Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ৯ জুন, ২০২৫

SSC-র ৪৪০০০ শূন্যপদে শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের!

 ১২:৫১ PM     kolkata     No comments   

SSC নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনই হস্তক্ষেপ করবে না আদালত। ১৬ জুন থেকে নিয়োগপ্রক্রিয়া শুরু বাধাহীন। প্রায় ৪৪০০০ শূন্যপদে শিক্ষক পদে বিজ্ঞপ্তি দেয় এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। ৩০ মে রাতে এই বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। জরুরি হস্তক্ষেপে'র আবেদন ফেরাল হাইকোর্টের একক বেঞ্চ।।বিচারপতি সৌগত ভট্টাচার্য সোমবার বলেন, "নিয়োগ প্রক্রিয়া আগে শুরু হোক। কিছু অসুবিধা ধরা পড়লে হাইকোর্টে আসুন। জুলাই মাসে মামলা শুনানিতে আসুক।" মামলাকারীদের আইনজীবী এদিনের শুনানিতে বলেন, "২০১৬ নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি। সুপ্রিম কোর্টের আদেশ পরিপন্থী এই বিজ্ঞপ্তি। গরমের ছুটির বিশেষ বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দেয়। শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করছি।" 

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ বাতিল হয়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত। ৩১ ডিসেম্বর মধ্যে নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। লুবানা পারভিন, মৌসুমি ঘোষ দাসের মতো চাকরিপ্রার্থীরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়। ২০১৬ সালের ঘোষিত শূন্যপদের বেশি শূন্যপদে নিয়োগ কেন? ২০১৬ রুল পরিবর্তীত করে পরীক্ষা কেন? প্রশ্ন মামলাকারীদের। যদিও তাতে আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৭ জুন, ২০২৫

অসুস্থ সোনিয়া গান্ধী; তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

 ৬:৪৮ PM     India     No comments   

ফের অসুস্থ সোনিয়া গান্ধী। শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে আপাতত তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে। ইতিমধ্যে করা হচ্ছে এমআরআই। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। সূত্রের খবর, আজ শনিবারও অসুস্থ হয়ে পড়েন সোনিয়া। তবে তাঁর ঠিক কী হয়েছে সেটা এখনও জানা যায়নি। তবে অসুস্থতার জন্য শিমলার সবচেয়ে নামী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও সোনিয়াকে দেখতে যাবেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দক্ষিণবঙ্গে বিলম্বিত বর্ষা; আরও বাড়বে গরম

 ৬:৩৭ PM     kolkata     No comments   

 

মেঘলা আকাশ। তারপরেই হঠাৎ করে বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি। গুমোট আবহাওয়া ঝোড়ো বৃষ্টিতে ঠান্ডা। শুক্রবার রাতে হঠাৎ বৃষ্টির হাত ধরে গুমোট গরম থেকে কিছুটা স্বস্তি। আলিপুর আবহাত্তয়া দফতর বলছে এই বৃষ্টি বর্ষার আগমনী বা প্রাক মৌসুম বৃষ্টি নয়। এই বৃষ্টি স্থানীয়ভাবে উত্তপ্ত হয়ে আবহের কারণে সৃষ্ট। যে মৌসুমী বায়ু রাজ্যে বৃষ্টির বাহক হিসেবে কাজ করে, সে এখন থমকে রয়েছে উত্তরবঙ্গে। শুধু এই রাজ্যেই নয় মৌসুমী বায়ু গোটা দেশেই থমকে। ফলে আশা জাগিয়ে শুরু করেও বর্ষা সারাদেশের সঙ্গে বঙ্গেও প্রত্যাশাপূরণে ব্যর্থ। 

আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে ঢুকছে না বর্ষা। আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে ১০ জুন। ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি নেই। বরং, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এই সপ্তাহে। ফলে আগামী কয়েক দিনের তাপমাত্রা আরও বাড়বে। গরম ও শুষ্ক আবহাওয়া বেশ কয়েকটি জেলাতে প্রভাব বিস্তার করবে। 

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করেছে। শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। আজ শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৬ জুন, ২০২৫

বাংলাদেশের ভোটের দিনক্ষণ ঘোষণা মহম্মদ ইউনূসের!

 ৯:১৩ PM     International     No comments   

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। সেই দাবি মেনে না নিলেও অবশেষে বাংলাদেশের নির্বাচনের কথা ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দেওয়ার সময় ভোটের কথা ঘোষণা করেন তিনি।এর পাশাপাশি ভোটের বিষয়ে আলোচনা শুরু করার বার্তাও দেন তিনি। মহম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৬-এর এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনও দিন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে রোডম্যাপ প্রদান করবে বলেও উল্লেখ করেছেন তিনি। 

এদিন মহম্মদ ইউনূসের আবেদন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক। সেই লক্ষ্যে যাতে উপযুক্ত পদক্ষেপ করা হয়, সে ব্যাপারেও আর্জি জানিয়েছেন তিনি।বাংলাদেশবাসীর উদ্দেশে ইউনূস বলেন, "দেশের বাইরের কোনও শক্তির কাছে স্বার্থ বিকিয়ে দেবেন না।" একই সঙ্গে তিনি নিশ্চিত করতে বলেন, যে সরকার ক্ষমতায় আসবে, তারা যেন দেশকে দুর্নীতি-মুক্ত রাখে। তিনি চান, দেশে কোনও চাঁদাবাজি, সিন্ডিকেট বাজি না চলে।

প্রধান উপদেষ্টার বক্তব্য, এটা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। সেটা মাথায় রেখেই ভোটারদের ভোট দেওয়ার কথা বলেন তিনি। ছাত্র অভ্যুত্থানের পর এই ভোটের গুরুত্ব বুঝিয়ে ইউনূস আসন্ন ভোটকে 'ঐতিহাসিক' বলে ব্যাখ্যা করেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিমানবন্দর থেকে গ্রেফতার RCB কর্তা; ধৃত আরও ৩

 ১২:৪১ PM     India     No comments   

আরসিবির ট্রফি জয়ের উদযাপন বলি ১১ জন। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনায় এবার কড়া পদক্ষেপ পুলিশের। গ্রেফতার করা হল আরসিবি টিমের এক কর্মকর্তা সহ ৪ জনকে। জানা গিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মার্কেটিং টিমের প্রধান নিখিল সোসালে-কে গ্রেফতার করা হয়েছে। তিনি বেঙ্গালুরু থেকে মুম্বই যাচ্ছিলেন। বিমানবন্দর থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। 

নিখিল ছাড়াও আরও তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা না গেলেও, পুলিশ সূত্রে খবর, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির কয়েকজন আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। গতকাল এফআইআর দায়েরের পর থেকেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর ও হিসাবরক্ষক জয়রাম পলাতক। তাদের খোঁজে বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে, কিন্তু খোঁজ মেলেনি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ছত্তিশগড়ের জঙ্গলে খতম মাওবাদী কমান্ডার সুধাকর!

 ৯:৫১ PM     India     No comments   

  

বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় খতম হল মাওবাদী কমান্ডার তথা মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। যার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। বহুদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। অবশেষে আজ তাকে খতম করল নিরাপত্তাবাহিনী। এর পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং বিস্ফোরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিজাপুরে অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। জঙ্গল ঘেরা অঞ্চলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকায় শুরু হয় তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু-পক্ষের গুলির লড়াই চলার পর মাওবাদী কমান্ডার সুধাকরের মৃত্যু হয়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৫ হাজারের দোরগোড়ায় করোনা!

 ৯:৩০ PM     India     No comments   

 

ফের একবার ভয় ধরাচ্ছে করোনা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই কেন্দ্রের তরফে জারি করা হল সতর্কবিধ। করোনা সংক্রমণ এড়াতে নানা সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে। আবার আগের মতো করোনা আতঙ্ক ফিরছে। ১০ দিনেই ১৫ গুণের বেশি সংক্রমণ বেড়েছে।  দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮৬৬। আক্রান্তের নিরিখে সারা দেশে প্রথম স্থানে রয়েছে কেরল, সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪৮৭। এরপরই রয়েছে দিল্লি, যেখানে আক্রান্তের সংখ্যা ৫৬২। এরপর‌ই রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৮। একদিনেই ১০৬ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates