Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ১০ মার্চ, ২০২৫

রোহিত শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ কিউয়ি অধিনায়ক!

 ৮:৩৬ PM     Sports     No comments   

 


হারের পরেও মুগ্ধ মিচেল স্যান্টনার। মুগ্ধ প্রতিপক্ষ অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং দেখে। অনেক লড়াই করেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারতে হয়েছে নিউ জিল্যান্ডকে। ম্যাচ শেষে ভারতের জয়ের নায়ক বেছে নিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার। তাঁর মতে, রোহিতই হারিয়ে দিয়েছেন তাঁদের। 

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৫২ রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন রোহিত। পেসারদের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলেন তিনি। প্রথম পাওয়ার প্লে-তে ৬৪ রান করে ভারত। ১৮ ওভারের মধ্যে ১০০ রান হয়ে যায়। সেখানেই তাঁরা হেরে গিয়েছেন বলে মনে করেন স্যান্টনার। তাই সব কৃতিত্ব রোহিতকে দিয়েছেন তিনি। 

খেলা শেষে সাংবাদিক বৈঠকে স্যান্টনার বলেন, "আমার মনে হয় প্রতিযোগিতার আগে রোহিতকে যদি জিজ্ঞাসা করা হত, কোন ম্যাচে ও সবচেয়ে বেশি রান করতে চায়, তা হলে ও ফাইনালের কথাই বলত। ওর ব্যাটিং বোলারদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। শুভমন তো খারাপ বলের জন্য অপেক্ষা করছিল। রোহিত ভাল বলেও ছক্কা মারছিল। ওর ব্যাটিংই আমাদের হারিয়ে দিল। ১১ জন নয়, এক জনের কাছেই আমরা হেরে গেলাম।" তিনি আরও বলেন, "আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে রোহিত আউটও হতে পারত। কিন্তু ও নিজের স্বাভাবিক ব্যাটিং থেকে সরেনি। এই মন্থর উইকেটে শুরুতে দ্রুত রান করার পরিকল্পনা ওদের কাজে লেগেছে। ওরা যখন বিনা উইকেটে ১০০ রান করেছিল, তখনই আমরা ম্যাচের বাইরে বেরিয়ে গিয়েছিলাম। রোহিত একাই ভারতকে জিতিয়ে দিল।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়ম ভেঙে হাইকোর্টের রোষানলে ২১ আইনজীবী; জারি হল রুল

 ২:১০ PM     kolkata     No comments   


নিয়ম ভেঙে কোপে খোদ কালো কোর্টের ২১ জন উকিল। এই ঘটনা নজিরবিহীন বলা চলে। হাইকোর্টের রোষানলে আইন ভাঙা বসিরহাটের ২১ আইনজীবী। বসিরহাট আদালতে বিচারককে হেনস্থার ঘটনায় একজন সরকারি আইনজীবী সহ মোট ২১ জন আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। 

বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ শব্বার রশিদি'র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ থাকলেও কেন সরকারি আইনজীবী একটি পকসো মামলায় নিম্ন আদালতে সওয়াল পর্বে অংশগ্রহণ করেননি। ফলত পকসো মামলায় নির্যাতিত শিশু উপযুক্ত বিচারপ্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে। আইনজীবীদের বিরুদ্ধে কোন পদ্ধতিতে আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়ে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট। বসিরহাট আদালতে অতিরিক্ত জেলা বিচারককে হেনস্থা করা হয়। তারই প্রেক্ষিতে জেলা বিচারকের মাধ্যমে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান ওই অতিরিক্ত জেলা বিচারক। ঘটনাটি নিয়ে মামলার শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। ঘটনার ভিডিওগ্রাফি দেখে আদালত এক সরকারি আইনজীবী সহ ২১ জন আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল জারির সিদ্ধান্ত গ্রহণ করে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফাইনালে জয়ের পরে কী বললেন রোহিত?

 ১২:২৪ PM     Sports     No comments   

অধিনায়ক রোহিত শর্মার একমাত্র লক্ষ্য ছিল আইসিসি শিরোপা জয়। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জয় মিস করেছিলেন রোহিত। কিন্তু গত ৯ মাসে তার অধিনায়কত্বে রোহিত ভারতকে দুবার আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পর, ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতল। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর অধিনায়ক রোহিত শর্মা আবেগপূর্ণ বার্তা দেন। 

ফাইনাল জয়ের পর ম্যাচ দেখতে আসা ভক্তদের জন্য রোহিত শর্মা বলেন,"যারা আমাদের সমর্থন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। দুবাইয়ের ভিড় অসাধারণ ছিল। এটা আমাদের ঘরের মাঠ নয়, তবুও এমন মনে হয়নি।  আমাদের খেলা দেখতে এবং জিততে সাহায্য করতে এত মানুষ এসেছে দেখে আমি খুবই তৃপ্তি পেলাম। তাদের জয় উপহার দিতে পেরে খুশি।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ৯ মার্চ, ২০২৫

বুকে তীব্র ব্যথা; এইমস হাসপাতালের ভর্তি জগদীপ ধনখড়

 ৪:৩৭ PM     India     No comments   

মাঝরাতে বুকে তীব্র ব্যথা। দিল্লির এইমস হাসপাতালে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাত ২ টো নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করায় রাত ২টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি এইমসের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসাধীন। 

এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডঃ রাজীব নারাং-এর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৮ মার্চ, ২০২৫

ক্রিকেট মাঠে ফিরতে আরও কিছুটা সময় লাগবে বুমরাহের!

 ১২:০৫ PM     Sports     No comments   


ক্রিকেট মাঠে ফিরতে আরও কিছুটা সময় লাগবে জসপ্রীত বুমরাহের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে চোট পেয়েছিলেন তিনি। খেলতে পারছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আইপিএলের শুরুতেও তাঁর না খেলার সম্ভাবনা। যা চিন্তার কারণ হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য।বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরাহের। এর মধ্যে যদিও দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে আইসিসির একটি পুরস্কার নেন ভারত-পাকিস্তান ম্যাচের আগে। কিন্তু পিঠের চোটের কারণে ভুগছেন তিনি। যে কারণে এখনও খেলা সম্ভব হচ্ছে না। বোর্ডের এক কর্তা বলেন, "বুমরাহের রিপোর্ট ঠিক আছে। অ্যাকাডেমিতে বোলিংও শুরু করে দিয়েছে। তবে আইপিএলের শুরুতে ওর বল করা কঠিন। মনে হয় এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারবে বুমরাহ।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

যাদবপুর থানায় তলব SFI-র প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে!

 ১১:৫১ AM     kolkata     No comments   

যাদবপুরকাণ্ডের এবার এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠাল রাজ্য পুলিশ। কয়েকদিন আগেই যাদবপুর থানা থেকে চিঠি গিয়েছিল তাঁর বাড়িতে। থানায় এসে দেখা করতে বলা হয়। প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডে শুরু থেকেই জল ক্রমশ ঘোলাই হচ্ছে। শনিবার দুপুরের ঘটনা নিয়ে নিজেদের মতো করে অন্তর্তদন্ত শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। ব্রাত্য বসুর গাড়ির তলায় ছাত্রের চাপা পড়া নিয়েও চলছে চাপানউতোর। নিজের তত্ত্ব খাড়া করে যুক্তি সাজিয়ছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এদিকে আবার কলকাতা হাইকোর্টের নির্দেশ আসতেই আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এমতাবস্থায় তরুণ বামদের বড় মুখকে তলব তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। শনিবার সন্ধ্যাতেই যাদবপুর থানায় আসছেন সৃজন। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমার কাছে যা ছবি ও ভিডিয়ো ফুটেজ আছে সেসব নিয়ে তদন্তের স্বার্থে আসতে বলা হয়েছে। আমি আজ সন্ধে ৬টায় যাদবপুর থানায় যাব।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা!

 ৯:২১ AM     kolkata     No comments   


কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার নদিয়ার দাপুটে তৃণমূল নেতা। ধৃত ওই ব্যক্তির  নাম শিবনাথ চৌধুরী। তিনি কৃষ্ণনগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সহ-সভাপতির পদে ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁর গ্রেফতারি নিয়েই এখন চর্চা জেলার রাজনৈতিক মহলে। তাঁকে গ্রেফতার করে কোতোয়ালী থানার পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এদিনই তাঁকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে। শিবনাথ তৃণমূলের কৃষ্ণনগরের টাউন সভাপতিও ছিলেন। শুধু তাই নয়, কালিনগর সোসাইটির চেয়ারম্যানও ছিলেন। ছিলেন আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে। সেই নেতাই গ্রেফতার হতে চর্চা কৃষ্ণনগরের নাগরিক মহলেও।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates