Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

'আমরা আইনি জটিলতামুক্ত ও ত্রুটিহীন রেজাল্ট দিতে চাই': পর্ষদ সভাপতি

 ১২:০৭ AM     kolkata     No comments   


নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল চার বছর আগে। পরীক্ষা নেওয়া হয়েছিল চলতি বছরের ৩১ জানুয়ারি। পরীক্ষা হয়ে যাওয়ার পর দশ মাস কেটে গেলেও প্রাথমিকের টেট পরীক্ষার ফল প্রকাশ হয়নি। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানাচ্ছেন ত্রুটিমুক্ত ফলের জন্যই এই দেরি হচ্ছে। পর্ষদের লক্ষ্য আইনি জটিলতা মুক্ত ও ত্রুটিহীন ফলপ্রকাশ। এই কারণেই ২০১৭ টেট-এর ফলাফল প্রকাশের জন্য কিছু সময় নেওয়া হচ্ছে। শুক্রবার এই কথা জানান  প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। 

প্রাথমিকের টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় আড়াই লক্ষ হবু শিক্ষক।  কিন্তু, তার পর কেটে গিয়েছে প্রায় ১০ মাস। এখনও প্রকাশিত হয়নি ২০১৭-র প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল।

এমনকী, পুজোর ছুটির আগে ফলাফল প্রকাশের সম্ভাবনার কথাও মাঝে একবার জানিয়েছিল পর্ষদ। যদিও সেই কথা রাখা হয়নি। 

এই প্রসঙ্গেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, "আমরা সম্পূর্ণ আইনি জটিলতা এবং ত্রুটিমুক্ত একটা স্বচ্ছ রেজাল্ট বার করার জন্য একটু সময় নিচ্ছি। মূলত, 'অ্যানসার কি' অর্থাৎ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে তৈরি জটিলতা কাটাতেই লাগছে এই সময়। এই পরীক্ষার ফল প্রকাশ করতে কোনও সমস্যা নেই। অ্যানসার কি চূড়ান্ত হয়ে গেলে দ্রুত ফল প্রকাশে কোনও বাধা থাকে না। কিন্তু, ফল প্রকাশের পর জটিলতা তৈরি হলে তা কাটার ক্ষেত্রে অনেক অন্তরায় থাকে। সেটা এড়াতেই আমরা আইনি জটিলতামুক্ত ও ত্রুটিহীন রেজাল্ট দিতে চাই।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

বিএড থাকলেও বসা যাবে টেট-এ; আদালতে ধাক্কা খেল এনসিটিই

 ১১:৪৪ PM     India     No comments   

 

শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না। রাজস্থান হাইকোর্ট, যোধপুরের প্রধান বেঞ্চে গতকাল শুনানি শেষ হয়। আজ আদালতে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।  সিদ্ধান্ত অনুযায়ী, আদালত শুধুমাত্র BSTC প্রার্থীদের REET লেভেল I-এ যোগ্য বলে বিবেচনা করেছে।

এর পাশাপাশি, আদালত এই পুরো মামলায় বিএড ডিগ্রিধারীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করার নির্দেশ দিয়েছে। রাজস্থান হাইকোর্টের এই নির্দেশে শুধু রাজস্থান নয়, সারা দেশের বিএসটিসি পরীক্ষার্থীরা বড় জয় বলে মনে করছেন।

একিসাথে বিএড ডিগ্রিধারী প্রার্থীরা বিপাকে পড়েছেন বলে মনে করছেন হবু শিক্ষকদের অনেকেই। 

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট)-য় প্রার্থীরা যাতে আরও বেশি সংখ্যায় যোগ দিতে পারেন, তার ব্যবস্থা করেছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই। জানান হয়েছিল,  বিএড বা ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি থাকলেও এ বার থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দেওয়া যাবে। এর ফলে আরও বেশি প্রার্থী টেটে বসতে পারবেন বলে জানাচ্ছে শিক্ষা শিবির। 

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, এনসিটিই এই ইস্যুতে বিজ্ঞপ্তিও জারি করে। সাধারণ ভাবে ওই কেন্দ্রীয় সংস্থার নিয়ম মেনে চলে সব রাজ্যই। তবে পরীক্ষায় বসার নতুন ব্যবস্থার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত পর্ষদকে জানানো হয়নি। 

এক পর্ষদকর্তা জানান, এনসিটিই তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, কোনও প্রার্থীর বিএড এবং স্নাতকে ৫০ শতাংশ নম্বর থাকলেই তিনি টেটে বসতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্য দু'বছরের বিএডের উল্লেখ করা হয়নি। তাই ধরে নেওয়া হচ্ছে, বিএড যখন এক বছরের পাঠ্যক্রম ছিল, সেই সময়কার প্রার্থীরাও ওই নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। তবে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা চাকরি পেয়ে গেলেও দু'বছরের মধ্যে একটি বিশেষ পাঠ্যক্রম করে নিতে হবে। ছ'মাসের ওই পাঠ্যক্রম করা বাধ্যতামূলক। যদিও এ রাজ্যে এখনও এই পাঠ্যক্রমের ব্যবস্থা নেই। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

একই কলেজের ২৮১ পড়ুয়া করোনা আক্রান্ত!

 ৯:৫১ PM     India     No comments   

 

ফের শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা আতঙ্ক। এবার কোভিড হটস্পটে পরিণত হয়েছে কর্নাটকের ধারওয়াড়ের এক মেডিক্যাল কলেজ।

আরও ৭৭ পড়ুয়ার কোভিড রিপোর্ট পজিটিভ, এল সবমিলিয়ে ২৮১ জন আক্রান্ত হয়েছে কলেজটিতে। এই এসডিএম কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস কর্নাটকের উত্তরাংশের মেডিক্যাল হাব বলে গণ্য করা হয়।  পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ওই চিকিৎসা কেন্দ্রে আর কাউকে ভর্তি নেওয়া হচ্ছে না। যাঁরা ভর্তি আছেন, তাঁদের মধ্যে একমাত্র নেগেটিভ রিপোর্ট এলে তবেই ছাড়া হচ্ছে।  বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের ঢোকা এবং বেরনোর রাস্তা। যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বেশিরভাগেরই টিকার দুই ডোজ নেওয়া। হাসপাতালের আধিকারিকরা বলছেন, কলেজে সম্প্রতি একটি ফ্রেশার্স পার্টির জেরেই সংক্রমণের এই বাড়বাড়ন্ত। দু'তিন ধরে চলেছিল ওই পার্টি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গুরুতর অভিযোগ; শতাধিক মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূল নেতার স্ত্রী'র অ্যাকাউন্টে

 ৬:১৬ PM     kolkata     No comments   

রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে ফের উঠল গুরুতর অভিযোগ। এবার ১৩৪ জন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকল তৃণমূল উপপ্রধানের স্ত্রী'র অ্যাকাউন্টে। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ায়। ঘটনায় প্রশাসন প্রযুক্তিগত ত্রুটির সাফাই দিলেও রাজনৈতিক তরজা থামার নয় সহজে।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন খোদ অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। বাদুড়িয়ার জগন্নাথপুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান হাসানুর জামানের স্ত্রী ইরানি ইয়াসমিনের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে সম্প্রতি ১৩৪ জন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই উত্তপ্ত বাদুড়িয়ার তিলডাঙা গ্রাম। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আবেদন করা সত্ত্বেও তাদের পরিবারের মহিলাদের অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও ঢোকেনি। প্রকল্পের সেই টাকাই নাকি ঢুকেছে তৃণমূল নেতার স্ত্রী'র অ্যাকাউন্টে। এমনটাই অভিযোগ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূলের প্রার্থী তালিকায় চমক; প্রার্থী ক্ষিতি কন্যা বসুন্ধরা

 ৬:০২ PM     kolkata     No comments   

 

তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক নেতা- নেত্রীর সন্তান বা আত্মীয়দের নাম। তবে শুক্রবার সন্ধেয় কালীঘাট থেকে প্রকাশ হওয়া সেই তালিকায় যাঁর নাম দেখে চমকে গিয়েছেন অনেকেই, তিনি বসুন্ধরা গোস্বামী।

প্রয়াত বাম নেতা তথা বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরাকে টিকিট দিয়েছেন মমতা। যদিও তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ বা ঘনিষ্ঠতা নতুন নয়, তবু এবার পুরভোটে অবশ্যই নজরে থাকবেন বাম নেতার মেয়ে। 

কীভাবে সম্ভব হল? বসুন্ধরা জানিয়েছেন, "গতকাল ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিয়েছেন দল সবরকম ভাবে পাশে আছে।" "দিদি ডাকলেন আমায়, বাবার সঙ্গে যারা ছিলেন তারা কখনও সেভাবে দেখেননি আর কী। এত কাছে ছিলাম যে দেখতে পাননি। নৈকট্যের অন্ধত্ব যাকে বলে," বললেন বসুন্ধরা গোস্বামী। প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে এবারে ৯৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্বস্তি পেতে পারে মধ্যবিত্ত; LPG-র খরচ কমবে ৩০০ টাকা

 ৪:২৮ PM     India     No comments   

LPG সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে এখন তা ১০০০ টাকায় পৌঁছেছে। সিলিন্ডার কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের।  তবে এবার রয়েছে সিলিন্ডার প্রতি ৩০০ টাকা সাশ্রয় করার সুযোগ। যদিও এই সুবিধা পেতে ভর্তুকির জন্য আবেদন করতে হবে।

এর ফলে  দেশের বিরাট অংশের নাগরিকেরা যে স্বস্তি পাবে তা বলার অপেক্ষা রাখে না। 

কয়েক মাস আগেও LPG সিলিন্ডার পাওয়া যেত ৬০০ টাকায়। তা থেকে ৮৩৪ টাকায় পৌঁছে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০০ টাকায়। LPG-তে ভর্তুকি পেতে LPG অ্যাকাউন্টের সঙ্গে তাদের আধার কার্ড লিঙ্ক করাতে হবে। এবার  থেকে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে বেশি পরিমাণে ভর্তুকির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সরকার। আগে যে ভর্তুকি পাওয়া যেত, সেই পরিমাণই বাড়ানো হয়েছে। 

একসময় বেশ মোটা ভর্তুকি পাওয়া গেলেও, গ্রাহকেরা অভিযোগ করেছেন, দিনে দিনে কমিয়ে দেওয়া হয় ভর্তুকি। এমনকি মাত্র ৩০-৫০ টাকা ভর্তুকিও পেয়েছেন বলে জানিয়েছেন বেশ কিছু গ্রাহক। এবার সেই ভর্তুকিই বাড়িয়ে 300 টাকা করা হচ্ছে। যারা উজ্জ্বলা স্কিমের আওতায় LPG নিয়েছেন, তাঁরা এই ভর্তুকি স্কিম থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। আগে তাঁরা ১৭৪.৮৬ টাকা ভর্তুকি পেত যা এখন বাড়িয়ে ৩১২.৪৮ টাকা করা হয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সরকারি কর্মচারীদের ছুটি নষ্ট হলেও কমবে না ছুটির আনন্দ; বড় উদ্যোগ নবান্নের

 ২:১৯ PM     kolkata     No comments   

 

২০২২ সালে অনেক ছুটিই কমে যাচ্ছে। তবে তাতে ছুটির আনন্দ কমবে না। কারণ পশ্চিমবঙ্গ সরকার, অন্যদিন ছুটি দিয়ে তা পুষিয়ে দিতে চলেছে। শুক্রবার ছুটির এই তালিকাই প্রকাশ করেছে নবান্ন। তবে ভাল খবর হল, আগামী দুর্গাপুজোয় একটানা ১১ দিন ছুটি পাচ্ছেন কর্মচারীরা। 

বছরে ১০ টি ছুটি নষ্ট হতে চলেছে।

প্রকাশিত হয়েছে ২০২২ সালের রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা। মোট ১০টি ছুটির দিন রবিবার পড়ে সাড়ে সর্বনাশ হল রাজ্য সরকারি কর্মচারীদের। এই তালিকায় রয়েছে নেতাজির জন্মদিন, মে দিবস, বকরি ঈদ, মহালয়া, লক্ষ্মীপুজো, ছটপুজো ও বড়দিনের মতো ছুটি। ফলে স্বভাবতই মন খারাপ রাজ্য সরকারি কর্মচারীদের। শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রকাশ করা ২০২২ সালের ছুটির তালিকায় মোট ৪০টির মতো ছুটি রয়েছে।

এন আই অ্যাক্ট অনুযায়ী ১৮ জাতীয় ছুটি রয়েছে এরমধ্যে। এরপর রাজ্য সরকারের ঘোষণা করা আরও ২০টি ছুটি এবং চারটি বিশেষ সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ছুটিও রয়েছে ওই তালিকায়। কিন্তু তালিকায় বাদ গিয়েছে দশটি ছুটি, কারণ এমনিতেই ওই দিনগুলি রবিবার পড়ে যাওয়ায় আর নতুন করে ছুটির তালিকায় রাখা হয়নি ১০টি বিশেষ দিন। এর ফলে ওই ১০ দিন কার্যত ছুটি মার গেল রাজ্য সরকারি কর্মীদের। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates