Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

বাইক দুর্ঘটনার কবলে ওয়ার্ন!

 ১২:০০ PM     Sports     No comments   

 

খেলার মাঠে তাঁর স্পিন খেলতে না পেরে আউট হয়েছেন বহু ব্যাটসম্যান। যদিও শেন ওয়ার্ন বুট জোড়া তুলে রেখেছেন অনেকদিন হল। এখন তিনি ধারাভাষ্য দেন। সামনেই অ্যাশেজ সিরিজ। সেখানে তাঁর ধারাভাষ্য দেওয়ার কথা। আর এই মেগা সিরিজ শুরু হওয়ার আগে দুর্ঘটনার কবলে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। রবিবার মোটরবাইক দুর্ঘটনায় আহত হন ওয়ার্ন। ছেলে জ্যাকসনকে নিয়ে বাইক চালানোর সময় দুর্ঘটনা হয়।

বাইক থেকে পড়ে গিয়ে প্রায় ১৫ মিটার দূরে ছিটকে যান ওয়ার্ন। তাঁর কোমর আর পায়ে চোট লাগে। তবে আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। তাঁর ছেলে জ্যাকসনও ঠিক আছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরে ওয়ার্নের মনে হয়েছিল তাঁর কোমর আর পায়ের হাড় বোধহয় ভেঙে গিয়েছে। কিন্তু প্রথমে যতটা ভাবা হয়েছিল, চোট ততটা গুরুতর নয়। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমকে ওয়ার্ন জানিয়েছেন, তিনি এখন ভালই আছেন। তবে তাঁর শরীরে ব্যথা রয়েছে। গোড়ার দিকে মনে হয়েছিল কোমর আর পায়ের হাড় বুঝি ভেঙে গিয়েছে। কিন্তু তেমনটা নয়। শরীরের বেশ কয়েকটি জায়গা কেটে গিয়েছে। শরীরের কিছু অংশ এখনও ফুলে রয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্থায়ী পদে শিক্ষক নিয়োগে; জানুন বিস্তারিত

 ১১:৪৬ AM     kolkata     No comments   

 

করোনা আবহে ভালো খবর হবু শিক্ষকদের জন্য। রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত খ্রিস্টান সংখ্যালঘু বাংলা মাধ্যম  স্কুলে শিক্ষক নিয়োগ হবে বলে জানা গিয়েছে। দু'টি শিক্ষকপদে শিক্ষক নিয়োগ হবে।

যদিও স্থায়ী ভাবে নিয়োগ করবে DUFF High School for Girls হাইস্কুল। সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। মোট দুটি শূন্যপদে নিয়োগ করা হবে। কর্মশিক্ষা (HS) এবং বায়ো সায়েন্স (পাস) বিষয়ে স্থায়ী পদে নর্মাল সেকশনে শিক্ষক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে প্রার্থীকে। আবেদনকারীর অবশ্যই শিক্ষক প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে। জানুয়ারি ২০২১ তারিখের হিসাবে বয়স ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম মতন বয়সের ছাড় পাবেন। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৪ নভেম্বর। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

নিয়োগ নিয়ে ভাল খবর; প্রফেসর ও অধ্যাপক পদে শুরু নিয়োগ; জানুন আবেদন পদ্ধতি

 ৯:৪৯ PM     India     No comments   

সরকারি চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। অধ্যাপক ও টিউটর পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা UPSC--র সরকারি ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য তাঁদের আবেদন জমা করতে পারবেন।

শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, এই সংস্থায় মোট ২১টি শূন্য পদে নিয়োগ করা হবে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা। এর পাশাপাশি, অনলাইনের মাধ্যমে জমা করা আবেদনটি প্রিন্ট করার শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রফেসর- আবেদনকারী প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। অ্যাসোসিয়েট প্রফেসর- আবেদনকারী প্রার্থীদের বসয় ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। টিউটর- আবেদনকারী প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।এই সংক্রান্ত আরও তথ্যের জন্য UPSC-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ ক্লিক করুন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের ডিসেম্বরের শুরুতেই সাইক্লোন? সোমবারই নতুন ঘূর্ণাবর্ত

 ৯:১৫ PM     kolkata     No comments   

 

ফের সাইক্লোনের ভ্রুকূটি রাজ্যে। তেমনই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৯ নভেম্বর অর্থাৎ সোমবারই সেই ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে।

তা ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি করছে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে। সোমবার থেকে নিম্নচাপ অক্ষরেখাটি ক্রমশ শক্তি বাড়াতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। তার ফলে আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর কতটা পড়বে তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ; চাকরি হারালেন ৩২০ জন শিক্ষক-শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট

 ৫:৫৮ PM     kolkata     No comments   

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্রমশ জটিলতা ক্রমশ বাড়ছে। এবার সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কাজ হারিয়েছেন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক এর অন্তর্গত ৩২০ জন শিক্ষক-শিক্ষিকা ও ল্যাব-অ্যাসিস্ট্যান্ট। এই ইস্যুতে গত ২৪ দিন ধরে জেলায় জেলায় চলছে অবস্থান সমাবেশ। 

২০১৩ সালে তৃণমূল সরকার ৭২৬ টি সরকার ও সরকার-পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাসে থাকা বৃত্তিমূলক বিষয়গুলি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে।

শিক্ষা দফতর এটি চালু করলেও ২০১৪  সালে এর পরিচালনভার দেওয়া হয় কারিগরি দফতরকে।  এরপর প্রায় ৪০ টি বেসরকারি সংস্থা বা এজেন্সির দ্বারা এই বিভাগের কাজ চলত। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এর সহ-সম্পাদক বাসুদেব দাস বলেন, "দীর্ঘ ৯ বছর ধরে ছাত্র-ছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে আসছি। অথচ এবার ঠিক স্কুল খোলার আগেই ৩২০ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হল।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সরকারি কর্মীদের জন্য ভাল খবর; ১৮ মাসের বকেয়া নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা

 ৫:৪১ PM     India     No comments   

 

আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩১ শতাংশ ডিএ -এর অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু তবুও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে নিরাশা রয়েছে কেননা তাঁরা এখনও পর্যন্ত ডিএ-এর বকেয়া পাননি। ডিএ-এর অনুমোদন দেওয়ার পরে কেন্দ্র জানিয়েছিল শুধুই মহার্ঘ ভাতা দেওয়া হবে কর্মীদের। কোনও রকমের এরিয়ারের কথা সেই সময়ে ঘোষণা করেনি সরকার।  পে কমিশনের সুপারিশে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ ডিএ-এর পাশাপাশি অনেক সুবিধা পেয়েছেন। কিন্তু এখনও ঝুলে আছে ডিএ এরিয়ারের বিষয়টি।

ন্যাশন্যাল কাউন্সিল অফ জয়েন্ট মেশিনারির সচিব শিব গোপাল মিশ্রর কাউন্সিল সরকারের সামনে ডিএ এরিয়ারের বিষয়টি ওয়ান টাইম সেটেলমেন্ট করার আর্জি জানিয়েছে। ডিসেম্বরে বিষয়টি ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার হবে বলে জানা গিয়েছে। ডিএ-এর এরিয়ার নিয়ে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিষয়টি পৌঁছে গিয়েছে, এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস; বাতিল হল পরীক্ষা

 ২:৩০ PM     India     No comments   

 

প্রশ্ন ফাঁসের অভিযোগে রবিবার হুলূস্থুল উত্তরপ্রদেশে। ২৮ নভেম্বর উত্তরপ্রদেশের শিক্ষক নিয়োগের পরীক্ষা  (TET) স্থগিত করে দেওয়া হল। ইউপিটেটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন যুবকেরই জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রাপ্ত খবর অনুযায়ি, পরীক্ষার্থীদের পেপার দিতে যাচ্ছিল অভিযুক্তরা। তখনই এসটিএফ তাদের ধরে।

এই পরীক্ষা দুটি অর্ধে হওয়ার কথা ছিল। সকাল ১০ টা থেকে ১২.৩০ অবধি এবং অন্যটি দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা ৫ টা অবধি। প্রশ্নপত্র লিক হওয়ার পরে দুটি পর্বের পরীক্ষাই স্থগিত হয়ে যায়। উত্তরপ্রদেশের এডিজি- ল অ্যান্ড অর্ডার প্রশান্ত কুমার জানিয়েছেন এই টেট   পরীক্ষা ফের সামনের মাসে নতুন তারিখ নির্ধারণ করে আয়োজন করা হবে। তবে কবে হবে পরীক্ষা তার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates