Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

চাকরি প্রদানের প্রশ্নে কার্যত বেহাল অবস্থা কলকাতার!

 ১২:০২ AM     India     No comments   

 

নাগরিকদের চাকরি প্রদান ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রশ্নে কার্যত বেহাল অবস্থা কলকাতার। লক্ষ্যপূরণে সম্পূর্ণ ব্যর্থ কলকাকাতা। কলকাতার পাশাপাশি দেশের সমস্ত বড় শহরগুলির অবস্থাই বেশ খারাপ। একমাত্র ব্যতিক্রম বেঙ্গালুরু। সম্প্রতি নীতি আয়োগের রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য।

দেশের ৫৬ টি শহরকে ধরে এই সমীক্ষা চালিয়েছিল Niti Aayog। তাদের সমীক্ষা থেকেই এই রিপোর্ট পাওয়া গিয়েছে। দেশের সমস্ত বড় শহরগুলি চাকরির সুযোগ তৈরি করতে ও নাগরিকদের অর্থনৈতিক সমৃদ্ধি প্রদান করতে বেশ পিছিয়ে পড়ছে। একমাত্র বেঙ্গালুরু বাদে আর কোনও শহরই নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না বলে মত ওই রিপোর্টের। ১০০ এর মধ্যে বেঙ্গালুরুর স্কোর ৭৯। আর কলকাতা? মাত্র তিন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

প্রাথমিকে বিএড প্রার্থীদের সুযোগ না দেওয়ার নির্দেশ!

 ৮:১৬ PM     India     No comments   

 

শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না। রাজস্থান হাইকোর্ট, যোধপুরের প্রধান বেঞ্চে গতকাল শুনানি শেষ হয়। আজ আদালতে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।  সিদ্ধান্ত অনুযায়ী, আদালত শুধুমাত্র BSTC প্রার্থীদের REET লেভেল I-এ যোগ্য বলে বিবেচনা করেছে।

এর পাশাপাশি, আদালত এই পুরো মামলায় বিএড ডিগ্রিধারীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করার নির্দেশ দিয়েছে। রাজস্থান হাইকোর্টের এই নির্দেশে শুধু রাজস্থান নয়, সারা দেশের বিএসটিসি পরীক্ষার্থীরা বড় জয় বলে মনে করছেন। একিসাথে বিএড ডিগ্রিধারী প্রার্থীরা বিপাকে পড়েছেন বলে মনে করছেন হবু শিক্ষকদের অনেকেই। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পার্শ্বশিক্ষকদের বদলি নীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষামন্ত্রীর!

 ৮:০৫ PM     kolkata     No comments   

 

রাজ্যে শিক্ষকদের আন্দোলন নতুন নয়। এই আন্দোলন চলছে শেষ কয়েক বছর ধরে। কখনও আদিগঙ্গায় নেমে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, কখনও আত্মহননের পথ বেছে নিয়ে বিষপান করেছেন শিক্ষিকারা। তাঁদের সমস্যার কথা শোনা হয়নি বলেই অভিযোগ ছিল। সেই শিক্ষক আন্দোলনের নেতা ও আরও কিছু শিক্ষিকারা যোগ দিয়েছেন তৃণমূলে। আর যোগ দেওয়ার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসলেন তাঁরা।

আজ বিকাশ ভবনে সেই আলোচনা শেষে  শিক্ষামন্ত্রী জানালেন, আলোচনার টেবিলেই এ দিন একাধিক সমস্যার সমাধান হয়েছে। 

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, 'সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূলে যোগ দিয়েছেন শিক্ষক ঐক্য মঞ্চের নেতা মইদুল।' তিনি জানান, অনেক দিন ধরেই তাঁর সঙ্গে কথাবার্তা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন এরা, আগেও আলোচনায় বসতে চেয়েছিলেন তিনি, তবে বিভিন্ন কারণবশত সময় হয়ে ওঠেনি। তিনি জানান, আজ ওই আলোচনায় অনেকগুলো ইতিবাচক কথা হয়েছে, যেগুলো সরকারের পক্ষ থেকে করা সম্ভব। তিনি জানান, 'কিছু বিষয় টেবিলে বসেই সলভ হয়েছে।' 

মূলত পুরসভার যে সব শিক্ষক-শিক্ষিকার ফাইলটা শিক্ষা দফতরে আটকে আছে সেটা উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু। এর পাশাপাশি তিনি আরও জানান, কিছু পার্শ্বশিক্ষকদের বদলি নীতি কার্যকর করতে চলেছে সরকার। আগামি দিনে বাকি সব সমস্যাগুলির সমাধান করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। ব্রাত্য বসু বলেন, যে সব শিক্ষক শিক্ষিকাদের বদলি হয়েছিল, তাঁরা বলেছেন তাদের কোর্ট কেস তুলে নেব। সে ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা সবই মিটিয়ে নেব। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SSC-র শুনানির জন্য আরও একটি তালিকা প্রকাশ!

 ৫:২৬ PM     kolkata     No comments   

 

এখনও উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আইনি জালে জড়িয়ে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাক না পাওয়া প্রার্থীদের অভিযোগের শুনানি শুরু হয়েছে গত ১০ আগস্ট থেকে।

সল্টলেক করুণাময়ীর কাছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশে কমিশনের দ্বিতীয় ক্যাম্পাসে শুনানি হচ্ছে।  বৃহস্পতিবার ০১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত শুনানির জন্য প্রার্থীদের আরও একটি তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যে সমস্ত চাকরি প্রার্থী অভিযোগ জমা দিয়েছিলেন তাদের জন্য এই তালিকাপ্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। মোট ২১০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্টুডেন্ট ক্রেডিট কার্ড; ঋণ মঞ্জুর মাত্র ১৬ শতাংশের

 ৪:৫১ PM     kolkata     No comments   

 

রাজ্যের দুঃস্থ পড়ুয়াদের শিক্ষালাভে আর্থিক বাধা দূর করতেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ঢাক, ঢোল পিটিয়ে এই প্রকল্পের কথা ঘোষণা করা হলেও আখেরে কতটা সুবিধা পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা ? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় ঋণের আবেদন জমা পড়েছে অসংখ্য। পড়ুয়া ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে এ নিয়ে আগ্রহও রয়েছে। কিন্তু, ঋণ মঞ্জুর হয়েছে মাত্র ১৬ শতাংশ আবেদনকারীর। যা ছাত্রছাত্রীদের হতাশার কারণ হতেই পারে।

কিন্তু, এই পরিস্থিতির পিছনে নানা কারণ রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন, তাতে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর। সর্বাধিক ঋণের পরিমাণ ১০ লক্ষ টাকা। যা উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে বড় সহায়ক হতে পারে। সরকারি হিসাব অনুযায়ী, প্রকল্প ঘোষিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২৭ হাজার ঋণের আবেদন জমা পড়েছে। কিন্তু, ব্যাংক ঋণ অনুমোদন করেছে প্রায় ৪ হাজার ৬০০ আবেদনকারীর। শুধু কলকাতা থেকেই আবেদনপত্র জমা পড়েছিল প্রায় ২ হাজার। মঞ্জুর হয়েছে মাত্র ৫০০ জনের আবেদন। সব মিলিয়ে মোট আবেদনকারী মধ্যে মাত্র ১৬ শতাংশই সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন । বাকি ৮৪ শতাংশেরই আবেদন বাতিল করে দিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এসএসসি নিয়োগ; আরও ৫৪২ জনের বেতন বন্ধ হতে চলেছে; নির্দেশ হাইকোর্টের

 ৪:২০ PM     kolkata     No comments   

 

নিয়োগ ঘিয়ে বহু অনিয়মের অভিযোগ। এবার গ্রুপ ডি নিয়োগে অনিয়ম নিয়ে আরও চাপে স্কুল সার্ভিস কমিশন। প্রথমে ভুয়ো নিয়োগের কারণে ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আরও ৫৪২ জনের বেতন বন্ধের কথা বলে আদালত। এই সমস্ত নিয়োগও ভুয়ো বলেই অভিযোগ উঠেছে।

এই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন নির্দেশ দেন, ভুয়ো নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধের সিদ্ধান্ত নিক এসএসসি। 

এদিন ৫৪২ জনের নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি তুলে দেওয়া হয় কমিশনের হাতে। এই সমস্ত নথি খুটিয়ে দেখে অর্থাৎ যথাযথ স্ক্রুটিনির পরই কঠোর পদক্ষেপ করা হবে।  ২০১৯-এর ৪ মে-র পর নিয়োগ সুপারিশ হয়ে থাকলে এবং তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করে থাকলে তবেই বেতন বন্ধ করতে নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে যদি ভুয়ো নিয়োগের সপক্ষে প্রমাণ মেলে তবেই সংশ্লিষ্ট ডিআইদের বেতন বন্ধ করতে নির্দেশ দেবে এসএসসি। বুধবার ডিভিশন বেঞ্চের নির্দেশের অনেকেই মনে করেছিলেন, সম্ভবত সিঙ্গল বেঞ্চে এ মামলা থাকলেও আর বড় কোনও পদক্ষেপ হবে না। কারণ, ডিভিশন বেঞ্চ যেহেতু মামলাটি দেখছে। কিন্তু দেখা যাচ্ছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই আরও ৫৪২ জনের নামের তালিকা জমা পড়েছে, যে নিয়োগ বেআইনি বলে অভিযোগ তুলেছিলেন মামলাকারীরা। এই নামের সঙ্গে নিয়োগের বিস্তারিতও জমা পড়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। এবার তাঁদেরও বেতন বন্ধের পথে হাঁটতে পারে কমিশন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিপাকে শিক্ষকেরা; জট কাটবে কবে?

 ২:৩৫ PM     kolkata     No comments   

 

করোনার কারণে দীর্ঘ দিন স্কুল-কলেজ বন্ধ থাকার পরে গত ১৬ নভেম্বর থেকে ফের চালু হয়েছে নবম থেকে দ্বাদশের অফলাইন ক্লাস। এর পাশাপাশি, প্রথম থেকে অষ্টম শ্রেণির অনলাইন ক্লাসও চলছে। কারণ, প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য স্কুলের দরোজায় এখনও তালা ঝুলছে।

এখানেই প্রশ্ন উঠেছে, একই সঙ্গে দুই পদ্ধতিতে ক্লাস শুরু হওয়ায় অনলাইন পড়াশোনা কি ব্যাহত হচ্ছে? শিক্ষকদের অনেকেরই মতে, একই সঙ্গে অনলাইন ও অফলাইন ক্লাস করাতে গিয়ে অসুবিধা হচ্ছে তাঁদের। বিশেষ করে, অফলাইন ও অনলাইন ক্লাসের পৃথক রুটিন তৈরি করতে গিয়ে খুবই সমস্যা হচ্ছে। তাঁদের একাংশের মতে, একই সঙ্গে অনলাইন ও অফলাইন ক্লাস চালাতে গেলে যে পরিকাঠামো দরকার, তা অধিকাংশ স্কুলেই নেই। হেয়ার স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত ভট্টাচার্য জানালেন, শিক্ষকেরা অফলাইন ক্লাস নিতে স্কুলে আসছেন। স্কুলে বসেই তাঁদের আবার অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাস করাতে হচ্ছে।জয়ন্তবাবু বললেন, "এই স্কুলের নিজস্ব ইন্টারনেট সংযোগ বাওয়াইফাই নেই। ফলে শিক্ষকদের নিজেদেরই মোবাইলের ডেটা খরচ করে অনলাইন ক্লাস করাতে হচ্ছে। স্কুল ভবনে নেটওয়ার্কেরও সমস্যা আছে। তাই সব ঘর থেকে অনলাইন ক্লাস নেওয়া যায় না। স্কুলের নিজস্ব নেট সংযোগ না থাকলে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাস করানো বেশ কঠিন।" 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates