Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ৩ মার্চ, ২০২৫

আরজি করে কর্তব্যরত ১১ পুলিশকর্মীকে তলব সিবিআইয়ের!

 ১:০০ PM     kolkata     No comments   


আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের ময়দানে তদন্তকারী সংস্থা সিবিআই। সিজিও কমপ্লেক্স সূত্রের এবার আরজি কর কাণ্ডে গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে আউট পোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীদের তলব করল সিবিআই। জানা গিয়েছে, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের পুলিশ আউট পোস্টে কর্তব্যরত থাকা কলকাতা পুলিশের মোট ১১ জন পুলিশকর্মীকে তলব করল সিবিআই। 

এই ঘটনা তদন্ত নেমে সিবিআই কলকাতা পুলিশের থেকে বেশকিছু তথ্য সংগ্রহ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল ঘটনার রাতে আরজি করে আউট পোস্টে কর্মরত কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীদের নামের তালিকা। সেই নামের তালিকা দেখেই আজ ও মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। মূলত, তাদের বয়ান রেকর্ড করা হবে। 

জানা গিয়েছে, দু'দিনে ভাগ করে কর্তব্যরত পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মূলত, তাঁরা জানতে চাইবেন যে, ঘটনার রাতে কর্তব্যরত পুলিশ কর্মীরা কোনও রকমের সন্দেহজনক কিছু দেখেছিলেন কিনা। এছাড়াও, রাতের বেলা হাসপাতালের ভিতর কোনও বহিরাগত ঢুকেছিল কিনা, সেই বিষয়টিতেও কেন্দ্রীয় তদন্তকারীরা স্পষ্ট উত্তর চাইবেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক ২০২৫; মোবাইল নিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল

 ৬:৪১ AM     kolkata     No comments   

 



সোমবার, ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এ বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু'বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি বলে সংসদ সূত্রের খবর। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে ২০৮৯টি জায়গায়। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বরুণের ভেলকিতে সেমিতে ভারত!

 ৬:১৬ AM     Sports     No comments   


চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল অপরাজিত ভারত। বাংলাদেশ, পাকিস্তানের পর জয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও। রবিবার ভারত জিতল ৪৪ রানে। একাই পাঁচ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ভারত প্রথমে ব্যাট করে ২৪৯ রান করে। নিউ জিল্যান্ড শেষ হয়ে গেল ২০৫ রানে। যে মাঠ বিখ্যাত ক্যাচ পড়ার জন্য, সেই মাঠেই একের পর এক ক্যাচ নিলেন গ্লেন ফিলিপ্সেরা।  আর সেই ফিল্ডিংয়ের দাপটে গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত, আটকে গেল রানও। ভারত ফিল্ডিং করার সময়  ফিল্ডিংয়ে সেই দাপটে ছিল না। দেখা গেল বরুণদের স্পিনের ফাঁদ। যে ঘূর্ণিতে একের পর এক ভুল করতে বাধ্য হলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা। ব্যতিক্রম শুধু কেন উইলিয়ামসন (৮১)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হর্ষিত রানার জায়গায় বরুণকে দলে নেয় ভারত। দুবাইয়ের পিচে স্পিনারেরা সাহায্য পাচ্ছেন। সেটা মাথায় রেখে রবিবার চার জন স্পিনারকে নিয়ে মাঠে নামে ভারত। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা প্রমাণ হয়ে গেল ম্যাচ শেষে। বরুণ একাই পাঁচ উইকেট তুলে নিলেন। দু'টি উইকেট নেন কুলদীপ যাদব।  একটি করে উইকেট তুলে নেন রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং হার্দিক পাণ্ড্য। নিউ জ়িল্যান্ডের হয়ে পেসারেরা সাতটি উইকেট নিয়েছিলেন। ভারতের স্পিনারেরা নিলেন ন'টি উইকেট।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১ মার্চ, ২০২৫

যাদবপুরে ব্রাত্যকে হেনস্থার প্রতিবাদে রাস্তায় তৃণমূল!

 ৯:৪৪ PM     kolkata     No comments   

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে হেনস্থার অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। শনিবার সন্ধেয় সুকান্ত সেতু থেকে রাজ্যের শাসকদলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ-সহ কর্মী-সমর্থকরা মিছিল বের করেন। সেই মিছিল থেকে শিক্ষামন্ত্রীর উপর হামলার অভিযোগ তুলে সরব হন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দেন তিনি। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে এদিন রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওই সভায় যোগ দিতে এসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর গাড়ির কাচ ভাঙা হয় বলে অভিযোগ। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্র গুরুতর জখম হন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর এসএসকেএম হাসপাতালে যান ব্রাত্য বসু।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার থেকে পাসপোর্ট পেতে গেলে বাধ্যতামূলক হচ্ছে জন্ম শংসাপত্র!

 ৯:৩৪ PM     India     No comments   

 


এবার থেকে পাসপোর্ট পেতে গেলে বাধ্যতামূলক হচ্ছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। ১৯৮০ সালের পাসপোর্ট আইনে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী আনতে চলেছে কেন্দ্র সরকার। নতুন নিয়মে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১ অক্টোবর ২০২৩ তারিখ বা তার পরে জন্ম নিয়েছেন এমন কোনও আবেদনকারী পাসপোর্টের আবেদন করতে গেলে বাধ্যতামূলকভাবে তাকে দিতে হবে জন্ম শংসাপত্র।বিদেশমন্ত্রকের তরফে গত ২৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত এক বিবৃতি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ২৪ নং ধারার অধীনে পুরনো নিয়মে বদল আনা হচ্ছে। ২০২৫ সালের পাসপোর্ট আইনে কার্যকর হবে নয়া বিধি। নয়া নিয়ম চালু করার দিন থেকেই কার্যকর হবে এই সংশোধনী। কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী, জন্মের পর পুরসভা থেকে যে জন্ম শংসাপত্র দেওয়া হয়, সেই নথি আবশ্যিক হবে পাসপোর্ট পাওয়ার জন্য। শংসাপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা হতে হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে ব্রাত্য বসু!

 ৬:২৯ PM     kolkata     No comments   


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিলেন। সেই সময় ব্রাত্যের গাড়ির চাকার হাওয়া খুলে দেন ওই পড়ুয়ারা। এমনটাই অভিযোগ। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর সামনেই চলতে থাকে বিক্ষোভ। ওঠে 'চোর-চোর' এবং 'গো ব্যাক স্লোগান'।  পরে মন্ত্রীর গাড়ি এবং সঙ্গে থাকা দু’টি পাইলট কারে ভাঙচুর চালানো হয়। ভেঙে দেওয়া গাড়ির ‘লুকিং গ্লাস’ও। মন্ত্রী জানান, গাড়িতে ইট ছোড়া এবং হেনস্থার জেরে আহত হয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য তিনি যান এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে।

পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকেরাও। এক সময় প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওয়েবকুপার সদস্যদের। যাদবপুরের অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওমপ্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করেন বাম এবং অতি বাম সংগঠনের কয়েক জন পড়ুয়া। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটেছে। আহত হয়েছেন দুই অধ্যাপক। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেঁড়ার অভিযোগও উঠেছে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে। সব মিলিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

প্রয়াত জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি!

 ১:৫৮ PM     India     No comments   


ওড়িয়া সিনেজগতে নক্ষত্রপতন। প্রয়াত জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি।  ফেব্রুয়ারি মাসের গোড়াতেই অভিনেতার গুরুতর অসুস্থ হওয়ার খবর সামনে আসে। লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন অভিনেতা। প্রথমে ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি থাকলেও পরে আশঙ্কাজনক হওয়ায় এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা আর হল না। মাত্র ৬৬ বছর বয়সেই চিরতরে পরলোকের উদ্দেশে রওনা হলেন ওড়িয়া সিনেজগতের 'পয়লা সুপারস্টার' উত্তম মোহান্তি। জানা গিয়েছে, দিল্লির হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। ওড়িয়া সিনেজগতের নক্ষত্রপতনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates