স্কুলে ব্যবস্থা নেই স্যানিটাইজারেরও। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয় রাজ্যের তরফে। তবে করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় ফের নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। পাশাপাশি কলেজগুলিতেও শুরু হয়েছে পঠনপাঠন।

কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও এখনও শিশুদের জন্য স্কুল বন্ধ রয়েছে। এই অবস্থায় সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কচিকাচাদের নিয়ে গত সপ্তাহ থেকে কালনার ওই স্কুল খোলা হয়। এই বিষয়ে প্রধান শিক্ষিকার দাবি, অভিভাবকের চাপেই পড়ুয়াদের পড়ানো হচ্ছিল। কালনার মহকুমা শাসক সুরেশকুমার জগৎ জানান, দ্রুত এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়ন্ত্রণে কোভিড;বন্ধ হচ্ছে অধিকাংশ সেফ হোম

 ৭:২৪ PM     kolkata     No comments   

 

করোনা আপাতত নিয়ন্ত্রণে, তাই বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। রাজ্যের একাধিক হাসপাতাল যেগুলি করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছিল সেই সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এরই সঙ্গে প্রতি জেলায় তৈরি সেফ হোম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তাই জেলা পিছু একটি বা দু-টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড ছাড়া বাকিগুলি সাময়িক ভাবে বন্ধ করবে প্রশাসন। 

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। যদিও দৈনিক সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। তবে স্বাস্থ্যভবনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই। আর তা সম্ভব হয়েছে দ্রুত টিকাকরণ এবং করোনা বিধি কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের তৎপরতার জন্য। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই সেফ হোম এবং সরকারি হাসপাতালের করোনা ওয়ার্ডগুলিতে শয্যা কমিয়ে তা সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রস্তুত পরিকাঠামো; আগামী বছর থেকেই ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করবে রাজ্য

 ৭:১৪ PM     kolkata     No comments   

বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার ডাক্তারি পড়তে চাওয়া পড়ুয়াদের জন্য জন্য ভাল খবর। আগামী বছর থেকেই পঠনপাঠন শুরু হবে রাজ্যের নতুন মেডিক্যাল কলেজগুলিতে।

এর ফলে ছাত্র ভর্তির প্রক্রিয়াও শুরু হবে আগামী বছর থেকে। রাজ্য বিধানসভার কমিটি অফ এস্টিমেটের চেয়ারম্যান চিকিৎসক সুদীপ্ত রায় জানিয়েছেন এই খবর। তিনি বলেন, 'রাজ্যে এই মুহূর্তে নতুন ছয়টি মেডিক্যাল কলেজ তৈরি করা হয়েছে। উলুবেড়িয়া, আরামবাগ, ঝাড়গ্রাম, তমলুক, বারাসাত এবং জলপাইগুড়ি হাসপাতালকে নতুন মেডিক্যাল কলেজ হিসেবে গড়া হয়েছে। নতুন এই কলেজগুলিতে আগামী বছর থেকেই ছাত্র ভর্তি শুরু হবে। প্রতিটি কলেজকে ১০০ আসন বিশিষ্ট করে গড়া হয়েছে। ফলে মেধাবী ছাত্রছাত্রী যারা ডাক্তারি পড়তে ইচ্ছুক অথচ আসন ভর্তি হয়ে যাওয়ার জন্য পড়ার সুযোগ পায় না তাদের স্বপ্ন এবার পূরণ হবে।' প্রাথমিকভাবে এমবিবিএস কোর্স চালু হলেও ধাপে ধাপে এই কলেজগুলিকে স্নাতকোত্তর স্তরে উন্নীত করা হবে বলে তিনি জানিয়েছেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সব পুরসভায় একসঙ্গে ভোট চান রাজ্যপাল; ঘোষিত হল না নির্বাচনের দিন

 ৫:২৩ PM     kolkata     No comments   

 


এদিনও পুরভোট নিয়ে কাটল না। মঙ্গলবার রাজভবন-কমিশন বৈঠকের পর পটভূমিকায় বদল। এদিন ঘোষিত হচ্ছে না কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ। কারণ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে সব পুরসভার ভোট একসঙ্গে চান রাজ্যপাল জগদীপ ধনকড়।

এদিন দীর্ঘ সময় ধরে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তারপরই জানা যায়, এদিন দুই জেলার পুরভোটের দিন ঘোষণা হচ্ছে না আজ। বুধবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানির পরে দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে। বৈঠকের পর রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করেন, "রাজ্য নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনারেরই সমতূল্য। তাই তাদেরও নিরপেক্ষ ও স্বাধীন হওয়া উচিত।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্কুল খোলার কয়েকদিনের মধ্যে করোনা আক্রান্ত পড়ুয়ারা; পাঠান হয়েছে কোয়ারেন্টাইনে

 ৫:০৭ PM     India     No comments   

 

দীর্ঘ সময় পরে খুলেছে স্কুল-কলেজ। আর এবার স্কুল খুলতেই বিপত্তি। করোনা আতঙ্কের জেরে প্রায় দেড় বছর ধরে দেশজুড়ে বন্ধ ছিল সমস্ত স্কুল, কলেজ। জানা যাচ্ছে জয়পুরের একটি স্কুলের অন্তত ১১ জন ছাত্রছাত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। স্কুল খোলার জেরেই যে এই বিপত্তি সেকথা বলা বাহুল্য।

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কর্তৃপক্ষের হস্তক্ষেপে সঙ্গে সঙ্গেই বন্ধ করা হয়েছে ওই স্কুল।  

জানা গিয়েছে , রাজস্থানের জয়পুরের জয়শ্রী পেরিওয়াল স্কুলের ১১ জন শিশু সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। একই স্কুলের এত শিশু একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় কার্যত নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ এবং ইতিমধ্যেই ওই স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই ১১ জন করোনা আক্রান্ত শিশুর সান্নিধ্যে এসেছেন যে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তাঁদেরও চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ শুরু হয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের বড়সড় দুর্নীতির অভিযোগ এসএসসি-র বিরুদ্ধে!

 ৪:৫৬ PM     kolkata     No comments   

সদ্য এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার অনুমতি পেল রাজ্য ও এসএসসি। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আর্জি মঞ্জুর হয়েছে। রাজ্যের আর্জি শুনে আগামিকাল, বুধবার সিবিআই-য়ের হাতে নিয়োগ সংক্রান্ত সব নথি তুলে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি টন্ডন। তার আগে মামলার শুনানি হোক।

আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে ফের আরও একটি মামলায় প্রশ্নের মুখে কমিশন। যে তালিকায় এসটি বা তফশিলি উপজাতি অন্তর্ভুক্ত চাকরি প্রার্থীদের নাম থাকার কথা, সেখানে অন্যান্যদেরও নাম রয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তফশিলি উপজাতি অন্তর্ভুক্ত চাকরি প্রার্থীরা। ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের যে নিয়োগের পরীক্ষা হয়েছিল, সেই তালিকা থেকেই এই প্রশ্ন সামনে এসেছে। 

আজ সেই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে আগেও এসেছে একাধিক অভিযোগ। এবার ফের প্যানেলে দুর্নীতির অভিযোগ সামনে এল। অভিযোগ, ২০১৬-র আপার প্রাইমারিতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে সিডিউল ট্রাইব ( ST) তালিকায় মন্ডল, মাহাতো ইত্যাদি পদবীর পরীক্ষার্থীরাও জায়গা পেয়েছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates