Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশে ফের হাসিনার বড় জয়!

 ১:৪৭ PM     International     No comments   


দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামি লিগ সরকারের। বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের মূর্তি, বাড়ি ভেঙেছে কট্টরপন্থীরা। 'জয় বাংলা' স্লোগানকে কার্যত নিষিদ্ধ করেছে মহম্মদ ইউনুস প্রশাসন।  ঢাকায় এবং জেলায় জেলায় আওয়ামি নেতাদের মারধর, গ্রেপ্তার করা হয়েছে, বাড়ি-সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে তাঁদের। এমনটাই অভিযোগ। এই অবস্থায় অতি বড় হাসিনাপন্থীও যা ভাবতে পারেননি, তেমনটা ঘটে গেল চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে। সেখানে বড় জয় পেলেন আওয়ামিপন্থী আইনজীবীরা। পিছনে ফেলে দিলেন বিএনপি-জামাতপন্থীদের।

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২৪ ফেব্রুয়ারি, সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টা থেকে ৩টে অবধি জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ চলে। রাত সাড়ে ৮ টা নাগাদ ভোট গণনা শেষে জানা যায়, বিএনপি-জামাতপন্থীদের পিছনে ফেলে বেশি আসনে জয়ী হয়েছেন আওয়ামিপন্থীরা। ভোটার ছিলেন ২২৪ জন এবং ভোট দেন ২০২ জন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে পাঁচজন জয়ী হন, শুধু বিএনপিপন্থী প্যানেল থেকে দুজন এবং আওয়ামি লিগ প্যানেল থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ৩টি প্যানেল এবং একজন নির্দল প্রার্থী-সহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে আওয়ামি লিগ সমর্থিত প্যানেল (মনিরুল-ডলার পরিষদ) ৬টি পদে জয়লাভ করেছে বলে খবর৷ 

আওয়ামি প্যানেলের প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মিসেস আঞ্জুমান আরা, সহ-সভাপতি আল: মো: সোহরাব আলি (২), অর্থ সম্পাদক তরিকুল ইসলাম আজিজি, সাংস্কৃতিক সম্পাদক পদে তানভির রহমান (নিতু) এবং কার্যনির্বাহী সদস্য পদে এম এম এস মেহেদি হাসান (শাওন) ও মো: জাহাঙ্গির আলম বিজয়ী হয়েছেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর!

 ২:৪১ PM     kolkata     No comments   


চিকিৎসকদের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সরকারি চিকিৎসকদের সর্বস্তরে ভাতা ও বেতন বৃদ্ধি হল। নতুন কাঠামোর কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন, পিজিটি, জুনিয়র, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ও ভাতা গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা বাড়ানো হল।  ইন্টার্ন, পিজিটি, হাউসস্টাফদের ভাতা বাড়ানো হল ১০ হাজার টাকা। আর রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন ১৫ হাজার টাকা বাড়ানো হল। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে তা জানালেন মুখ্যমন্ত্রী। আর তা শুনে আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়লেন চিকিৎসকরা। প্রেক্ষাগৃহের পরিবেশ একেবারে সরগরম হয়ে উঠল। 

মুখ্যমন্ত্রী সোমবার বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার টাকা করে আমরা বাড়িয়ে দেব।"  ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা বর্তমানে মাসে ৬৫ হাজার টাকা করে বেতন পান। সেটিকে বৃদ্ধি করে ৮০ হাজার টাকা করে দেওয়া হবে। স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা এখন পান মাসে ৭০ হাজার টাকা করে। তা বৃদ্ধি করে ৮৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন মাসিক ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লক্ষ টাকা করা হবে বলেও জানান তিনি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুভেন্দু গড়ে বড় জয় তৃণমূলের!

 ১:১০ PM     kolkata     No comments   


৯টি আসনের মধ্যে ৯টিতেই জয়পেল তৃণমূল সমর্থকরা। গত লোকসভা ভোটে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী রামনগরের বিধায়ক অখিল গিরির এলাকায় প্রায় দশ হাজার ভোটে লিড পেয়েছিল। এই সমবায় সমিতিতে জয়লাভের পর তৃণমূল অর্থাৎ অখিল গিরি ফের ঘর গোছাতে শুরু করে দিল। 

রামনগর এক নম্বর ব্লকের দুবলাবাড়ি টেংরামারি কৃষি উন্নয়ন সমিতির ভোটে, জয়লাভ করল তৃণমূল সমর্থিত সকল প্রার্থী। অখিল গিরির বিধানসভা এলাকায় রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত তালগাছড়ি ২ পঞ্চায়েতের এই সমবায় সমিতির ভোটে পুরোপুরি ধরারশাই হল বিজেপি। এই তালগাছারী দুই পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। গত লোকসভা ভোটে অর্থাৎ অখিল গিরির এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রায় দশ হাজার ভোটে লিড পেয়েছিল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

২০২৬ বিধানসভা ভোটের আগে গ্রামীণ সড়কে নজর নবান্নের!

 ১:০২ PM     kolkata     No comments   

 


২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর এই গুরুত্বপূর্ণ নির্বাচনের কথা মাথায় রেখে গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করল পঞ্চায়েত দফতর। আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই বড় অঙ্কের বরাদ্দের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে কারণে নবান্নের এই পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাধারণত প্রতি বছর এই খাতে ২০০ থেকে ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হ। সেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে একলপ্তে ৭৫০ থেকে ৮০০ কোটি টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। এই বরাদ্দের মূল উদ্দেশ্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই) এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের (আরআইডিএফ) অর্থায়নে নির্মিত পুরনো রাস্তাগুলির রক্ষণাবেক্ষণ। কেন্দ্রীয় সরকারের পিএমজিএসওয়াই প্রকল্পে রাস্তা তৈরির জন্য ৬০ শতাংশ টাকা কেন্দ্র দেয়, আর বাকি ৪০ শতাংশ অর্থ রাজ্য সরকার বহন করে। তবে কেন্দ্রীয় সরকারের শর্ত অনুযায়ী, এই প্রকল্পে নির্মিত প্রতিটি রাস্তার শুরু ও শেষে প্রধানমন্ত্রীর নামাঙ্কিত ফলক বসাতে হয়। ফলে বছরের পর বছর এই ফলক থেকে যায়, যা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।  কিন্তু পাঁচ বছর বা তার বেশি সময় পেরিয়ে গেলে এই রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের স্পষ্ট কোনও নীতি নেই, ফলে এর দায়িত্ব রাজ্যের উপর বর্তায়। তাই ভোটের আগে রাজ্যের শাসকদল এই রাস্তাগুলির সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজে জোর দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শিলাবৃষ্টিতে পচে গিয়েছে জমির ফলন; ফের দাম বাড়বে আলুর?

 ১২:৫২ PM     kolkata     No comments   

ফের শিলাবৃষ্টি। বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টির পর ফের শনিবার শিলাবৃষ্টি। তাতেই দফারফা পূর্ব বর্ধমানের জামালপুর, রায়নার বিস্তীর্ণ এলাকার আলুচাষে। জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। শিলাবৃষ্টিতে থেঁতো হয়ে গিয়েছে আলু। অকালবৃষ্টির জেরে পচন ধরতে শুরু করেছে আলুতে। ক্ষেত থেকে আলু ঘরে ওঠার আগেই চরম ক্ষতির মুখে কৃষকরা। 

গত শুক্র ও শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ আলু জমি।  আলু তোলার আগেই ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়েছে শস্যের গোলা বলে পরিচিত পূর্ব বর্ধমানের আলুচাষিরা।  ব্যাপক শিলাবৃষ্টি ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাঠের মধ্যেই পচে যাচ্ছে আলু। তার জেরে চরম সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর-সহ একাধিক ব্লকের আলুচাষিরা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বঙ্গে বৃষ্টি আর কতদিন চলবে?

 ১২:৪৩ PM     kolkata     No comments   


বসন্তের শুরু থেকেই বৃষ্টিতে ভিজছে গোটা বাংলা। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে কমতে শুরু করবে বৃষ্টি। আগামী তিনদিন মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে বঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে, দিনভর আংশিক মেঘলা আকাশ, কখনও আবার সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে প্রয় সমস্ত জেলাতে। ভোরের দিকে হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা । তবে, বৃষ্টিপাতের পরিমাণ সোমবার থেকে আরও কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। চলতি সপ্তাহে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। অনুভূত হবে হালকা গরম। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ম্যাচ হেরে বিরাট-ঘোর কাটছে না পাক অধিনায়কের!

 ১২:৩১ PM     Sports     No comments   


৬ উইকেটে হেরেছে তাঁর দল। যে ক্রিকেটার তাঁদের হারিয়েছেন, সেই বিরাট কোহলির ইনিংস নিয়ে বিস্মিত পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। কী ভাবে কোহলি ওই রকম ইনিংস খেললেন তা তিনি বুঝ উঠতে পারছেন না। সেই কারণেই হয়তো ঘোর কাটছে না রিজওয়ানের। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে কোহলিকে দিয়েই শুরু করলেন তিনি। সাংবাদিক বৈঠকে সাধারণত নিজের দলের শক্তি-দুর্বলতার কথা বলেন অধিনায়ক। ম্যাচের বিশ্লেষণ করেন তিনি।  ভারত-পাকিস্তান ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রিজওয়ানকে কোনও প্রশ্ন করার আগেই তিনি বলে ওঠেন, "চলুন, কোহলিকে দিয়েই শুরু করি।" তার পরেই ভারতীয় ক্রিকেটারের প্রশংসা শুরু করেন রিজওয়ান। তিনি বলেন, "ওর কঠিন পরিশ্রম দেখে আমি বিস্মিত। ও নিশ্চয়ই খেলার আগে নেটে অনেক সময় কাটায়। গোটা বিশ্ব বলছে, ওর ফর্ম খারাপ। কিন্তু বড় ম্যাচে কোহলি বুঝিয়ে দেয়, ও কতটা বড় ক্রিকেটার।" 

রিজওয়ান জানিয়েছেন, কোহলিকে আউট করার সব রকম চেষ্টা তাঁরা করেছিলেন। কিন্তু কিছুতেই তাঁকে সমস্যায় ফেলতে পারেননি। সেই কারণেই ম্যাচ হারতে হয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates