Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

চাকরি হারালেন ৭৫ জন; নয়া বিতর্ক

 ৩:১৯ PM     kolkata     No comments   

 

করোনা পরিস্থিতি এখন প্রায় নিয়ন্ত্রণে। এই কারণে করোনা রোগীর সংখ্যা এখন তলানিতে। বুধবার ১ ডিসেম্বর থেকে বসিয়ে দেওয়া হল জলপাইগুড়ি কোভিড হাসপাতলের ৭৫ জন অস্থায়ী কর্মীকে। এখন কাজ ফিরে পাওয়ার দাবিতে হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসলেন ওইসব কোভিড যোদ্ধারা। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, এখন করোনা রোগীর সংখ্যা একেবারে তলানিতে। মঙ্গলবার জলপাইগুড়ি কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ৪ জন।

গত কয়েকমাস ধরে একই চিত্র। তাই জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত ৭৫ জন অস্থায়ী কর্মীর কাজ বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। রোহিনী রায় নামে এক অস্থায়ী কর্মী বলেন, অ্যাম্বুলেন্স চালাতাম। কোভিড রোগীদের আমি হাসপাতালে আনাই আমার কাজ। করোনা হাসপাতাল শুরু হবার পর আমাদের নিয়োগ করা হয়। করোনা রোগীদের নিয়ে আসতাম বলে প্রথম প্রথম পাড়ার লোক আমাদের বাড়ি ফিরতে দিত না। বাড়ি ছেড়ে মাসের পর মাস এই হাসপাতালে কাটিয়েছি। আজ আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হোল। আমরা চাই আমাদের পুনরায় নিয়োগ করা হোক। নইলে আমরা বাড়ি ফিরব না। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভাল খবর; এক ধাক্কায় ৮ টাকা কমল পেট্রলের দাম

 ২:৩৯ PM     India     No comments   

 

বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। পেট্রলে মূল্য সংযোজন কর (VAT) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৮ টাকা কমে যাবে। নতুন দাম কার্যকর হবে ১ ডিসেম্বর মধ্যরাত থেকে।

এর ফলে জাতীয় রাজধানী অঞ্চলের (NCR) মধ্যে দিল্লিতে পেট্রোলের দাম সবচেয়ে সস্তা হবে মনে করছেন বিশেষজ্ঞর। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেট্রোলের উপর মূল্য সংযোজন কর (VAT) বর্তমান ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪ শতাংশ করা হবে, যার ফলে প্রতি লিটারে প্রায় ৮ টাকা কমাবে পেট্রলের দাম। এরফলে পেট্রলের দাম লিটার প্রতি ১০৩ টাকা থেকে কমে ৯৫ টাকা হবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'আমার ৩ সন্তান'! ফেসবুক লাইভে বিস্ফোরক শোভন

 ২:২৬ PM     kolkata     No comments   

ফের ফেসবুক লাইভে এসে বিতর্ক বাড়ালেন শোভন চট্টোপাধ্যায়। তিনি জানালেন দুই নয়, তিনি তিন সন্তানের বাবা। এর পরেই তাঁর ঘোষণা, বৈশাখীর সঙ্গে সিঁদুর খেলা চরম বাস্তব। অতএব রত্না চট্টোপাধ্যায়ের কোনও চক্রান্ত ধোপে টিকবে না।' 

এদিন সাত সকালে ফেসবুক লাইভ করেন প্রাক্তন মন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই সংবাদমাধ্যমকে একহাত নেন তিনি। সরাসরি অভিযোগ জানান শোভন।

তিনি বলেন, একশ্রেণীর মিডিয়া তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রে তাঁর নামে কুৎসা রটাচ্ছে। এর প্রত্যুত্তরে তিনি বলেন, 'আমার দুই নয় তিন সন্তান রয়েছে।' তাঁর ও রত্না চট্টোপাধ্যায়ের দুই সন্তান ছাড়াও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সন্তানকেও নিজের বলে দাবি করেন শোভন। বলেন, 'সপ্তর্ষি চট্টোপাধ্যায়, সুহানী চট্টোপাধ্যায় যেমন আমার সন্তান। তেমন রীলিনা বন্দ্যোপাধ্যায়ও আমার সন্তান। দশমীর দিন সিঁদুর খেলা আমার জীবনের অন্যতম সত্য। আপনারা ছেলে খেলা মনে করতে পারেন কিন্তু, তা কীভাবে সত্যি করতে হয় সেজন্য আমি শপথ নিয়েছি।' এর পাশাপাশি তাঁর হুঙ্কার 'কার কত হিম্মত আছে দেখব।' অন্যদিকে, স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, 'যাবতীয় অপপ্রচারের জবাব আমি ফেসবুক ভিডিয়োতেই দেবো। অপেক্ষা করুন।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষার নির্দেশ!

 ২:০৪ PM     kolkata     No comments   

 

রাজ্যে এখনও করোনা আতঙ্ক কাটেনি। এর মধ্যে করোনার নয়া অবতার ওমিক্রন নিয়ে দুশ্চিন্তা থাকছেই। এমন আবহে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নিয়ে শেষমেশ পিছু হটল সংসদ।

মঙ্গলবার রাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সংসদ অনুমোদিত সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলকে ৩১ ডিসেম্বরের মধ্যে দ্বাদশের পরীক্ষার্থীদের ৫০ নম্বরের টেস্ট পরীক্ষা নিতে হবে। যদিও স্কুলই পরীক্ষার সূচি ও সময়সীমা চূড়ান্ত করবে। 

এই পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর ও রেজাল্ট নির্দিষ্ট সময়ের জন্য স্কুলের হেফাজতে সুরক্ষিত থাকবে। সংসদ সময়মতো ট্যাবুলেটেড রেজাল্ট স্কুলের থেকে চেয়ে পাঠাবে। যদিও ১ নভেম্বর আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণার সময় সংসদ সভাপতি বলেছিলেন, টেস্ট পরীক্ষা হবে কি না, সেটা একেবারেই স্কুলের উপর নির্ভরশীল।  কারণ, সংসদ কখনও টেস্ট পরীক্ষার জন্য স্কুলকে কোনও নির্দেশ দেয় না। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মোহনবাগান সচিবের পদ থেকে পদত্যাগ করলেন সৃঞ্জয় বসু

 ১২:২৯ AM     Sports     No comments   

 

মোহনবাগান ক্লাবের সচিবের পদ থেকে সরে দাঁড়ালেন সৃঞ্জয় বসু। মঙ্গলবার ক্লাবে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন সবুজ মেরুন কর্তা। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে সচিবের পদ থেকে সরে যাচ্ছেন। এর পাশাপাশি টুটু বসু, কার্যকরী কমিটির সদস্য এবং সমর্থকদের ধন্যবাদ জানান বিদায়ী সচিব। ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পদত্যাগ পত্রে সৃঞ্জয় বসু লেখেন, 'ব্যক্তিগত কারণে সচিবের পদ থেকে সরে যাচ্ছি।

গত কয়েকবছর ধরে যেভাবে চলছিল, আশা করছি সেইভাবেই ক্লাব এগিয়ে যাবে। এই কমিটি গঠনের সময় সমর্থকদের যে প্রতিজ্ঞা করা হয়েছিল, তার বেশিরভাগটাই পূরণ করা হয়েছে। আমার বাবা স্বপন সাধন বসু, কার্যকরী কমিটির সদস্য, সমর্থকদের থেকে যে ভালবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমি কৃতজ্ঞ। সবসময় ক্লাবের পাশে দাঁড়িয়েছেন তিনি। সব বিষয়ে সমর্থন করেছেন। আমি সারা জীবন মোহনবাগানের সদস্য, সমর্থক থাকব। আমার রক্তের রং আজীবন সবুজ মেরুন থাকবে।' আইএসএলে দারুণ শুরু করেছে মোহনবাগান।  দু'দিন আগেই তিন গোলে ডার্বি জিতেছে হাবাসের দল। সেই সময় আচমকা পদত্যাগ করলেন কেন সৃঞ্জয় বসু? শোনা যাচ্ছে ক্লাবের এক শীর্ষকর্তার সঙ্গে মনোমালিন্যের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে তিনি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দুয়ারে রেশন; ১৫ দিনেই পরিষেবা বন্ধের মুখে

 ১২:০৪ AM     kolkata     No comments   

 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'দুয়ারে রেশন'। গুরুত্বপূর্ণ এই প্রকল্প চালুর ১৫ দিনের মধ্যেই তা 'বন্ধের মুখে'। পরিকাঠামোর অভাবে ডিসেম্বর মাসে 'দুয়ারে রেশন' না দেওয়ার কথা ঘোষণা করল বাঁকুড়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশন। ডিসেম্বর মাসে এই প্রকল্প থেকে অব্যাহতি চেয়ে তারা খাদ্য দফতরে আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে। যদিও জেলা খাদ্য সরবরাহ দফতরের তরফে বলা হয়েছে যে সরকারি প্রকল্প এভাবে বন্ধ করা যাবে না।

সমস্যা থাকলে প্রকল্প চালু রেখেই আলোচনার মাধ্যমে তা জট কাটাতে হবে। 

নভেম্বর মাসের ১৬ তারিখে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য জুড়ে 'দুয়ারে রেশন' প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। নভেম্বরে বাঁকুড়া জেলাজুড়েও এই প্রকল্প চালু হয়ে। কিন্তু সেই প্রকল্প চালু হওয়ার ১৫ দিনের মধ্যেই তা বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।  আজ বাঁকুড়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক গুরুপদ ঢক রীতিমত সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন যে, 'দুয়ারে রেশনে'র জন্য যে পরিকাঠামো দরকার তা তাঁদের নেই। এমতাবস্থায় তাঁরা ডিসেম্বর মাসে গ্রাহকদের দরজায় রেশন সামগ্রী পৌঁছে দিতে পারবেন না। তবে দোকান থেকে আগের নিয়মেই রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

বিস্ফোরক শুভেন্দু; 'তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা দিয়ে ফাঁকা খাতা ফেলে চাকরি দিয়েছে'

 ১০:০০ PM     kolkata     No comments   

 

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এসএসসি গ্রুপ ডি পদে ৫৪২ জনের ভুয়ো নিয়োগের অভিযোগ আগেই সামনে এসেছে। এবার এসএসসি গ্রুপ সি পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ ঘিরে ফের বিতর্ক। মঙ্গলবার যার প্রেক্ষিতে এক মামলায় শুনানিতে এক কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। 

আদালত সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলায় গ্রুপ সি পদে প্রায় ৪০০ ভুয়ো নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিন পূর্ব মেদিনীপুর জেলার এক বাসিন্দার দায়ের করা মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের নির্দেশ, সংশ্লিষ্ট পদে নিয়োজিত এক কর্মীর বেতন বন্ধ করতে হবে।

এদিকে যে ৪০০ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তাঁদের ৩৫০ জনকে ইতিমধ্যে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছেন বলে খবর। যার প্রেক্ষিতে এদিন এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি ৪৮ ঘন্টার মধ্যে সেই তথ্য জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। 

এপ্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সমস্ত নিয়োগই দূর্নীতিতে ভরা। তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা দিয়ে ফাঁকা খাতা ফেলে চাকরি দিয়েছে। বেসিক ট্রেনিং নেয়নি এমন প্রচুর লোক চাকরি করছেন। সেই তালিকা চাইলে দিতে পারি। সমস্ত চাকরি ভুয়ো।'

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates