Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

দেদার জাল হচ্ছিল ব্লাড প্রেশারের ওষুধ! রাজ্যে জারি হাই-অ্যালার্ট

 ২:১৫ PM     kolkata     No comments   


ব্লাড প্রেশারের ওষুধ, যা কি না এখন ঘরে ঘরে মানুষ খান৷ সেই ওষুধও বেমালুম জাল হচ্ছে! এবার আমতা থেকে উদ্ধার হওয়া প্রেসারের ওষুধের রিপোর্ট জমা করল ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল। রাজ্যের এই রিপোর্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, ওই প্রেসারের ওষুধ সম্পূর্ণ জাল। উচ্চ-রক্তচাপ জনিত সমস্যায় চিকিৎসকরা যে ওষুধ দিয়ে থাকেন তার অন্যতম হল 'টেলমা এএম ৪০'।  সেই ওষুধ নিয়েই চলছিল কালোবাজারি। 

এই ওষুধ সম্পর্কে প্রস্তুতকারী সংস্থাকে চিঠি লিখে জানতে চাওয়া হয়েছিল, মূল ওষুধের কোন কোন অংশ নকল করা হয়েছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল'কে গোটা বিষয় জানানো হয়েছে। উচ্চ রক্তচাপের এর যে ওষুধ জাল করা হয়েছে, তার ব্যাচ নম্বর 05240367 । এই ব্যাচ নম্বরের সঙ্গে আসল ওষুধের ব্যাচ নম্বরের সম্পূর্ণ মিল রয়েছে। অর্থাৎ, ব্যাচ নম্বর জাল করা হয়েছিল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

২০২৭ বিশ্বকাপ খেলবেন? কী বললেন রোহিত

 ২:০৪ PM     Sports     No comments   


চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল শেষে সাংবাদিক সম্মেলনে এসে উড়িয়ে দিয়েছিলেন অবসরের জল্পনা। তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন, ওয়ানডে ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের কোনও চিন্তাভাবনাই নেই তাঁর। এবার ভারত অধিনায়ক রোহিত শর্মা মুখ খুললেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ২০২৭ বিশ্বকাপ নিয়ে আলোচনা করার কোনও মানে হয় না। জিও হটস্টারে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন,"পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করছি। খুব বেশিদূর চিন্তাভাবনা করা আমার উচিত হবে না। এখন আমি ভালো খেলা এবং সঠিক মানসিকতার উপর জোর দিচ্ছি। ২০২৭ বিশ্বকাপ খেলব কি খেলব না, তা নিয়ে এখনই কিছু বলা উচিত হবে না। এই ধরনের বক্তব্যের কোনও মানে নেই।" তিনি আরও বলেছেন,"নিজের কেরিয়ার নিয়ে আমি ধাপে ধাপে এগিয়েছি। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি এগোতে পছন্দ করি না। অতীতেও করিনি। আপাতত আমি আমার ক্রিকেট এবং দলের সঙ্গে সময় কাটানো উপভোগ করছি। আশা করছি, সতীর্থরাও আমার উপস্থিতি উপভোগ করবে। এটাই গুরুত্বপূর্ণ।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বড় সিদ্ধান্ত রাজ্যের! আর হাতে হাতে নয়, জমি-বাড়ির দলিল এবার অনলাইনে

 ১:৪৯ PM     kolkata     No comments   


দালাল রাজ আটকাতে এবার বড় উদ্যোগ রাজ্যের। এবার থেকে আর হাতে হাতে দেওয়া হবে না জমি-বাড়ি দলিলের সার্টিফাইড কপি। শুধুমাত্র অনলাইনেই দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ নথি। 

বেশ কিছুদিন যাবৎ নানা স্তরে এই নিয়ে অভিযোগ ওঠে। জমি ও বাড়ির সার্টিফাইড নথি হাতে পেতে দালাল চক্র চালানোর অভিযোগ সামনে আসতেই বড় সিদ্ধান্ত নিল সরকার। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রেই এই সার্টিফাইড কপির প্রয়োজন হয়। সেক্ষেত্রে সার্টিফাইড কপি পেতে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দালালরা নিয়ে নিতেন বলেই অভিযোগ। তাই সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই এই সার্টিফাইড কপি পাবেন জমি-বাড়ির মালিকরা। এখন থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সব দলিলের সার্টিফাইড কপি পাওয়া যাবে অনলাইনেই। এমনটাই নবান্ন সূত্রে খবর।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নবান্নে মমতা-নওশাদ বৈঠক!

 ১২:৫৭ PM     kolkata     No comments   

নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাঙড়ের বিধায়ক নওশাদের প্রায় ২৫ মিনিট ধরে বৈঠক করেন বলে নবান্ন সূত্রে খবর। 

জানা গিয়েছে, নিজের বিধায়ক তহবিলের টাকা তিনি ভাঙড়ের উন্নয়নে খরচ করতে পারছেন না বলেই মুখ্যমন্ত্রীর কাছে এ দিন অভিযোগ করেছেন নওশাদ। ভাঙড় বিধানসভার মধ্যে ভাঙড়-১ এবং ভাঙড়-২ ব্লক দুটি পরে। কিন্তু নওশাদের অভিযোগ, প্রশাসনিক অসহযোগিতার কারণে এই এলাকায় তিনি কোনও কাজই করতে পারছেন না। আইএসএফ বিধায়ক অভিযোগ করেন, বিডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত প্রশাসনের কোনও স্তর থেকেই এলাকায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কোনওরকম সহযোগিতা পাচ্ছেন না তিনি। এ দিন রাজ্য বিধানসভাতেও এই একই ইস্যুতে নওশাদ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন। ভাঙড়ের বিধায়ক প্রশ্ন তোলেন, বিরোধী দলের বিধায়করা নিজেদের বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না পারলে রাজ্যের উন্নয়ন কীভাবে হবে? সোমবার বিকেল চারটে নাগাদ নবান্নে পৌঁছন নওশাদ সিদ্দিকি। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শুরু হয় বলে খবর। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নওশাদের সমস্যার সুরাহা হয় কি না, সেটাই দেখার।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বেসরকারি স্কুলের বেতন নিয়ন্ত্রণে বিল আনবে রাজ্য!

 ১২:৪৬ PM     kolkata     No comments   

বেসরকারি স্কুলে লাগামহীন বেতন বৃদ্ধি রুখতে একটি আইন চালু করার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় এমন সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেসরকারি স্কুলের ব্যয় বৃদ্ধি নিয়ে রাজ্য বিধানসভার অধিবেশনে প্রশ্ন করেন বাঁকুড়া জেলার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। জবাবে বেসরকারি বিদ্যালয়গুলিতে বেতন বৃদ্ধি, তা নিয়ে অভিভাবকদের উপর চাপ, বিদ্যালয়ের কাচ ভেঙে পড়ার মতো অভিযোগের কথা মেনে নেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এমন বিভিন্ন ধরনের অভিযোগ সরকারের কাছে পৌঁছেছে। এগুলি বন্ধ করতে একটি কমিশন গঠন করার পথে এগোচ্ছে রাজ্য সরকার। বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধি রুখতে সরকার বিধানসভায় একটি বিল আনতে চলেছে বলেও জানান ব্রাত্য।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১০ মার্চ, ২০২৫

অবসরে যাচ্ছেন জাদেজা? কী বললেন জাড্ডু

 ৯:৩৪ PM     Sports     No comments   


গতবছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সন্ন্যাস নিয়েছিলেন রবীন্দ্র জাদেজাও। রবিবার ফাইনাল চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওডিআই থেকেও জাদেজার অবসর জল্পনা জোরালো হয় একটি কারণে। সত্যিই কি অবসরে যাচ্ছেন দেশের ইউটিলিটি অলরাউন্ডার ? ইনস্টাগ্রাম স্টোরিতে সোমবার অনুরাগীদের এ ব্যাপারে কিছুটা আশ্বস্ত করলেন জাড্ডু। যা লিখলেন তাতে পরিষ্কার এখনই সাদা-বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার ইচ্ছে তাঁর নেই। 


ঘটনার সূত্রপাত, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে রবীন্দ্র জাদেজা তাঁর স্পেল শেষ করার পর। ১০ওভারে ৩০ রান দিয়ে গতকাল একটি উইকেট তুলে নেন জাদেজা। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ইকনমিক্যাল স্পেল আসে জাড্ডুর হাত থেকেই। স্পেল শেষ করার পর জাদেজা বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন। যে ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।  সতীর্থকে জাদেজার আবেগঘন আলিঙ্গন নেটাগরিকদের মনে প্রশ্নের জন্ম দেয়, তাহলে কি ফাইনালের পর সাদা-বলের ক্রিকেটকে গুডবাই জানাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ? বিভিন্ন সংবাদমাধ্যমেও এ নিয়ে লেখালেখি হয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আচমকা অসুস্থ সাংসদ সৌগত রায়, ভর্তি হাসপাতালে

 ৯:২০ PM     kolkata     No comments   


'ভূতুড়ে' ভোটার তালিকা নিয়ে দিনের প্রথমার্ধ্বে সংসদে সরব হয়েছিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁকে সমর্থন জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এসবের পর, সোমবার বিকেলে অধিবেশন চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন সৌগত রায়। দ্রুত বের করে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় নিকটবর্তী রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে আইসিইউ-তে একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে সাংসদের। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। 

সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, জিরো আওয়ারে 'ভূতুড়ে' ভোটার ইস্যুতে সুর চড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা। তাঁরা দাবি করেন, নির্বাচন কমিশনের সহায়তায় ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় গরমিল করা হচ্ছে। তৃণমূল সাংসদদের বক্তব্যে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিশেষত সৌগত রায়কে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়। তারই মাঝে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ান। 'ভূতুড়ে' ভোটার ইস্যু শুধু বাংলায় নয়, বিভিন্ন রাজ্যে রয়েছে বলেই দাবি করেন কংগ্রেস সাংসদ। রাজ্যসভাতেও তৃণমূল 'ভূতুড়ে' ভোটার ইস্যুতেও সুর চড়ায়। অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেন সাংসদরা। এসবের পরও অধিবেশন চলছিল। বিকেলের দিকে সৌগত রায় আচমকা অসুস্থ বোধ করেন। তা জানার পরই সংসদের কর্মীরা হুইল চেয়ারে করে তাঁকে অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে এরএমএন লোহিয়া হাসপাতালে ভর্তি করেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates