মামলার জন্য আটকে আছে নিয়োগ, রাজ্য সরকার চাইলেও চাকরি দিতে পারছে না। এমনই অভিযোগ বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এবার বিধানসভাতেও একই অভিযোগ করলেন তিনি। সেই সঙ্গে জানালেন ওবিসি-মামলার জট কাটলেই রাজ্যে ২ থেকে ৩ লক্ষ নিয়োগ হবে। ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে, এমন অভিযোগে ২০১০ সালের পরের সব সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। গত মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চায় রাজ্য সরকার। রাজ্যের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ সমীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে রাজ্যকে।
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
তৃণমূলের হাত ধরে চলতে চায় কংগ্রেস!
জোট-জটিলতা যাই থাক, সংসদে তথা জাতীয় রাজনীতিতে তৃণমূলকে হাত ধরেই চলবে কংগ্রেস। দিল্লিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন সাংসদ রাহুল গান্ধী। এর পাশাপাশি রাজ্য রাজনীতিতে তৃণমূল বিরোধিতায় সায় হাই কমান্ডের। তবে বিধানসভা নির্বাচনে জোট সমীকরণ কী হবে তা আরও পরে ঠিক হবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।
সূত্রের খবর, এদিনের বৈঠকে রাহুল গান্ধীর দৃষ্টি আকর্ষণ করে প্রদেশ নেতৃত্বর একাংশ দাবি করেন, বাংলায় তৃণমূলের বিরোধিতা আর সংসদে তৃণমূলকে পাশে নিয়ে চলার ফলে বাংলায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাহুল স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, জাতীয় রাজনীতির বাধ্যবাধকতা সম্পূর্ণ অন্য। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংসদে কোনও দল পাশে দাঁড়ালে, প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস তাকে সঙ্গে নিয়ে চলতে বাধ্য বলেই মন্তব্য করেছেন তিনি।
আপাতত পশ্চিমবঙ্গের কংগ্রেসের সংগঠনের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল। উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে দলিত এবং সংবিধান বিরোধী স্লোগান যেভাবে ডিভিডেন্ড দিয়েছে, সেইভাবে বাংলাতেও ইস্যু নির্দিষ্ট করে কংগ্রেসকে ঝাঁপানোর নির্দেশ দিয়েছে হাই কমান্ড।
বুধবার, ১৯ মার্চ, ২০২৫
তিলোত্তমার বাড়ি গিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে এলেন স্বাস্থ্য সচিব!
আরজি কর ধর্ষণ-কাণ্ডের তদন্ত নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা-মা। অনেক সত্য চাপা দেওয়া হয়েছে বলে বারবার ভিযোগ উঠেছে। মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে রীতিমতো দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে তিলোত্তমার বাবা-মাকে। দীর্ঘ সাত মাস ধরে অনেক চেষ্টার পর অবশেষে মিলল ডেথ সার্টিফিকেট। কলকাতা পুরনিগম ও আরজি কর মেডিক্যাল কলেজের জটিলতায় আটকে ছিল সেই ডেথ সার্টিফিকেট। কার সেটা দেওয়ার কথা, তা নিয়েই তৈরি হয়েছিল জটিলতা। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে আরজি কর মামলা ফেলে কলকাতা হাইকোর্টে। তারপরই তৎপরতার সঙ্গে দেওয়া হল সার্টিফিকেট। আজ, বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব নিজে মৃত চিকিৎসকের বাড়িতে গিয়ে সেই সার্টিফিকেট দিয়ে এসেছেন।
আইপিএল শুরুর আগে জোর ধাক্কা মুম্বই শিবিরে!
রবিবাসরীয় সন্ধ্যায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগেই মুম্বই শিবিরে বড় ধাক্কা। জশপ্রীত বুমরাহর চোট। প্রথম তিনটি ম্যাচে তিনি খেলতে পারবেন না। তাঁর অভাব যে টের পাওয়া যাবে, সে কথা স্বীকার করে নিয়েছেন মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে। বুধবার মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে প্রাক মরশুম সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন জয়বর্ধনে। তিনি বুমরাহর চোট সম্পর্কে বলেছেন, "এখন অনেকটাই ভালো আছে ও। প্রতিদিন উন্নতি করছে। তবে মেডিক্যাল টিমের নজরে ওকে আরও কিছুদিন থাকতে হবে। ওর চোটের ব্যাপারটা তারাই দেখবে। আপাতত সব ঠিকঠাকই চলছে। ওকে না পাওয়াটা হতাশাজনক। ও বিশ্বের অন্যতম সেরা বোলার। বহুদিন ধরেই আমাদের দলের স্তম্ভ। ওর অভাব বোঝা যাবেই।"
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
সংরক্ষণ নীতিতে ভুল ছিল না; নিয়োগে আর বাধা রইল না
সংরক্ষণ নীতিতে ভুল ছিল না, নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষা সঠিক ভাবে করেছে পিএসসি। এবার পিএসসিকে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর আর্জি খারিজ করায় আর নিয়োগে কোন বাধা রইল না। আজ, মঙ্গলবার এমন নির্দেশ দেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ।
২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর ২০২৪ সালে হাইকোর্ট নিয়োগের উপর স্থগিতাদেশ দেয়। ফলে যাবতীয় নিয়োগ বন্ধ হয়ে যায়। ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ তুলে মামলা করেন এক ওবিসি পরীক্ষার্থী।
২৯ জন বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর সেপ্টেম্বর মাসে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এদিন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রায়ে জানিয়ে দেন পিএসসি-এর পদ্ধতি সঠিক থাকায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে। নিয়োগেও কোন বাধা থাকছে না মন্তব্য বিচারপতির।
OBC নিয়ে সংরক্ষণ; ৩ মাস সময় চাইল রাজ্য
![]() |
গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ২০১০ সাল থেকে ৭৭টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। ওবিসির তালিকায় গলদ থাকার কথা জানিয়ে প্রায় ১২ লক্ষ শংসাপত্র বাতিল করা হয়। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার।
এদিন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, রাজ্যে কারা ওবিসি সম্প্রদায়ভুক্ত হবেন, তা নিশ্চিত করতে নতুন করে সার্ভে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস নতুন করে ওবিসি শংসাপত্রর ভিত্তি খতিয়ে দেখছে। তাতে ৩ মাস সময় লাগবে। জুলাই মাসে পরবর্তী শুনানি হোক।
রাজ্য সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা নবান্নের!
রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা করল নবান্ন। আজ, মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যে সরকারি কর্মীদের বেতন মাসে ৪৪ হাজার টাকার মধ্যে, তারাই চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন। তার বেশি মাসিক বেতনধারীরা বোনাসের আওতায় পড়বেন না। মুসলিম কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে পাবেন টাকা। এর পাশাপাশি বোনাস পাবেন পেনশনভোগীরাও।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের যে কর্মীদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে, তাঁরা ৬,৮০০ টাকা পাবেন। ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি (বেতন এবং ভাতা পর্যালোচনা) নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনও ভাতা সংযুক্ত নয়। ২০২৫ সালের ৩১ মার্চের পরে যাঁদের বেতন ৪৪ হাজার টাকা গণ্ডি ছাড়িয়ে যাবে, তাঁরাও এই বোনাস পাবেন। ২০২৪-২৫ অর্থবর্ষে যে সব কর্মীরা টানা ছ'মাস কাজ করেছেন, তাঁরই এই 'অ্যাড হক' বোনাসের দাবিদার। তবে অবশ্যই তাঁদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে হতে হবে। যে অস্থায়ী কর্মীরা ২০২৪-২৫ অর্থবর্ষে ১২০ দিন কাজ করেছেন, তাঁরাও এই বোনাসের দাবিদার বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
‘এর পাশাপাশি বোনাস পাবেন পেনশনভোগীরাও। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা এই বোনাস পাবেন।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
-
টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
-
প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...






