Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ডিসেম্বর মাসে উচ্চ প্রাথমিকের নিয়োগ জট কাটছে; নিয়োগের কাজ দ্রুত শেষ করবে কমিশন

 ৬:২৯ PM     kolkata     No comments   

 

হবু শিক্ষকদের জন্য ভাল খবর আসতে চলেছে। ডিসেম্বর মাসে কি উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার জটিলতা পুরোপুরি ভাবে কাটতে পারে। অন্তত তেমনটাই আশার বার্তা দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের নিয়োগ-প্রক্রিয়ার কেস টু কেস শুনানি পর্বের জন্য সপ্তম দফায় মোট ২১০০ প্রার্থীকেই ডাকা হয়েছে। 

কমিশন সূত্রে খবর,উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যা অভিযোগ জমা পড়েছিল সেই নিরিখে এটাই হল শেষ দফা।

অর্থাৎ এরপরে আর নতুন করে কোন প্রার্থীকে ডাকার জন্য অভিযোগ নেই। অন্তত কমিশন সূত্র এই খবর পাওয়া গিয়েছে। ১০ ডিসেম্বরের মধ্যেই সে ক্ষেত্রে উচ্চ প্রাথমিকের অভিযোগের যাবতীয় শুনানি প্রক্রিয়া শেষ করে দিচ্ছে কমিশন। 

কমিশন সূত্রে খবর, শুনানি পর্ব শেষ করার পর এই পুরো রিপোর্ট হাইকোর্টের কাছে পেশ করবে এসএসসি (SSC)। হাইকোর্ট সবুজ সংকেত দিলেই ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে দেবে কমিশন। তার প্রস্তুতিও ইতিমধ্যেই নিতে শুরু করেছে কমিশন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হদিশ নেই হাইকোর্টে মামলার ফাইলের; বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

 ৬:০১ PM     kolkata     No comments   

 

চাঞ্চল্যকর খবর। খোঁজ নেই গুরুত্বপূর্ণ ফাইলের। শুনানির দিন ধার্য হয়েছে অথচ মামলার ফাইল আসেনি এজলাসে। এমন ঘটনাটি ঘটেছে কলকাতা হাইকোর্টে। ২০১২ সালে কল্লোল গুহ ঠাকুরতা ফরেনসিক পরীক্ষার বিলম্ব নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন।

ফাইল খুঁজে না পাওয়ায় সেই মামলার শুনানি পর পর দুদিন বাতিল হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই ফাইল কোথায় গেল সে বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হল রেজিষ্টার জেনারেলকে। নির্দেশ দিয়েছেন এজলাসের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শুক্রবার পুনরায় শুনানির দিন থাকলেও কোর্ট মাস্টার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানায় আজও ফাইল পাওয়া যাচ্ছে না। এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ বিভাগীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ওমিক্রন আতঙ্ক; ফের বন্ধ হতে পারে স্কুল; পড়ুয়াদের পাঠাতে নারাজ বাবা-মায়েরা

 ৫:৩৭ PM     India     No comments   

 

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি ফের একবার খুলেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা দেশ। এর মধ্যে চোখ রাঙ্গাতে আরম্ভ করেছে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। সম্প্রতি, বেঙ্গালুরুতে দুই ব্যক্তির মধ্যে এই নতুন ওমিক্রন স্ট্রেনটির উপস্থিতি ধরা পড়েছে।

নতুন স্ট্রেনটি ধরা পড়ার ফলে ফের একবার জোরালো হয়েছে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা। 

আর, ওমিক্রন-এর আশঙ্কা মাথাচাড়া দিতেই স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বেশ কিছুটা কমবে বলেই আশঙ্কা করা হচ্ছে। নতুন এই ভ্যারিয়েন্টটির ফলে স্কুল-কলেজে পড়ুয়াদের উপস্থিতির হার ১৪ শতাংশ কমতেও পারে বলে উঠে এসেছে এক সমীক্ষায়। 

LocalCircles নামক একটি অনলাইন সংস্থার করা সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সারা দেশের ৩০৮টি জেলার ১৫,০০০-এর উপর অভিভাবকদের বক্তব্য সংগ্রহ করা হয়েছে এই সমীক্ষায়। এই সমীক্ষায় বলা হয়েছে, করোনা ভাইরাসের নতুন প্রজাতির আগমনের ফলে মানুষের মধ্যে যেই ভয়ের সৃষ্টি হয়েছে, সেই ভয় থেকেই নিজেদের সন্তান্দের স্কুলে পাঠাতে রাজি হবেন না বহু অভিভাবক। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা শহরে!

 ৫:০১ PM     kolkata     No comments   

 

হাতে মাত্র ২৪ ঘণ্টা। ধেয়ে আসছে 'জাওয়াদ'। ঘুর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে প্রবল দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল, শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

রবিবার অতিভারী বৃষ্টির আশঙ্কা কলকাতায়। সঙ্গে ঝোড়া হওয়া। আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় জারি করা হল নিষেধাজ্ঞা। পর্যটকদেরও সতর্ক করে দিল হাওয়া অফিস। ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলা করতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ওড়িশা, বাংলা এবং অন্ধ্রে সব মিলিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলী বাহিনীর (এনডিআরএফ) ৪৬ টি দল প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার এনিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সময় থাকতে নিরাপদ দূরত্বে সরিয়ে আনতে হবে মানুষকে। বিদ্যুৎ, টেলিফোন সংযোগ যাতে সক্রিয় থাকে, স্বাস্থ্য এবং পানীয় জলের পরিষেবায় যাতে ব্যাঘাত না ঘটে, তার জন্যও ব্যবস্থা নিতে বলেছেন তিনি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বেতন না দিলেও পড়ায় ব্যাঘাত ঘটাতে পারবে না স্কুল!

 ৪:২৬ PM     kolkata     No comments   

 

বেতন না মেটালেও পড়ুয়াদের পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারবেন না বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। স্কুল ফি মামলায় পুরনো নির্দেশ মনে করিয়ে দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। পড়ুয়াদের অ্যাডমিট কার্ড না দেওয়া, পরীক্ষায় বসতে বাধা দিতে পারবে না স্কুল। 

প্রসঙ্গত, আগেই আদালত নির্দেশ দিয়েছিল, ১০০ শতাংশ বেতন মিটিয়ে দিতে হবে অভিভাবকদের।

তা নিয়ে বিভিন্ন স্কুলে সমস্যার অভিযোগ উঠতে থাকে। কয়েকটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বেতন না দেওয়ায় পড়ুয়াদের অনলাইন ক্লাসে অংশ নিতে দেওয়া হচ্ছে না। কোথাও অভিযোগ ওঠে, দেওয়া হচ্ছে না অ্যাডমিট কার্ড। এর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় অভিভাবকদের একটি অংশ। মামলাকারী বলেন, "গত অক্টোবরে ১০০ শতাংশ বেতন মেটানোর যে নির্দেশ এই আদালত দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সোমবার সেই মামলার শুনানি। তাই এই মামলার শুনানি স্থগিত রাখা হোক।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়োগের নির্দেশ কারা দিলেন? সব তথ্য আদালতে জানাতে হবে SSC-কে

 ১:০২ PM     kolkata     No comments   

 

নিয়োগ কেলেঙ্কারিতে জর্জরিত কমিশন। গ্রুপ ডি-এর পর এবার গ্রুপ সি এর নিয়োগে বেনিয়মের অভিযোগে এবার নয়া নির্দেশ আদালতের। নিয়োগ পত্র থেকে কোথা থেকে এল সুপারিশ প্রতিটি পদক্ষেপ খতিয়ে দেখার নির্দেশ SSC-কে। গাফিলতির প্রমাণ মিললে চারদিনের মধ্যে ৩৫০ জন ভুয়ো নিয়োগ প্রার্থীর বেতন বন্ধের নির্দেশ দিলেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এই ৩৫০ জনের নিয়োগের অভিযোগ সত্যি হয়ে থাকলে অবিলম্বে এদের বেতন বন্ধ করতে কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর।

তার মধ্যেই আদালতে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ আদালতের।

ঘটনার সূত্রপাত সেই ২০১৬ সালেই। স্রেফ গ্রুপ-ডি'ই নয়, সেবছর একইসঙ্গে রাজ্যের বিভিন্ন স্কুলে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগেরও বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষার পর যথারীতি সফল কর্মপ্রার্থীদের প্যানেল তৈরি করা হয়। পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তি যখন ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছেন, তখন মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, SSC-র গ্রুপ-সি পদে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ করা হয়েছে সাড়ে তিনশো জনকে। গতকাল, বুধবার মামলাটি শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। পূর্ব মেদিনীপুরের যে ব্যক্তি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁর বেতন বন্ধের নির্দেশ দেয় আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে মামলাকারীর কাছে 'ভুয়ো নিয়োগ' সংক্রান্ত নথিও তলব করা হয়। 

এদিন বিভিন্ন স্কুলে গ্রুপ-সি পদে কর্মরত সাড়ে তিনশো জনের নিয়োগ সংক্রান্ত নথি হাইকোর্টে জমা দেন মামলাকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, এই সাড়ে তিনশোর জনের মধ্যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর কারা চাকরি পেয়েছেন, ৪ দিনের মধ্যে তা খতিয়ে দেখতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। শুধু তাই নয়, যাঁরা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন, তাঁদের বেতন বন্ধ থাকবে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর কীভাবে এই নিয়োগ হল? কোথা থেকে সুপারিশ এল? মধ্যশিক্ষা পর্ষদের কাছে হলফনামাও তলব করেছে আদালত।  

এদিকে আবার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার নিয়োগের অভিযোগ উঠেছে SSC-র গ্রুপ-ডি পদেও। সেই মামলাতেও কিন্তু প্রথমে ২৫ জন, ও পরে আরও ৫৪২ জনের বেতন নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সিবিআই অনুসন্ধানের বিষয়টি বিচারাধীন ডিভিশন বেঞ্চে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

এক ধাক্কায় ৬৭ টাকা বাড়ল সর্ষের তেলের দাম!

 ৯:২৯ PM     India     No comments   

 


মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। এখন সর্ষের তেলের দামও আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। লক্ষ্য করার মতো বিষয় হল সর্ষের তেলের দাম কিছু দিনের মধ্যেই দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে। দেশের বেশকিছু রাজ্যে সর্ষের তেলের দাম ২০০ টাকা প্রতি লিটারের বেশি হয়ে গিয়েছে।

গত এক বছরের কথা ধরলে সর্ষের তেলের দাম ৭০ থেকে ৮০ শতাংশের বেশি বেড়েছে।

এক বছরে ৬৭ টাকার বেশি বাড়ল সর্ষের তেল দেশের রাজধানী দিল্লিতে ১ ডিসেম্বর ২০২০-তে সর্ষের তেলের দাম ১৩৬ টাকা প্রতি লিটার ছিল। ১ ডিসেম্বর ২০২১-এ সেই দাম ২০৩ টাকা প্রতি লিটারে পৌঁছে গিয়েছে। তেলের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। গত এক বছরে সর্ষের তেলের দাম প্রতি লিটারে ৬৭ টাকা পর্যন্ত বেড়েছে। 

তার আগে ২১৯ থেকে ২০২০-র মধ্যে সর্ষের তেলের দাম ৫০ শতাংশ বেড়েছিল। সর্ষের তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি আমজনতার পাতে প্রভাব ফেলেছে। ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে মানুষ সর্ষের তেলের ব্যবহার কম করতে শুরু করেছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates