Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

মুখ্যমন্ত্রীর মালদহ জেলা সফর; রয়েছে বড় চমক

 ৩:৪৬ PM     kolkata     No comments   

 

তিনদিনের উত্তরবঙ্গ সফরে আজ মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় রেলপথে মালদায় পৌঁছবেন নেত্রী। রাতে মালদহে মহানন্দা ভবনে থাকবেন তিনি।  মঙ্গলবার মালদা তিনি যাবেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। সেখানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

রাতেই ফের মালদহে ফিরবেন তিনি। এর পরে বুধবার মালদা কলেজ অডিটরিয়ামে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরে মালদহে ৫৯ টি প্রকল্পের শিলান্যাস এবং আরও ৩৭ টি প্রকল্পের উদ্বোধন কর্মসূচি রয়েছে। সবমিলিয়ে শুধু মালদহেই ৭০০ কোটি টাকারও বেশি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে বুধবারই মুখ্যমন্ত্রী রওনা হয়ে যাবেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালদহে চলছে সাজ সাজ রব। শহর জুড়ে তৈরি হয়েছে বড় বড় তোরণ। সাজিয়ে তোলা হয়েছে মহানন্দা ভবন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৬ থেকে ৮ দফায় বাকি পুরসভার নির্বাচন চায় কমিশন!

 ২:১৩ PM     kolkata     No comments   

 

ফের আদালতে পুর মামলা। এখনও বাকি থাকা পুরসভাগুলির নির্বাচন ছয় থেকে আট দফায় করতে চায় নির্বাচন কমিশন। মহামারীর আবহে ভোটারদের রক্ষা করতেই এই পদক্ষেপ করতে চাইছে কমিশন। এমনটাই হলফনামা দিয়ে কোর্টকে জানিয়েছে তারা।

একি সাথে একদিনে সব পুরসভার নির্বাচনের ফল ঘোষণা নিয়েও আপত্তি রয়েছে কমিশনের এমটাই জানানো হয়েছে হলফনামায়। রাজ্য গত ৪ তারিখে একটি চিঠি দেয় কমিশনকে। সেখানে তারা ছয় থেকে আট দফায় বাকি নির্বাচন করানোর কথা বলে। সেই মত কমিশন আজ হলফনামা দিয়ে জানিয়েছে বাকি নির্বাচনগুলি তাঁরা আগামি মে মাসের মধ্যে, ছয় থেকে আট দফায় করাতে চায়। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বঙ্গে কবে রোদের দেখা মিলবে?‌ জানুন হাওয়া অফিসের পূর্বাভাস

 ১:৫৯ PM     kolkata     No comments   

 

শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় 'জাওয়াদ' এখন নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরে রবিবারের পর সোমবারও বৃষ্টি অব্যাহত বঙ্গের বিভিন্ন জেলা। কলকাতা সহ একাধিক জেলার বিভিন্ন অংশ জলমগ্ন। নাজেহাল কলকাতার মানুষ।

এই পরিস্থিতি থেকে কবে মিলবে রেহাই? রোদের দেখাই বা কবে মিলবে?‌ কবে পড়বে শীত?‌ একগুচ্ছ প্রশ্ন মানুষের মনে। 

হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, মঙ্গলবার থেকেই মেঘ কাটবে। রোদের দেখাও মিলবে। তবে জাঁকিয়ে শীত পড়তে পড়তে সেই ১৫ ডিসেম্বর। তার আগে রাতের তাপমাত্রা এক থেকে দু-ডিগ্রি কমতে পারে। তবে বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা কিছুটা কমায় শীতের আমেজ থাকবে। হাওয়া অফিসের মতে, ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গে। তাই উত্তুরে হাওয়া বাধা হচ্ছে। পরিস্থিতি কাটতে কিছুদিন সময় লাগবে। তার পরই শীত পড়বে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গ্রুপ ডি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করল আদালত!

 ১:৩৫ PM     kolkata     No comments   

গ্রুপ ডি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ হাইকোর্টের। এই নির্দেশ খারিজ করল বিচারপতি হরিশ টন্ডন, রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ। এর পরে এই মামলায় বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করল ডিভিশন বেঞ্চ। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে গড়া হল এই বিশেষ অনুসন্ধানকারীদল।

এসএসসি-র (SSC) পক্ষে অনুসন্ধানকারী দলে রয়েছন আশুতোষ ঘোষ সহ মধ্যশিক্ষা পর্ষদের সহ-সচিব(প্রশাসন) পারমিতা রায়। দলে হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। ২ মাসের মধ্যে আদালতে রিপোর্ট দেবে এই দল। দলের সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য। এদিনের শুনানিতে আদালত জানিয়েছে, আগামীকালের মধ্যে কমিশন সমস্ত সুপারিশপত্র আদালতে  জমা করবে। রেজিস্ট্রার জেনারেলের কাছে এই সুপারিশপত্র জমা করতে হবে। এদিন বিচারপতি হরিশ টন্ডন বলেন, "নথি বলছে দুর্নীতি হয়েছে, তাই তদন্ত করে সত্য উদঘাটন প্রয়োজনীয়। ন্যূনতম অনিয়ম হয়ে থাকলেও, তদন্ত করতেই হবে। আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না।"  

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কিউয়িদের বিরুদ্ধে ৩৭২ রানের বিরাট জয় ভারতের!

 ১১:২৬ AM     Sports     No comments   

 

মুম্বই টেস্টের চতুর্থদিনে জয়ন্ত যাদবের স্পিনে ধরাশায়ী কিউয়িরা। সেই সঙ্গে ৩৭২ রানে ম্যাচ এবং ১-০ সিরিজ জিতল ভারত। এ দিন সকালে ব্যাট করতে নেমে অশ্বিন এবং জয়ন্ত যাদবের অফ স্পিন সামলাতে নাজেহাল হয়ে যান নিউজিল্যান্ড ব্যাটাররা। বিশেষ করে জয়ন্তের। প্রথমে রচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এর পর দ্রুত উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথমে কাইল জেমিসন এবং তার দু’বল পরেই টিম সাউদি।

চতুর্থ দিনের শুরুতেই ৪ উইকেট নেন জয়ন্ত যাদব। তবে, শুধু জয়ন্ত যাদব নন।  উল্টোদিক থেকে রবিচন্দ্রন অশ্বিনের স্পিন সামলাতেও হিমশিম খেতে হয় কিউয়িদের। 

নিউজিল্যান্ডের জেতার জন্য দরকার ছিল ৪০০ রান। সেখানে ভারতের টার্গেট ছিল শুধু ৫টি উইকেট। ভারত যে এই টেস্ট জিততে চলেছে, তা বোঝার জন্য কোনও ক্রিকেট পণ্ডিত হওয়ার প্রয়োজন ছিল না। সোমের সকালেই কিউয়ি বাহিনীর লেজ অনায়াসে মুড়িয়ে দেয় ভারতের স্পিনাররা। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব চারটি করে উইকেট তুলে ভারতের জন্য কাজটা অত্যন্ত সহজ করে দেন। ২০১৭ সালের পর ফের টেস্ট টিমে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন জয়ন্ত। এদিনই জয়ন্ত চারটি উইকেট পান। অশ্বিন নেন একটি। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু ভারতের দাপট অব্যাহত ছিল। ৫৩৯ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করেছিলেন বিরাট। জবাবে ব্যাট করতে নেমে অশ্বিনের ঘূর্ণির সামনে শুরু থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড। তৃতীয় দিনে রান তাড়া করতে নেমে ভারতের ৫ উইকেট চলে গিয়েছিল। তখনই মোটামুটি টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। প্রত্যাশিত ফলই হল এদিন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ফের LPG-তে ভর্তুকি শুরু; গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা

 ১১:১৬ PM     India     No comments   

LPG গ্রাহকদের জন্য ভাল খবর। ফের গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে ভর্তুকির টাকা। আগে একাধিক গ্রাহকেরা অভিযোগ জানাচ্ছিলেন, তাঁরা ভর্তুকি পাচ্ছেন না।

কিন্তু এখন আবার ভর্তুকি চালু হওয়ায় এই অভিযোগ আসা বন্ধ হয়ে গিয়েছে। LPG গ্যাস গ্রাহকদের প্রতি সিলিন্ডার পিছু ৭৯.২৬ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু, বেশ কিছু গ্রাহকেরা জানাচ্ছেন এক একরকম ভর্তুকি পাওয়া যাচ্ছে। ফলে আসলে কত ভর্তুকি পাওয়া যাচ্ছে, তা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কেউ বলছেন, ৭৯.২৬ টাকা ভর্তুকি পাচ্ছেন, আবার কেউ বলছেন১৫৮.৫২ টাকা বা ২৩৭.৭৮ টাকা ভর্তুকি পাচ্ছেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ; ওমিক্রন আক্রান্ত একই পরিবারের ৯

 ৯:১০ PM     India     No comments   

ক্রমশ আতঙ্ক বাড়ছে। জয়পুরে আরও ৯ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন। আক্রান্তরা একই পরিবারের সদস্য। আক্রান্ত ৯ জনের মধ্যে ৪ জন দক্ষিণ আফ্রিকা ফেরত। এই নিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১ জন।

রবিবারই মহারাষ্ট্রে আরও ৭ জনের দেহে মিলেছে ওমিক্রন। পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন এক পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক মহিলা ও তাঁর দুই মেয়ে এবং ওই মহিলার ভাই ও তাঁর দুই মেয়ে রয়েছে। আক্রান্তরা সকলেই নাইজিরিয়া ফেরত। এছাড়াও ফিনল্য়ান্ড ফেরত এক ব্যক্তির দেহেও মিলেছে ওমিক্রন ভাইরাস। শনিবার মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত এক জনের দেহে ওমিক্রন ধরা পড়ে। সবমিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates