Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

ট্যাবের টাকা নিয়েও উচ্চ মাধ্যমিকে বসল না ৫৫ হাজার পড়ুয়া! কেন?

 ৭:৫৬ PM     kolkata     No comments   

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ট্যাব কেনার ১০ হাজার টাকা নিয়েছে। অথচ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেনি। কেউ বিয়ে করে ফেলেছে তো কেউ আবার ভিনরাজ্যে কাজে যোগ দিয়েছে। হিসেব বলছে, গত বছরের তুলনায় এবছরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২ লক্ষ। যা চিন্তা বাড়িয়েছে শিক্ষাদপ্তরের। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। তার মধ্যে একাদশ শ্রেণির জন্য রেজিস্ট্রেশন করেছিল ৫ লক্ষ ৬৪ হাজার পড়ুয়া। অথচ এই বছর পরীক্ষা দিচ্ছে মাত্র ৫ লক্ষ ৮ হাজার ৪১৩ জন। অর্থাৎ প্রায় ৫৫ হাজার পরীক্ষার্থী কমেছে। একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় বসতে চায় না অনেকে। কেউ কেউ পরিবারের প্রয়োজন জীবিকার খোঁজ শুরু করে। কেউ কেউ তো রোজগারের আশায় ভিনরাজ্যেও পাড়ি দেন। 

কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে চিন্তিত শিক্ষা দপ্তর। 

শিক্ষাবিদ পবিত্র সরকার বলছেন, "টাকা তো সবার দরকার। সবমসময় দরকার। তাই টাকা নিয়েছে। কী আর করা যাবে! এটা তার বিবেকের প্রশ্ন। কিন্তু বিষয়টা অত্যন্ত হতাশাজনক। পরীক্ষায় আগ্রহ কমছে কারণ পড়াশোনায় আগ্রহ কমছে। তাই পরীক্ষায় বসছে না।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চালিয়ে খেলার হুঙ্কার SFI-র!

 ৭:৩০ PM     kolkata     No comments   

যাদবপুরকাণ্ডে শুরু থেকেই ছেড়ে কথা বলতে নারাজ তৃণমূল কংগ্রেস। অরূপ বিশ্বাস তো সাফ বলেছিলেন, যাদবপুর দখল করতে তাঁদের ১ মিনিট সময় লাগবে। ছেড়ে কথা বললেনি সায়নী ঘোষ থেকে কুণাল ঘোষের মতো নেতারা। এবার পাল্টা চালিয়ে খেলার হুঙ্কার এসএফআইয়ের। "তৃণমূল পুলিশের সাহায্যে ক্য়াম্পাসে ঢুকে মারধর করলে দেওয়া হবে পাল্টা জবাব। ইট মারলে পাটকেল খেতে হবে। ২০১১ থেকে ওরা ক্যাম্পাসে থ্রেট সিন্ডিকেট, ক্রাইম সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট চালিয়ে আসছে। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে, তাহলে এবার আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে চালিয়ে খেলা হবে।" এদিন এ ভাষাতেই সাংবাদিক বৈঠক থেকে হুঙ্কার দিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ; পড়ুয়াদের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে সংসদ

 ২:০৮ PM     kolkata     No comments   


স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়াদের তলব করেই বুধবারের ঘটনায় কী শাস্তি, তা জানাবে সংসদ। বুধবার মালদহের চামাগ্রাম হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহ কাণ্ডে এমনই বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

ইতিমধ্যেই সাত জন ছাত্রকে চিহ্নিত করেছে সংসদ। যারা বুধবারের ঘটনার সঙ্গে যুক্ত। সংসদ সূত্রে খবর, মোট ১১ থেকে ১২ জন পড়ুয়া ছিল এই ঘটনার সঙ্গে। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই সেই পড়ুয়াদের কলকাতায় ডেকে পাঠাবে সংসদ। এর পাশাপাশি কামদিতলা হাই মাদ্রাসা সংশ্লিষ্ট স্কুল কর্তাদেরও ডেকে পাঠাচ্ছে সংসে। পড়ুয়াদের পাশাপাশি স্কুলের বিরুদ্ধেও শাস্তি মূলক পদক্ষেপ নিচ্ছে সংসদ। তাদের সামনেই জানানো হবে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট পড়ুয়াদের পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে চলেছে সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর এমন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অনিয়মের অভিযোগ; গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করল রেলওয়ে বোর্ড

 ১২:০৯ PM     India     No comments   

অনিয়মের অভিযোগে রেলের গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করা হল বলে জানা গিয়েছে। ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফে ইতিমধ্যে নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, রেলওয়ে বোর্ড ৪ মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে চাকরির ক্ষেত্রে বিভাগীয় মনোনয়ন ঘিরে বেশ কয়েকটি অনিয়ম অভিযোগ ওঠায় বিভাগীয় মনোনয়ন কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে।  সেই সঙ্গে বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না।প্রসঙ্গত, সম্প্রতি বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর (মোগলসরাই) থেকে পূর্ব-মধ্য রেলওয়ের ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতার এবং ১ কোটি ১৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। ঘটনাচক্রে, তার পরেই এই পদক্ষেপ করল রেলওয়ে বোর্ড। এর পাশাপাশি, সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে নিয়োগ বোর্ড (আরআরবি)-কে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৫ মার্চ, ২০২৫

আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ FIR হিসাবে নিতে হবে: আদালত

 ৪:৪৪ PM     kolkata     No comments   

যাদবপুর কাণ্ডে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের।  আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ FIR হিসাবে নিতে হবে। এমন নির্দেশ দিয়েছেন রাজ্যের শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্যের কাছে রিপোর্ট চাইল আদালত। প্রসঙ্গত, যাদবপুরের অচলাবস্থা থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। অচলাবস্থা কাটিয়ে যাদবপুরকে সচল করার দাবিতে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অর্ক নাগ। তাঁর দাবি, ছাত্রদের আন্দোলেনের জন্য আপাতত বন্ধ হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আসছেন না উপাচার্য। যদিও এই মামলায় এখনই হস্তক্ষেপ চায়নি আদালত। এদিন এই মামলা উঠেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, "রাজ্যকে পদক্ষেপ করতে দিন।  রাজ্যের নির্দিষ্ট ক্ষমতা আছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্ষমতা আছে।" যদিও একইসঙ্গে এও বলেন, "আমরা এখানে বসে নেই তাদেরকে জানাতে কী ক্ষমতা আছে"।

উল্লেখ্য, ছাত্রদের হয়ে লড়ছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। এদিন এই মামলা শুনলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সূত্রের খবর, এদিন সওয়াল জবাবের সময় বিকাশ ভট্টাচার্য জোরাল সওয়াল করে বলেন, "৭ জনের FIR-এ মিথ্যে দাবি করা হয়েছে।  ছাত্রদের কোন এফআইআর নেওয়াই হয়নি। কিন্তু, যাঁরা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের FIR নেওয়া হয়েছে।" এরপরই কেন এফআইআর নেওয়া হয়নি তা রাজ্যের কাছে জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, কেন এফআইআর নেওয়া হয়নি? আমি পরে ইন্টেলিজেন্স রিপোর্ট জানব। কিন্তু প্রথমে জানতে চাই কেন এফ আই আর নেওয়া হয়নি?

অন্যদিকে এদিন রাজ্যের তরফে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি বলেন, "আমরা এফআইআর নিয়েছি। যারা এসেছিল কারও নম্বর ঠিকানা ইত্যাদি দেয়নি। ভিসি কিছু জানাতে পারেননি।" পাল্টা বিচারপতি বলেন, "যে আক্রান্ত হয়েছে তাঁর বক্তব্যকে কেন এফআইআর হিসাবে নেননি।  সব কিছু বাদ দিলেও স্বীকার করতে হবে আপনাদের ইন্টালিজেন্স ব্যর্থ হয়েছেন। আপনারা মন্ত্রীকে জানিয়েছিলেন এখানে আন্দোলন চলছে। আসা ঠিক হবে না?"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর স্মিথের!

 ৪:০৮ PM     Sports     No comments   


নিঃশব্দে পরাজিত নায়কের মতো ওয়ানডে ক্রিকেট সরে গেলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে আর ওয়ানডে খেলবেন না এই ব্যাটার।  চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে হারের পরই ঘোষণা করে দিলেন স্মিথ মঙ্গলবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে হারের পরই ড্রেসিংরুমে গিয়ে স্মিথ জানিয়ে দেন, ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন। বুধবার ছোট্ট বিবৃতিতে সরকারিভাবে সেটা ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় স্মিথের। লেগ স্পিনিং অলরাউন্ডার হিসাবে কেরিয়ার শুরু হয় তাঁর। ক্রমে বিশ্বক্রিকেটের প্রথম সারির তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।  অস্ট্রেলিয়ার হয়ে মোট ১৭০টি ওয়ানডে খেলে স্মিথের সংগ্রহ ৫ হাজার ৮০০ রান। ১২টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। ওয়ানডেতে গড় ৪৩.২৮। সঙ্গে ২৮টি উইকেটও রয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চলতি সপ্তাহে ৩৮-এর ঘরে পারদ!

 ১২:৫৪ PM     kolkata     No comments   


উত্তরে বৃষ্টি, দক্ষিণে তাপমাত্রার পারা পতন! কখনও গরম, কখনও ঠান্ডা। বসন্তে আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসী। তবে চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ফের ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায়-জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ইতিমধ্যে হাওয়া অফিস বলছে, দার্জিলিঙে লাগাতার বৃষ্টি চলবে। শনিবার বৃষ্টি বাড়বে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates