Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

আরজি কর কাণ্ডে নয়া ষড়য়ন্ত্রের কিনারা পেল সিবিআই!

 ১:১৯ PM     kolkata     No comments   

 


আগেই সাজা ঘোষণা হয়ে গিয়েছে তিলোত্তমা-কাণ্ডের। আমৃত্যু কারাদণ্ড পেয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। কিন্তু এখনও থামেনি তদন্ত। সাজা ঘোষণার পরেও কী এমন খুঁজছে সিবিআই? ১৭ই মার্চ সুপ্রিম কোর্টে তিলোত্তমা-কাণ্ডের পরবর্তী শুনানি হবে। আর তার আগেই নিজেদের তদন্তের স্টেটাস রিপোর্ট শিয়ালদহ আদালতে নির্যাতিতার বাবা-মায়ের আবেদনে জমা করেছে তদন্তকারীরা। সেই স্টেটাস রিপোর্টই সামনে এসেছে। কী রয়েছে তদন্তকারীদের স্টেটাস রিপোর্টে? আরজি কর-কাণ্ডের পর বারংবার উঠেছে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ। ঠিক কী হয়েছিল সেই রাতে? ধর্ষণের আগে কাদের সঙ্গে ডিনার করেছিলেন তিলোত্তমা। কিংবা পরদিন সকালে কেনই বা সেই অপরাধস্থলে ভিড় জমিয়েছিল আরজি কর কর্তৃপক্ষ। এই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এমনকি, এই আরজি কর তথ্যপ্রমাণ লোপাট মামলায় স্থানীয় টালা থানার ওসি ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারও করেছিলেন তদন্তকারীরা। তবে সেই মামলায় যথাযথ প্রমাণ না মেলায় জামিনও পেয়েছেন তারা।

কিন্তু এখনও থামেনি তদন্ত। এবার সিবিআইয়ের স্টেটাস রিপোর্টে প্রকাশ্যে সেই বৃহত্তর ষড়যন্ত্রের কথাই। তিলোত্তমার বাবা-মায়ের করা আবেদনের ভিত্তি শিয়ালদহ দায়রা আদালতে জমা করা হয় এই স্টেটাস রিপোর্ট। যার মাধ্যমে তিলোত্তমা-কাণ্ডের যে তদন্ত এখনও থামাননি বলেই জানাচ্ছেন তদন্তকারীরা। এর পাশাপাশি, বারংবার ওঠা তথ্যপ্রমাণের অভিযোগ নিয়ে খুব শীঘ্রই CBI সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করতে চলেছে বলেই জানা গিয়েছে এই স্টেটাস রিপোর্টের মাধ্যমে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

কাজল শেখকে সঙ্গে নিয়েই চলতে হবে; অনুব্রতকে নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো

 ১১:৫৬ PM     kolkata     No comments   


বীরভূমে কাজল শেখকে সঙ্গে নিয়েই চলতে হবে অনুব্রত মণ্ডলকে। এমন  নির্দেশ দিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভামঞ্চের নীচে প্রথম সারিতে বসে নেত্রীর বক্তৃতা শুনছিলেন অনুব্রত (কেষ্ট)। বীরভূম জেলা তৃণমূলের সংগঠন নিয়ে কথা বলার সময় মমতা তাঁর উদ্দেশে বলেন, "কেষ্ট, তোমায় কাজলকে সঙ্গে নিয়েই চলতে হবে।" এই নির্দেশ শোনামাত্রই ঘাড় পেতে সায় দেন অনুব্রত। রাজ্য স্তরের নেতাদের নিয়ে ভোটার তালিকা ঠিক করতে একটি কমিটি গঠন করেছেন মমতা। ভুয়ো ভোটার চিহ্নিতকরণের কাজ করবে এই কমিটি। তবে সেই কমিটিতে বীরভূমের কোনও নেতাকে রাখেননি তিনি। সে কথা উল্লেখ করে মমতা বলেন,"বীরভূমকে রাখিনি, কারণ সেখানে কোর কমিটি আছে। সকলকে নিয়ে কাজ করবে। কেষ্ট, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকে কনফিডেন্সে নিতে হবে। আশিসদাকে (আশিস বন্দ্যোপাধ্যায়) আর শতাব্দীকে (সাংসদ শতাব্দী রায়) মাঝেমাঝে ডেকে নিতে হবে। কাজ সবাই মিলে করবে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দিচ্ছে না ৫৫ হাজার পড়ুয়া!

 ১২:৫৬ PM     kolkata     No comments   

আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৪১৩ জন। তবে একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করালেও এবার উচ্চমাধ্যমিকে বসছে না প্রায় ৫৫ হাজার পরীক্ষার্থী। ঠিক কী কারণ ?


প্রায় ৫৫ হাজার জন পড়ুয়ার পরীক্ষা না দেওয়ার পিছনে কারণ হিসাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "মাধ্যমিক পরীক্ষার পর বহু পড়ুয়াই অন্য কোর্সে চলে যায়। একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করে নেয় অনেকে। কিন্তু, পরে আবার অনেকেই ডিপ্লোমা করার দিকে চলে যায়। অনেকে বিভিন্ন চাকরিতে যোগ দেয়। তাই সেই ক্ষেত্রে এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে মাত্র ১০ শতাংশ মতো 'ড্রপ আউট'। তবে এটাকে 'ড্রপ আউট' বলা ঠিক না। অনেকে অন্যদিকে পড়তে চলে যায়। অনেকে একবছর ড্রপ করে পরের বছর ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। সেই সংখ্যাটা খুবই সামান্য।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মেয়ের সুবিচার চেয়ে দিল্লির পথে অভয়ার বাবা-মা!

 ১২:৪৭ PM     kolkata     No comments   

মেয়ের সুবিচার চেয়ে দিল্লির পথে অভয়ার বাবা-মা। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত করতে চাইলেও সময় মেলেনি। তবে সঠিক তদন্তের দাবিতে এই সফরে সিবিআইয়ের ডিরেক্টর এবং নিজেদের আইনজীবীর সঙ্গে দেখা করবেন আর জি করে নির্যাতিতা তরুণীর বাবা-মা।এদিন সকাল ৭টা ১০ মিনিট নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেন অভয়ার বাবা-মা। তাঁদের অভিযোগ,"সিবিআই ঠিকভাবে তদন্তই করছে না। তার সবচেয়ে বড় প্রমাণ, এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি।  সুবিচার চাইব আমরা। তদন্ত যাতে ঠিকমতো হয় সেই আবেদন করব।" কথা ছিল, দিল্লিতে গিয়ে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সময় চেয়ে তাঁরা ইমেলও করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, দ্রৌপদী মুর্মু ব্যস্ত রয়েছেন। সময় দিতে পারবেন না।সুপ্রিম কোর্টের তাদের আইনজীবীর সঙ্গেও দেখা করার কথা জানান নির্যাতিতার বাবা।  এবং তাদের মামলাটি যাতে কলকাতার হাই কোর্টে আসে সেই বিষয়ে আলোচনা করবেন বলেও তিনি জানিয়েছেন। নির্যাতিতার বাবা-মার সঙ্গে দিল্লির যাচ্ছেন, শিয়ালদহ কোর্টের আইনজীবী ছাড়াও চিকিৎসদের একটি টিম।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

দলের বিধায়ককে চোর-ডাকাত বলে আক্রমণ করলেন মুহুমা!

 ৯:৩৯ PM     kolkata     No comments   



দলের বিধায়কের বিধানসভা এলাকায় গিয়ে তাঁর নাম না করে 'চোর', 'ডাকাত' বলে আক্রমণ শানালেন কৃষ্ণনগরের সাংসদ তথা নদিয়া জেলার তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্র। যাঁর নাম-না করে মহুয়ার এই বিষোদ্গার বলে মনে করা হচ্ছে, সেই মানিক ভট্টাচার্য খেদের সুরে বলেন, "এত দিন বিজেপি, সিপিএম ওই কথা বলছিল, আজ আরও এক জন যোগ হল!" অন্য দিকে, তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান এ নিয়ে কোনও ব্যাখ্যা দিতে চাননি।

বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিকের বিধানসভা এলাকার বার্নিয়া অঞ্চলে একটি কর্মিসভায় উপস্থিত ছিলেন মহুয়া। ওই সভা থেকে নাম না করে পলাশিপাড়ার বিধায়ককে বেনজির আক্রমণ শানান তিনি। তৃণমূল সাংসদ নিজেই জানান, এর আগে কাউকে এমন কথা বলেননি। কিন্তু বলতে বাধ্য হচ্ছেন। তাঁর কথায়, "যার জন্য দল কালিমালিপ্ত হয়েছে, যার জন্য সরকার প্রায় পড়ে গিয়েছে, আজ অবধি কেস চলছে, এফআইআর হয়েছে, চার্জশিট হয়ে গিয়েছে, তারা ভোটের আগে এলাকায় ঢুকবে, মিটিং করবে! আমাদের তা-ই মেনে নিতে হবে? আমরা কি মরে গিয়েছি?" সভায় উপস্থিত নেতা-কর্মীদের দিকে প্রশ্ন ছোড়েন মহুয়া।  বলেন, "কী মনে হয় আপনাদের? আমি এগুলো বলি না, কোনও দিন বলি না।  আজ বাধ্য হয়ে বলছি। যারা দলকে কালিমালিপ্ত করেছে, এরা ডাকাত, রঘু ডাকাত।" সেখানেই থামেননি মহুয়া। তিনি বলে চলেন, "এরা ছিঁচকে চোর নয়, পকেটমার নয়, ওর বৌ চোর, ছেলে চোর, চোদ্দোগুষ্টি চোর।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সংসার ভাঙতে চলেছে গোবিন্দের?

 ১২:৫৯ PM     Entertainment     No comments   


নব্বইয়ের দশকের অন্যতম ব্যস্ত অভিনেতাদের মধ্যে একজন। কেরিয়ারের ঝুলিতে রয়েছে দেড়শোটির বেশি ছবি। একই দিনে একাধিক ছবির শুটিং করতেন তিনি। তবে নায়কের জীবন যে রঙিন ছিল তা নিয়ে আলোচনা চলত সর্বত্র। একাধিক নায়িকার সঙ্গে পরকীয়ার গুঞ্জন শোনা যায় চারদিকে। এমনকি, বর্তমানেও সেই একই কারণে নাকি ৩৭ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন গোবিন্দার। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে গোবিন্দের ৩৭ বছরের দাম্পত্য সরু সুতোয় বেঁধে রয়েছে। যে কোনও মুহূর্তে তা ছিঁড়ে যেতে পারে। বহু দিন ধরেই ছাদ আলাদা হয়ে গিয়েছে গোবিন্দ এবং সুনীতার। একই বাড়িতে থাকেন না তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন, দুই সন্তানকে নিয়ে মুম্বইয়ের একটি ফ্ল্যাটে থাকেন তিনি। তাঁর উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

১১ বছর পর মিলল বিচার ; তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড

 ২:৪২ PM     kolkata     No comments   


প্রায় ১১ বছর পর মিলল বিচার। ২০১৪ সালের একটি পিটিয়ে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হল পানিহাটি পুরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ। আদালত সূত্রে পাওয়া খবর, কাউন্সিলর ছাড়াও এই মামলায় একই সাজা হয়েছে আরও চার জন অভিযুক্তের।

২০১৪ সালে দুর্গাপুজোর সময় মন্দির থেকে টাকা খোয়া যাওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত।  সেই সময় মন্দিরের প্রণামী বাক্স থেকে মোট ১০ হাজার চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছিল এক স্থানীয় মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীর বিরুদ্ধে। এই অভিযোগের উপর ভিত্তি করে  দলবল নিয়ে ওই মাছ ব্যবসায়ীকে পিটিয়ে মারেন বর্তমান তৃণমূল কাউন্সিলর তারক গুহ ও তার অনুগামীরা।  তখন তিনি কিন্তু কাউন্সিলর হননি। তাও এলাকায় দাপট কম ছিল না তারকের। পিটিয়ে খুনের পর গোটা ঘটনাকেই ধামাচাপা দিয়ে দেন তিনি, এমনটাই অভিযোগ।

কয়েক বছর পর সেই মামলায় ব্যারাকপুর আদালতে দায়ের হয় একটি মামলা। যার ভিত্তিতে বারংবারই কাউন্সিলরকে হাজিরা দেওয়ার জন্য আদালতে তলব করেন বিচারক। কিন্তু প্রতিবারই ছলে-বলে-কৌশলে সেই তলব এড়িয়ে যেতেন তিনি।

শেষবার, গত সপ্তাহের শুক্রবার কাউন্সিলরকে ফের তলব করা হলে, আদালতে হাজিরা দেন তিনি। তখন শাসকনেতাকে হাতের নাগালে পেতেই গ্রেফতারির নির্দেশ দেন বিচারক। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। সেই ঘটনার এক সপ্তাহ কাটেনি। তার আগেই বড় রায় শুনিয়ে দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক।

মঙ্গলবার, ছিল সাজা ঘোষণা। ২০১৪ সালের পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তারক গুহ-সহ নেপাল গুহ, জয়দেব মুখার্জি, শ্যামল দাস ,হরিপদ সরকারকে দোষী সাব্যস্ত করেন বিচারক। পাঁচ অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনান তিনি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates