Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

হৃদরোগে আক্রান্ত ভাই, SSKM-এ মমতা বন্দ্যোপাধ্যায়

 ৮:৫৭ PM     kolkata     No comments   

 

হৃদরোগে আক্রান্ত মুখ্যমন্ত্রীর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। ভরতি SSKM হাসপাতালে। রবিবার বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। খোঁজ নিলেন ভাইয়ের শারীরিক অবস্থার। জানা গিয়েছে, শনিবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সঙ্গে সঙ্গে একাধিক  পরীক্ষা করা হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন গণেশবাবু। এরপরই মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির অদ্যাপক সরোজ মণ্ডল-সহ তিন সদস্যের টিম গঠন করা হয়। শুরু হয় চিকিৎসা। বর্তমানে কার্ডিওলজি বিভাগের আইসিইউতে রয়েছেন তিনি। রবিবার বিকেলে ভাইকে দেখতে SSKM হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। গণেশ বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। বেশ কিছুক্ষণ পর হাসপাতাল থেকে বের হন মুখ্যমন্ত্রী। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়োগে অনিয়ম; স্কুলশিক্ষকের চাকরি বাতিল; এই তালিকাতে এবার কারা?

 ৭:১৬ PM     kolkata     No comments   

 

কলকাতা হাই কোর্টের নির্দেশের জেরে চাকরি হারালেন এক শিক্ষক। মুর্শিদাবাদের এক শিক্ষকের চাকরি বাতিল করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। সাম্প্রতিক সময়ে এমন পদক্ষেপ অত্যন্ত বিরল। SSC-এর নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন প্রশান্ত দাস নামে এক ব্যক্তি। দাবি করেছিলেন, মেধাতালিকায় উপরের দিকে নাম থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি। কিন্তু নীলমণি বর্মন নামে এক ব্যক্তির নাম মেধাতালিকায় নিচের দিকে থাকলেও তিনি চাকরি পেয়েছেন। এই মর্মে প্রশান্ত দাসের হয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন আইনজীবী ফিরদৌস শামিম। অক্টোবরে দায়ের হয়েছিল সেই মামলা।

ওই মামলাটি উঠেছিল বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চে। সেই মামলার শুনানিতে আদালতে এসএসসি জানায় যে, ওই নিয়োগে কিছু সমস্যা ছিল। এরপরই আদালতের তরফে প্রশ্ন তোলা হয়, নিয়োগে ভুল থাকলে কেন বেতন দেওয়া হচ্ছে ওই শিক্ষককে। এসএসসির তরফে জানানো হয়, মামলাটি বিচারাধীন বলে কোনও পদক্ষেপ করা হয়নি। এই যুক্তিতে অসন্তুষ্ট হয় হাই কোর্ট। অবিলম্বে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। নভেম্বরের ২২ তারিখ মামলার শুনানি ছিল। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। এরপরই কমিশনের তরফে চিঠি দিয়ে মামলাকারী প্রশান্ত দাসের আইনজীবী ফিরদৌস শামিমকে জানানো হয়েছে, নীলমণি বর্মনের চাকরি বাতিলের বিষয়টি। এবিষয়ে মামলাকারীর আইনজীবী বলেন, "এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম আরও অনেক ঘটনা রয়েছে। সব ক্ষেত্রেই অবিলম্বে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবশেষে শিক্ষক নিয়োগ নিয়ে ভাল খবর; জট কাটছে দ্রুত

 ১১:৫৫ AM     kolkata     No comments   

বহু বিতর্কের পরে উচ্চ প্রাথমিকের অভিযোগকারী শিক্ষক পদপ্রার্থীদের চূড়ান্ত শুনানির তালিকাও শনিবার প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন। ১৩ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে শুনানি হবে ২,২৭৫ জনের। এর ফলে আশা করা হচ্ছে, এরপরেই শুরু হতে পারে নিয়োগের পরবর্তী ধাপ।

তবে, অবশ্যই আদালতের আদেশ অনুসারে। ২০২০ সালে ১১ ডিসেম্বর আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা বাতিল হওয়ার এক বছর পরে, সেই ডিসেম্বরেই জটিলতা কাটার ইঙ্গিত মিলছে কমিশন সূত্রে। 

চলতি বছর ২০ জুলাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, প্রকাশিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের ইন্টারভিউ ফের নিতে হবে। আর যাঁরা ইন্টারভিউয়ে ডাক পাননি, তাঁরা অভিযোগ জানালে তার শুনানি করতে হবে। ১০ আগস্ট সেই শুনানি শুরু হয়। ২৩ ডিসেম্বর তা শেষ হতে চলেছে। তবে, এই তালিকা প্রকাশিত হওয়ার পরে মামলাকারী বেশ কিছু প্রার্থী অভিযোগ তুলছেন, তাঁরা এখনও ডাক পাননি এসএসসির তরফে। যদিও, আদালতের বিষয়গুলি পৃথকভাবে বিবেচনা করা হচ্ছে বলে এসএসসি সূত্রে খবর।

২৩ ডিসেম্বর পর্যন্ত সব মিলিয়ে শুনানির সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৮,৩৬৪। আর ১৪,৩৩৯টি শূন্যপদের জন্য ১৫,৪৩৬টি নামের তালিকা প্রকাশিত হয়েছিল। তবে, অভিযোগকারীদের শুনানি না হওয়ায় ওই প্রার্থীদের ইন্টারভিউ হয়ে গেলেও নিয়োগ করা সম্ভব হয়নি। বহু বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াটি। ফলে উচ্চ প্রাথমিক স্তরে স্কুলগুলিতে শিক্ষকের সঙ্কট রয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শিক্ষক সঙ্কট; নয়া উদ্যোগ নিল শিক্ষাদফতর

 ১১:৪৪ AM     kolkata     No comments   

 

আইনি জালে এখনও আটকে আছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তাই বহু স্কুলে শিক্ষকের সংখ্যা কম। শিক্ষকের সঙ্কট মেটাতে রাজ্য সরকার ফের 'র‌্যাশনালাইজেশন' প্রক্রিয়া শুরু করেছে। অর্থাৎ, যে সব স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০০ পর্যন্ত রয়েছে, সেখানকার শিক্ষক বা অতিরিক্ত শিক্ষকদের অন্যত্র বদলি করা শুরু হয়েছে। অতি সম্প্রতি খান চল্লিশেক এমন বদলি হয়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। তা নিয়েও শুরু হয়েছে অসন্তোষ।

শিক্ষকদের একাংশের দাবি, কোনওরকম আলোচনা না করেই তাঁদের বদলি করছে শিক্ষাদফতর। অনেকের ক্ষেত্রেই নতুন স্কুল বাড়ি থেকে অনেক দূরে হয়ে গিয়েছে। কারও কারও ক্ষেত্রে আগের স্কুলের পাশের জেলাতেও নতুন পোস্টিং পড়েছে। এক শিক্ষিকার অভিযোগ, আগে তাঁর স্কুল ছিল বাড়ি থেকে ১০০ কিলোমিটার দূরে। এখন যে স্কুলে তাঁকে দেওয়া হয়েছে, সেটি বাড়ি থেকে ২০০ কিলোমিটার দূরে। উত্তরবঙ্গের এক প্রবীণ শিক্ষককে আরও দূরের স্কুলে বদলি করা হয়েছে। শিক্ষকদের বক্তব্য, রাজ্য সরকার যখন উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সুবিধা মতো বদলির সুযোগ দিচ্ছে, তখন দফতরের এই পদক্ষেপ উদ্বেগের। যদিও, দফতরের বক্তব্য, পড়ুয়া সংখ্যা কমে শূন্যতে পৌঁছনোর দায় সেই স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের উপরও বর্তায়। তাই কিছুটা অসুবিধা মেনে নিতেই হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পুরভোটের নিরাপত্তায় কলকাতা পুলিশ!

 ১২:৪৩ AM     kolkata     No comments   

 

কলকাতা পুরসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে আগেই। এই নির্বাচনে নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের উপরেই আস্থা রাখছে রাজ্য নির্বাচন কমিশন একি সাথে  নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশও। বিরোধীদের দাবি এবং রাজ্যপালের পরামর্শ সত্ত্বেও পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না করারই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পুর নির্বাচনে নিরাপত্তার জন্য সিভিক ভলান্টিয়ারদেরও ব্যবহার করা হবে না।

কলকাতা পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা কী হবে, তা নিয়ে কয়েকদিন আগেই রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং নির্বাচন কমিশনের কর্তাদের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের পুরভোটের নিরাপত্তার জন্য মোট ৩২ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে। তার মধ্যে ২৭ হাজার পুলিশকর্মী থাকবেন কলকাতা পুলিশের। বাকি পাঁচ হাজার পুলিশকর্মীকে নেওয়া হবে রাজ্য পুলিশ থেকে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নয়া সিদ্ধান্ত নিতে চলেছে সরকার; কোনও চাকরি আর স্থায়ী নয়

 ১২:০৯ AM     India     No comments   

এবার দেশে কোথাও আর স্থায়ী চাকরি বলে কিছু থাকবে না। সরকারি বা বেসরকারি কোনও ক্ষেত্রেই স্থায়ী চাকরি থাকবে না। এবার শ্রম বিধি সম্পর্কিত বিল এনে তারই পাকাপাকি ব্যবস্থা করতে চাইছে কেন্দ্রের সরকার।

সমস্ত নিয়োগে এবার পাকাপাকি স্থায়ী চাকরির বদলে হবে স্থায়ী মেয়াদের চুক্তিতে চাকরি। সেই চাকরি ছাঁটাই করতেও নিয়োগকারীর হাতে থাকবে অবাধ অধিকার। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভা চাকরির এই নয়া সংজ্ঞা যুক্ত করে শ্রম বিধি সম্পর্কিত বিলটি অনুমোদন করেছে। এই শীতকালীন অধিবেশনে সংসদে তা পেশ হতে চলেছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

পরীক্ষা নিয়ে নেওয়া স্কুলগুলি আগে জানাক, তারা নিয়ম ভেঙে কেন পরীক্ষা নিয়েছে: পর্ষদ সভাপতি

 ১১:৪৩ PM     kolkata     No comments   

 

অতিসক্রিয়তার জের জটিলতা বাড়ল। নির্দেশিকা প্রকাশের আগেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়েছে রাজ্যের বহু স্কুল। এবার সেসব স্কুলের ছাত্রছাত্রীদের উপর বাড়তি চাপ।  ফের পরীক্ষায় বসতে হবে তাদের। মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অধীন স্কুলগুলিতে ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা হওয়ার কথা। এমনই নির্দেশ স্কুলশিক্ষা দফতরের। প্রত্যেকটি পরীক্ষা শেষে প্রশ্নপত্র মেল করে পাঠিয়ে দিতে হবে পর্ষদে। কিন্তু গত ১৬ নভেম্বর স্কুল খোলার পরই বহু স্কুল টেস্ট নেওয়া শুরু করে দেয়।

তাতেই জটিলতা বাড়ে। এই সব স্কুলগুলিকে ফের টেস্ট নিতে হবে। টেস্ট সংক্রান্ত সূচি বিজ্ঞপ্তি দিয়ে স্কুলগুলিকে ১ ডিসেম্বর জানিয়েছে পর্ষদ। তারপর পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন স্কুল। কিন্তু কলকাতার পাঠভবন, বালিগঞ্জ শিক্ষা সদন, যাদবপুর বিদ্যাপীঠ, নিউ হরাইজন, শ্যামবাজার এভি, সেন্ট লরেন্সের মত কিছু স্কুল ইতিমধ্যেই টেস্ট পরীক্ষা নিয়ে নিয়েছে। সেই পরীক্ষা 'টেস্ট'এর মর্যাদা পাবে না কি ফের পরীক্ষা নিতে হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

যে প্রতিষ্ঠানগুলিতে মাধ্যমিকের টেস্ট সংক্রান্ত বোর্ডের নিয়ম ভাঙা হয়েছে, তাদের কাজে সন্তুষ্ট নয় পর্ষদ। এই অবস্থায় কোনও স্কুল বোর্ডের সময়সীমা মেনে টেস্ট না নেওয়ার আবেদন করলে নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, "পরীক্ষা নিয়ে নেওয়া স্কুলগুলি আগে জানাক, তারা নিয়ম ভেঙে কেন পরীক্ষা নিয়েছে। ফের পরীক্ষা নিতে হবে কি না, তা আবেদনের ভিত্তিতে আমরা খতিয়ে দেখে জানাব।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates