Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়; রায় ঘোষণার পর চোখে-মুখে ধোঁয়াশা SSC চেয়ারম্যানের

 ২:০৩ PM     kolkata     No comments   

নিয়োগে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে চাকরি গিয়েছে ২৫ হাজারের বেশি শিক্ষক-শিক্ষাকর্মীর। বেতন ফেরত দিতে হবে কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকার। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব না হওয়ায় এমন রায় শীর্ষ আদালতের। সেই রায় ঘোষণার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর মুখ খুলল স্কুল সার্ভিস কমিশন। তবে, রায় নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি কমিশনের। এই ইস্যুতে বললেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। 

শুক্রবার সাংবাদিক বৈঠকে বসে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেন, "আইনি ব্যাখ্যা না নিয়ে পদক্ষেপ করতে পারব না। প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি।" সুপ্রিম রায়ে বলা হয়েছে, চাকরিহারাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে। নতুন করে যোগ্যতা প্রমাণ করতে হব। কবে সেই প্রক্রিয়া শুরু হবে, সেদিকে তাকিয়ে আছেন চাকরিহারারা। তবে, এখনও সেই উত্তর নেই এসএসসি-র কাছে। 

সিদ্ধার্থ মজুমদার এদিন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আগামী কিছু কাজ করতে হবে। ইতিমধ্যেই বৈঠকও হয়েছে কমিশনে। সরকারের কাছ থেকে একটি চিঠিও এসেছে তাদের কাছে। তবে আইনি বিষয়গুলো স্পষ্ট হলে তবেই নেওয়া হবে সিদ্ধান্ত। এসএসসি চেয়ারম্যান আরও বলেন, "কারা নিয়োগে অংশ নেবে, কাদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, তা নিয়ে কিছু সংশয় আছে। রায়ের বয়ান এখনও ১০০ শতাংশ স্পষ্ট নয়।" 


তবে তিন মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া সম্ভব নয়, তা সাফ জানিয়ে দিয়েছে কমিশন। কমিশনের চেয়ারম্যানের বক্তব্য, তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা রায়ের বয়ানে বলা নেই। কতজন, পরীক্ষা দেবে, তার উপর নির্ভর করছে, ঠিক কত সময় লাগবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ডিভিশন বেঞ্চের রায় খারিজ সুপ্রিম কোর্টে, নিয়োগ সিঙ্গল বেঞ্চের রায় মেনেই

 ১:৪৭ PM     kolkata     No comments   

পর্যবেক্ষণ ছিল, ২০২০-২২ শিক্ষাবর্ষের প্রার্থীদের কোর্স শুরু হয়েছে ২০২০ সালের জুন মাসে। তাঁদের দু-বছরের কোর্স সম্পূর্ণ হবে ২০২২ সালের জুন মাসে। অর্থাৎ, ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারির আগেই তাঁদের সকলের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে। তাই ওই শিক্ষাবর্ষের প্রশিক্ষণরত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার রয়েছে। তবে ওই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ নির্দিষ্ট করে কোনও নির্দেশ দেয়নি। 

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশ এবং পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে দেয় হাই কোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। গত বছর এপ্রিলে রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ জানায়, জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ (এনসিটিই)-এর নিয়ম অনুযায়ী, শিক্ষক হতে গেলে ন্যূনতম শিক্ষা এবং প্রশিক্ষণ থাকতে হবে। এ ক্ষেত্রে এনসিটিই-র নিয়ম মানা হচ্ছে না। কারণ, খাতায়কলমে ২০২২ সালের জুন মাসে কোর্স সম্পূর্ণ হলেও ওই সময়ের মধ্যে প্রার্থীরা শংসাপত্র পাবেন না। ওই বছর নভেম্বরে শংসাপত্র দেওয়া হবে। ফলে শংসাপত্র ছাড়া তাঁদের যোগ্য বলে বিবেচিত করা করা যায় না। অন্য দিকে, ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন নতুন বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। সেখানে সম্পূর্ণ প্রশিক্ষণরতদের সুযোগ দেওয়ার কথা বলা হয়। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ওই শিক্ষাবর্ষের ডিএলএড প্রশিক্ষণরতদের একাংশ। সেই মামলারই শুনানি ছিল শুক্রবার। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল হাই কোর্টের ডিভিশন বেঞ্চের সেই নির্দেশ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

২৫৩০০ চাকরি বাতিল প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী? পড়ুন

 ৪:৫৭ PM     kolkata     No comments   

২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। এরপরই নবান্নে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

সেই বৈঠকের পরই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, "বিচার ব্যবস্থার প্রতি পুরো সন্মান রয়েছেন।  কোনও বিচারপতির বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। আমি নিজেও আইনজীবী হিসেবে লড়াই করেছি কয়েকবার। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমি বিচারটা মেনে নিতে পারছি না। মানবিক ভাবে আমরা এটা মেনে নিতে পারছি না।"

মুখ্যমন্ত্রী বলেন, "রায়ের ৪৬ নম্বর প্যারায় পরিস্কার করে বলা আছে, যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন, তাদের কোনও টাকা ফেরত দিতে হবে না। প্যারাগ্রাফ ৪৯-এ বলা হয়েছে, যাদের বাতিল করা হয়েছে, তাদের অ্যালাও করা যাবে যদি প্রয়োজন হয় বয়সে ছাড়, অন্যান্য ছাড় দিয়ে আবার অংশগ্রহণ করার জন্য নতুন নিয়োগে ছাড় দেওয়া যাবে।"  মমতার সংযোজন, 'আত্মরক্ষার জন্য একটা সুযোগ দেওয়া উচিত।  এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করা কি বিজেপির টার্গেট? ব্যাপম কেসে কী হয়েছে? ৫০টা লোককে খুন করা হয়েছে। কী শাস্তি হয়েছে? আমাদের এই কেসে তৎকালীন শিক্ষামন্ত্রীকে জেলে রেখে দিয়েছে। আমরা সেখানে তো কিছু বলিনি। একই অপরাধে কতবার শাস্তি পেতে হয়। এসএসসি একটা স্বশাসিত সংস্থা, আমরা হস্তক্ষেপ করি না।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল!

 ১১:০২ AM     kolkata     No comments   

২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বলল, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এর পাশাপাশি, কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে নিয়ম বহির্ভূতদের বেতন ফেরত দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফেব্রুয়ারিতেই শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। বুধবার জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে। ঘোষিত রায়ে বলা হয়েছে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি।

২০১৬ সালের এসএসসি-র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২ এপ্রিল, ২০২৫

তৃণমূল কর্মী খুন; রাতভর রাস্তায় পড়ে রইল দেহ

 ২:১৮ PM     kolkata     No comments   

ফের খুন বেলঘরিয়াতে। দলীয় কার্যালয়ের সামনে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, বুধবার সকালে বেলঘরিয়ায় তৃণমূল কার্যালয়ের সামনে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই দেখা যায় পড়ে রয়েছেন তৃণমূল কর্মী রেহান খান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়রা যুবককে উদ্ধার করে সাগরদত্ত মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে বেলঘরিয়ায় দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন ওই যুবক। অভিযোগ, সেইসময় একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি লাগে রেহানের ঘাড়ে। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রাতভর সেখানেই পড়েছিলেন যুবক। বেলঘরিয়ার তৃণমূল কার্যালয় চত্বর স্বাভাবিকভাবেই জনবহুল। তা সত্ত্বেও কেন কেউ যুবককে উদ্ধার করলেন না? পুলিশের কাছে খবর পৌঁছতে কেন এত দেরি? এর পাশাপাশি গোটা ঘটনায় বড় প্রশ্ন, কেন এই হত্যাকাণ্ড? রাজনীতির কারণেই খুন নাকি অন্যকিছু? পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দ্রুতই অভিযুক্তদের ধরা হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নোবেল শান্তি পুরস্কারে মনোনীত ইমরান!

 ২:০৫ PM     International     No comments   


জেল থেকে নোবেলের মনোনয়ন! খেলার মাঠে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে শুরু হওয়া কর্মজীবন দেখেছে রাজনীতির বিস্তর ওঠা পড়া। এবার জেলবন্দি ইমরান খানের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হল।

মানবিধাকর এবং গণতন্ত্রকে রক্ষার ক্ষেত্রে ইমরান যে ভূমিকা নিয়েছেন সে কথা মাথায় রেখেই তাঁর নাম মনোনীত করা হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে পাকিস্তান ওর্য়াল্ড অ্য়ালায়েন্স নামে একটি সংস্থা তৈরি হয়েছে। তাদের সঙ্গে নরওয়ের রাজনৈতিক দল প্যাট্রিয়েট সেন্ট্রামের সঙ্গে যোগাযোগ আছে। এই দলের তরফেই নোবেলের মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।

এক্স হ্যান্ডেলের একটি পোস্টে প্যাট্রিয়েট সেন্ট্রাম লিখেছে, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি গণতন্ত্র এবং মানবিকতা রক্ষা করতে ইমরান খান যে ভূমিকা নিয়েছে তার জন্য তাঁর নাম মনোনীত হয়েছে।" এই পোস্টে আরও জাননো হয়েছে, নোবেল পুরস্কার পাওয়ার জন্য কারও নাম মনোনীত করার অধিকার তাঁদের আছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আগামী ২৪ ঘণ্টা গ্রেপ্তার করা যাবে না; সাময়িক স্বস্তি পেলেন অর্জুন সিং

 ১:৩৩ PM     kolkata     No comments   


কলকাতা হাই কোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। আগামী ২৪ ঘণ্টা গ্রেপ্তার করা যাবে না অর্জুন সিংকে। কলকাতা হাই কোর্ট আজ বুধবার এমন নির্দেশ দিয়েছে। জগদ্দল গুলি কাণ্ডে বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছিল। গতকাল বারাকপুর এসিজেএম আদালতের বিচারক মণিকা চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। আজ বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি হয়। সেখানেই সাময়িক স্বস্তি পেলেন এই বিজেপি নেতা। অর্জুন সিংয়ের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। মৌখিক সেই নির্দেশ এদিন বিচারপতি দিয়েছেন। আগামিকাল ফের এই মামলার শুনানি রয়েছে। সেই শুনানি পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates