Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

আর জি করে গণধর্ষণ হয়নি; আদালতে জানাল সিবিআই

 ৮:৩৫ PM     kolkata     No comments   


"এটা গণধর্ষণ নয়।  মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত ও আমাদের তদন্তে সেটাই বলছে।" শুক্রবার হাই কোর্টে আর জি কর মামলার শুনানিতে কেস ডায়রি ও রিপোর্ট পেশ করে এমনটাই জানালেন সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার। তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, তাহলে এখন আপনারা কীসের তদন্ত করছেন? জবাবে সিবিআই জানিয়েছে, ঘটনার পরে তথ্যপ্রমাণ লোপাট করা-সহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে কারা, কারা যুক্ত ছিল সেটাই দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার তালিকা সিবিআইয়ের কাছে চেয়েছে আদালত। কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া কেস ডায়রিও পেশ করার জন্য সিবিআইকে মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি। দু'সপ্তাহ পরে ফের শুনানি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

নিয়োগ মামলাতে এবার রাজনৈতিক ব্যক্তিত্বদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন; আদালতে জানাল সিবিআই

 ৪:৪৮ PM     kolkata     No comments   


রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মধ্যে যে তালিকা বিনিময় হয়েছিল, তাতে বেশকিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম রয়েছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। বিকাশ ভবনের অয়‍্যারহাউস থেকে পাওয়া ৩২১ জনের প্রার্থিতালিকা পার্থ এবং মানিকের মধ‍্যে বিনিময় হয়েছিল বলে দাবি। প্রার্থীদের ইতিমধ্যেই জেরা শুরু হয়েছে। কিন্তু ওই তালিকায় থাকা রাজনৈতিক ব্যক্তিত্বদেরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। বুধবার সিবিআইয়ের আইনজীবী আদালতে দাবি করেছেন, পার্থের নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন মূল মাথা। তাঁর জামিনের বিরোধিতা করে এমনই দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি আরও জানিয়েছে, পার্থের তৎকালীন ওএসডি গোপন জবানবন্দি দিয়েছেন। দুর্নীতি হয়েছে পার্থের তত্ত্বাবধানেই। তাই এখন জামিন দেওয়া হলে তদন্ত ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে তারা।

অন্য দিকে, পার্থের জামিনের আবেদন করে তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, "মোট ২ বছর ৮ মাস ধরে জেলে রয়েছেন পার্থ। প্রথমে ইডি, তার পর গত বছর পার্থকে গ্রেফতার করে সিবিআই। এর মধ‍্যে সিবিআই এক বার জেরা করেছে। অসহযোগিতার অভিযোগও করছেন না তদন্তকারীরা। পরবর্তী কালে জেলে গিয়ে জেরার আবেদনও করেনি সিবিআই।" পার্থের ৭৩ বছর বয়স। বিভিন্ন রোগে আক্রান্ত। এ দিকটা বিবেচনা করেই পার্থকে জামিন দেওয়া উচিত বলে আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী। বাকি অভিযুক্তের জামিন হলেও পার্থকে কেন জামিন দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের সংখ‍্যা ১১ জন। ৮ জন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু!

 ৯:২৪ PM     kolkata     No comments   



সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের একবার তোপ দাগলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের কাছ থেকে রাজ্য সরকার রিসার্ভে করার জন্য সময় চেয়ে আবেদন জানিয়েছিল। সেই আবেদন মঞ্জুরও করে সুপ্রিম কোর্ট। কিন্তু শুভেন্দুর দাবি, আসলে সুপ্রিম নির্দেশের আগেই সার্ভে শুরু করে দিয়েছে সরকার। অর্থাৎ ওবিসি মামলা ইচ্ছা করেই পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। আর তার দ্বারা বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এসবের জটিলতায় কয়েক লক্ষ নিয়োগ আটকে রয়েছে বলেও সরাসরি অভিযোগ করেন শুভেন্দু।  গোটা বিষয়টিই সাংবাদিক বৈঠক করে নথি-সহযোগে সামনে আনেন শুভেন্দু। হাইকোর্টে যাওয়ার কথাও জানিয়ে দেন তিনি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সংসদে বলতে দেওয়া হচ্ছে না! বিস্ফোরক রাহুল গান্ধী

 ৮:৫৬ PM     India     No comments   


গণতন্ত্রের মন্দিরে জায়গা নেই বিরোধীদের! সংসদ চত্বরে দাঁড়িয়েই এমন বিস্ফোরক অভিযোগ করলেন খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, গত ৭-৮ দিন তাঁকে সংসদে বলতে দেওয়া হয়নি। যখনই স্পিকারের কাছে বলতে দেওয়ার জন্য অনুরোধ করছেন, তিনি পালিয়ে গিয়েছেন।

গত ১৮ মার্চ সংসদে কুম্ভ নিয়ে বিবৃতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন রাহুল বেকারত্ব এবং কুম্ভ নিয়ে বলতে চেয়েছিলেন। কংগ্রেসের অভিযোগ, সেদিন থেকে আর বিরোধী দলনেতাকে লোকসভায় বলার অনুমতি দেননি স্পিকার। বুধবার রায়বরেলির সাংসদ সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, "সংসদে বিরোধীদের বলতে দেওয়ার একটা রীতি আছে।  আমিও স্পিকারকে অনুরোধ করেছিলাম আমাকে বলতে দিতে। কিন্তু উনি পালিয়ে গেলেন।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ঐশ্বর্যা রাই বচ্চনের গাড়ি দুর্ঘটনার কবলে! কেমন আছেন?

 ৮:১৫ PM     India     No comments   



ঐশ্বর্যা রাই বচ্চনের গাড়ি দুর্ঘটনার কবলে। সম্প্রতি এই বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন অভিনেত্রী। বুধবার মুম্বইয়ের এক ব্যস্ত রাস্তায় একটি সরকারি বাসের পিছন থেকে ধাক্কা দেয় গাড়িটিকে। পরিচিত নম্বর প্লেট থেকেই বোঝা যায় ওটি প্রাক্তন বিশ্বসুন্দরীর গাড়ি। শুরু হয় হইচই। 

একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে বচ্চন-বধূর। তার মধ্যে এটি ছিল তাঁর গ্যারাজে সাম্প্রতিক সংযোজন। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১.৪৯ কোটি টাকা। তবে জানা গিয়েছে, বাসের ধাক্কায় দামি গাড়িটির বিশেষ কোনও ক্ষতি হয়নি। ঐশ্বর্যা বা তাঁর পরিবারের কেউ সে সময় গাড়ির ভিতরে ছিলেন না বলেও জানা গিয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রোহিতদের জন্য আরও কড়া ফতোয়া বোর্ডের!

 ৬:১২ PM     Sports     No comments   


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর ক্রিকেটারদের উপর কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও মন গলল না ভারতীয় ক্রিকেট বোর্ডের। এবার নতুন ফতোয়া জারি করা হয়েছে। ভারত এ দলের হয়েও খেলতে হবে সিনিয়র ক্রিকেটারদের। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজ। ৪৫ দিনের সফরে ইংল্যান্ড যাবে ভারতীয় দল। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে দু’টি ম্যাচ খেলবে ভারত এ এবং ইংল্যান্ড লায়ন্স। ৩০ মে প্রথম ম্যাচ। সেন্ট লরেন্সে হবে সেই ম্যাচ। ৬ জুন দ্বিতীয় ম্যাচ হবে নর্দাম্পটনে।


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্তনে হাত দেওয়া ধর্ষণের চেষ্টা নয়, হাইকোর্টের রায়কে 'অসংবেদনশীল' বলল সুপ্রিম কোর্ট

 ১:৫১ PM     India     No comments   


স্তনে হাত দেওয়া বা পাজামার দড়ি ছেঁড়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়।এমন বিতর্কিত এই রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্ট এই বিতর্কিত রায়ে স্থগিতাদেশ দিল। এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে 'সংবেদনশীলতার অভাব' বলেই উল্লেখ করেছে শীর্ষ আদালত। উত্তর প্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার মামলাতেই এই রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। অভিযুক্তরা নাবালিকাকে ব্রিজের নীচে টেনে নিয়ে গিয়ে, জামা-কাপড় ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করেছিল। কিন্তু নাবালিকার চিৎকারে পথচলতি কয়েকজন এসে তাঁকে উদ্ধার করে। তিন অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়েছিল। এলাহাবাদ হাইকোর্ট সেই ধারা কমিয়ে ধর্ষণের চেষ্টার বদলে যৌন হেনস্থা বলে উল্লেখ করে। 

এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের পরই দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। সুপ্রিম কোর্ট স্বত্বঃপ্রণোদিত ভাবে এই মামলা গ্রহণ করে। এ দিন শীর্ষ আদালতে বিচারপতি বিআর গভাই ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহ-র বেঞ্চের তরফে বলা হয়, "আমরা অত্যন্ত দুঃখিত যে রায়দানকারীর সংবেদনশীলতার অভাব প্রকাশ করেছে। এটা কোনও এক মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত বা রায় নয়, এটা চিন্তাভাবনা করে রায় কারণ বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার ৪ মাস পর রায়দান করা হয়েছে।" এর পরে সুপ্রিম কোর্ট বলে,"আমরা সাধারণত মামলার এই স্তরে এসে স্থগিতাদেশ দিই না। কিন্তু যেহেতু এই রায়ের ২১, ২৪ ও ২৬ অধ্যায়ে মানবিকতার অভাব ও আইনকে গুরুত্ব দেওয়া হয়নি, তাই আমরা স্থগিতাদেশ দিচ্ছি।" 

এর পাশাপাশি, সুপ্রিম কোর্ট এই মামলায় কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates