Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

স্বস্তি রাজ্য মন্ত্রিসভার;অতিরিক্ত শূন্যপদ মামলায় হাই কোর্টের CBI তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

 ১:৩৬ PM     kolkata     No comments   

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ মঙ্গলবার খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালত এদিন জানিয়েছে, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়। সেই কারণে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই রায়ের ফলে স্বস্তিতে মমতা ও রাজ্য মন্ত্রিসভা। ২০২২ সালের মে মাসে এসএসসিতে নিয়োগের জন্য ছ-হাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দফতর। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। হাই কোর্ট জানিয়েছিল, অতিরিক্ত শূন্যপদ গঠনের ওই সিদ্ধান্ত 'আইনি নয়'। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের ওই নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। শেষ পর্যন্ত তা খারিজও করে দিল।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফের দাম বাড়ছে রান্নার গ্যাসের!

 ১১:০১ PM     India     No comments   



দাম বাড়ছে রান্নার গ্যাসের। আগামিকাল (মঙ্গলবার) থেকেই সিলিন্ডার পিছু ৫০ টাকা বাড়ছে রান্নার গ্যাসের দাম। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প এবং সাধারণ ক্যাটেগরির গ্রাহকদের রান্নার গ্যাসের দাম বাড়ছে। সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী রান্নার গ্যাসের দাম বাড়ার কথা ঘোষণা করেন। দিল্লিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫৩ টাকা। আর সাধারণ ক্যাটেগরির গ্রাহকদের ক্ষেত্রে রান্নার গ্যাসের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৫৩ টাকা। এতদিন কলকাতায় সাধারণ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। এবার তা বেড়ে ৮৭৯ টাকা হচ্ছে। তবে ভবিষ্যতে দাম কমার সম্ভাবনাও রয়েছে। হরদীপ সিং পুরী এদিন সাংবাদিক বৈঠকে জানান, ২-৩ সপ্তাহ অন্তর রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চাকরি বাতিলের রায়ের 'পরিবর্তন' চেয়ে আবেদন মধ্যশিক্ষা পর্ষদের!

 ২:১৭ PM     kolkata     No comments   

এসএসসি নিয় সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন করল মধ্যশিক্ষা পর্ষদ। আজ সোমবারই আবেদন দাখিল করল পর্ষদ। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক, এমনটাই আবেদন পর্যদের। এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় দাঁড়িয়ে বলেছেন, "সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য।" পর্ষদের দাবি, চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরিহারাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চেই এই আবেদন করেছে পর্ষদ। একসঙ্গে ২৫ হাজার ৫৭২ চাকরি চলে যাওয়ায় রাজ্যের একাধিক স্কুলে শিক্ষকের সংখ্যা কমে গিয়েছে। কোথাও কোথাও স্কুল শিক্ষক-শূন্য হয়ে গিয়েছে। কোন স্কুলে কী অবস্থা, তা উল্লেখ করা হয়েছে পর্ষদের ওই আবেদনে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'অযোগ্য'দের কী হবে? এদিনের বৈঠক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

 ২:০৮ PM     kolkata     No comments   

এদিন চাকরিহারাদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, সরকার যোগ্যদের পাশে আছে। কিন্তু এখানেই প্রশ্ন, সুপ্রিমকোর্টের কাছে যারা দাগি তাঁদের কী হবে? এদিন তাও খোলসা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যোগ্যদের সমাধানের পর অযোগ্যদের ওএমআর-সহ যাবতীয় নথি খতিয়ে দেখবেন তিনি। যদি গলদ ধরা পরে সেক্ষেত্রে কিছু করতে পারবেন না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যদি অন্যায়ভাবে কাউকে 'অযোগ্য' বলে দাবি করা হয়, তাহলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক বলে দাবি করে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। একদল 'অযোগ্য', যার জেরে শাস্তির মুখে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। ফলে অথৈ জলে যোগ্য-অযোগ্য, দুপক্ষই। যোগ্য চাকরিহারাদের প্রশ্ন, তাঁরা কোনও অপরাধ করেননি। তাহলে কেন শাস্তি পাবেন?

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হাই কোর্টে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের শুনানি থেকে সরলেন বিচারপতি!

 ১:৫৯ PM     kolkata     No comments   

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় এবার সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন। আজ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা ওঠার কথা ছিল। তার আগেই বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে সরে দাঁড়ালেন। ফলে এই ডিভিশন বেঞ্চে আর মামলা হবে না। এই মামলা আগামী দিনে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে যাবে। তিনিই এই মামলার পরবর্তী শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন। সেখানেই আগামীতে শুনানি হবে বলে খবর। 

এদিকে, বেঁচে থাকতে তিনি যোগ্য শিক্ষকদের কারও চাকরি কেড়ে নিতে দেবেন না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সামনে এমন দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি,  যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকারের। যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে তাঁর বিকল্প পরিকল্পনা তৈরি বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এর পরে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার প্ল্যান এ, বি, সি সব তৈরি। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন। মাথার উপরে আমরা আছি, কারও প্রতি কোনও অবিচার হবে না। এটা আমি কথা দিয়ে গেলাম।' 

এর পাশাপাশি তিনি দাবি করেছেন, সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা দেয়নি। রাজ্য সরকারকেও সেই অনুমতি দেওয়া হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর। সিবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী আদালত রায় দিয়েছে বলেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রায়ের আরও সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আর্জি জানাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ততদিন পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের তালিকা চাইবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব সরকারের'; নেতাজি ইন্ডোরের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

 ১:৪৪ PM     kolkata     No comments   

বেঁচে থাকতে তিনি যোগ্য শিক্ষকদের কারও চাকরি কেড়ে নিতে দেবেন না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সামনে এমন দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি,  যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকারের। যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে তাঁর বিকল্প পরিকল্পনা তৈরি বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এর পরে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার প্ল্যান এ, বি, সি সব তৈরি। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন।  মাথার উপরে আমরা আছি, কারও প্রতি কোনও অবিচার হবে না। এটা আমি কথা দিয়ে গেলাম।' 

এর পাশাপাশি তিনি দাবি করেছেন, সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা দেয়নি। রাজ্য সরকারকেও সেই অনুমতি দেওয়া হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর। সিবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী আদালত রায় দিয়েছে বলেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রায়ের আরও সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আর্জি জানাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ততদিন পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের তালিকা চাইবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

রাহুলের দরবারে চাকরিহারারা!

 ৯:৩৮ PM     India     No comments   

কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এবার সেই চাকরিহারাদের কয়েকজনের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২০১৬ সালের শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ইতিমধ্যে  রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। আবার চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিরোধীদের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এমন পরিস্থিতিতে শনিবার নয়াদিল্লিতে চাকরিহারা পাঁচ শিক্ষকের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। ওই পাঁচ শিক্ষককে রাহুল গান্ধীর কাছে নিয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates