Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

কলকাতা পুরনির্বাচনের বিজ্ঞপ্তি জারি!

 ২:১১ PM     kolkata     No comments   

 


কলকাতায় পুরভোটের দামামা বেজে গিয়েছে। বৃহস্পতিবার সকালেই রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে ভোট হবে ১৯ ডিসেম্বর। ২২ ডিসেম্বরের মধ্যে হতে পারে গণনা। কারণ, বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ২২ ডিসেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে কলকাতার পুরভোট ১৯ ডিসেম্বর হলেও হাওড়ার ভোটের ঘোষণা এখনও করা হয়নি। বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকেই আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল। এ দিন থেকেই ভোটের মনোনয়ন জমা করতে পারবেন প্রার্থীরা। কলকাতা পুরসভার ভোটে ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

৪ ডিসেম্বর প্রার্থীপদ বাতিলের শেষ দিন। ১৯ তারিখ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। 

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বলেন, "যদি কোনও পুনর্নিবাচন হয় তা হলে তা ২২ ডিসেম্বর হবে। আমরা গোটা ভোট প্রক্রিয়া ২২ ডিসেম্বরের মধ্যেই শেষ করব।  আমরা ভোট গণনার দিনও শুক্রবার কিংবা শনিবারের মধ্যে জানিয়ে দেব। কাল পরশুর মধ্যে বিজ্ঞপ্তিও জারি হয়ে যাবে।" 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিভিন্ন পদে ৪ হাজার নিয়োগের প্রক্রিয়া শুরু!

 ২:০৪ PM     kolkata     No comments   

 


নিয়োগ নিয়ে চলা বিতর্কের মাঝে ভাল খবর চাকরি প্রার্থীদের জন্য। নিয়োগ নিয়ে ফের উদ্যোগ নিল নবান্ন। স্বাস্থ্যদপ্তরে ডাক্তার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফেসিলিটি ম্যানেজার-সহ বিভিন্ন পদে প্রায় ৪ হাজার জনের নিয়োগের প্রক্রিয়া ফের শুরু হয়েছে। গত ২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে ওইসব পদে চাকরির জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। স্বাস্থ্যদফতর নভেম্বর মাসে স্টাফ নার্স পদে প্রায় ৫ হাজার নিয়োগের জন্য আবেদন নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে। সব মিলিয়ে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বাস্থ্যদপ্তরে প্রায় ৯ হাজার নিয়োগ হতে চলেছে।  

বিভিন্ন পদে প্রায় ৪ হাজার নিয়োগের প্রক্রিয়া শুরু করতে রিক্রুটমেন্ট বোর্ড দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি বিভিন্ন হাসপাতালে ফেসিলিটি ম্যানেজারের ৮১৯টি পদে নিয়োগের জন্য ২০১৯ সালের জানুয়ারিতে বিজ্ঞপ্তি জারি হয়।

রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট চাকরি প্রার্থী ছিল ২ লক্ষ ৬১ হাজার ৫৮৬ জন। এর মধ্যে মাত্র ১৩ হাজার ৩৫৯ জনের নথি যাচা‌ই করা হয়েছে। ২০১৯-এর সেপ্টেম্বর থেকে ২০২০-র অক্টোবর পর্যন্ত কাজটি হয়। কোভিড পরিস্থিতির জন্য এত কম নথি যাচাই হয়েছে। নথির কপি বোর্ডের অফিসে আগে জমা দেওয়া হয়েছিল। এবার প্রার্থীদের নথি অনলাইনে যাচাই করা হবে। রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটের মাধমে নথি আপলোড করতে বলা হয়েছে প্রার্থীদের। আগে ফিজিক্যালি জমা দিয়ে থাকলেও ফের অনলাইনে নথি জমা দিতে বলা হয়েছে। প্রার্থীদের নথিভুক্ত মোবাইল নম্বর বা ই-মেলের মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এরপর প্রার্থী অনলাইনে তাঁর আবেদনপত্রটি দেখতে পাবেন। এরপর নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে দিতে হবে।  আপলোড করার সময়সীমা বোর্ড ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবে। ফেসিলিটি ম্যানেজার পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল স্নাতক। ২০১৯ সালের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট পদের ২০ গুণ প্রার্থীকে ডাকা হবে। বোর্ড এরপর এই প্রার্থীদের লিখিত পরীক্ষা নেবে। সফল প্রার্থীদের ইন্টারিভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।  

ফেসিলিটি ম্যানেজারের নিয়োগ বিজ্ঞপ্তির পর বিভিন্ন সময়ে মেডিক্যাল টেকনোলজিস্ট (প্রায় দেড় হাজার পদ), জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (প্রায় ১২০০টি পদ), ফার্মাসিস্ট (৭৭ পদ), ড্রাইভার (৩০০টি পদ), ফিজিওথেরাপিস্ট (৮টি পদ) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে বোর্ড। গত ২৩ নভেম্বর বোর্ড বিজ্ঞপ্তি জারি করে ওই পদগুলিতে আবেদনকারীদের নথি অনলাইনে অপালোড করতে বলেছে। অনলাইনে নথি যাচাইয়ের কাজ হবে। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, এইসব পদে নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করতে বোর্ড কর্তৃপক্ষকে অনেকদিন ধরে অনুরোধ করা হচ্ছিল। অবশেষে তাতে সাড়া মিলেছে। কয়েক হাজার শূন্য পদে সরকারি হাসপাতালে নিয়োগ হলে স্বাস্থ্য প঩রিষেবার মান উন্নত হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৯৩৫৪ পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ!

 ১২:৫১ AM     India     No comments   

 

চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। সম্প্রতি অসমের ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে rectteduassam.in গিয়ে খোঁজ নিতে পারেন। বিজ্ঞপ্তির অনুযায়ী,  প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। পূর্বে আবেদনপত্র জমা দেওয়ার জন্য ২৭ অক্টোবর, ২০২১ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছিল। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

খেলা শুরু মেঘালয়ে; ১২ জন বিধায়ক সহ তৃণমূলে যোগ দিলেন মুকুল সাংমা

 ১১:১০ PM     India     No comments   

 

সর্বভারতীয় রাজনীতিতে ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল। বারো জন বিধায়ককে নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। বেশ কিছু দিন ধরেই সাংমার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা চলছিল রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, কংগ্রেস হাইকম্যান্ড চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তৃণমূলেই যোগ দিলেন মেঘালয়ের বর্তমান বিরোধী দলনেতা। ফলে গোয়া, হরিয়ানার মতো রাজ্যের পর এবার উত্তর-পূর্বের মেঘালয়েও কংগ্রেসে বড়সড় ফাটল ধরালো তৃণমূল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার! পড়ুন

 ১০:৫৪ PM     kolkata     No comments   

সম্প্রতি রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। উচ্চ মাধ্যমিকের টেস্ট হবে কি না, সে সিদ্ধান্তের দায়িত্ব স্কুলের উপরেই ছেড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও ডিসেম্বরের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (এসএসএম) জানিয়েছে, প্রথম থেকে নবমের পড়ুয়াদের বাড়ি বসে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে মূল্যায়ন হবে।

যদিও বহু স্কুলই নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের স্কুলে বসে অফলাইন পরীক্ষাই নিতে চান। এই ইস্যুতে পর্ষদ, সংসদ এবং এসএসএম-এর সঙ্গে দ্বন্দ্ব এড়াতে টেস্ট বা বার্ষিক পরীক্ষার মতো নাম এড়াতে চাইছে স্কুলগুলি।

এই পরীক্ষার নাম দেওয়া হচ্ছে 'অফলাইন ইভ্যালুয়েশন' বা স্কুলে বসে পরীক্ষা। কলকাতার নামজাদা সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একাংশের বক্তব্য, গত ২০ মাসে নবম থেকে দ্বাদশের পড়ুয়ারা অফলাইন পরীক্ষা দিতে ভুলে গিয়েছে। তাই আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলে বসিয়ে পরীক্ষা নেওয়া হবে। যাতে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে না-হয়। এর পাশাপাশি ২০২৩-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ুয়াদের প্রস্তুত করতে নবমের বার্ষিক ও একাদশের ষাণ্মাসিক পরীক্ষাও নেওয়া হবে। এর ফলে একদিকে অফলাইন পরীক্ষা দেওয়ার অভ্যাস ঝালিয়ে নেওয়া যাবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আগামী মাসেই বঙ্গ বিজেপিতে বড়সড় পরিবর্তন!

 ১০:৩১ PM     kolkata     No comments   

 

আগামী মাসের গোড়ার দিকেই বঙ্গ বিজেপির নতুন কমিটি ঘোষিত হতে চলেছে। নয়া এই কমিটিতে বিশেষ গুরুত্ব পেতে পারেন মহিলা এবং যুব প্রতিনিধির। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারে নেতৃত্বাধীন এই কমিটিতে জায়গা পেতে পারেন ৩১-৩২ জন। তার মধ্যে ৭ থেকে ৮ জন মহিলা সদস্য থাকবেন বলেই জানা গিয়েছে।  

বুধবার দিল্লিতে সুকান্ত মজুমদার জানিয়েছেন, "আগামী মাসের শুরুর দিকেই কমিটি ঘোষণা করা হবে।

বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে মহিলারা থাকবেন।" তবে এর চেয়ে বেশিকিছু জানাতে চাননি তিনি। আগের মতো ১২ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১২ জন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ থাকবেন কমিটিতে। দলের পুরনো সদস্যদের পাশাপাশি অন্য রাজনৈতিক দল থেকে যারা বিজেপিতে এসেছেন তাদেরকেও কমিটিতে সমানভাবে জায়গা দেওয়া হবে। কমিটি গঠনের ক্ষেত্রে আদি ও নব্য বিজেপির সমন্বয় রক্ষা করতে হবে। রাজ্য সভাপতিকে এই মর্মেই নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ছাত্র-ছাত্রীদের জন্য বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর; মাসে মাসে টাকা দেবে রাজ্য

 ৭:৩৬ PM     kolkata     No comments   

 



বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। এই উদ্যোগের ফলে উপকৃত হবেন কয়েক হাজার ছাত্র-ছাত্রী। রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা এখন থেকে আরও বেশি পড়ুয়া পাবেন। এই বৃত্তির মাধ্যমে প্রতি মাসে মেধাবী ছাত্রছাত্রীদের টাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার। এত দিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে কোনও পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেলে এই বৃত্তির জন্য আবেদন করা যেত। এ বার থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই পাওয়া যাবে এই বৃত্তি।

গত সেপ্টেম্বরেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

চলতি বছরে যে সব ছাত্রছাত্রী এই বৃত্তির জন্য আবেদন করতে চান তাঁদের এখনই এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। গত ১৬ নভেম্বর থেকে চালু হয়েছে অনলাইনে আবেদন নেওয়া। ২০১৬ সালে এই প্রকল্প শুরু করে মমতা সরকার। যার পোশাকি নাম 'স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ'। দশম, দ্বাদশ এবং স্নাতক স্তরের যে কোনও শাখার পড়ুয়ারা এই সুবিধা পাবেন। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন প্রযুক্তি ও পেশাগত কোর্সের ছাত্রছাত্রীরাও এই বৃত্তির আওতায় পড়েন। এখন যে নিয়ম রয়েছে তাতে সর্বশেষ পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এমএ-র পড়ুয়াদের শেষ পরীক্ষায় পেতে হবে কমপক্ষে ৫৩ শতাংশ নম্বর। গবেষণা করার জন্যও বৃত্তি পাওয়া যায়। এমফিল-এর জন্য মাসে পাঁচ হাজার টাকা এবং পিএইচ. ডি-র জন্য মাসে আট হাজার টাকা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates