Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

Twitter এর নতুন CEO হলেন IIT-র প্রাক্তনী!

 ১২:০৫ AM     India     No comments   

গুগল, মাইক্রোসফটের পর আর একটি বৃহৎ সংস্থার সর্বেসর্বা হলেন এক ভারতীয়। জ্যাক ডর্সি পদত্যাগ করায় টুইটারের নতুন এগজিকিউটিভ অফিসার (সিইও) হতে চলেছেন পরাগ আগরওয়াল। বর্তমানে টুইটারের চিফ টেকনোলজি অফিসারের পদে রয়েছেন আইআইটি বম্বের প্রাক্তনী। ভারতীয় বংশোদ্ভূত পরাগের কেরিয়ারগ্রাফ বলছে, ২০১১সালে ট্যুইটারে কাজ শুরু করেন তিনি।

সেই সময় সোশ্যাল মিডিয়া জায়ান্টের চিফ টেকনোলজি অফিসার (CTO) হিসাবে নিয়োগ করা হয় তাঁকে। ২০১৭ সাল পর্যন্ত টানা এই দায়িত্ব সামলান পরাগ। চিফ টেকনোলজি অফিসার হিসাবে দায়িত্ব পালনের সময় তাঁক মাইক্রো ব্লগিং প্লাটফর্মের টেকনিক্যাল স্ট্র্যাটেজি, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সম্পর্কে খুঁটিনাটি জানতে হয়। প্রযুক্তিগত দায়িত্ব সামলানোর পাশাপাশি তাঁকে গ্রাহক ও আয়-ব্যায় ও সায়েন্স টিমের সঙ্গেও কাজ করতে হয়।  যা পরাগকে সমৃদ্ধ করে। কোম্পানির ট্যুইটার লিডারশিপ পেজেই রয়েছে পরাগ সম্পর্কে এই নথি। পরাগের অতীত বলছে, IIT Bombay থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছিলেন তিনি।পরবর্তীকালে পিএইচডি করেন আমেরিকার স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি থেকে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

মাধ্যমিক–উচ্চমাধ্যমিক না হলে বিকল্প মূল্যায়ণ! কী জানাল পর্ষদ? পড়ুন

 ১১:২৭ PM     kolkata     No comments   

 

দেশে ফের পাওয়া গিয়েছে কোভিডের নয়া স্ট্রেন। আর এর ফলে ফের দেখা দিয়েছে নয়া আতঙ্ক। শিক্ষামহলে জোর চর্চা, ফের বন্ধ হয়ে যাবে না তো স্কুল? তাহলে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ণ কীভাবে হবে। অন্যতম সমাধান টেস্ট পরীক্ষা। যদি একান্তই রাজ্যের দুই মেগা পরীক্ষা করানো সম্ভব না হয়, তাহলে টেস্ট–এ পাওয়া নম্বরের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর। চলতি সপ্তাহে মাধ্যমিক টেস্ট–এর সূচি প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।

উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে স্কুলগুলি নিজেদের সুবিধে মত ডিসেম্বর বা জানুয়ারি মাসে টেস্ট নেবে।কোভিডের কারণেই সিবিএসই এবং সিআইএসই–র মত সর্বভারতীয় বোর্ড এবার আগে থেকে দশম ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা দুই ধাপে করাচ্ছে। আগামী বছরের ৭ থেকে ১৬ মার্চ হবে মাধ্যমিক। ২ এপ্রিল শুরু উচ্চমাধ্যমিক। শেষ হবে ২০ এপ্রিল। উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। গত বছরের মত এবারও যদি কোভিডের উপদ্রব দেখা দেয় তাহলে কী হবে তা নিয়ে শিক্ষকদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। টেস্ট পরীক্ষা কবে তা জানতে চান সবাই। 

পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "মাধ্যমিকের টেস্ট হবে। দু-এক দিনের মধ্যে আমরা স্কুলগুলিকে সূচি জানিয়ে দেব।" টেস্টের প্রশ্ন ছাপানো, খাতা দেখা এবং প্রত্যেক পড়ুয়ার খাতা সযত্নে গুছিয়ে রাখার দায়িত্ব স্কুলের। কোভিডের কারণে মাধ্যমিক না হলে মূল্যায়ণে টেস্টের নম্বর উল্লেখযোগ্য ভূমিকা নেবে। তখন কোনও গরমিল দেখলে টেস্টের উত্তরপত্র চেয়ে পাঠাবে পর্ষদ। সংসদ থেকে উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যালের কোনও প্রশ্ন স্কুলে যাচ্ছে না। কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া ও নম্বর দেওয়ার দায়িত্ব স্কুলের। মূল্যায়নের পর স্কুলগুলি নম্বর পাঠাবে সংসদে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পরীক্ষার মূল্যায়ন নিয়ে বড় সিদ্ধান্ত নিল বোর্ড!

 ৯:৪৮ PM     India     No comments   

 

গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে CBSE বোর্ডের টার্ম ১-এর পরীক্ষা। করোনা অতিমারীর সময়কালে হওয়ার কারণে, সব রকমের করোনাবিধি মেনেই এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এবছর, পরীক্ষার্থীদের নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

এছাড়াও, পড়ুয়ারা যেই OMR শিটে উত্তর বসাবেন, সেই OMR শিটর মূল্যায়নও সংশ্লিষ্ট স্কুলেই করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এবার এই কাজের জন্য সংশ্লিষ্ট স্কুলের বাইরে থেকে পরীক্ষক নিয়োগ করার কথা ঘোষণা করেছে বোর্ড।এর ফলে, এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট স্কুলের পরীক্ষকরাই আর এই OMR শিটের মূল্যায়ন করবেন না। বাইরের পরীক্ষকরাও, এই গোটা বিষয়টির সঙ্গে যুক্ত থাকবেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে CBSE বোর্ডের মেজর বিষয়গুলির পরীক্ষা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রধান শিক্ষকদের চিঠি পাঠাল বিকাশ ভবন; রিপোর্ট দিতে নির্দেশ

 ৫:৪৮ PM     kolkata     No comments   

 

করোনার কারণে দীর্ঘ কয়েক মাস স্কুল বন্ধ থাকার পরে গত ১৬ নভেম্বর রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। শুরু হয়েছে অফলাইন পঠনপাঠন। কিন্তু পড়ুয়াদের বেশি সংখ্যায় আসছে না। এটাই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষা দফতরের কাছে।

যদিও পঠনপাঠন শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এই পরিস্থিতিতে স্কুলে ছাত্র-ছাত্রীদের কম সংখ্যক উপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি জেলাতে এই চিত্র দেখা গিয়েছে। তাই উপস্থিতির হার বাড়াতে এবার স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি পাঠাল বিকাশ ভবন। শিক্ষক–অভিভাবক–পড়ুয়া, এই মিশেলকে কাজে লাগিয়েই পড়ুয়াদের স্কুলমুখী করতে বলা হয়েছে। প্রয়োজনে সচেতনতার পাঠ দিতে হবে অভিভাবকদের বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। আর শনিবার করে সেই সংক্রান্ত রিপোর্টও দিতে হবে প্রধান শিক্ষকদের। এই ইস্যুতে জেলা প্রশাসনকেও পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বিকাশ ভবনের পক্ষ থেকে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী!

 ৫:০৮ PM     kolkata     No comments   

এবার জল্পনার অবসান হল। তৃণমূলে নাম লেখালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার বাসন্তীতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের একটি কর্মিসভায় দলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী। এক সময় তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে একুশের ভোটের আগেই গত পয়লা মার্চ গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। এর পরে বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থীও হন। বিপক্ষে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট তৃণমূল নেতা। বিজেপির এই প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তুষ্ট ছিলেন অনেকেই। যদিও তাতে গুরুত্ব দেয়নি দল।

শ্রাবন্তীর প্রচারে এসেছিলেন খোদ অমিত শাহ। কিন্তু তাতেও লাভ হয়নি। বিধানসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হন শ্রাবন্তী। তারপর থেকে আর বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি অভিনেত্রীকে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইন্টারনেট বিভ্রাটের জের; পিছিয়ে গেল এসএসসি-র গ্রুপ ডি কর্মী নিয়োগ-দুর্নীতি মামলা

 ৩:৪৯ PM     kolkata     No comments   

আদালতে পিছোল এসএসসি-র গ্রুপ ডি কর্মী নিয়োগ-দুর্নীতি মামলা। ইন্টারনেট বিভ্রাটের কারণে পিছিয়ে গেল শুনানি। এমন খবর পাওয়া গিয়েছে আদলত সূত্রে। এর আগে সিঙ্গল বেঞ্চের সিবিআই অনুসন্ধানের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।

এদিন থেকে সেই মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হওয়ার কথা ছিল। এর পাশাপাশি, এসএসসি-র গ্রুপ ডি কর্মী নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চ যাঁদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল, তাঁদের একাংশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। আজ সেই মামলারও শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ইন্টারনেট-বিভ্রাটের জেরে পিছিয়ে গেল মামলা। আগামী সোমবার পরবর্তী শুনানি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

লোকসভায় ধ্বনি ভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল!

 ১:২০ PM     India     No comments   

 

সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে সংসদ ভবনের ঐতিহ্য নিয়ে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। যদিও সোমবার বিরোধীদের প্রতিবাদ স্লোগান, হই-হট্টগোলে দুপুর ১২টা অবধি মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষের অধিবেশন। সংসদ ভবনের গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা। বিরোধীদের অভিযোগ, কৃষকদের সুবিধা-অসুবিধা নিয়ে কোনওরকম আলোচনা চায় না মোদী সরকার। এরপর ধ্বনিভোটে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল।  

এবার ৩০টি বিল পেশ করতে চলেছে কেন্দ্র। তার মধ্যে থাকছে বিদ্যুৎ, পেনশন, ব্যাঙ্কিং, বিভিন্ন আর্থিক সংস্কার সংক্রান্ত বিল।

এরমধ্যে অনেকগুলি বিল নিয়েই আপত্তি রয়েছে বিরোধীদের। ফলে শীতকালীন অধিবেশনেও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। তবে বিরোধীদের আক্রমণের প্রধান হাতিয়ার হতে চলেছে কৃষি আইনই। এর পাশাপাশি, পেট্রোপণ্য ও অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি, লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা-সহ একাধিক বিষয় নিয়ে সরব কংগ্রেস। 

এদিকে, শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, সরকার সব প্রশ্নের উত্তর দিতে তৈরি। আলোচনা হোক কিন্তু শান্তি যেন বজায় থাকে।  

এদিকে,কৃষকদের বিভিন্ন দাবি -দাওয়া নিয়ে অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে দলীয় সাংসদদের সঙ্গে ধর্নায় যোগ দিয়েছিলেন সনিয়া গাঁধী ও রাহুল গাঁধী। তার আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাগড়ের নেতৃত্বে বৈঠকে বসে ১১টি বিরোধীদল। তৃণমূল এড়ালেও, কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেয় সিপিএম, সিপিআই, আরএসপি, ডিএমকে, এনসিপি, আরজেডি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates