Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

টেস্ট ফরম্যাটে ফর্ম নিয়ে রোহিতের কাছে প্রশ্ন সৌরভের!

 ২:০৭ PM     Sports     No comments   

 

টেস্ট ফরম্যাটে ভারতের অধোগতি দেখে খুশি নন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গত পাঁচ মাসে ভারত ১০টি টেস্ট ম্যাচ খেলেছে। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তার মধ্যে জিতেছে মাত্র তিনটিতে। রোহিতের নেতৃত্বে ভারত হারিয়েছে কেবল বাংলাদেশকে।  

টেস্ট ফরম্যাটের ভারতের এই অধঃপতন দেখে সৌরভ বলছেন, "যেটা আমাকে সব চেয়ে অবাক করেছে, তা হল, গত চার-পাঁচ বছরে লাল বলের ক্রিকেটে ওর ফর্ম  তলানিতে এসে ঠেকেছে। ওর মতো প্রতিভা এবং দক্ষতা সম্পন্ন ক্রিকেটার এর থেকে ঢের ভাল করতে পারে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। তার আগে নিজের ফর্ম নিয়ে রোহিতের ভাবনাচিন্তা করা উচিত। ইংল্যান্ড সফর দারুণ কঠিন হতে চলেছে। অস্ট্রেলিয়ার মতোই কঠিন হবে টেস্ট খেলা। বল সিমে পড়ে মুভ করবে। সুইং করবে বল। লাল  বলে রোহিতকে ভাল করতে হবে। সাদা বলের ফরম্যাটে রোহিত অন্যতম সেরা।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গোপন জবানবন্দি দিলেন জামাই;বিপদ বাড়বে শ্বশুর পার্থর

 ১২:১৬ PM     kolkata     No comments   

পার্থ চট্টোপাধ্যায়ের কিছুটা বিড়ম্বনা বাড়ালেন জামাই কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী হিসেবে নিয়োগ দুর্নীতি মামলায় শ্বশুরের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিলেন তিনি। কল্যাণময়ের বয়ান পার্থর বিপদ বাড়াতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। 

কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ‌্যায়ের জামাই কল‌্যাণময় ভট্টাচার্য ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন। পরবর্তীতে তা মঞ্জুর হয় ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে। জানা যায়, নিজের অপরাধ মার্জনা করার আবেদনও জানান কল্যাণময়। এরপরই ইডির বিশেষ আদালতে বিচারক জানান, কল‌্যাণময় একজন ম‌্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে পারেন। কল‌্যাণময়ের আবেদন অনুযায়ী আদালত নির্দেশ দেয়, তিনি নগর ও দায়রা আদালতে ২০ নম্বর জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন। নির্দেশ মোতাবেক মঙ্গলবার আদালতে গোপন জবানবন্দি দিলেন কল্যাণময়। ২৬ মার্চ ও ৩১ মার্চ পার্থর বিরুদ্ধে সাক্ষ‌্যদান করতে পারেন আরও দু'জন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বুকে ব্যাথে; হাসপাতালে ভর্তি এ আর রহমান

 ১:০৪ PM     No comments   

আচমকাই বুকে ব্যথা। রবিবার সকালে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল সঙ্গীতশিল্পী এ আর রহমানকে। চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। 

জানা গিয়েছে, এদিন সকাল ৭.৩০টা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। চিকিত্‍সকরা ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম-সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ আর রহমানের এনজিওগ্রাম করা হতে পারে। অস্কারজয়ী সুরকারের জন্য বিশেষ চিকিত্‍সকদের একটি দল গঠন করা হয়েছে। আরও জানা গিয়েছে, গতকাল রাতেই লন্ডন থেকে ফিরেছেন এ আর রহমান। চিকিৎসকদের মতে, রমজানের রোজা রাখার কারণে ডিহাইড্রেশনের কারণে তিনি অসুস্থ বোধ করছিলেন। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি!

 ১২:৫৬ PM     kolkata     No comments   


বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার খবর পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের পর দক্ষিণবঙ্গে ও আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এর পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। দু এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। 

আজ তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। বিকেলের দিকে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও  তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদীয়াতে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আরজি কর মামলা;পরিবারের আর্জি হাই কোর্ট শুনতে পারে;জানাল শীর্ষ আদালত

 ১২:৪৩ PM     kolkata     No comments   


আরজি কর মামলায় ফের তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ওই সময়ে পরিবারের আর্জি শুনতে চায়নি হাই কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাই কোর্ট। হাই কোর্টে ওই আর্জি শুনতে কোনও বাধা নেই বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচীও। 

তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পরিবারের সদস্যরা।  তাঁদের বক্তব্য, অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। তাই তাঁরা চাইছেন মামলায় আরও তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিয়ালদহ আদালত আরজি করে ধর্ষণ-খুনের মামলার রায় দেওয়ার আগে কলকাতা হাই কোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি। বিচারপতি ঘোষ জানিয়েছিলেন, শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয়। সেই মতো শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার। 

প্রসঙ্গত, এর আগে গত ২৯ জানুয়ারি আরজি কর মামলা শীর্ষ আদালতে শুনানির জন্য ওঠে। ওই সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খন্না পরিবারের কাছে জানতে চান, তারা কোন আদালতে ওই মামলাটি রাখতে চায়। তারা জানায়, সিবিআই তদন্তে ত্রুটির বিষয়টির বিচার হোক হাই কোর্টে। সোমবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠতেই নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী আদালতে অনুরোধ করেন যাতে হাই কোর্টের একক বেঞ্চকে বলা হয়, সিবিআইকে এই মামলায় আরও তদন্ত করার জন্য। তবে ওই অনুরোধে সাড়া দেয়নি শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি খন্না বলেন," আমরা এই নিয়ে কোনও মন্তব্য করব না। হাই কোর্টের একক বেঞ্চ আবেদন শুনতে পারে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ভারতীয় দলের জার্সিতে ফের টি-২০ খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে?

 ৯:৫০ PM     Sports     No comments   



ভারতীয় দলের জার্সিতে ফের টি-২০ খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে? অবসর ভেঙে ফের খেলবেন তিনি? সেই সম্ভাবনা উসকে দিলেন খোদ বিরাট। মজাচ্ছলে হলেও কোহলি বলে গেলেন, ভারত যদি ২০২৮ অলিম্পিক ক্রিকেটের ফাইনালে ওঠে তাহলে তিনি ফাইনাল ম্যাচটি খেলতে পারেন।

১২৮ বছর পরে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হল ক্রিকেটকে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই খেলাটিকে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। বছর দুই আগে মুম্বইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কার্যনির্বাহী কমিটির বৈঠকে ক্রিকেটকে এলএ ২৮’ (LA 28)-তে অন্তর্ভূক্তির অনুমদন দেওয়া হয়েছে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল। তবে এবার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট আয়োজিত হবে। মজার কথা হল, অলিম্পিক কমিটিই ইঙ্গিত দিয়েছে, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির অন্যতম কারণ কোহলির জনপ্রিয়তা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে সোমবার শপথ নেবেন জয়মাল্য বাগচী!

 ৯:৪১ PM     India     No comments   

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে আগামী সোমবার শপথ নেবেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তাঁকে শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গিয়েছে। সেখানে উপস্থিত থাকবেন শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও। সুপ্রিম কোর্টে বিচারপতি পদে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৩৪। বিচারপতি বাগচীর শপথের পরে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হবে ৩৩।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৬ মার্চ বিচারপতি বাগচীর নাম সুপারিশ করে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের ওই সুপারিশ অনুসারে পরবর্তী পদক্ষেপ করে আইন মন্ত্রক। গত সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচীকে। সেই মতো আগামী সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি। আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও হতে পারেন তিনি।


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates