Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস বঙ্গে!

 ৯:২৯ PM     kolkata     No comments   


শনিবার দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামিকাল অর্থাৎ রবিবার বাংলাদেশ লাগোয়া দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রপাত-সহ বৃষ্টি, সঙ্গে দমকা হওয়ার প্রভাব থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহারে বৃষ্টিপাত, সঙ্গে ঝড়ো হওয়া সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সরকারের ডেডলাইন দিয়ে দিলেন চাকরিহারারা!

 ৯:১৮ PM     kolkata     No comments   


আমরা পয়লা বৈশাখ পর্যন্ত সময় দিচ্ছি, এর মধ্যে আমরা মুখ্যন্ত্রীর সঙ্গে বৈঠকের ডাক না পেলে আমরা বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেব।' সাংবাদিক বৈঠক করে এদিন কার্যত এ ভাষাতেই হুঁশিয়ারি দিলেন চাকরিহারারা। এর পাশাপাশি এপ্রিলের ২১ তারিখ নবান্ন অভিযানের ডাকও দিয়ে দিলেন। পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের ডাকেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এক ছাতার তলার এসেছে গিয়েছে চাকরিপ্রার্থীদের ১২-১৩টি মঞ্চ। তাঁরাই সম্মিলিতভাবে এই অভিযানের ডাক দিয়েছেন। 

এদিন নেতৃত্বের একটা বড় অংশ বারবার প্রশ্ন তোলেন সরকারের উদাসীনতা নিয়ে। সাফ বলছেন, "আমরা এখনও মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছি।  আর কত দিন!" খানিক ক্ষোভের সুরেই এদিন তাঁদের বলতে শোনা যায়, "সব চাকরিপ্রার্থীদের নিয়োগ আইনই জটিলতার কারণে আটকে নেই।  সরকার চাইলেই সমাধান সম্ভব। শুধু বৈঠক নয়, বৈঠকের মধ্যে দিয়ে সমাধান চাই।" এখানেই না থেমে তাঁরা ৭ তারিখের বৈঠকের প্রসঙ্গও উঠে আসে এদিনের সাংবাদিক বৈঠকে। খানিক হতাশার সঙ্গেই তাঁদের বলতে শোনা যায়,"আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি, সে কারণে আমাদের প্রত্যেকটা দিন ভয়ের মধ্যে দিয়ে কাটাতে হয়।  আমরা বেকার ভাতা চাই না।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবসরের পথে ধোনি? জল্পনা

 ৮:১২ PM     Sports     No comments   

শনিবারই কি শেষবারের জন্য ব্যট হাতে ক্রিকেট মাঠে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে? দিল্লি-চেন্নাই ম্যাচের একটি ছবি প্রকাশ্যে আসার পরই এমন জল্পনা ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। এভাবে যেন বিদায় না হয়, প্রার্থনা শুরু করে দিয়েছেন থালা ভক্তরা!

কিন্তু কী এমন রয়েছে ওই ছবিতে? আসলে শনিবার চিপকে চেন্নাই-দিল্লি ম্যাচ দেখতে হাজির হয়েছেন ধোনির বাবা পান সিং ধোনি এবং মা দেবকি দেবী। ছেলে বিশ্বজয় করেছেন। গোটা তিনেক আইসিসি ট্রফি জিতেছেন। আইপিএলেও একাধিক ট্রফি তাঁর দখলে। সাফল্যের ইয়ত্তা নেই। কিন্তু খেলার মাঠে ছেলের সেই সব মুহূর্তের সাক্ষী থাকতে সেভাবে দেখা যায়নি পান সিং বা দেবকী দেবীকে। বস্তুত সচরাচর ধোনির মা-বাবা স্টেডিয়ামে আসেন না। কিন্তু শনিবার আচমকা তাঁরা চেন্নাই বনাম দিল্লির তুলনামূলক কম গুরুত্বপূর্ণ লিগের ম্যাচে দেখতে গেলেন কেন?নেটিজেনদের একাংশের মনে সন্দেহ, এটাই সম্ভবত ধোনির শেষ ম্যাচ। ছেলেকে শেষবার খেলার মাঠে দেখার জন্যই স্টেডিয়ামে হাজির হয়েছেন তাঁর বাবা-মা। যদিও চেন্নাই শিবির বা ধোনির তরফে তেমন কোনও ইঙ্গিত মেলেনি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস সাংসদ!

 ১১:৫৭ AM     India     No comments   


সংসদের দুই কক্ষে পাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াকফ সংশোধনী বিলের জল গড়াল সুপ্রিম কোর্টে। ওই বিলটিকে চ্যালেঞ্জ করে শুক্রবার শীর্ষ আদালতে আবেদন জানালেন এক কংগ্রেস সাংসদ। এই বিলের ফলে মুসলিম সম্প্রদায় বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

২ দিনে ২৫ ঘণ্টার বেশি বিতর্কের পর সংসদের দুই কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বুধবার রাতে তা পাশ হয় লোকসভায়। আর পরদিন রাতে ওয়াকফ বিল রাজ্যসভায় পাশ হয়। বিলটি পাশের কয়েকঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ মহম্মদ জাওয়েদ। তিনি বিহারের কিষাণগঞ্জের সাংসদ বলে জানা গিয়েছে।

তাঁর অভিযোগ, নতুন বিলটি সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে। সংবিধানের অনুচ্ছেদ ১৪ (সমানাধিকার), অনুচ্ছেদ ২৫ (ধর্মাচরণের স্বাধীনতা), অনুচ্ছেদ ২৬ ( ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), অনুচ্ছেদ ২৯ (সংখ্যালঘু অধিকার) এবং অনুচ্ছেদ ৩০০এ (সম্পত্তির অধিকার) লঙ্ঘন করছে এই বিল।

কংগ্রেস এই সাংসদের হয়ে সুপ্রিম কোর্টে আবেদনটি করেছেন আইনজীবী আনাস তানবীর। আবেদনে কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, এই বিলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা হয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

স্কুলে যেতে পারবেন চাকরি হারা শিক্ষকরা? কী বললেন ব্রাত্য বসু

 ৬:৩১ PM     kolkata     No comments   

সুপ্রিম কোর্টের নির্দেশে যে যোগ্য শিক্ষকরা চাকরি হারালেন, তাঁরা কি আপাতত স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবেন? সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা বজায় রাখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়ে দিলেন, চাকরিহারা শিক্ষকদের কী করণীয় তা সুপ্রিম কোর্টের রায়েই বলা আছে। এর পাশাপাশি  মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদদিক বৈঠকেও বলে দিয়েছেন।

একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পরামর্শ, রায়ের আইনি ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদনও করতে পারেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মানবিক ভাবে এবং রাজনৈতিক ভাবে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে রাজ্য সরকার।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এখনও যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাই করা সম্ভব: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 ৬:২০ PM     kolkata     No comments   

এখনও যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাই করা সম্ভব। এদিন  এমনটাই দাবি করলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে একটি কমিটি গঠনের আর্জি জানিয়েছেন তিনি। চাকরি বাতিল নিয়ে বৃহস্পতিবার থেকেই উত্তাল রাজ্য়-রাজনীতি। গতকালই সাংবাদিক বৈঠক করে বাম-বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নিশানা করেন কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বলেন, "কে এক আছেন, বিচারপতি ডাঙ্গুলি না গাঙ্গুলি উনিই প্রথম চাকরি বাতিলের কথা বলেছিলেন। এখন তো আবার বিজেপিতে মনে হয়।" সেই ঘটনার পরই এবার চাকরিহারাদের জন্য মুখ্যমন্ত্রীর কাছেই কমিটি গঠনের আবেদন জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "এখনও যোগ্য-অযোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব।  আমি মুখ্যমন্ত্রীকে বলব, আপনি একটা কমিটি গঠন করুন।" 

কারা থাকতে পারেন সেই কমিটির নেতৃত্বে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "এই কমিটির মাথায় চেয়ারম্য়ান হিসেবে শিক্ষামন্ত্রী, অ্যাডভোকেট জেনারেল, বিকাশরঞ্জন ভট্টাচার্য, আমি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ফিরদৌস শামিম, বা যে কোনও ব্যক্তি যিনি গোটা ঘটনার জড়িত তিনিই থাকতে পারেন।"  বিজেপি সাংসদের দাবি, সবাই মিলে কমিটি তৈরি করে কাজ করলে যোগ্যরা বাঁচবে। কিন্তু সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর কি এই বাছাইয়ের কাজ সম্ভব? আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, "সুপ্রিম কোর্টের রায়ের পর এটা করা যায় না। প্রাথমিক স্তরে এই পদক্ষেপ করা যেত। আমি যতটা জানি তাতে এখন আইনত এটা সম্ভব নয়।" এদিকে অভিজিতের এই আবেদনকে গুরুত্বই দিতে চাননি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়। তাঁর দাবি, এটা নিয়ে রাজনীতি করতে চাইছেন বিজেপি সাংসদ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কোন অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করা যাবে না, সাফ জানিয়ে দিল আদালত

 ৬:০৩ PM     kolkata     No comments   

জল্পনা চলছিল কিছুদিন ধরে।  শেষ পর্যন্ত হাওড়ায় রামনবমীর মিছিলে সায় কলকাতা হাইকোর্টের। তবে শর্তসাপেক্ষে অনুমোদন মিলেছে বলে জানা গিয়েছে। হাইকোর্ট বলছে, ধাতুর তৈরি কোনও হাতিয়ার নিয়ে মিছিল করা যাবে না। কিন্তু, PVC দিয়ে তৈরি যে কোনও ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে। ক'টা থেকে মিছিল হবে, সেখানে কতজন থাকতে পারবেন তাও বলে দিয়েছে আদালত।  আদালত বলছে, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১০০০ লোক নিয়ে মিছিল করা যাবে। সকাল সাড়ে ৮টা থেকে ১ টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনী পুত্র সেনা। বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। তবে যাঁরা মিছিলে অংশ নেবেন তাঁদের সকলের কাছে পরিচয়পত্র থাকতে হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates