Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ওবিসি মামলায় বড় স্বস্তি রাজ্যের!

 ১:২২ PM     kolkata     No comments   

 

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ‍্যের। নতুন ওবিসি লিস্টে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ‍্যের পক্ষে কপিল সিব্বল বলেন, 'OBC নতুন তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের। OBC মামলার জন্য ৪০০০০ টিচার রিক্রুমেন্ট আটকে আছে। চার অগাস্ট মামলা থাকুক। কিন্তু হাইকোর্টে কনটেম্প প্রক্রিয়া শুরু হয়েছে। সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিক শীর্ষ আদালত।' রাজ্যের তৈরি তালিকা বিজ্ঞপ্তি কেন বাতিল হবে? – প্রশ্ন প্রধান বিচারপতি বি আর গাভই এর। ঠিক এই প্রশ্ন আগেও করেছিলেন প্রধান বিচারপতি। হাইকোর্টে নির্দেশে স্থগিতাদেশ দেওয়ায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা কাটলো।প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে মামলার শুনানি ছিল। কীভাবে এগজিকিউটিভ অর্ডারে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। দীর্ঘ শুনানির পর প্রধান বিচারপতির বেঞ্চ জানায়— আমরা আপাতত স্থগিতাদেশ দিচ্ছি। হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেব, নতুন বেঞ্চ গঠনের। ৬-৮ সপ্তাহের মধ‍্যে মামলার নিষ্পত্তি করতে হবে। সর্বোচ্চ আদালতের মন্তব্য— ব‍্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন কিছু পদ্ধতি মেনে তো নতুন তালিকা প্রস্তুত করেছে। সর্বোচ্চ আদালতে পরবর্তী শুনানি আগামী সোমবার।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

OBC তালিকা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!

 ১২:০৬ PM     kolkata     No comments   

আজ সুপ্রিম কোর্টে  গুরুত্বপূর্ণ ওবিসি মামলার শুনানি। নতুন ওবিসি তালিকার উপর কলকাতা হাইকোর্টের  স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। আজ সেই মামলার শুনানি হতে চলেছে। গত ১৭ জুন রাজ্যের ওবিসি তালিকার উপরে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই  শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। গত ২৪ জুলাই প্রধান বিচারপতির এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। ওই দিনই আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যে ওবিসি-র নতুন তালিকার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ায়। ৩১ অগস্ট পর্যন্ত নতুন তালিকার উপর স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের ৭৭ টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শেষ টেস্টে নেই পন্থ; জানিয়ে দিলেন গম্ভীর

 ১১:৫৭ AM     Sports     No comments   

 

ম্যাঞ্চেস্টারে ড্র করে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে টিকে রয়েছে গম্ভীরের ভারত। সিরিজ ড্র করার লক্ষ্যে ওভালে নামবেন শুভমন গিলেরা। গুরত্বপূর্ণ এই টেস্টে ঋষভ পন্থকে পাওয়া যাবে না। নিশ্চিত করে দিলেন গৌতম গম্ভীর। 

চতুর্থ টেস্টের পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন গম্ভীর। সেখানেই পরের টেস্টে পন্থকে না পাওয়ার দুঃসংবাদ জানিয়ে তিনি বলেন, "ভাঙা পা নিয়ে ও যে ভাবে ব্যাট করেছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আগামী প্রজন্ম ওর এই ইনিংস নিয়ে আলোচনা করবেই। ওর চোট পাওয়টা দুর্ভাগ্যজনক।" পরে ভরতীয় ক্রিকেট বোর্ডও সরকারি ভাবে জানিয়ে দেয় শেষ টেস্টে পন্থকে পাওয়া যাবে না। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে এন জগদীশনকে। এই ভারতীয় দলকে নিয়ে উচ্ছসিত গম্ভীর। তিনি বলেন, "অনেকেই ভাবেননি আমরা ম্যাচ বাঁচাতে পারব। এই দলটা তৈরি হচ্ছে। আমরা সেরা ১৮ জনকে বেছে নিয়েছি। শুধু একটু অভিজ্ঞতার অভাব রয়েছে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৬ জুলাই, ২০২৫

কল্যাণীতে রুদ্ধশ্বাস ডার্বি জিতল ইস্টবেঙ্গল!

 ৯:২৬ PM     Sports     No comments   

 

মেগা লড়াইয়ে নামার আগে তিনটি ম্যাচে কোনও জয় নেই। দু'টি ড্র, একটিতে হার। এমতাবস্থায় শনিবারের বড় ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। কল্যাণীতে এদিন এই ম্যাচে সফল বিনো জর্জ ও তাঁর দলবল। কলকাতা লিগের বিলম্বিত ডার্বিতে মোহনবাগানকে এদিন ৩-২ গোলে হারাল ইস্টবেঙ্গল। কল্যাণীর গ্যালারিতে জ্বলল মশাল। 

গোল করে এবং করিয়ে কল্যাণীতে এদিন কলকাতা লিগের বড় ম্যাচের নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়। অতীতে সিনিয়র ডার্বিতেও জ্বলে উঠতে দেখা গিয়েছিল এই বাঙালি তরুণ তুর্কিকে। এদিন কল্যাণীতে ইস্টবেঙ্গল আক্রমণভাগকে নেতৃত্ব দিয়ে গেলেন সায়ন। সুযোগ হাতছাড়া না-হলে ইস্টবেঙ্গলের নামের পাশে এদিন পাঁচ গোলও লেখা হতে পারত। সে যাইহোক মর্যাদার লড়াইয়ে রুদ্ধশ্বাস জয় লাল-হলুদকে লিগ টেবিলে তুলে আনল পাঁচে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে দুর্ধর্ষ প্রত্যাঘাত ছুড়ে দিয়েও মাথা নীচু করে মাঠ ছাড়ল সবুজ-মেরন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন; বিতর্কে জড়ালেন মিঠুন

 ৯:০২ PM     kolkata     No comments   


"মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন," আরামবাগে এক দলীয় কর্মসূচতে গিয়ে বিজেপি কর্মীদের নতুন দাওয়াই মিঠুন চক্রবর্তীর। বিধানসভা ভোটের আগে মিঠুনের এমন উস্কানিমূলক মন্তব্যে রাজ্যে অশান্তি সৃষ্টি হতে পারে বলে তৃণমূল সমালোচনা ও কটাক্ষ করেছে মিঠুন চক্রবর্তীকে। এর পাশাপাশি চিটফান্ড ইস্যুতে মিঠুন চক্রবর্তীর নাম জড়িয়ে আবারও নতুন করে বিতর্ক তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। 

শুক্রবার হুগলির আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালতে একটি দলীয় সভায় উপস্থিত হয়েছিল অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "কেউ মার খেয়ে বাড়ি আসবেন না। মারলে, মারুন।" 

অর্থাৎ পালটা মার দেওয়ার দাওয়াই দিয়ে গিয়েছেন মিঠুন চক্রবর্তী। আর বিধানসভা ভোটের আগে সেটাকে উস্কানিমূলক মন্তব্য বলেই ভাবছে তৃণমূল। বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "নকশাল সময়ে তবে কেন পালিয়েছিলেন গৌরাঙ্গ চক্রবর্তী। এখন বিজেপির ছেলেদের উস্কে বিপদে ফেলতে চাইছেন উনি।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ওএমআর প্রকাশের আবেদন খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত!

 ১২:২৮ PM     kolkata     No comments   

 

দেশের সর্বোচ্চ আদালতে বড় জয় পেল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬-র নবম, দশম, একাদশ ও দ্বাদশের পরীক্ষার ওএমআর প্রকাশ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিছু পরীক্ষার্থী। সিবিআইয়ের হাতে থাকা ওএমআর প্রকাশের আবেদন জানিয়ে মামলা করে চাকরিহারাদের মধ্যে যাঁরা চিহ্নিত দাগি নন, তাঁদের একটা বড় অংশ। ওএমআর প্রকাশের বিষয়টি হাই কোর্টকে বিবেচনার ভার দিক শীর্ষ আদালত, আবেদন জানান মামলাকারী আইনজীবী। কিন্তু শুক্রবার তাঁদের আবেদন খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নতুন করে দরজা খোলার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। বুধবারই সেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস!

 ৬:৪৮ PM     kolkata     No comments   

 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এমন খবর জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত কোনও না কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের সকাল ১১টার বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। তার পর উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে সেটি। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হচ্ছে কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে। শুক্রবার দিনভর বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।। কলকাতার নিচু এলাকাগুলির কোথাও কোথাও জল জমেছে। ব্যাহত হয়েছে ট্রাফিক পরিষেবা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates