Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

স্কুল শিক্ষকদের জন্য খারাপ খবর; আসছে নয়া নির্দেশিকা

 ৫:২৬ PM     kolkata     No comments   

 

স্কুল-স্তরের শিক্ষা সমীক্ষা অসর-এর ২০২১ সালের রিপোর্টে পশ্চিমবঙ্গে স্কুলশিক্ষায় প্রাইভেট টিউশনের মাত্রাতিরিক্ত গুরুত্বে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। ওই রিপোর্ট প্রকাশের কয়েক দিনের মধ্যেই দক্ষিণ দিনাজপুরের তপনের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) স্কুলে নবম থেকে দ্বাদশের পঠনপাঠন যাতে ঠিকঠাক চলতে পারে, সে জন্যে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে প্রাইভেট টিউশনে রাশ টানতে পদক্ষেপ নিতে চলেছেন।

আপাতত এক BDO এ রকম নির্দেশিকা জারি করলেও আরও বিভিন্ন জেলার শিক্ষা আধিকারিকরা স্কুলে পড়ুয়াদের হাজিরা বাড়াতে এ রকম পদক্ষেপ জরুরি বলেই মনে করছেন। স্কুলশিক্ষা দফতরের এক শীর্ষ কর্তারও মত, কেন্দ্রীয় ভাবে এ রকম বিজ্ঞপ্তি জারি না করা হলেও জেলা বিদ্যালয় পরিদর্শকরা প্রয়োজন মতো ব্যবস্থা নিতেই পারেন। ইতিমধ্যেই অবশ্য একাধিক ডিআই স্কুলে পড়ুয়া টানতে শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি বাড়ি যাওয়া, ফোন এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচার অভিযানে জোর দিয়েছেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভারতে থাবা বসাল ওমিক্রন; আক্রান্ত ২

 ৫:১০ PM     India     No comments   

 

আশঙ্কা সত্যি হল ভারতের ক্ষেত্রে। দুঃসংবাদ শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশে দুই নাগরিকের শরীরে মিলল ওমিক্রন ভাইরাস।

মারণ ভাইরাসে আক্রান্ত এই দুই ব্যক্তি কর্নাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এক ব্যক্তির বয়স ৬৬ এবং অপরজনের বয়স ৪৬। অকারণে কাউকে প্যানিক না করার আর্জি জানিয়েছে সরকার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'নেতৃত্ব কোনও একজনের স্বর্গীয় অধিকার নয়';রাহুল গান্ধীকে বেনজির আক্রমণ প্রশান্ত কিশোরের

 ৪:০৮ PM     India     No comments   

 

UPA নিয়ে গতকালই বড় মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মোদী তথা বিজেপি-র কাছে বড় চ্যালেঞ্জ কংগ্রেস, এই তত্বকে চ্যালেঞ্জ করে পালটা যুক্তি দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। একটি টুইটে তিনি লিখেছেন, 'এই মুহূর্তে বিরোধী জোটের নেতৃত্ব কে দেবে তা নির্ধারিত হোক গণতান্ত্রিক উপায়ে।' 

ভোটকুশলীর ইঙ্গিত, কংগ্রেসের নীতি এবং আদর্শ প্রয়োজন বিরোধী শিবিরের।

কিন্তু নেতৃত্বের দুর্বলতায় গত দশ বছরে ক্রমাগত ব্যর্থ হতে হয়েছে হাত শিবিরকে। তাই পিকের সাফ দাবি, সম্মিলিত বিরোধী শিবিরের নেতা কে হবেন, সেটা ঠিক হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায়। বৃহস্পতিবার এক টুইটে তিনি বলেন, 'শক্তিশালী বিরোধী শক্তির জন্য কংগ্রেসের নীতি এবং আদর্শ প্রয়োজনীয়। কিন্ত তা বলে নেতৃত্ব কারও ঈশ্বর প্রদত্ত অধিকার নয়। বিশেষ করে সেই সময়, যখন ১০ বছরে ৯০ শতাংশ নির্বাচনে কংগ্রেস হেরেছে। তাই বিরোধী শিবিরের নেতৃত্ব ঠিক করা উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সুপ্রিম কোর্টে ধমক; ফের স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি

 ৩:৫৪ PM     India     No comments   

 

শুক্রবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দিল্লির সমস্ত স্কুল। করোনা আবহের মধ্যে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। বৃহস্পতিবার সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, সরকারের এই পদক্ষেপের আগেই স্কুল খোলা নিয়ে দিল্লি সরকারকে তিরস্কার করে সুপ্রিম কোর্ট। 

এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলে, "সরকার বড়দের জন্য বাড়ি থেকে কাজ উদ্যোগ নিয়েছে। তাহলে বাচ্চাদের কেন স্কুলে যেতে বাধ্য করা হচ্ছে?"  এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করে দিল্লি অরবিন্দ কেজরিওয়াল সরকার। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজধানীতে সমস্ত স্কুল বন্ধ থাকবে। নয়া নির্দেশিকা প্রসঙ্গে পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেন, "বায়ুর মানোন্নয়নের পূর্বাভাস পেয়েই আমরা স্কুলগুলি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু, রাজধানীতে বায়ুদূষণের মাত্রা আরও বেড়েছে। আর সেই কারণেই শুক্রবার থেকে আমরা সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যা বলবৎ থাকবে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুখ পুড়ল SSC-র ; গ্রুপ সি মামলাতেও ধাক্কা; ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ

 ৩:৪০ PM     kolkata     No comments   

ফের আদালতে মুখ পুড়ল কমিশনের। রাজ্যে আরও এক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কিছুদিন আগেই গ্রুপ ডি নিয়োগের মামলায় স্কুল সার্ভিস কমিশনের ওপর ক্ষুব্ধ হন হাইকোর্টের বিচারপতি। এবার  গ্রুপ সি মামলাতেও ধাক্কা খেল কমিশন।

ভুয়ো নিয়োগের অভিযোগে ৩৫০ জনের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কত জনের ভুয়ো নিয়োগ হয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। 

ঘটনার সূত্রপাত সেই ২০১৬ সালেই। স্রেফ গ্রুপ-ডি'ই নয়, সেবছর একইসঙ্গে রাজ্যের বিভিন্ন স্কুলে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগেরও বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষার পর যথারীতি সফল কর্মপ্রার্থীদের প্যানেল তৈরি করা হয়। পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তি যখন ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছেন, তখন মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, SSC-র গ্রুপ-সি পদে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ করা হয়েছে সাড়ে তিনশো জনকে। গতকাল, বুধবার মামলাটি শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। পূর্ব মেদিনীপুরের যে ব্যক্তি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁর বেতন বন্ধের নির্দেশ দেয় আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে মামলাকারীর কাছে 'ভুয়ো নিয়োগ' সংক্রান্ত নথিও তলব করা হয়। 

এদিন বিভিন্ন স্কুলে গ্রুপ-সি পদে কর্মরত সাড়ে তিনশো জনের নিয়োগ সংক্রান্ত নথি হাইকোর্টে জমা দেন মামলাকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, এই সাড়ে তিনশোর জনের মধ্যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর কারা চাকরি পেয়েছেন, ৪ দিনের মধ্যে তা খতিয়ে দেখতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। শুধু তাই নয়, যাঁরা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন, তাঁদের বেতন বন্ধ থাকবে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর কীভাবে এই নিয়োগ হল? কোথা থেকে সুপারিশ এল? মধ্যশিক্ষা পর্ষদের কাছে হলফনামাও তলব করেছে আদালত।  

এদিকে আবার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার নিয়োগের অভিযোগ উঠেছে SSC-র গ্রুপ-ডি পদেও। সেই মামলাতেও কিন্তু প্রথমে ২৫ জন, ও পরে আরও ৫৪২ জনের বেতন নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সিবিআই অনুসন্ধানের বিষয়টি বিচারাধীন ডিভিশন বেঞ্চে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্কুলে আসছে না অনেকেই; শিক্ষাবন্ধু, প্যারাটিচারদের বাড়তি দায়িত্ব

 ৩:১৪ PM     kolkata     No comments   

 

করোনার কারণে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল স্কুল। তার পরে ষোলো দিন আগে স্কুল খুললেও অনেক বিদ্যালয়েই পড়ুয়াদের অনুপস্থিতির হার উদ্বেগজনক।  বিশেষ করে গ্রামীণ এলাকায়। পড়ুয়াদের স্কুলমুখী করার জন্য অনেক প্রতিষ্ঠানের শিক্ষকেরা উদ্যোগীও হয়েছেন। এ বার, অনুপস্থিতির কারণ খতিয়ে দেখতে ও সেই সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনও। 

এই জেলার প্রশাসন সূত্রে জানা যায়, অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষাবন্ধু, প্যারাটিচার ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটি করে কমিটি তৈরি করা হবে। তাঁদের হাতে স্কুল শিক্ষকরা এ ক’দিনে অনুপস্থিত পড়ুয়াদের তালিকা দেবেন।

সেই তালিকা ধরেই কমিটির সদস্যেরা নিজের নিজের এলাকায় গিয়ে অনুপস্থিত পড়ুয়াদের সঙ্গে, তাদের বাবা মায়ের সঙ্গে কথা বলবেন। অনুপস্থিতির প্রকৃত কারণ খুঁজবেন তাঁরা। আর্থিক কিংবা অন্য কোনও সমস্যার কারণে যদি পড়ুয়া স্কুল বিমুখ হয়, তা হলে তার সমাধানের চেষ্টা করা হবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই কাজে নামানোর আগে তাঁদের সঙ্গে এক দফা বৈঠক করেছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরীও। করোনা বিধি মেনে কেমন করে বাড়ি বাড়ি ঘুরে এই কাজ করতে হবে, সে সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন তিনি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৯ হাজারের বেশি শূন্য পদ; সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ; পড়ুন

 ২:৪৪ PM     India     No comments   

 

চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। সম্প্রতি অসমের ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে।

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে rectteduassam.in গিয়ে খোঁজ নিতে পারেন। বিজ্ঞপ্তির অনুযায়ী,  প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। পূর্বে আবেদনপত্র জমা দেওয়ার জন্য ২৭ অক্টোবর, ২০২১ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছিল। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates