Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ২২ মার্চ, ২০২৫

পুলিশের পোস্টিং নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নর!

 ১১:৩৩ AM     kolkata     No comments   


লিখিত আবেদন নয়। অন্যত্র পোস্টিং কিংবা বদলির জন্য  এবার থেকে অনলাইনে আবেদন করতে হবে। এই নির্দেশিকা পুলিশ কর্মীদের জন‍্য।  নবান্ন সূত্রে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এখন থেকে পুলিশ কর্মীদের পোস্টিং ও বদলির লিখিত আবেদন গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

পিপিএমএস অ্যাপ (মোবাইল অ্যাপ) ও ই-এইচআরএমএস পোর্টাল (কম্পিউটার মাধ্যম) আবেদন করতে হবে। ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে বলে জানা গিয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারী সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারি সাব-ইনস্পেক্টর (মোটর পরিবহন), কনস্টেবল, মহিলা কনস্টেবল ও পুলিশ ড্রাইভাররা নিজেদের বদলি বা পোস্টিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
যদিও শারীরিক অসুস্থতার কারণে বদলির জন্য সারা বছরই আবেদন করা যাবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আইপিএল-এ প্রথম তিনটি ম্যাচ খেলবে না লোকেশ রাহুল!

 ১০:১৯ PM     Sports     No comments   

আইপিএল শুরুর আগেই ‘ধাক্কা’ অক্ষর পটেলদের শিবিরে। প্রথম দু’টি বা তিনটি ম্যাচে লোকেশ রাহুলকে সম্ভবত পাবে না দিল্লি ক্যাপিটালস। দিল্লি শিবিরের গোপন খবর ফাঁস করে দিয়েছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি। আইপিএলের প্রথম সপ্তাহে রাহুলকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ২৪ মার্চ নিজের পুরনো দল লখনউ সুপার জায়ান্টস এবং ৩০ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সম্ভাবনা প্রায় নেই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটারের। রাহুলের অবশ্য চোট-আঘাত বা অন্য কোনও শারীরিক সমস্যা নেই। তাঁর স্ত্রী আথিয়া শেট্টি সন্তান সম্ভবা। মার্চের শেষ সপ্তাহে রাহুল-আথিয়ার প্রথম সন্তানের জন্ম হতে পারে। সূত্রের খবর, এ সময় স্ত্রীর পাশে থাকতে চান রাহুল। কয়েক দিন ছুটি আর্জি জানিয়েছেন দিল্লি কর্তৃপক্ষের কাছে। তাঁর আবেদন মঞ্জুর করেছেন দিল্লি কর্তৃপক্ষও।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অগ্নিমিত্রার সম্পত্তি বিতর্ক! কী বললেন দিলীপ ঘোষ?

 ৯:৫৬ PM     kolkata     No comments   

সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন অগ্নিমিত্রা পল।  বিজেপি বিধায়কের বিরুদ্ধে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময় দাখিল করা নির্বাচনী হলফনামায় সম্পত্তি গোপনের অভিযোগ সামনে এসেছে। এ নিয়ে বিজেপির অভ্যন্তরে তুমুল বিতর্কের  মধ্যেই মুখ খুলে বিতর্ক আরও বাড়ালেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষ। অগ্নিমিত্রার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে শুক্রবার দিলীপ বলেন,"আমি জানি না সত‌্য-মিথ‌্যা কী। তবে কমিশন যদি জানতে চায়, উনি (অগ্নিমিত্রা) তার সঠিক তথ‌্য দেবেন। বহুজনের ক্ষেত্রে এইসব অভিযোগ হয়ে আসছে। নির্বাচন কমিশনের হাতে আছে বিষয়টি। তারা ঠিক করবে কী হওয়া উচিত।" রাজনৈতিক মহলের অভিমত, দিলীপবাবুর এই মন্তব‌্যে স্পষ্ট, সম্পত্তি গোপনের অভিযোগ নিয়ে তিনি দলের রাজ‌্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পক্ষে দাঁড়াননি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি কালীঘাটের কাকুর!

 ১:৫২ PM     kolkata     No comments   

বারবার আদালতে জামিন আর্জির পর গত মাসেই একটু স্বস্তির মুখ দেখেন  কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। ইডির মামলায় রেহাই পেয়েছিলেন অনেক দিন আগেই কিন্তু হোঁচট খেতে হচ্ছিল সিবিআইয়ের হাতে। অবশেষে গত মাসে প্রাথমিক নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ মার্চ পর্যন্ত ছিল 'কাকু'র এই অন্তর্বর্তী জামিনের পর্ব। হাতে আর মাত্র দশ দিন। তারপরেই আবার হেফাজতেই ফিরতে হত সুজয়কৃষ্ণকে। কিন্তু তার আগেই আদালতে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে দ্বারস্থ 'কাকু'। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে 'কাকু'র জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আর্জি জানিয়েছেন তার আইনজীবী। সোমবার বিচারপতি অরজিত বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে হবে এই শুনানি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই!

 ১:২৮ PM     kolkata     No comments   

শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই জামাই কল্যাণময় ভট্টাচার্যের! এবার অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হল তাঁর নাম। ইডির তরফে পিটিশনে এই বিষয়টি জানানো হয়েছে আদালতে। 

কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ‌্যায়ের জামাই কল‌্যাণময় ভট্টাচার্য ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন। পরবর্তীতে তা মঞ্জুর হয় ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে। জানা যায়, নিজের অপরাধ মার্জনা করার আবেদনও জানান কল্যাণময়। এরপরই ইডির বিশেষ আদালতে বিচারক জানান, কল‌্যাণময় একজন ম‌্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে পারেন। কল‌্যাণময়ের আবেদন অনুযায়ী আদালত নির্দেশ দেয়, তিনি নগর ও দায়রা আদালতে ২০ নম্বর জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন। নির্দেশ মোতাবেক গত মঙ্গলবার আদালতে গোপন জবানবন্দি দেন কল্যাণময়। আগামী ২৬ মার্চ ও ৩১ মার্চ পার্থর বিরুদ্ধে সাক্ষ‌্যদান করতে পারেন আরও দু-জন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নির্যাতিতার বাবা-মায়ের আর্জি শুনবে হাইকোর্ট; সোমবার মামলার শুনানি

 ২:০১ PM     kolkata     No comments   

 আরজি করে নির্যাতিতার বাবা মায়ের আবেদন দ্রুত শোনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণে আবেদন জানানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আবেদনকারীর দাবি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ চলতি সপ্তাহেই জানিয়েছে 


কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করতে পারবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সোমবার আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের আবেদন সংক্রান্ত মামলার শুনানি করবেন বলে জানিয়েছেন। 

আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালত গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে। ইতিমধ্যে সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করেছে সিবিআই। কিন্তু, অভয়ার বাবা মায়ের বক্তব্য সঞ্জয়ের ফাঁসির সাজা নয়, এই ঘটনায় যে ষড়যন্ত্র হয়েছে, তার পেছনে যারা রয়েছে, তাদের শাস্তির ব্যাবস্থা করা হোক। পাশাপাশি, সিবিআই তদন্তে আরও একাধিক বিষয় সামনে আসেনি। সিবিআই আরও ভালো করে তদন্ত করুক।  জিজ্ঞাসাবাদ করুক গুরুত্বপূর্ণ সাক্ষীদের। 

এই আবেদন নিয়ে অভয়ার বাবা মা প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু হাইকোর্ট বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট চলতি সপ্তাহের শুরুতেই কলকাতা হাইকোর্টকে এই মামলা শোনার অনুমতি দিয়েছিল। গত সোমবার এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীয় খান্নার ডিভিশন বেঞ্চ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কালবৈশাখীর সম্ভাবনা বঙ্গে; ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া; কমলা সতর্কতা

 ১২:০৩ PM     No comments   


বঙ্গে আগমন কালবৈশাখীর! বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বিকেল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। কিছু কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। 

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। কলকাতাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। ওই দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলাতেই।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates