Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ৮ মার্চ, ২০২৫

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক কর্মসূচি নয়: আদালত

 ৮:৩২ AM     kolkata     No comments   


আদালতের নির্দেশ ছাড়া আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও কর্মসূচি করতে পারবে না কোনও রাজনৈতিক সংগঠন বা দল। বিজেপির আনা মিছিলের অনুমতি মামলায় জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিজেপিকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক কর্মসূচিতে বাধা রয়েছে, তাই মিছিলের রুট বদলে দেওয়া হয়েছে। উচ্চ আদালত জানিয়েছে, রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত মিছিল হবে। নবীনা সিনেমা হল থেকে শুরু হওয়া মিছিল বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ১০০ মিটার আগে, যাদবপুর থানার আগেই শেষ করতে হবে। মিছিল থেকে কোনও উত্তেজনামূলক স্লোগান দেওয়া যাবে না। এছাড়াও সমস্ত বিধি নিষেধ মেনে মিছিল করতে হবে। ৭৫০ জনের জমায়েত করা যাবে। সংশ্লিষ্ট থানা আইনশৃঙ্খলার বিষয়টি দেখবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কেন রোহিত সফল অধিনায়ক? কী বললেন গম্ভীর

 ৭:৪৬ AM     Sports     No comments   


এক দিনের বিশ্বকাপ হাতছাড়া হলেও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রোহিত বাহিনী। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। তার আগে অধিনায়কের প্রশংসায় মাতলেন কোচ গৌতম গম্ভীর। কেন রোহিত এত সফল সেটাও জানিয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি-র ভিডিয়োয় গম্ভীর বলেছেন, "রোহিত এক জন এটা ভুলে যান। ওর সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। ও খুব ভাল ছেলে। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ভাল মানুষ হলে ভাল নেতাও হতে পারবেন। আমার মনে হয় সেই কারণেই ও আইপিএলে এতগুলো ট্রফি জিতেছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও হাতে তুলেছে।"


গম্ভীরের সংযোজন, "এখন সেগুলো ইতিহাস।  অতীত নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের সামনে নতুন পরীক্ষা রয়েছে। আশা করি রোহিত নিজের সেরা ফর্মে থাকবে। শুধু ব্যাটিং নয়, নেতা হিসাবেও মাঠে নিজের সেরাটা দেবে।"

উল্লেখ্য, রোহিতই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির চারটি প্রতিযোগিতারই ফাইনালে উঠেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। সে বছরই এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল দল। এই চার বারই ভারতের অধিনায়কের নাম রোহিত শর্মা। তিনি ছাড়া বিশ্বের আর কোনও অধিনায়কের এই নজির নেই।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অয়ন শীল!

 ৯:৪৩ PM     kolkata     No comments   

 


নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক জামিন। এর আগে জামিন পেয়েছেন অনেকেই। ইতিমধ্যেই জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষরা। হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু'ও। এবার জামিন পেলেন অয়ন শীল।

মূলত পুর নিয়োগ দুর্নীতির অভিযোগেই প্রথম সামনে আসে অয়ন শীলের নাম। পরে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এবার সেই নিয়োগ মামলা থেকেই অব্যাহতি পেলেন অয়ন শীল।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার জামিন পেয়েছেন অয়ন শীল। এদিন শর্ত সাপেক্ষে অয়ন শীলের জামিন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত। ১ লক্ষ টাকার দুটি সিওরিটি বন্ডে (৫০ হাজার টাকা করে) জামিন মঞ্জুর করা হয়েছে। বেশ কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। অন্যতম শর্ত হল, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হুগলির বাইরে যেতে পারবেন না অয়ন শীল। তবে তবে জামিন মঞ্জুর হলেও এখনই জেল থেকে মুক্ত হচ্ছেন না অয়ন শীল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে?

 ৯:৩৪ PM     kolkata     No comments   

 


চলছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরইমধ্যে ফল প্রকাশের সময় জানিয়ে দিলেন উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রসঙ্গত, এবার গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গত বছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু, এবার সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই কমেছে। সংসদ বলছে, ২০২৩ সালে মাধ্যমিকে উত্তীর্ণের সংখ্যা কম থাকার কারণে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্য়া কমেছে। এদিকে পরীক্ষা শুরু হতেই একাধিক জেলায় স্কুল পরিদর্শনে যাচ্ছেন সংসদ সভাপতি। ঘুরে দেখছেন যাবতীয় ব্যবস্থা। এদিন গিয়েছিলেন বীরভূমে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন।  মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এ কথা জানান সংসদ সভাপতি। এই বছর মাধ্যমিক শেষ হয়েছে ফেব্রুয়ারির শেষে। উচ্চমাধ্যমিক শুরু হয়েছে মার্চ মাসের তিন তারিখ থেকে। সূত্রের খবর, মাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে মার্চের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চাকরি চুরির টাকা ফেরত 'কালীঘাটের কাকু'র!

 ২:০৪ PM     kolkata     No comments   

চাকরি চুরির টাকা ফেরত 'কালীঘাটের কাকু'র! প্রায় সাড়ে ৩ কোটি টাকা ফেরত দেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এমন খবর পাওয়া গিয়েছে সিবিআই সূত্রে। সিবিআই জুজুর ভয়েই চাকরি চুরির টাকা ফেরত 'কালীঘাটের কাকু'র! চাকরি না পাওয়া প্রার্থীদের মুখ বন্ধ রাখতেই কি ফেরত দেওয়া হয় এই টাকা? উঠছে প্রশ্ন। সিবিআই সূত্রে খবর, সংস্থার নামে কেনা জমি বিক্রি করেন সুজয়কৃষ্ণ ভদ্র। বেহালা ম্যানটনে কোম্পানির নামে ৩৭ কাঠা জমি ছিল।   কোম্পানির নামে থাকা বেহালার সেই ৩৭ কাঠা জমি বিক্রি করেই টাকা ফেরত দেন কাকু। জমি বিক্রির টাকা কাকু চাকরি না পাওয়া প্রার্থীদের মধ্যে ফিরিয়ে দেন বলে উল্লেখ সিবিআই চার্জশিটে। তবে এই টাকা ফেরত নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। কে জমি হস্তান্তর করল? কীভাবে হল গোটা প্রক্রিয়া? এই বিষয়ে আরও বিশদে জানতে গভীরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গ্রেপ্তার বীরেন্দ্র শেহওয়াগের ভাই বিনোদ!

 ১:০৩ PM     India     No comments   

 


আগেই আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়ে ছিল। এবার এই ঘটনায় আদালত অমান্যের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ ভাই বিনোদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিনোদের সংস্থার তরফে দেওয়া ৭ কোটি টাকার একটি চেক বাউন্সের ঘটনা ঘটে। সেই মামলায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে বিনোদ শেহওয়াগকে গ্রেপ্তার করল চণ্ডীগড় পুলিশ। খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদনও। জানা গিয়েছে, বিনোধ শেহওয়াগের বিরুদ্ধে ৭ কোটি টাকা চেক বাউন্সের একটি মামলা চলছিল নিম্ন আদালতে। দু-বছরের পুরনো এই মামলায় বিনোদকে স্বশরীরে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে বার বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও নির্দেশ অমান্য করেন শেহওয়াগের ভাই। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বিচারক বিনোদকে পলাতক ঘোষণা করেন এবং গ্রেপ্তারের নির্দেশ দেনন। আদালতের নির্দেশ মতো তাঁকে গ্রেপ্তার করে চণ্ডীগড়ের মনিমাঝরা থানার পুলিশ। গত বৃহস্পতিবার এই মামলায় আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন বিনোদ। তবে সে আর্জি খারিজ করে দিয়েছে আদালত। এবং অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে ফের জামিনের আবেদন জানিয়েছেন বিনোদ। আগামী ১০ মার্চ তাঁর জামিনের আবেদনের শুনানি রয়েছে। ততদিন জেলেই থাকতে হবে শেহওয়াগের ভাইকে। 

প্রসঙ্গত, ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগরা হলেন চার ভাই-বোন। ছোটভাই বিনোদের 'জাল্টা ফুড অ্যান্ড বেভারেজেস' নামে একটি কোল্ড ড্রিঙ্কস কারখানা রয়েছে। এই কোল্ড ড্রিঙ্কস প্লাস্টিক বোতলে ভরতে সংস্থাটি বোতল আমদানি করত হিমাচলের নয়না প্লাস্টিক কারখানা থেকে। নয়না নামের এই সংস্থার অভিযোগ, বোতলের দাম বাবদ তাদের সংস্থাকে ৭ কোটি টাকার একটি চেক দেওয়া হয়েছিল। তবে সেই চেক বাউন্স করে ব্যাঙ্কে। ২ বছর আগে এই ঘটনায় বিনোদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসছেন আরও এক বাঙালি?

 ১২:৪৮ PM     kolkata     No comments   

এবার সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী! সূত্রের খবর, তাঁকে দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এমনকী ২০৩১ সালের দেশের প্রধান বিচারপতির আসনেও বসতে পারেন তিনি। সূত্রের খবর, প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম রয়েছে তাঁরাই জয়মাল্য বাগচীর 'সুপ্রিম' আগমণে গ্রিন সিগন্যাল দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই কলেজিয়ামই বলছে ২০৩১ সালের ২৬ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসবেন জয়মাল্য বাগচী। এই খবর নিয়েই এখন চর্চা বাংলা তো বটেই, গোটা দেশজুড়ে। বর্তমানে সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি হিসাবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার সেই তালিকায় নবতম সংযোজন জয়মাল্য বাগচীর নাম। এদিকে তথ্য বলছে, ২০১৩ সালের ১৮ জুলাই আলতামাস কবীর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন। তারপর থেকে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি ওই আসনে বসেননি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের হিসেব-নিকেশ এও বলছে ২০৩১ সালের ২৫ মে পর্যন্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতির আসনে থাকবেন বিচারপতি কেভি বিশ্বনাথন। তিনি অবসর নিলেই ওই আসনে বসবেন বিচারপতি বাগচী। কাজ চালিয়ে যাবেন ওই বছরের ২ অক্টোবর পর্যন্ত। যদিও সে অনেক পরের কথা হলেও আপাতত তাঁর 'সুপ্রিম গমনে' তুমুল চর্চা কলকাতার আইনজীবী মহল থেকে হাইকোর্টের অন্দরে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates