রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের সরকার। এর ফলে একদিকে যেমন প্রাথমিক সুবিধা হতে পারে মানুষের, তেমনই আবার দীর্ঘমেয়াদি ক্ষেত্রে গৃহস্থের উপর বাড়তে পারে আর্থিক বোঝা। ঠিক কী করতে চলেছে কেন্দ্র? রান্নার গ্যাস সিলিন্ডারের ওজন কমাতে পারে কেন্দ্র। এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় মন্ত্রীর কথায়। মূলত মহিলাদের কথা মাথায় রেখেই এই ভাবনাচিন্তা।
মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
ফের অনিয়মের অভিযোগ; SSC-র চেয়ারম্যান ও সচিবকে তলব হাইকোর্টের
ফের অনিয়মের অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এবার অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠল এসএসসি-র বিরুদ্ধে।
নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষর নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে সন্তোষজনক উত্তর দিতে না পারায় আগামিকাল সকাল সাড়ে দশটায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সচিবকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।
নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দেওয়া প্রায় ৩০০ জন মামলাকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
পড়ুয়াদের মধ্যে বাড়ছে সংক্রমণ, প্রয়োজনে স্কুল, কলেজ বন্ধ করবে সরকার
করোনার নতুন প্রজাতি ওমিক্রন বাড়িয়েছে উদ্বেগ। এর মধ্যে দক্ষিণের দুই রাজ্যে স্কুল আর কলেজের পড়ুয়াদের মধ্যে সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। তেলঙ্গনা এবং কর্নাটক এই দুই রাজ্যে গত ৭২ ঘণ্টায় ১০০ পড়ুয়া করোনা আক্রান্ত। চিন্তায় প্রশাসন।
করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণে কেন ঢিলেমি? পশ্চিমবঙ্গ সহ ৩ রাজ্যকে ভর্ৎসনা
করোনায় মৃতদের ক্ষতিপূরণ সংক্রান্ত ইস্যুতে সোমবার সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্য সরকারগুলিকে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং রাজস্থান সরকারকে ভূমিকায় বিরক্ত শীর্ষ আদালত। করোনার কারণে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য ২ অক্টোবর অনুমোদন দিয়েছিল শীর্ষ আদালত।
দেড় লাখ পদে চাকরি; করোনায় আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া শুরু
দীর্ঘ দিন আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। মূলত করোনার কারণে আটকে ছিল এই নিয়োগ প্রক্রিয়া। এবার সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করছে রেল।
প্রায় ১০০ টি ভুয়ো নামের তালিকা; কিন্তু মাসের শেষে বেতন পাচ্ছেন
নিয়োগ নিয়ে বার বার অনিয়মের অভিযোগ উঠেছে। এবার পুরুলিয়া পুরসভার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। পুরসভায় নিয়োজিত রয়েছেন কর্মীরা, কিন্তু তাঁদের দেখা যায় না। অথচ মাসের শেষে তাঁরা টাকা তুলে নেন। শাসকদলের পরিচালিত পুরসভায় কী করে এমন ঘটনা সম্ভব? তাও এক-আধদিন নয়, বছরের পর বছর চলছে।
ঠিক কী অভিযোগ? পুরসভা সূত্রে খবর, কাজের জন্য যেসকল কর্মী নিয়োগ করা হয়েছে তাঁদের মাথা পিছু বেতন ৩হাজার ৬০০ টাকা। কিন্তু, দেখা গিয়েছে প্রায় ১০০ জন কর্মী ওই তালিকায় এমন রয়েছেন যাঁরা টাকা তো নিচ্ছেন কিন্তু কখনওই পুরসভার কোনও কাজে তাঁদের দেখা যায় না। তাহলে কী করে বেতন পাচ্ছেন এই কর্মীরা? শুধু তাই নয়, সেদিক থেকে দেখতে গেলে এই কর্মীদের নিয়োগ কীভাবে করা হয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন? আদৌ তাঁরা পুরসভার কর্মী কি না তাও নিশ্চিত নয়। সেই হিসেবে ধরলে প্রায় লক্ষাধিক টাকার নয়ছয় হয়েছে এই পুরসভায়, অন্তত অভিযোগ এমনটাই।
পরীক্ষা অনলাইনে নাকি অফলাইনে? পড়ুন
করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রতি রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। এবার পরীক্ষা নিয়ে অনেক পড়ুয়ার মনে দেখা দিয়েছে প্রশ্ন। অনলাইন নাকি অফলাইন?
দীর্ঘ লকডাউন ও আত্মশাসনের বিধিনিষেধ কাটিয়ে রাজ্যে ১৬ নভেম্বর ফের খুলেছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের দরজা। ইতিমধ্যে বেজে গিয়েছে পরীক্ষার ঘণ্টাও। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরেই বিভিন্ন সেমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা।
বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে এমন দাবি উঠছে, কলেজ-বিশ্ববিদ্যালয় খুললেও পড়াশোনার বেশির ভাগটা যেহেতু অনলাইনে হয়েছে, তাই পরীক্ষা হোক আগের মতো অনলাইনে। যদিও শিক্ষকদের অনেকে আবার অফলাইনে বা সশরীরে ক্যাম্পাসে এসে পড়ুয়ারা পরীক্ষা দেবেন, তার পক্ষে। এই পরিস্থিতিতে কলকাতা ও জেলার বিশ্ববিদ্যালয়গুলিতে কোনও এক রকম চিত্র পাওয়া যাচ্ছে না। পরীক্ষার আয়োজন করতে গিয়ে অনলাইন-অফলাইনের দোটানার মধ্যে পড়েছেন কর্তৃপক্ষও। যদিও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরুর কথা আগামী জানুয়ারিতে। বিশ্ববিদ্যালয় ঠিক করেছে, পরীক্ষা হবে শুধুই অনলাইনে।