Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

এক ধাক্কায় ১০৩ টাকা বাড়ল সিলিন্ডারের দাম! পড়ুন

 ৯:৫০ PM     India     No comments   

 

ফের দাম বাড়ছে রান্নার গ্যাসের। আগামিকাল অর্থাৎ, ১ ডিসেম্বর থেকেই ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক রান্নার গ্যাস অর্থাৎ, ভর্তুকিহীন সিলিন্ডারের উপর এক ধাক্কায় ১০৩ টাকা ৫০ পয়সা বাড়ছে দাম।

এখন ভর্তুকিহীন রান্নার গ্যাস অর্থাৎ ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ২ হাজার ১৭৭ টাকা। 

তবে বাড়ির হেঁশেলে এখনই চিন্তার তেমন কোনও কারণ নেই। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস অর্থাৎ, বাড়ির রান্নার গ্যাসের দাম আপাতত বাড়ানো হচ্ছে না। ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম থাকছে ৯২৬ টাকা। 

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে বেশ কিছু মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, সরকার গ্যাসে ভর্তুকির বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করেছে। কিন্তু এখনও পর্যন্ত তাদের তরফে কোনও পরিকল্পনা করা যায়নি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ওমিক্রন আতঙ্ক; রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়া

 ৯:৩৩ PM     kolkata     No comments   

 

গোটা দেশে কার্যত ত্রাসের আকার নিয়েছে  ওমিক্রন প্রজাতির করোনাভাইরাস। বিদেশ থেকে আসা একাধিক যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগ বেড়েছে।  ইতিমধ্যেই ওমিক্রন নিয়ে আগাম সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিল কেন্দ্রের তরফে। এবার বাংলায় বাড়ল কোভিড বিধিনিষেধের মেয়াদ। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে কোভিডের সমস্ত বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করা হল। নবান্নের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে নৈশ কার্ফু। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের নিয়োগ বিতর্ক; SSC গ্রুপ সি-তে ৪০০ ভুয়ো নিয়োগের অভিযোগ

 ৪:৪৪ PM     kolkata     No comments   

 

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এসএসসি গ্রুপ ডি পদে ৫৪২ জনের ভুয়ো নিয়োগের অভিযোগ আগেই সামনে এসেছে। এবার এসএসসি গ্রুপ সি পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ ঘিরে ফের বিতর্ক। মঙ্গলবার যার প্রেক্ষিতে এক মামলায় শুনানিতে এক কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। 

আদালত সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলায় গ্রুপ সি পদে প্রায় ৪০০ ভুয়ো নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিন পূর্ব মেদিনীপুর জেলার এক বাসিন্দার দায়ের করা মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের নির্দেশ, সংশ্লিষ্ট পদে নিয়োজিত এক কর্মীর বেতন বন্ধ করতে হবে। এদিকে যে ৪০০ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তাঁদের ৩৫০ জনকে ইতিমধ্যে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছেন বলে খবর। যার প্রেক্ষিতে এদিন এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি ৪৮ ঘন্টার মধ্যে সেই তথ্য জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুথে গিয়েই ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরা; পরিকল্পনা করছে নির্বাচন কমিশন

 ৪:০২ PM     kolkata     No comments   

 

করোনাকালে নির্বাচন। তাই কড়া রাজ্য নির্বাচন কমিশনও। সোমবারই এ নিয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রাথমিক ভাবে সেখানে ঠিক হয়েছে, ভোটের ১৭ দিন আগে করোনা রোগীদের তালিকা তৈরি করা হবে। যাঁরা করোনা আক্রান্ত রয়েছেন, তাঁদের পৃথক সময় করে ভোটের দিন নিয়ে যাওয়া হবে বুথে।

তার জন্য নির্বাচনের দিন ১৯ ডিসেম্বর প্রত্যেক বরোতে তিনটি করে অ্যাম্বুল‍্যান্স থাকবে। 

কলকাতা পুরভোট ঘিরে রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে। একি সাথে রাজ্য নির্বাচন কমিশনও একই ভাবে তৎপরতার সঙ্গে প্রস্তুতি সারছে। সোমবারই ভোট সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে এক বৈঠক হয়। রাজ্য নির্বাচন কমিশনে কলকাতা পুরভোটের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরা সেই বৈঠকে বসেন। তার আগে এদিন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গেও তাঁরা বৈঠক করেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের রহস্যমৃত্যু!

 ২:৪১ PM     kolkata     No comments   

পুরীর হোটেল থেকে সোমবার রাতে উদ্ধার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোক রায়ের দেহ। এদিন দেহ ময়না তদন্তে পাঠান হবে বলে জানা গিয়েছে।

সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন অলোক রায়। হঠাৎ করেই সোমবার সন্ধ্যেবেলায় হোটেলের ঘরে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় চিকিৎসককে, তিনি এসে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই পুরী পুলিশ স্টেশনের আধিকারিকরা ওই দেহ নিজেদের হেফাজতে নিয়েছেন। যোগাযোগ করা হয়েছে কলকাতা পুলিশের সঙ্গে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের একটা দল রওনা হয়েছে পুরীর উদ্দেশ্যে। মৃত অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোক রায় ১৯৮৬ সালের ব্যাচ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার প্রথম থেকে অষ্টম শ্রেণির পঠনপাঠন চালুর প্রস্তুতি!

 ২:২১ PM     kolkata     No comments   

 

টানা প্রায় ১৯ মাস বন্ধ থাকার পর রাজ্যে ফের খুলেছে স্কুল-কলেজ। যদিও শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হয়েছে। এবার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত খোলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে প্রত্যেক জেলাশাসককে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। 

প্রত্যেক জেলাশাসককে পাঠানো স্কুল শিক্ষা দফতরের এক নির্দেশিকা পাঠান হয়েছে।

সেখানে বলা হয়েছে, মিড ডে মিল সংক্রান্ত একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে। ৩  ডিসেম্বরের মধ্যে এই ফর্মটি অনলাইনে আপলোড করতে হবে। সেখানে সমস্ত তথ‌্য দিতে হবে। মিড ডে মিল প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর জেলাশাসকদের পাশাপাশি আরও বেশ কয়েকটি দফতরের চিঠি পাঠিয়েছেন। ওয়াকিবহালমহলের মতে, কোভিড পরিস্থিতির অবনতি না হলে ২ জানুয়ারি থেকে স্কুলের বাকি ক্লাসগুলিও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বঙ্গে করোনা আতঙ্ক; ফের বন্ধ স্কুল

 ২:০৬ PM     kolkata     No comments   

 

দেশে যখন ওমিক্রন নিয়ে চিন্তা বাড়ছে সেই সময় ফের জেলায় জেলায় চিন্তা বাড়ছে। আর এর ফলে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে এই মারণ ভাইরাস থেকে মুক্তি মিলবে কবে? রাজ্যে স্কুল খুলেছে। কিন্তু স্কুল খুলতেই পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত হলেন প্রধান শিক্ষক। এর পাশাপাশি, আরও দু'জনের করোনা পজিটিভ।

এই ঘটনার জন্য আপাতত দু-দিনের জন্য বন্ধ হচ্ছে স্কুল। 

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল। আর স্কুল খোলার পর কয়েক দিন যেতে না যেতে প্রধান শিক্ষক সহ দুজন শিক্ষক করোনা আক্রান্ত। দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন। আক্রান্ত প্রধান শিক্ষকসহ কম্পিউটার শিক্ষক এর সংস্পর্শে যেসব ছাত্রছাত্রী এসেছে সকলকেই আজ করানো পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates