Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

শিক্ষক নিয়োগ শুরুর প্রাথমিক কাজ সেরে রাখতে চাইছে দফতর; শিক্ষকদের ঘাটতি মেটাতে উদ্যোগ নেবে সরকার

 ৯:৩৫ PM     kolkata     No comments   

রাজ্যে নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। ফের নতুন করে রাজ্যে শিক্ষক নিয়োগ কবে হবে তা বলা বেশ কঠিন। এমন সময় নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের বিভিন্ন স্তরে (পঞ্চম-অষ্টম, নবম-দশম ও একাদশ-দ্বাদশ) কর্মরত শিক্ষকদের তথ্য সংগ্রহে উদ্যোগী স্কুলশিক্ষা দফতর। রাজ্যের সব বিদ্যালয় পরিদর্শককে এক জরুরি বার্তায় বিকাশ ভবনের কর্তারা জানিয়েছেন, পঞ্চম থেকে দশমের শিক্ষক-শিক্ষিকারা উচ্চ মাধ্যমিকের ক্লাস নেন।

আবার উচ্চ মাধ্যমিকের নিয়োগপত্র পাওয়া শিক্ষক-শিক্ষিকারা পঞ্চম থেকে দশমের ক্লাস নেন। কিন্তু যথাযথ ভাবে সেই নথি সংরক্ষিত না-থাকায়, পড়ুয়া-শিক্ষক অনুপাতে গোলমাল দেখা দিচ্ছে। বিকাশ ভবনের খবর, ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাতে শিক্ষকদের ঘাটতি মেটাতে উদ্যোগ নেবে সরকার। যদিও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ আইনি জটে সাত বছর ধরে হাইকোর্টে আটকে। তবু সব তথ্য সংগ্রহ করে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ শুরুর প্রাথমিক কাজ সেরে রাখতে চাইছে স্কুলশিক্ষা দফতর। তাই স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদেরকে নর্মাল এবং উচ্চ মাধ্যমিক সেকশনে শিক্ষকদের তথ্য গুগল ফরম্যাটের মাধ্যমে জরুরি ভিত্তিতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'এবারের ভোটে বাধা দিলে দল থেকে বহিষ্কার'; বৈঠকে বার্তা অভিষেকের

 ৪:১৪ PM     kolkata     No comments   

পুরভোটের দামামা বেজে গিয়েছে আগেই। আর এবার দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাধাপ্রাপ্ত হলে কিংবা কাউকে জোর করে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে।

এমই কড়া বার্তা দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। শনিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটের প্রতিটি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র তথা এবারের প্রার্থী ফিরহাদ হাকিম সহ অন্য শীর্ষ নেতৃত্ব। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের পিছিয়ে গেল গুরুত্বপূর্ণ পরীক্ষা! পড়ুন

 ৩:৪০ PM     India     No comments   

  

চোখ রাঙাতে শুরু করেছে জাওয়াদ। মূলত এই আতঙ্কে পিছিয়ে যাচ্ছে ইউজিসি নেট পরীক্ষা। প্রস্তাবিত ৫ ডিসেম্বরে এই পরীক্ষা হচ্ছে না। এমন খবর জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রে।

যদিও বলা হয়েছে সারা দেশের পরীক্ষা নয়, শুধুমাত্র যেসব জায়গায় সতর্কতা আছে, সেইসব জায়গায় পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। এখনও ঘোষণা করা হয়নি এই পরীক্ষা ফের কবে হবে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে রেড এলার্ট জারি করা হয়েছে জাওয়াদের কারণে। এর ফলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। ভুবনেশ্বর, কটক, গুনুপুর, পুরি, বিশাখাপত্তনম সহ দেশের কয়েকটি শহরে। যদিও ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের অন্যান্য শহরে পূর্ব নির্ধারিত সূচিতেই এই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য ফোন করুন( ০১১-৮০৭৫৯০০০ ) এই নম্বরে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গতিপথ পরিবর্তন; শক্তি বাড়িয়ে সুন্দরবনে আছড়ে পড়তে পারে জাওয়াদ

 ১১:৪৩ AM     kolkata     No comments   

 

ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে সকলের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরী ছুঁয়ে বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। যার ফলে বাংলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। আজ সকালের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে জওয়াদ। তার পর আরও কিছুটা উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে কাল দুপুর নাগাদ পুরী উপকূলের কাছে পৌঁছবে। 

জওয়াদ ঠিক কোথায় এবং কোন সময় স্থলভাগে আছড়ে পড়বে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জওয়াদের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই।

পুরীর কাছে পৌঁছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়। বাংলায় ঢোকার আগে তা পরিণত হবে নিম্নচাপে। সেই নিম্নচাপ সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশে চলে যাবে। আবহাওয়াবিদ সুজীব কর বলেছেন, সমুদ্রে আরও দীর্ঘ সময় অতিবাহিত করবে জাওয়াদ। সোমবার সম্ভাব্য ল্যান্ডফল। ল্যান্ডফলের সম্ভাব্য পেনিট্রেশন পয়েন্ট কাকদ্বীপ। সব থেকে বেশি প্রভাব পড়তে পারে নামখানা, সাগর দ্বীপ, বকখালিতে। ল্যান্ডফলের সম্ভাব্য পরোক্ষ প্রভাব দেখা যেতে পারে ঝড়খালি, গোসাবা, পাথরপ্রতিমা, সজনেখালি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বন্ধ হয়ে যাচ্ছে ৮৯ টি স্কুল; শিক্ষক-শিক্ষিকাদের ভবিষ্যৎ কি? পড়ুন

 ১১:২৪ AM     kolkata     No comments   

 

রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৮৯টি স্কুল। পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকারের। পড়ুয়া শূন্য স্কুল থেকে ৩১১ জন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত সরকার। ইতিমধ্যে ১৭০ জনের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের। আপাতত বন্ধ হওয়া স্কুলগুলি জুনিয়র হাই থেকে হাইস্কুল। সূত্রের খবর, স্কুলগুলির ভবিষ্যৎ কী হবে আলোচনা করে সিদ্ধান্ত। 

ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে বদলি করেছে।

যার অর্ডারও ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ৩১১ জনকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে স্কুলগুলি থেকে শিক্ষক শিক্ষিকাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে কোনও শিক্ষক-শিক্ষিকা নেই। রাজ্যজুড়ে ৮৯টি আপার প্রাইমারি সহ হাইস্কুল আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। গোটা স্কুলে কোনও ক্লাসে একজনও পড়ুয়া নেই বলে দাবি করা হচ্ছে। 

গত কয়েক বছরে ইংরেজি মাধ্যমে ভর্তি করানোর প্রবণতা বাড়ছে অভিভাবকদের মধ্যে বাড়ছে। সেই কারণেই এটা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, যেসব স্কুলে আসতে আসতে পড়ুয়াদের সংখ্যা কমছিল, বা শূন্য হয়ে গিয়েছে সেই সব স্কুল থেকে শিক্ষকদের বদলি করা হবে। ইতিমধ্যেই বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। এই তালিকায় রয়েছে ৩১১ জনের নাম

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

সরকারি কর্মীদের অবসর নেওয়ার বয়সে পরিবর্তন নিয়ে কি জানালেন মন্ত্রী? পড়ুন

 ৯:৫৬ PM     India     No comments   

 

কিছু দিন আগে CBI এবং ED প্রধানদের কার্যকালের মেয়াদ বৃদ্ধির জন্য অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্রের সরকার। এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে সমালোচিত হয়েছিল কেন্দ্র সরকার। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল , তবে কি সরকারি কর্মীদের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হবে?

এবার এই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ১৪ নভেম্বর CBI এবং ED প্রধানদের কার্যকালের মেয়াদ দুই বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। এই জন্য জারি করা হয়েছিল অধ্যাদেশও। এদিকে এই বিষয়টি সামনে আসার পরেই রীতিমতো হইচই শুরু হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে বিরোধীরা। এদিকে এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, তবে কি কেন্দ্রীয় সরকারি কর্মীদের কার্যকালের মেয়াদ বাড়াতে চলেছে কেন্দ্র? এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, এই ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।  অর্থাৎ এই জল্পনায় কোনও বাস্তবতা নেই। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসরের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে না। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার নেই প্রবেশিকা; প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভরতির বয়সসীমায় ছাড়

 ৯:১৯ PM     kolkata     No comments   

বছর প্রায় শেষের পথে। জানুয়ারি থেকে স্কুলে শুরু নতুন শিক্ষাবর্ষ। প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভরতি প্রক্রিয়া শুরু করে দিল স্কুলশিক্ষা দফতর। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে দফতর জানিয়েছে, ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হবে ভরতি প্রক্রিয়া। কোনও স্কুল চাইলে আগামী শিক্ষাবর্ষে ভরতির নির্দিষ্ট বয়সে চারমাস ছাড় দিতে পারে।

কী কী নিয়ম মেনে ছাত্রছাত্রীদের প্রাক প্রাথমিকে ভরতি নেওয়া হবে, তাও নির্দিষ্ট করে দিয়েছে স্কুলশিক্ষা দফতর। 

প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভরতির বয়স

১. প্রথম শ্রেণি: বয়স হতে হবে ৬ বছর বা তার বেশি, কিন্তু ৭ বছরের কম।

২. দ্বিতীয় শ্রেণি: বয়স হতে হবে ৭ বছর বা তার বেশি, কিন্তু ৮ বছরের কম।

৩. তৃতীয় শ্রেণি: বয়স হতে হবে ৮ বছর বা তার বেশি, কিন্তু ৯ বছরের কম।

৪. চতুর্থ শ্রেণি: বয়স হতে হবে ৯ বছর বা তার বেশি, কিন্তু ১০ বছরের কম।

৫. পঞ্চম শ্রেণি: বয়স হতে হবে ১০ বছর বা তার বেশি, কিন্তু ১১ বছরের কম।

৬. ষষ্ঠ শ্রেণি: বয়স হতে হবে ১১ বছর বা তার বেশি, কিন্তু ১২ বছরের কম।

৭. সপ্তম শ্রেণি: বয়স হতে হবে ১২ বছর বা তার বেশি, কিন্তু ১৩ বছরের কম।

৮. অষ্টম শ্রেণি: বয়স হতে হবে ১৩ বছর বা তার বেশি, কিন্তু ১৪ বছরের কম। 

কোনও পড়ুয়া লটারির মাধ্যমে সুযোগ না পেলে নির্দিষ্ট জেলার ডিআইকে (DI) জানাতে হবে। বাড়ির কাছের কোনও স্কুলে ৩১ জানুয়ারির মধ্যে সেই ছাত্র বা ছাত্রীকে ভরতিকে করা হবে। শিক্ষার অধিকার আইন মোতাবেক ১৪ বছর বয়স পর্যন্ত (বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ১৮ বছর) সবাইকে স্কুলশিক্ষার অধীনে আনতে তৎপর রাজ্য সরকার।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates