Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মিঠুনকে রক্ষাকবচ হাইকোর্টের!

 ১০:০১ PM     kolkata     No comments   



স্বস্তিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। 'উসকানিমূলক' মন্তব্য বিতর্কে তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, সাফ জানালেন বিচারপতি। গতবছর ২৭ অক্টোবর বঙ্গসফরে এসেছিলেন অমিত শাহ। লক্ষ্য ছিল কর্মীদের নতুন করে চাঙ্গা করা। সল্টলেকের প্রেক্ষাগৃহে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।  সেখানে তাঁর মুখে রীতিমতো অতীতের নকশালপন্থীদের মতো কথা শোনা গিয়েছিল বলে অভিযোগ।  শাসকদল তৃণমূলকে বিঁধতে গিয়ে মিঠুনের মুখে শোনা গিয়েছিল, "এখানকার এক নেতা বলেছিলেন, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন, বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব।"  সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিধাননগর দক্ষিণ থানা ও বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। 

মঙ্গলবার কলকাতা হাই কোর্টে ছিল সেই মামলার শুনানি। সেখানেই বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, অভিনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগে ছবির সংলাপ বলে বিতর্কে জড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেবারও দায়ের হয়েছিল মামলা। 

















Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিরাট বিক্রমে ফাইনালে ভারত!

 ৯:৪৫ PM     Sports     No comments   

বদলা নিল ভারত। এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে উঠল রোহিতরা।  দুবাইয়ের মাঠে শেষ হাসি হাসলেন বিরাট-রোহিত। ১১ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতলেন তাঁরা। বল হাতে মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী যে কাজ শুরু করেছিলেন তা শেষ করলেন বিরাট কোহলি, শ্রেয়স আয়ারেরা। আরও এক বার কোহলি দেখালেন, তিনি বড় ম্যাচের ক্রিকেটার। পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ম্যাচ জেতানো ইনিংস এল কোহলির ব্যাট থেকে। চেজমাস্টারের ভূমিকায় কোহলির উপর কেন সকলে চোখ বন্ধ করে ভরসা করে তা দেখিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার। দলকে ফাইনালে তুললেও শতরান হাতছাড়া করার আফসোস হবে তাঁর। অহেতুক বড় শট মারতে গিয়ে ৮৪ রান করে আউট হলেন তিনি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সাত পাকে বাঁধা পড়লেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী!

 ২:১৮ PM     kolkata     No comments   

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। গত সোমবার অধিকারী বাড়ির ছোট ছেলের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ রাজ্যের বেশকিছু হেভি-ওয়েট বিজেপি নেতা। জানা গিয়েছে, কাঁথির শিশিরকুঞ্জের বাসিন্দা, প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর কনিষ্ঠ সন্তান ৪২ বছর বয়সি সৌমেন্দু অধিকারী। গত ৩ মার্চ সোমবার সন্ধ্যায় তিনি বিয়ে সারলেন মহিষাদলের বাসুলিয়া এলাকার বাসিন্দা সোনাক্ষী অধিকারীর সঙ্গে। দুই পরিবারের আলাপ দীর্ঘদিনের।  এমএ পাস সোনাক্ষীর বাবা রাজ্য পুলিশের পুলিশের প্রাক্তন এসআই সত্যচরণ অধিকারী। দুই পরিবারের সদস্যের পাশাপাশি বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির বহু শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, গত শুক্রবার একেবারে গোপনে সোনাক্ষীর সঙ্গে আইনি বিবাহ সেরেছিলেন সৌমেন্দু। এরপর তমলুকের ৫১ পীঠের এক পীঠ মা বর্গভীমা মন্দিরে পুজো দেন এই অধিকারী দম্পতি। এরপর গত সোমবার একেবারে শুভলগ্ন দেখে আনুষ্ঠানিক বিয়ে সারলেন কাঁথির বিজেপি সাংসদ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'সিপিআই(এম) পার্টি অফিস এখনও কেন ভাঙেনি'; বিস্ফোরক উদয়ন গুহ

 ২:০১ PM     kolkata     No comments   

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তার রেশ এখনও কাটেনি। শাসক-বিরোধী দুই শিবিরই দফায় দফায় মিছিল করছে, পথেো নেমে প্রতিবাদ জানিয়েছে। হামলা-পাল্টা হামলার খবরও সামনে আসছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর বিরুদ্ধে। আর তারপরই একাধিক জায়গায় সিপিএমের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ফের বিস্ফোরক রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। যাদবপুর-কাণ্ডের পর গত রবিবার ও সোমবার বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটাতেও। এত ভাঙচুর কেন চালানো হল? এই প্রশ্নের উত্তরে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, 'বাকিগুলো কেন ভাঙেনি, সেটাই আশ্চর্যের বিষয়।' 

তবে কি আরও পার্টি অফিস ভাঙা উচিত ছিল? সাংবাদিকের প্রশ্নের উত্তরে উদয়ন বলেন, "আমি ভাঙতে বলছি না। তবে একজন ভদ্রলোকের উপর ওইভাবে আক্রমণ হওয়ার পরও যে বাকিগুলো ভাঙেনি, এটাই আশ্চর্যের।" মন্ত্রীর এমন বক্তব্যে জেলা জুড়ে তীব্র সমালোচনার ঝড়। তবে, এখানেই শেষ নয়, তিনি দাবি করেছেন, ২৬-এর নির্বাচনে যে দাওয়াই প্রয়োজন, সেটাই দেওয়া হবে। কার্যত হুঁশিয়ারির সুরে উদয়ন বলেছেন, "২৬-এর নির্বাচনে যেখানে ক্যাপসুলের প্রয়োজন সেখানে ক্যাপসুল, যেখানে হোমিওপ্যাথির গুলিতে হবে, সেখানে হোমিয়োপ্যাথি গুলি এবং যেখানে অপারেশনের প্রয়োজন হবে, সেখানে অপারেশন করে বিজেপি নেতাদের বুঝিয়ে দিতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নয়টির নয়টি আসন আমাদের দখল করতে হবে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অনুব্রতকে ফের মানিয়ে চলার বার্তা? বীরভূম নিয়ে দলের নয়া সিদ্ধান্ত

 ১২:৫৪ PM     kolkata     No comments   

 

কোর কমিটিতেই আস্থা। বীরভূম নিয়ে দলের অবস্থান স্পষ্ট করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের নির্দেশ মতন আগামী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ভবনে হতে চলেছে ভুতুড়ে ভোটার খোঁজের জন্য গঠিত কোর কমিটির প্রথম বৈঠক। সেই অনুযায়ী, কোর কমিটির ৩৬ সদস্য ছাড়াও আমন্ত্রণ জানিয়ে জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের ডাকা হয়েছে। 

ব্যতিক্রম বীরভূম, সেখানে জেলার জন্য গঠিত কোর কমিটিকে ডেকে পাঠানো হয়েছে। গত সপ্তাহে, ইন্ডোরে বিশেষ অধিবেশনের সভায় বীরভূম নিয়ে দু'লাইনের বক্তব্যের ব্যাখ্যায় কোর কমিটির প্রতি আস্থার ব্যাখ্যা করেছিল রাজনৈতিক মহল। দলের চেয়ারপার্সনের কথা বুঝে দ্রুত কোর কমিটির বৈঠক ডাকা হোক, চাইছেন সদস্যদের অনেকেই। 

দু'মাস পেরিয়ে গেলেও, হচ্ছে না কোর কমিটির বৈঠক। এরই মাঝে কাঁকরতলা থেকে বোলপুর একাধিক বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। একাংশের অভিযোগ এক্ষেত্রে দলের নেতাদের মতানৈক্য দায়ী। বীরভূমে কবে হবে কোর কমিটির বৈঠক? চাপ বাড়াচ্ছেন সদস্যরাই।জেল থেকে ছাড়া পেয়ে বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। এর পরেই জেলা রাজনীতিতে চর্চা চলছিল জেলার সংগঠনের চেহারা কী হবে? অনুব্রতর অনুপস্থিতিতে যে কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দিয়েছিলেন তারা দেখবেন সংগঠন? নাকি ফের জেলা সভাপতি হিসাবে একাই সামলাবেন কেষ্ট মণ্ডল। চলতে থাকা জল্পনার মাঝে কোর কমিটির বৈঠক বসলেও, ঠান্ডা লড়াই বজায় ছিল নেতাদের অন্দরেই। এরই মধ্যে বারবার অনুব্রত বনাম কাজল নানা ঘটনা নিয়ে চর্চা বাড়তে থাকে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৩ মার্চ, ২০২৫

শীর্ষ আদালতে ২০২২ সালের প্রাথমিক নিয়োগ মামলার শুনানি শেষ! রায়দান কবে?

 ৬:১৯ PM     kolkata     No comments   


শীর্ষ আদালতে ২০২২ সালের প্রাথমিক নিয়োগ মামলার শুনানি শেষ হল বলে জানা গিয়েছে। দু দিনের মধ্যে সব পক্ষের বক্তব্য জানাতে বলল আদালত। আপাতত স্থগিত রায়দান। ২০২২ সালে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরই ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ কিছু প্রার্থী। কারণ, তাঁরা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে মার্কশিট হাতে পাননি। শেষ পর্যন্ত সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলাতেই প্রাথমিকের মেধাতালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। পরবর্তীতে প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করে ৯ হাজার ৫৩৩ জনকে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর ফের মামলা হয় হাই কোর্টে। এসবের মাঝেই ২০২২ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের মামলার শুনানি শেষ হল। তবে রায়দান স্থগিত। চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ে চাকুরিরতদের ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে না বলেই মনে করা হচ্ছে। তবে কী রায় দেয় শীর্ষ আদালত, সেদিকেই তাকিয়ে মামলাকারীরা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মারাদোনার মৃত্যু রহস্য;মাফিয়ারা ভয় দেখাচ্ছে; আতঙ্কে স্ত্রী-কন্যা

 ১:২১ PM     International     No comments   

 


তাঁর প্রয়াণ ঘটেছে চার বছর আগে। কিন্তু আজও ভক্তদের মধ্যে সদা উজ্জ্বল দিয়েগো মারাদোনার স্মৃতি। এর সঙ্গে রয়েছে উত্তর না পাওয়া কিছু প্রশ্ন! তাঁর মৃত্যুর প্রধান কারণ কী চিকিৎসার অবহেলা? সেই ট্রায়াল শুরু হওয়ার কথা ১১ মার্চ থেকে। তার আগে মাফিয়ারা ভয় দেখাচ্ছে মারাদোনার পরিবারকে। এমনটাই অভিযোগ কিংবদন্তির মেয়ে দালমার।

আর্জেন্টিনার আদালতে শুনানি শুরুর আগে দালমার দাবি, "আমার মা খুব ভয় পাচ্ছে। যে মাফিয়ারা টাকা আর ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তারা আমার মাকে ভয় দেখাচ্ছে।" কিন্তু তারপরও দৃঢ়প্রতিজ্ঞ তিনি। ন্যায়বিচারের পথ থেকে কিছুতেই সরবেন না। সেটা স্পষ্ট করে দিয়েছেন দালমা। তাঁর বক্তব্য, "আমার কিচ্ছু যায়ে আসে না। আমি জানি, আমি কাদের বিরুদ্ধে লড়ছি। আমি চুপ করে থাকব না। আমরা চাই সবাই সত্যিটা জানুক। আমার মা প্রায়ই বলে, 'চুপ থাক। কোনও কথা বলবি না। আমি ভয় পাচ্ছি।'  কিন্তু আমি চুপ থাকব না। বাবার জন্য এটা করতেই হবে।" সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মারাদোনা প্রয়াত হন ২০২০ সালের ২৫ নভেম্বর। মৃত্যুর পরই পূর্ণ তদন্তের দাবি জানান তাঁর আইনজীবী।  অভিযোগ, চিকিৎসা ব্যবস্থায় অবহেলা করা হয়েছে। ঠিকঠাক চিকিৎসা পেলে হয়তো মৃত্যু এড়ানো যেত। মোট ২০ জন চিকিৎসক ছিলেন তাঁর দেখভালের জন্য। ২০২২ সালের মার্চে তদন্ত শুরুও হয়। তার পর আটজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates