Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

ফের আতঙ্ক; দ্বিগুণ হারে বাড়ছে ওমিক্রন; ছড়িয়ে পড়েছে ২৩ দেশে

 ২:১৫ PM     kolkata     No comments   

 

করোনাভাইরাস একের পর এক রূপ বদলাবেই, এই কথা আগেই জানিয়ে ছিলেন চিকিৎসকরা। আমরা যত সংক্রমণ ছড়াতে দেব, সে তত ছড়াবে, এমনই জানালেন বিশ্বস্বাস্থ্য সংস্থার অধিকর্তা। একি সাথে নতুন প্রজাতির ভাইরাস যে ক্রমশ তার জাল বিস্তার করছে তা নিয়েও সতর্ক করেছেন তিনি।

জানা গিয়েছে, এই মুহূর্তে ওমিক্রন-এর ক্ষমতা এতটাই বেশি যে, দ্বিগণ হারে বাড়ছে সংক্রমণ। 

ওমিক্রন সংক্রমিত দেশের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এখনও পর্যন্ত সারা বিশ্বে মোট ২৩টি দেশে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন-র অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘাব্রেওয়াসাস। বুধবার এ প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'আগামী দিনে ওই সব দেশে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।' জেনেভায় এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইতিমধ্যেই ২৩টি দেশ থেকে নতুন প্রজাতির করোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৪ ডিসেম্বর, গতি ১০০ কিলোমিটার; দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা

 ১২:০৫ AM     India     No comments   

 

ডিসেম্বরে শীতের কাঁপুনি শুরুর আগেই ঘূর্ণিঝড় জাওয়াদের আতঙ্কে কাঁপছে ভারতীয় উপকূল। বাদ যাচ্ছে না বাংলাও। বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসা জাওয়াদ কোন অভিমুখে আসবে, কোন উপকূলে আছড়ে পড়বে, তা নিয়েই তটস্থ রাজ্য প্রশাসন। শীতের মুখে ঘুম উড়েছে উপকূলবর্তী রাজ্যগুলির।

আবহবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড় জাওয়াদ অতি প্রবল ঝড়ের আকার নিতে পারে।

বিভিন্ন রাজ্য প্রশাসনের তরফে এই ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার নেতৃত্বে এই দিন বৈঠক হয়। এই কমিটির অলোচনায় কেন্দ্রীয় মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল জানান, একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপরে। ৩ ডিসেম্বর এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নেবে। সেটি অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করবে ৪ ডিসেম্বর, সেই সময় এটির হাওয়ার গতি থাকবে, ৯০ থেকে ১০০ কিলোমিটার। পাশাপাশি বিপুল বৃষ্টি ও সমুদ্রের প্রবল ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। ওড়িশা ও অন্ধ্র উপকূলে এই প্রাকৃতির দুর্যোগ দেখা দেবে। ঘূর্ণিঝড় মূলত প্রভাব ফেলবে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম ও বিজয়নগরমে। এ ছাড়া এর প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে এই দুর্যোগের প্রভাবে।


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

প্রার্থীবদল তৃণমূলের; প্রতীক না পেয়ে নির্দল সুব্রত মুখোপাধ্যায়ের বোন

 ১০:০৭ PM     kolkata     No comments   

  

কলকাতা পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশিত হতেই শাসকদল তৃণমূলের অন্দরে অসন্তোষের সেই চেনা ছবি। শুরু হয়ে গিয়েছে প্রার্থীপদ নিয়ে দড়ি টানাটানি। তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ নেতৃত্ব পুরভোটে এবার বিভিন্ন নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সেই তালিকায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শাসকদলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের 'হোম ওয়ার্ড'। এই ৬৮ নম্বর ওয়ার্ডেই নির্দল লড়ছেন তাঁর বোন তনিমা চট্টোপাধ্যায়। 

প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকায় প্রাথমিকভাবে নাম ছিল সুব্রত মুখোপাধ্যায়ের বোনের।

প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায়, ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে তনিমা চট্টোপাধ্যায়কে। সংশ্লিষ্ট ওয়ার্ডের বিদায়ী কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়কে প্রার্থী করা হয়নি। কিন্তু, এরপরেই প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েন শুরু হয় এবং তনিমা চট্টোপাধ্যায়ের থেকে প্রতীক ফিরিয়েও নেওয়া হয়। এরপরেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন। উল্লেখ্য, ২০১০ সালে ৮৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রতীকে পুরভোটে লড়াই করেছিলেন তনিমা। সেই সময় জয়ীও হয়েছিলেন তিনি। যদিও ২০১৫ সালের পুরভোটে তিনি বিজেপি-র প্রার্থীর কাছে পরাজিত হন।

এদিকে পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পরেই শোভনদেব পুত্র সায়নদেব চট্টোপাধ্যায়ের একটি টুইটকে কেন্দ্র করে আলোড়ন তৈরি হয়। তিনি লেখেন, 'আত্মত্যাগ করতে বলার সময় ওঁরা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, আত্মত্যাগ করার পর ওঁরা বলল, এখনও সময় হয়নি। এই কাহিনী থেকে একটাই শিক্ষা নিলাম। নিজের সময় আসা অবধি অন্যদের জন্য হাততালি দিয়ে যেতে হয়।'

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বেসরকারিকরণের প্রতিবাদ; ডিসেম্বরে দু'দিন ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি

 ৯:৫২ PM     India     No comments   

কেন্দ্রের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে ফের দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের হুমকি দিল একাধিক কর্মী সংগঠন। অবিলম্বে বেসরকারিকণের প্রক্রিয়া বন্ধ না করলে আগামী ১৬ এবং ১৭ ডিসেম্বর একযোগে ধর্মঘট ডাকতে পারে ব্যাংক কর্মীদের ৯টি সর্বভারতীয় সংগঠন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস নামের একটি যৌথ সংগঠন বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে।

শেষ পর্যন্ত যদি এই ধর্মঘট হয়, তাহলে হাজার হাজার গ্রাহক ভোগান্তির মুখে পড়তে পারেন। 

উল্লেখ্য কেন্দ্রীয় সরকার বিগত চার বছরে ১৪ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্ত করেছে। সংসদের চলতি শীতকালীন অধিবেশনেও ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল, ২০২১ পেশ করার কথা রয়েছে কেন্দ্রের। এই পরিস্থিতিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসয়ের তরফে ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে দুই দিনের টানা ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালম। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পুরভোট নিয়ে আদালতে কড়া প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন!

 ৪:৪১ PM     kolkata     No comments   

 


পুরভোট নিয়ে হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন। "কলকাতার নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, বাকি নির্বাচন কবে হবে ?" রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি।  

এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, "ন্যূনতম কত দফায় এই ভোট করা হবে ? আপনারা ইভিএমের সংখ্যা নিয়ে কিছু জানিয়েছেন? তাহলে কত দফায় ভোট হবে জানাচ্ছেন না কেন ?

বকেয়া ভোটের দিন ঘোষণা কি আপনাদের সাংবিধানিক দায়িত্ব নয় ?" হাইকোর্টে কমিশন জানায়, রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভোটের দিন স্থির হয়। 

আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে, বাকি যে পুরসভাগুলির ভোট বকেয়া রয়েছে, সেখানে তারা কবে ভোট করাতে চায় বা কী পরিকল্পনা রয়েছে। কত দফায় ভোট করাতে চায়। একি সাথে কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে যে হলফনামা জমা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে, সব পুরসভার ভোট একসঙ্গে করাতে গেলে প্রায় ৩০ হাজার ইভিএম প্রয়োজন হবে। কিন্তু, কমিশনের হাতে এই মুহূর্তে ১৫ হাজারের থেকে বেশি কার্যকরী ইভিএম রয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্কুল খোলার ১৫ দিনের মধ্যেই ফের বন্ধ স্কুল!

 ৪:১০ PM     kolkata     No comments   

 

স্কুল খোলার ১৫ দিনের মধ্যেই করোনা ধরা পড়েছে এক শিক্ষিকার। আর সেই কারণে ফের স্কুল বন্ধ করে দিতে হল। এই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাটে। 

রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এক সহকারী শিক্ষিকার কোভিড ধরা পড়ে। খবর পাওয়ার পর দিনই তাই তড়িঘড়ি স্কুল বন্ধ রাখার নোটিশ জারি করা হয়।

আগামী সাত দিন স্কুলের পঠনপাঠন বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পড়ুয়া এবং অবিভাবকদের মধ্যে। ঘটনার পর স্কুলের ৪০ জন শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের কোভিড পরীক্ষা করা হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মল্লিকা হালদার বলেন, "সোমবার বিকেলে বিষয়টি জানার পর আমরা শনিবার পর্যন্ত স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রত্যেকে পরীক্ষা করেছি। প্রতি দিন স্কুল জীবাণুমুক্তকরণ করা হবে। শনিবার স্কুল খোলার দিন আমরা শিক্ষিকারাই কেবল ছিলাম। কোনও ক্লাস হয়নি।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মাধ্যমিকে বাধ্যতামূলক টেস্ট পরীক্ষা, বিজ্ঞপ্তি জারি

 ৩:৩৬ PM     kolkata     No comments   

 

উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিক। টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক করল মধ্য শিক্ষা পর্ষদ। এদিন পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা নিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র তৈরি করতে হবে সংশ্লিষ্ট স্কুলকেই। প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম লিখতে হবে।

প্রতিদিনের পরীক্ষা শেষে স্কুলগুলিকে প্রশ্নপত্র ইমেল মারফত পাঠাতে হবে। 

এদিকে, রাজ্যে এখনও করোনা আতঙ্ক কাটেনি। এর মধ্যে করোনার নয়া অবতার ওমিক্রন নিয়ে দুশ্চিন্তা থাকছেই। এমন আবহে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নিয়ে শেষমেশ পিছু হটল সংসদ। মঙ্গলবার রাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সংসদ অনুমোদিত সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলকে ৩১ ডিসেম্বরের মধ্যে দ্বাদশের পরীক্ষার্থীদের ৫০ নম্বরের টেস্ট পরীক্ষা নিতে হবে। যদিও স্কুলই পরীক্ষার সূচি ও সময়সীমা চূড়ান্ত করবে। 

এই পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর ও রেজাল্ট নির্দিষ্ট সময়ের জন্য স্কুলের হেফাজতে সুরক্ষিত থাকবে। সংসদ সময়মতো ট্যাবুলেটেড রেজাল্ট স্কুলের থেকে চেয়ে পাঠাবে। যদিও ১ নভেম্বর আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণার সময় সংসদ সভাপতি বলেছিলেন, টেস্ট পরীক্ষা হবে কি না, সেটা একেবারেই স্কুলের উপর নির্ভরশীল।  কারণ, সংসদ কখনও টেস্ট পরীক্ষার জন্য স্কুলকে কোনও নির্দেশ দেয় না। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates