Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ১৫ মার্চ, ২০২৫

পৃথিবীতে ফিরবেন সুনীতারা!

 ১১:৫৮ AM     International     No comments   

 


দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ভাল খবর। পৃথিবীতে ফিরবেন সুনীতারা! দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোর গত জুন মাস থেকে আটকে আছেন মহাকাশে। তাঁদের ফেরাতে নয়া অভিযান নাসা ও স্পেস এক্স-এর। আজ, শনিবারই স্পেসক্রাফ্ট সহ ফ্য়ালকন-৯ রকেট উৎক্ষেপণ করা হল। গত বুধবার যান্ত্রিক ত্রুটির কারণে অভিযান পিছিয়ে যায়। আসলে যে বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটের পরীক্ষা করা হচ্ছিল, সেটিতে ত্রুটি ধরা পড়ায় বিজ্ঞানীরা জানান, ওই মহাকাশযান মহাকাশচারীদের ফিরিয়ে আনার জন্য ঠিক নয়। ফলে সেই মহাকাশযান খালি অবস্থায় ফিরে আসে। ফলে সুনীতাদের যেখানে কয়েকদিন থাকার কথা ছিল, সেটা ৯ মাস পেরিয়ে গিয়েছে।

এর আগে ১৯৯৪-৯৫ সালে রাশিয়ান মহাকাশচারীর ভালেরি পোলায়কোভ একটানা ৪৩৭ দিন মহাকাশে থাকার রেকর্ড ছিল। পরে ২০২২-২৩-এ একটানা ৩৭১ দিন মহাকাশে থেকেছিলেন নাসার অ্যাস্ট্রোনট ফ্র্যাঙ্ক রুবিও।
এদিকে সুনীতাদের এই মহাকাশযান-বিভ্রাট নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেস এক্স কর্তা ইলন মাস্ক দাবি করেছেন, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ইচ্ছাকৃত সুনীতাদের ফেরাতে দেরী করেছেন। সব ঠিক থাকলে আগামী ১৯ মার্চ সুনীতাদের ফেরার কথা। কিছু মাস আগেই শারীরিক অবনতি ঘটেছিল সুনীতা। মহাকাশচারির প্রাণ নিয়েও সংশয়ে পড়ে গিয়েছিল নাসা। অবশেষে মহাকাশচারীকে ফেরানো সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্বাস্থ্যসাথীর জন্য বছরে খরচ কত? হিসাব দিলেন চন্দ্রিমা

 ১১:৪১ AM     kolkata     No comments   


রাজ্য় সরকারের স্বাস্থ্য বিমাতে বহু মানুষ চিকিৎসা পান।  চিকিৎসা দিতে রাজ্য সরকারের মোট কত টাকা খরচ হয়, সেই সব তথ্য প্রকাশ করল রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানিয়েছেন, বর্তমানে রাজ্যের ঠিক কতগুলি হাসপাতালে স্বাস্থ্যসাথী স্কিমের পরিষেবা পাওয়া যায়। আমতার বিধায়ক সুকান্ত পালের করা একটি প্রশ্নের উত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬ শত ৭ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। কোন বছরে কত টাকা খরচ হয়েছে, সেই হিসেবও তুলে ধরেন তিনি। 

২০২১-২০২২ অর্থবর্ষে ২২৬৩ কোটি ০১ লক্ষ ৬১ হাজার ৯৩৯ টাকা খরচ হয়েছে এই প্রকল্পে। ২০২২-২৩ অর্থবর্ষে ২৬৩০ কোটি ৫৬ লক্ষ ৮২ হাজার ৬৯৪ টাকা, ২০২৩-২৪ অর্থবর্ষে ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ০৯ হাজার ৬৩১ টাকা ব্যয় করেছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের অধিনায়ক রোহিত!

 ১১:২৯ AM     Sports     No comments   


কয়েক মাস আগেও প্রশ্নচিহ্ন ছিল, রোহিত শর্মা আর ভারতীয় দলের অধিনায়ক থাকবেন কিনা? কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয় যেন সব হিসেবনিকেশ পাল্টে দিয়েছে। রোহিত নিজেও জানিয়ে দিয়েছেন, তিনি এখন অবসর নিচ্ছেন না। সেই সঙ্গে সূত্রের খবর, টেস্টে রোহিতকেই অধিনায়ক রেখে দেওয়ার কথা ভাবছে বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজে ৩-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। একেবারেই ফর্মে ছিলেন না রোহিত। তার মধ্যে সিডনি টেস্ট না খেলায় জল্পনা আরও বাড়ে। তারপরই জল্পনা ছড়ায় রোহিতের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করছে বোর্ড। এমনকী ইংল্যান্ড সিরিজে তাঁকে নিয়ে যাওয়া হবে কিনা, সেটা নিয়েও চর্চা শুরু হয়। নতুন অধিনায়ক হিসেবে উঠে আসে জশপ্রীত বুমরাহর নাম।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর যেন সব অঙ্ক বদলে গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতই অধিনায়ক থাকছেন। বিসিসিআইয়ের এক সূত্র উদ্ধৃত করে বলা হচ্ছে, "ও দেখিয়েছে কী করতে পারে। সকলেই এখন মনে করছে ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিত আদর্শ ব্যক্তি। রোহিতও লাল বলের ক্রিকেটে খেলার আগ্রহ দেখিয়েছে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই!

 ৮:৫০ AM     kolkata     No comments   


ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সম্প্রতি এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করেন তিনি। ইতিমধ্যেই সেই আবেদন মঞ্জুর হয়েছে  বলে জানা গিয়েছে।  ইডি সূত্রে খবর, চার্জশিটে তাঁর বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে তাঁকে মুক্ত করার আর্জি জানান কল্যাণময়। ওই সূত্রের দাবি, গোপন জবানবন্দি দেওয়ার বিষয়েও সম্মতি জানান তিনি।

নিয়োগ মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কী ভাবে, কোন সংস্থার মাধ্যমে আর্থিক তছরুপ হয়েছে, ওই চার্জশিটে তা উল্লেখ করা হয়। কল্যাণময় এই চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসাবে চিহ্নিত। তাঁকে একাধিক বার জেরা করে ইডি জানতে পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনকে নগদে টাকা দিতেন পার্থ। সেই টাকাই আবার ফিরে আসত তাঁর স্ত্রীর নামে তৈরি ট্রাস্টে। এ ভাবে 'বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট' দুর্নীতির অন্যতম 'আঁতুড়ঘর' হয়ে উঠেছিল। নিয়োগ মামলার চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি। তারা জানায়, পার্থের জামাই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য সামনে এসেছে।  নিয়োগ মামলায় পার্থদের ট্রাস্টের 'ডোনেশন রহস্য'ও ইডির কাছে ফাঁস করেন পার্থের জামাই। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মাস্টার্স লিগে যুবরাজের ছয়ের বন্যা!

 ৫:৩৫ PM     Sports     No comments   

অস্ট্রেলিয়াকে সামনে দেখলেই কি ভয়ঙ্কর যুবরাজ সিং? ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনলেন যুবি? মাস্টার্স লিগে ভারতের প্রাক্তন তারকার ছয়ের বৃষ্টি দেখে বিস্মিত ভক্তরা। হাফসেঞ্চুরি করে ভারতকে ফাইনালে তুললেন যুবরাজ। ব্যাট হাতে ঝড় তুললেন শচীন তেণ্ডুলকরও। মাস্টার্স লিগে প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেট হারিয়ে ২২০ রান তোলে। শচীন করেন ৩০ বলে ৪২। স্টুয়ার্ট বিনি ২২ বলে ৩৬ রান করেন। যদিও আসল বিস্ফোরণ এল যুবরাজের ব্যাট থেকে। ৩০ বলে ৫৯ রান করেন যুবি। মারলেন মাত্র একটি চার। কিন্তু ছয়ের সংখ্যা ৭। স্ট্রাইক রেট প্রায় ২০০। তার মধ্যে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ম্যাকগেইনকে এক ওভারেই মারলেন তিনটি ছয়। যা দেখে নেটদুনিয়া বলছে, নক আউট পর্ব মানেই যুবরাজের ব্যাটে ঝড় দেখা যাবে।

অনেকে আবার ফিরে যাচ্ছেন ২০০৭ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০ বলে ৭০ রান করেন। সেখানে তিনি মেরেছিলেন ৫টি চার ও ৫টি ছয়। অবসর নিলেও অস্ট্রেলিয়াকে দেখলেই যেন জ্বলে ওঠেন তিনি। নেটপাড়ার বক্তব্য, 'যুবরাজের জন্মই হয়েছে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য।'

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

দোলের আগেই চড়ছে পারদ; ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

 ২:১৬ PM     kolkata     No comments   


ভরা বসন্তে বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি। দোল মিটলেই সপ্তাহান্তে গরমে পুড়বে গোটা দক্ষিণবঙ্গ সহ বেশকিছু জেলা।  চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে চার জেলা- বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। কলকাতার পারদ ইতিমধ্যে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দোলের আগের দিনই ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে পারদ।  পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এবং বাঁকুড়ার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলাইকুন্ডা ও পুরুলিয়াতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। আগামী চার-পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আরও বড় বিপদের মুখে সন্দেশখালির শেখ শাহজাহান!

 ১:৫৯ PM     kolkata     No comments   

সন্দেশখালির একদা দাপুটে নেতা শেখ শাহজাহান আরও বড় বিপদের মুখে। শাহজাহানের গাড়ি নিলামের পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সন্দেশখালি থেকে বাজেয়াপ্ত করা শাহজাহানের তিনটি এসইউভি গাড়ি নিলাম করতে চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে ইডির তরফে। প্রায় কোটি টাকা মূল্যের তিনটি গাড়ি তল্লাশি চালানোর পর বাজেয়াপ্ত করেছিল ইডি। সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে রাখা রয়েছে গাড়িগুলি। গাড়ির পর সম্পত্তিও নিলাম করার পথে এগোবে ইডি। এক সময় সন্দেশখালিতে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে পথে নেমেছিলেন সাধারণ মানুষজন। গ্রামের মহিলারা লাঠি-ঝাঁটা হতে বেরিয়েছিলেন। তাঁদের উপর নির্যাতন নিয়ে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ করেছিলেন। এবার নতুন বছর শুরু হতে না হতেই আবারও ধর্ষণের অভিযোগের ঘটনা প্রকাশ্যে এসেছে। 

সন্দেশখালি পর্বে শেখ শাহজাহানের বিপুল সম্পত্তির হদিশ পায় তদন্তকারীরা। প্রাথমিকভাবে সরবেড়িয়া নতুন বাজারের গোডাউন থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে শেখ শাহজাহানের নামে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates