Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

প্রধানমন্ত্রীকে বাণিজ্য সম্মেলন উদ্বোধনের আমন্ত্রণ মমতার!

 ৬:১৯ PM     India     No comments   

 

আলোচনার প্রেক্ষাপটে ছিল উত্তপ্ত আবহ, কিন্তু আলোচনার টেবিলে থাকল কেন্দ্র-রাজ্য একসঙ্গে পথচলার বার্তা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার শিল্প সম্মেলনের উদ্বোধনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি সেটা গ্রহণ করেছেন বলেও বৈঠক শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় রাজধানীতে এই প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী BSF সংক্রান্ত নয়া আইন প্রত্যাহার করার আর্জি জানিয়েছেন। পাশাপাশি, ত্রিপুরার হিংসা নিয়েও মোদীর কাছে উষ্মা প্রকাশ করেন তিনি। তবে BSF ও ত্রিপুরা নিয়ে অসন্তোষের মাঝেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীকে উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়েছেন মমতা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্কুল খোলার পরেই করোনায় আক্রান্ত স্কুলকর্মী; আতঙ্কে পড়ুয়ারা

 ৬:০০ PM     kolkata     No comments   

 

দীর্ঘ সময় পর রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। আর এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন স্কুলের হেড ক্লার্ক। মানিকচক এনায়েতপুর হাইস্কুলের ঘটনা। এদিকে সংক্রমণের আতঙ্কে ভুগছেন শিক্ষক সহ পড়ুয়ারা। 

গত কয়েকদিন ধরেই করোনার উপসর্গ ছিল হেড ক্লার্ক গোপালচন্দ্র মণ্ডলের। এর পরেও তিনি স্কুলে আসছিলেন। গত মঙ্গলবার তিনি করোনা পরীক্ষা করান। বুধবার স্কুল আসার পর তিনি খবর পান তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

গোপালবাবু মালদা শহরে থাকেন। তিনি সহ ১২জন শিক্ষক একটি গাড়ি ভাড়া করে প্রতিদিন স্কুলে আসতেন। স্কুল কর্তৃপক্ষের তরফে গোপালবাবু সহ ওই ১২জন শিক্ষককে বাড়ি ফেরত পাঠানো হয়। অফিস রুম, স্টাফ রুম স্যানিটাইজ করা হয়। কিন্তু বন্ধ করা হয়নি ক্লাস। এনায়েতপুর হাইস্কুলের সহ শিক্ষিকা সুতপা পাল জানান, সমস্ত ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বামেদের এসএসসি দফতর অভিযান ঘিরে রণক্ষেত্র করুণাময়ী!

 ৫:৪৯ PM     kolkata     No comments   

এ দিন কার্যত রাস্তা শুয়ে পড়েছেন বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়, তাঁকে টেনে তুলছে পুলিশ। বুধবার এমনই ছবি ধরা পড়ল বাম (SFI) ছাত্র-যুব সংগঠনের এসএসসি ভবন অভিযানে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে সল্টলেকে কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখান বাম ছাত্র-যুবরা। বামেদের বিক্ষোভ মিছিল ঘিরে রণক্ষেত্রে পরিণত হল করুণাময়ী  চত্বর। গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসি ভবন অভিযান করেন বামেরা (CPM)। দুর্নীতিতে জড়িত আধিকারিকদের শাস্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই বুধবার বিকেলে করুণাময়ী থেকে এসএসসি দফতর অভিযান-এর ডাক দেয় বাম ছাত্র-যুবরা। জড়ো হন কর্মী-সমর্থকরা। সেই জমায়েত মিছিল করে কমিশনের দফতরের দিকে এগোনোর চেষ্টা করলেই করুণাময়ী মোড়ে তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ।

বারবার পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তিতে জড়ান SFI ও DYFI কর্মীরা। ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশদের সঙ্গে বাম সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। এর পর মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজনকে টেনে ভ্যানে তোলে পুলিশ।

প্রসঙ্গত, নিয়োগ নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। দু-দিন আগে আদালতের রায়ে বেশ চাপে সরকার। স্কুল সার্ভিস কমিশনের গ্রপ- ডি পদে বেনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ নেই। দুষ্কৃতীরা কোনও রাজনৈতিক দলের হয় না। দুষ্কৃতীকে চিহ্নিত করতে হবে।

তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তারপরই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। ভুয়ো সুপারিশপত্রগুলি খতিয়ে দেখার জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ বিচারপতির। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। 

এদিন মামলাকারীদের তরফে ৫০০ জনের নামের তালিকা তুলে দেওয়া হয় আদালতে। এদের নিয়োগ নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে এদিন বোর্ডের পক্ষ থেকে হলফনামা জমা পরে। সেখানে বলা হয়, কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ এসেছিল তার সফট কপি আছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। তারা গ্রুপ সি ও ডির নিয়োগ সেখান থেকেই করেছেন। পেন ড্রাইভে তার তথ্য আছে। 

বিচারপতি জানতে চান, কমিশনের সুপারিশ যদি না-ই থাকে, তা হলে কার অদৃশ্য হাত এখানে রয়েছে? কার সুপারিশে ২৫ জন চাকরি পেলেন। দু-বছর হতে চলল তাঁরা সে চাকরি করছেন। পাশাপাশি বিচারপতি বলেন, এই ঘটনার জন্য তিনি 'সিবিআই এনকোয়ারি' চান। এর কারণ যে রাজ্য পুলিশে অনাস্থা —এমনটা নয়। কোনও বিশেষ রাজনৈতিক দলকে তিনি অসম্মান করতে চান এমনও নয়। যেহেতু এ ক্ষেত্রে একটা বড় ষড়যন্ত্র চলছে, মানুষের স্বার্থে তা কখনওই মেনে নেওয়া যায় না। এ ক্ষেত্রে কোথাও গিয়ে সিবিআইয়ের অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। রাজ্য পুলিশের ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে তাদের কাজ করতে হয়। তাই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলেছেন। 



Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জয়েন্ট বিডিও-র চাকরি ছেড়ে বেছে নিলেন শিক্ষকতার কাজ!

 ৫:৩১ PM     kolkata     No comments   

 

এক সময় মালদহের বামনগোলার জয়েন্ট বিডিও হিসাবে এত কাল সমষ্টি গড়ার দায়িত্ব পালন করে এসেছেন। এ বার সমষ্টি উন্নয়নের সেই দায়িত্ব ছেড়ে মানুষ গড়ার দায়িত্ব তুলে নিলেন আশিস নায়েক। জয়েন্ট বিডিও-র দায়িত্ব ছেড়ে দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নাম লেখালেন।

প্রশাসনিক আধিকারিকের পদ থেকে সরে এসে এক জন জয়েন্ট বিডিও শিক্ষকতায় যোদ দিচ্ছেন— এমন খবরে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। 

জানা গিয়েছে, জয়েন্ট বিডিও-র পদ থেকে মাস ছয়েক আগে ইস্তফাপত্র দিয়েছিলেন আশিস। সম্প্রতি সেই ইস্তফাপত্র গৃহীত হয়েছে। গত ৯ নভেম্বর রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের তরফে তাঁকে সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। স্কুলের চাকরি থেকে সরকারি আধিকারিকের কাজে যোগ দিয়েছেন অনেকেই। কিন্তু এমন প্রথার বিরুদ্ধে হেঁটে আশিসের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই হাজারও প্রশ্ন তৈরি হয়েছে। কেন তিনি এমন পদক্ষেপ করলেন? আশিসের সংক্ষিপ্ত জবাব, "এটা আমার ব্যক্তিগত ব্যাপার।" এ ব্যাপারে কোনও বিতর্ক নেই বলেও জানিয়েছেন তিনি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ; নিয়োগের প্রক্রিয়া শুরু; কি জানালেন মানিক ভট্টাচার্য

 ৫:১৮ PM     kolkata     No comments   

রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, রাজ্যে মোট ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। এই চাকরির ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র নেওয়া হয়েছিল। যাঁরা অনলাইনে আবেদন করতে পারেননি এমন ৪৭৮ জন এমন চাকরিপ্রার্থী অফলাইনে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই পর্ষদ মেধা তালিকা তৈরি করেছে। যাঁরা প্রথম মেধা তালিকায় স্থান পাননি,এ ক্ষেত্রে তাঁদের আবেদনও বিবেচনা করা হয়েছে বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে। 

প্রথম ধাপে ৪৭৪ জন শিক্ষককে প্রাথমিকে নিয়োগ করা হবে। পরে আরও ৭৩৮ জন শিক্ষক নিয়োগ করবে পর্ষদ। তবে আগে ৪৭৪ জন শিক্ষকের হাতে নিয়োগপত্র দিতে চায় তারা। বৃহস্পতিবার থেকে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পর্ষদ চেয়ারম্যান।

দ্বিতীয় পর্যায়ে আরও নিয়োগ হবে বলেই জানা গিয়েছে। 

২০১৪ সালে টেট এর ভিত্তিতে যে পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছিল তাদের প্রশিক্ষণ দেওয়ার পর এবার তাঁদের নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, ৪৭৪টি শূন্যপদে নিয়োগের জন্য প্রকাশ করা হয়েছে মেধাতালিকা। প্রকাশিত এই নিয়োগ তালিকাটিতে ৩০০ জনের বেশি সংশ্লিষ্ট আন্দোলন করা প্রার্থীদের নাম রয়েছে যাঁরা প্রথম মেধা তালিকায় জায়গা করে নিতে পারেননি। উল্লেখ্য, গত বছরই ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আমরণ অনশনের ডাক দিয়ে উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় সংসদ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। তাঁদের নিয়োগের বয়স পার হয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন তাঁরা।

এরপরেই তৎপর হয় রাজ্য। এই চাকরিপ্রার্থীরা অফলাইনে আবেদন জানিয়েছিল। প্রত্যেকের আবেদনের ভিত্তিতে স্ক্রুটনির জন্য ডেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। বুধবার ৪৭৪ জনের চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি নিয়ে হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ২০১৮ সালে জানান, যে সমস্ত ছাত্রছাত্রীররা ভুল প্রশ্নগুলির উত্তর দিয়েছেন তাঁদের পূর্ণ নম্বর দিতে হবে 

মানিক বাবু বলেন, "প্রাথমিকে নিয়োগ করা হচ্ছে না বলে অনেকে আন্দোলন করছিলেন। দাবি করছিলেন, তাঁদের নিয়োগতালিকার বাইরে রাখা হয়েছে। এই তালিকায় তাঁদের প্রায় ৩০০ জনকে রাখা হয়েছে। এ বার ১২০০-রও বেশি নিয়োগ হবে।" পরবর্তী পর্যায়ে প্রাথমিকে আরও শিক্ষক নিয়োগ হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন পর্ষদের চেয়ারম্যান। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভাল খবর; বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার

 ২:৪০ PM     India     No comments   

 

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে দেশে চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় করোনা আবহে যে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল, তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। যদিও তার আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ বৃদ্ধির এখনও কোনও প্রস্তাব তাঁদের কাছে এসে পৌঁছয়নি।

এরপরই বিভিন্ন মহল থেকে নানা ভাবে কেন্দ্রের সরকারকে সমালোচনা করা হয়। ধরে নেওয়া হয়, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বিনামূল্যে রেশন আর বোধহয় দেবে না কেন্দ্র। বিরোধীরা বিষয়টি নিয়ে সোচ্চার হয়। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদী সরকার। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কেন্দ্রীয় খাদ্য সচিব ইঙ্গিত দিয়েছিলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বন্ধ হয়ে যাবে। যা নিয়ে শোরগোল পড়েছিল দেশজুড়ে। কিন্তু এদিন সেই দুশ্চিন্তা অনেকটাই কাটল। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভাল খবর; শূন্যপদে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ প্রাথমিক পর্ষদের

 ২:২৪ PM     kolkata     No comments   

নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। এদিন এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চের  নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।  সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৩ সপ্তাহের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। স্থগিতাদেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত।

স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদকে নিয়োগ সংক্রান্ত সব নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নথি সিল করে আজকের মধ্যে জমা দেওয়ার নির্দেশ।  রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে নথি। 

এমন আবহে বুধবার ৪৭৮ শূন্যপদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালের প্রাথমিক টেটে উত্তীর্ণ যে প্রার্থীরা অফলাইনে আবেদন করেছিলেন, মেধাতালিকায় তাঁদের নাম আছে। সেইসঙ্গে যে অনলাইন আবেদনকারীরা প্রথম তালিকায় ছিলেন না, তাঁদেরও একাংশের নাম আছে। 


 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates