Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

'ঘনিষ্ঠ মুহূর্তে'র ভিডিও ফাঁস; বেশ চাপে দিলীপ ঘোষ

 ৬:৩৮ PM     kolkata     No comments   

 


অবশেষে 'ঘনিষ্ঠ মুহূর্তে'র ভিডিও ভাইরাল প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলেরই কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে বলেই মনে করেন তিনি। প্রশ্ন উঠছে, কে বা কাদের ইঙ্গিত করছেন দিলীপ? তবে কি কালিমালিপ্ত করে দল থেকে তাঁর অস্তিত্ব একেবারে মুছে ফেলার চেষ্টা হচ্ছে নাকি অন্য কিছু? যদিও এ বিষয়ে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি খোলসা করেননি। শুক্রবার দিলীপ ঘোষ বলেন, "ভিডিওটি প্রসঙ্গে শুনেছি। দেখেছি। দলের একাংশ ষড়যন্ত্র করেছে। এরা যে কত নিচে নামতে পারে, তার এটাই প্রমাণ। এটা ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা।" এই ভিডিওর সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন দিলীপ। বলে রাখা ভালো, সোশাল মিডিয়ায় সম্প্রতি দিলীপের কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে বলা হচ্ছে, এটি নাকি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্তের ছবি। যদিও দিলীপের ঘনিষ্ঠ মহল বলছে, এই ছবিগুলি যে ফেক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো, তাতে কোনও সন্দেহ থাকার অবকাশ নেই। ওই ছবিতে যাকে দেখা গিয়েছে তিনি কোনওভাবেই দিলীপ ঘোষ নন। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর থেকেই যেন বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে বদল এসেছে। একসময়ে অতিসক্রিয় নেতা দিলীপই এখন দলে যেন ব্রাত্য। যে দিলীপ ঘোষ বাংলায় পদ্মের বীজ বপন করেছেন, সেই নেতাই এখন নাকি দলীয় কোনও অনুষ্ঠান কিংবা মিটিং মিছিলে আর ডাক পান না। তাই যেন বেশ অভিমানী দিলীপ। মুখে সরাসরি সেভাবে কিছু না বললেও দলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন তিনি। সম্প্রতি শোনা গিয়েছে দিল্লি থেকে নাকি ধমক খেয়েছেন দিলীপ।  চাঁচাছোলা নেতাকে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলা নিয়েও নাকি সতর্ক করেছেন নাড্ডা। তারই মাঝে নয়া বিতর্ক।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ভেঙেছে পায়ের পাতা; ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন পন্থ

 ২:১৩ PM     kolkata     No comments   

 


ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। বুধবার ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন পায়ে চোট পেয়েছিলেন তিনি।  দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই জানা গেল, পন্থের পায়ের পাতা ভেঙেছে। আগামী ৬ সপ্তাহের জন্য তিনি মাঠে নামতে পারবেন না।

 উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারে ব্যাট করার সময়েই বিশ্রীভাবে চোট পান ভারতীয় দলের সহঅধিনায়ক। পায়ে হেঁটে মাঠ ছাড়তে পর্যন্ত পারেননি তিনি।বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা চলে। শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আরজি কর নির্যাতিতার পরিবারের সঙ্গে বৈঠক সেলিম ও মীনাক্ষীদের!

 ১:৫৯ PM     kolkata     No comments   


আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা ও বাবার সঙ্গে সিপিএম নেতৃত্বের বৈঠক।আগামীতে ন্যায় বিচারের আন্দোলনে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখোপাধ্যায়রা।

বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমদ ভবনে আরজি করে নিহত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মহম্মদ সেলিমরা। সিপিএম রাজ্য সম্পাদক ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্যান্য বাম নেতারা। উপস্থিত সকলের সঙ্গেই দীর্ঘক্ষণ কথা বলেন নির্যাতিতার বাবা-মা। 

সূত্রের দাবি, আরজি করে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার ন্যায্য বিচারের দাবি ও আন্দোলনে পাশে থাকার জন্য বাম নেতৃত্বকে আর্জি জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। সিপিএম রাজ্য নেতৃত্ব তাদের পাশে থাকার স্পষ্ট বার্তাও দিয়েছেন। যতদিন না পর্যন্ত নির্যাতিতা ন্যায্য বিচার পাচ্ছেন ততদিন আন্দোলন জারি রাখারও আশ্বাস দিয়েছেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কতটা গুরুতর পন্থের চোট?

 ১:০২ PM     Sports     No comments   

 


ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনের শেষে ভারতীয় শিবিরের কাছে সবচেয়ে বড় চিন্তার নাম ঋষভ পন্থ। ব্যাটিংয়ের সময় পায়ের পাতায় চোট পান ঋষভ। ঋষভকে দেখেই বোঝা যাচ্ছিল বেশ যন্ত্রণা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁর পায়ের হাড় ভেঙে থাকতে পারে। যদিও স্ক্যানের রিপোর্ট এখনও সামনে আসেনি। তবে শেষমেশ যদি পায়ের হাড় ভেঙে থাকে তাহলে এই ম্যাচ তো বটেই, গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়।  প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক কিছু চিকিৎসা চলে। শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। বিসিসিআই জানিয়েছে, বুধবার রাতেই স্ক্যান করা হয়েছে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারের।  রিপোর্ট আসার পর বোঝা যাবে ঋষভের চোট কতটা গুরুতর।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হাসপাতালে ১২৭ কোটির অংশীদারি তৃণমূলের প্রাক্তন সাংসদের পুত্রের;অর্থ তছরুপ মামলায় বাজেয়াপ্ত করল ইডি

 ১২:২৭ PM     kolkata     No comments   

 


একটি অর্থ তছরুপের মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ কানওয়ারদীপ সিংহ (যিনি কেডি সিংহ নামেই সমধিক পরিচিত)-এর পুত্রের ১২৭ কোটি টাকার অংশীদারি বাজেয়াপ্ত (অ্যাটাচ) করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। বুধবার এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, হরিয়ানার পঞ্চকুলায় দু'টি হাসপাতালে ১২৭ কোটি টাকারও বেশি অংশদারী রয়েছে কেডি সিংহের পুত্র করণদীপ সিংহের মালিকানাধীন সংস্থা সোরাস অ্যাগ্রিটেক প্রাইভেট লিমিটেডের। ২০০২ সালের অর্থ তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-তে ওই অংশীদারিত্ব বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে ইডি। ইডির তরফে জানানো হয়েছে, একটি হাসপাতালে করণদীপের ৪০.৯৪ শতাংশ, অপর হাসপাতালে ৩৭.২৪ শতাংশ অংশীদারিত্ব ছিল। অর্থ তছরুপ প্রতিরোধ আইনে হওয়া এই মামলার তদন্ত শুরু হয়েছিল কলকাতা পুলিশের করা একটি এফআইআর-এর ভিত্তিতে। পরে এই বিষয়ে এফআইআর দায়ের করে সিবিআই এবং লখনউয়ের দুর্নীতিদমন শাখাও। একাধিক ধারায় মামলা রুজু হয় 'অ্যালকেমিস্ট টাউনশিপ প্রাইভেট লিমিটেড' এবং 'অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেড' নামক সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ছিলেন কেডি সিংহও। 

তদন্তকারী সংস্থা ইডির তরফে জানানো হয়েছে, বিনিয়োগ করা অর্থের দ্বিগুণ পরিমাণ টাকা এবং জমি-ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ উপায়ে টাকা তোলা হয়েছিল। তদন্তে উঠে আসে যে, এই ভাবে ১,৮৪৮ কোটি টাকা তুলে তা নয়ছয় করা হয়। 'অ্যালকেমিস্ট' গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় এই টাকার একাংশ বিনিয়োগ করা হয় বলেও তদন্তে উঠে আসে। ওই সংস্থাগুলির মধ্য পঞ্চকুলার ওই দুই হাসপাতাল ছিল বলেও ইডি সূত্রে খবর। এই মামলাতেই ২০২১ সালের ১২ জানুয়ারি গ্রেফতার করা হয় কেডিকে। ইতিমধ্যেই এই মামলায় ২৩৮ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত (অ্যাটাচ) করেছে ইডি। বৃহত্তর আর্থিক তছরুপের কিনারা করতে এ বার অভিযুক্তদের অন্যান্য সম্পত্তির উপরেও নজর রাখছেন তদন্তকারীরা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী বললেন সাংসদ দেব?

 ১২:৫০ PM     kolkata     No comments   

প্রতিবছর বন্যা আসে আর জলে ভাসে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একটা বড় অংশ। এবারও অনবরত বৃষ্টি হয়েছে আর তার জেরে জলে ডুবেছে ঘাটাল। কিন্তু কী হল 'ঘাটাল মাস্টার প্ল্যানের'? যা প্রতিবছর ফলাও করে বলা হয়! বিরোধীদের এইসকল প্রশ্নের মুখেই এবার মুখ খুললেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তিনি বললেন, "যে কোনও জিনিসের জন্য সময় লাগে। দু' তিন মাসের কাজ হলে এত সময় লাগত না।" ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে? এই নিয়ে মঙ্গলবারই বিজেপি নেতা দিলীপ ঘোষের আক্রমণের মুখে পড়েছেন সাংসদ দেব। তৃণমূল সাংসদকে 'ভাল ছেলের' সার্টিফিকেট দিয়েও দিলীপের প্রশ্ন, "কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে? দম থাকলে রিজাইন করে দেখাও। মেদিনীপুরের লোকদের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না।" এমনকী, দেবকে 'চোরদের কাছে মাথা নত না করারও,পরামর্শ দিয়েছেন দিলীপ। কিন্তু এতসব বিতর্কের পরও ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্নটা ওঠে তা হলে কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান? দেব বলেন, "আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই। আমার থেকে বড় বড় নেতারা এখানের সাংসদ হয়েছেন। গুরুদাস গুপ্ত তিনি এখানে সাতবারের সাংসদ। যদি এই প্ল্যানটা এত সহজ হত কবেই হয়ে যেত।" সাংসদের বক্তব্য, তিনি কোনও রাজনৈতিক নেতা নন, তারপরও অনেক কাজ করেছেন। দেব বলেন, “আমি আমার দায়িত্ব জানি। আর যে কোনও জায়গাতেই সমালোচনা হবে। সেটা হওয়া ভাল। তবে জোর করে কাদা ছোড়াছুড়ির মধ্যে আপত্তি আছে।  সেই কারণে আমি কাদা ছোড়াছুড়ি করি না। কাজ করি। যাঁরা ভোট দিয়েছেন তাঁরা জানেন আমি কী করি, আর তাঁরা জানলেই যথেষ্ঠ।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দীপক ঘোষের লেখা 'মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি' বইয়ে স্থগিতাদেশ আদালতের!

 ১২:২৭ PM     kolkata     No comments   

 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দীপক ঘোষের বই 'মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি'র প্রকাশ, বিক্রি এবং এর কোনও অংশের প্রচারের উপর স্থগিতাদেশ জারি করল বারাসত আদালত। জানা গিয়েছে, এই মামলাটি করেছিলেন বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। তাঁর আবেদনের ভিত্তিতে মঙ্গলবার বারাসত সিভিল কোর্টের জুনিয়র ডিভিশনের (ফার্স্ট কোর্ট) বিচারক পৌলমী পণ্ডিত এই নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। ফলে এই সময়ের মধ্যে বইটির প্রকাশ, বিক্রি, বিতরণ কিংবা বইয়ের কোনও উদ্ধৃতি বা অংশ কোনও সামাজিক মাধ্যমে বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না। এমনকী ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে যে অংশবিশেষ ছড়িয়ে পড়েছে, সেগুলির প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবেদনকারী প্রসেনজিৎ নাগের দাবি, বইটিতে কিছু বিতর্কিত ও বিভ্রান্তিকর তথ্য রয়েছে, যা মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ও ব্যক্তিগত জীবনের উপর প্রভাব ফেলতে পারে। সেই কারণেই তিনি বইটির প্রকাশনা ও প্রচারে স্থগিতাদেশ চেয়ে আদালতে যান। আদালত আবেদনটি গ্রহণ করে বিষয়টি নিয়ে আগামী শুনানি না হওয়া পর্যন্ত কোনওরকম প্রকাশনা বা প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates