Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছু হলেও কমল!

 ১১:০৫ AM     kolkata     No comments   


দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছু হলেও কমেছে।  যদিও এখনও অন্তত ছয় জেলায় দুর্যোগের সতর্কতা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত আর নেই। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারও এই সতর্কতা জারি করা হয়েছে শুধু দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জন্য। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইডির দেখে ফের মোবাইল ছুড়ে দিলেন জীবনকৃষ্ণ!

 ১০:৫৪ AM     kolkata     No comments   


আবার মোবাইল ছুড়ে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআইয়ের পর এ বার ইডিকে দেখে পালানোর চেষ্টা করলেন তিনি। অভিযোগ, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দিয়েছেন বলে তার সম্বন্ধে অভিযোগ।  পরে তা উদ্ধার করা হয়েছে। আপাতত মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা রয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে।

সোমবার সকাল থেকে কলকাতা এবং জেলার একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি বলে খবর। ইডির একটি দল সকাল সকাল পৌঁছে যায় জীবনকৃষ্ণের আন্দির গ্রামের বাড়িতে। বিধায়ক সেই সময় বাড়িতেই ছিলেন। সূত্রের খবর, ইডিকে দেখে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ। কেন্দ্রীয় সংস্থার তিন জওয়ান তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। পিছনের দরজা দিয়েই নিয়ে আসেন বাড়ির ভিতরে। ইডির অন্তত পাঁচ আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। সূত্রের খবর, প্রথমে ইডি আধিকারিকেরা বুঝতে পারেননি যে, বিধায়ক মোবাইল বাইরে ফেলে দিয়েছেন। বেশ কিছু ক্ষণ পরে পিছনের ঝোপে নর্দমা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। বীরভূমের সাঁইথিয়ায় জীবনকৃষ্ণের পিসি তথা ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডি গিয়েছে। তল্লাশি চলছে রঘুনাথগঞ্জে জীবনকৃষ্ণের শ্বশুরবাড়িতে। এ ছাড়া, মহিষ গ্রামের বাসিন্দা ব্যাঙ্ক কর্মচারী রাজেশ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলছে বলে খবর। উল্লেখ্য, নিয়োগ মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। তার আগে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। অভিযোগ, তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবনকৃষ্ণ নিজের দু’টি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। দীর্ঘ তল্লাশির পর পুকুরের জল ছেঁচে তা উদ্ধার করা হয়। ১৩ মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিল সিবিআই!

 ৯:২৮ PM     kolkata     No comments   


শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিল সিবিআই। আরজি কর দুর্নীতি মামলার তদন্তে তৃণমূল বিধায়কের সিঁথির মোড় এলাকার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বলেরাখা ভাল, তল্লাশির সময় তৃণমূল বিধায়ক বাড়িতে ছিলেন না বলেই খবর।

আরজি কর হাসপাতালে গতবছর কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার পাশাপাশি হাসপাতালের দুর্নীতির তদন্তেও নামে সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই চার্জগঠন হয়ে বিচারপ্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আরজি কর দুর্নীতি মামলায় মোট পাঁচ জনকে অভিযুক্ত হিসেবে দেখিয়েছে সিবিআই। তাঁদের মধ্যে রয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ। পরে জামিন পান তিনি। কিন্তু আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় এখনও জেলে বন্দি রয়েছেন সন্দীপ সহ বাকি পাঁচ অভিযুক্ত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কসবার ল'কলেজের গণধর্ষণের ঘটনায় চার্জশিট দিল পুলিশ!

 ৮:৫৯ PM     kolkata     No comments   

দক্ষিণ কলকাতার ল'কলেজে গণধর্ষণের ঘটনায়  অবশেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে। মোট ৬৫০ পাতার চার্জশিট জমা পড়েছে বলে জানা গিয়েছে। এই চার্জশিট জমা পড়ল ৫৮ দিনের মাথায়।

আলিপুর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে এই চার্জশিট জমা পড়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে মূল অভিযুক্ত হিসাবে যার নাম উঠে এসেছিল তাঁর বিরুদ্ধে ৯টি ধারা, বাকি দু’জনের বিরুদ্ধে ৬টি ধারা, বাকি আরও একজনের বিরুদ্ধে ৭টি ধারা দিয়ে আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। গণধর্ষণ ছাড়াও জোর করে আটকে রাখা, বিপজ্জনকভাবে গুরুতর আঘাত করা, প্রাণে মেরে ফেলার হুমকি, অপহরণ এবং একই উদ্দেশ্যে একাধিক ব‍্যক্তি অপরাধ সংগঠিত করার মতো অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারা প্রয়োগ করেছে পুলিশ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিরাট-রোহিতের বিদায় জল্পনা উড়িয়ে দিলেন বোর্ড কর্তা!

 ১২:৩০ PM     kolkata     No comments   


ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বিরাট কোহলি বা রোহিত শর্মা? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে। তাদের উপর কোনওরকম চাপ তৈরি করেনি বোর্ড। স্পষ্ট করে জানিয়ে দিলেন, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা।

বরং, দুই মহাতারকার অবসর জল্পনায় বিসিসিআই যে বেশ বিরক্ত সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি। খাতায়কলমে এখনও ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি এখনও দলের সবচেয়ে সফল ব্যাটার। তাঁরা দুজনেই যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান, সে ইচ্ছা গোপন করেননি। কিন্তু যা পরিস্থিতি তাতে আদৌ সাতাশের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে দেখা যাবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, বিরাট এবং রোহিতকে বাদ দিয়েই সাতাশের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করছে বোর্ড। সেটা নাকি তাঁদের জানিয়েও দেওয়া হয়েছে। এমনকী আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা হচ্ছে বলেও খবরে প্রকাশ। কিন্তু বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লা আপাতত সে জল্পনাকে উড়িয়ে দিলেন।  তিনি সাফ জানিয়ে দিলেন, বোর্ড কোনও ক্রিকেটারকে অবসর নেওয়ার কথা বলে না। সেটা নিতান্তই ওই ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত। বিসিসিআইয়ের দীর্ঘদিনের নীতি এটাই। তাছাড়া বিরাটদের বিদায় সংবর্ধনা দেওয়া নিয়ে যে জল্পনা চলছে, সেটাকেও গুজব বলে উড়িয়ে দিয়েছেন বোর্ডের সহ-সভাপতি। রাজীব শুক্লা বলছেন, "আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? ওরা তো এখনও ওয়ানডে খেলছে। আর যতদিন খেলছে ততদিন বিদায় সংবর্ধনার প্রশ্ন আসছে কেন?" তাঁর সাফ কথা, "বিরাট খুবই ফিট। রোহিতও দারুন খেলছে। আর আপনারা এখনই বিদায়ের কথা ভাবছেন। সময়টা আসতে দিন।" শোনা যাচ্ছে, বোর্ডের একাংশ এখনই দুই মহারথীকে পুরোপুরি ছেঁটে ফেলতে নারাজ। ওই অংশ বলছে, নিজেদের ফর্ম এবং ফিটনেস প্রমাণ করতে পারলে দুজনেই সাতাশের বিশ্বকাপ খেলতে পারেন। সেক্ষেত্রে রোহিতদের বিজয় হাজারে ট্রফি খেলতে হবে। বিজয় হাজারে না খেললে জাতীয় দলের দরজা খুলবে না।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিপুল সংখ্যায় ইজরায়েলের 'র‍্যাম্পেজ' মিসাইল কিনছে ভারত!

 ৮:১৪ AM     India     No comments   

অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ও বায়ুসেনা ঘাঁটিতে সফল হামলা চালিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিল ইজরায়েলের র‍্যাম্পেজ মিসাইল। এবার বিপুল সংখ্যায় সেই মিসাইল কিনতে চলেছে দেশের প্রতিরক্ষা বিভাগ। আকাশ থেকে মাটিতে হামলা চালিয়ে শত্রুর কোমর ভেঙে দেওয়া এই ক্ষেপণাস্ত্র ভারতীয় বায়ুসেনায় হাই স্পিড লো ড্র্যাগ-মার্ক২ ক্ষেপণাস্ত্র নামে পরিচিত। যা সুখোই ৩০, জাগুয়ার এবং মিগ ২৯ যুদ্ধবিমানে সঙ্গে যুক্ত।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা যাচ্ছে, জরুরি ভিত্তিতে এই ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে সরকার। প্রচুর পরিমাণে এই ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই এই ইজরায়েলের থেকে এই অস্ত্র কেনার অর্ডার দেবে সরকার। দ্রুত গতিতে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রতিরক্ষামন্ত্রকের তরফে। আরও জানা যাচ্ছে, অপারেশন সিঁদুর চলাকালীন অন্যান্য অস্ত্রের পাশাপাশি এই র‍্যাম্পেজও ব্যবহার করেছিল ভারত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে ও বাহাওয়ালপুরে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছিল ক্ষেপণাস্ত্রটি। সুখোই-৩০ এমকেআই ক্ষেপণাস্ত্র থেকে ছোড়া হয়েছিল এটি। র‍্যাম্পেজ সম্পর্কে সেনা সূত্রে জানা যাচ্ছে, এই ক্ষেপণাস্ত্র হল অত্যন্ত উচ্চগতির বায়ু থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। ২০২০-২১ সালে গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে সংঘাতের সময়ে ইজরায়েলের থেকে এই অস্ত্র কিনেছিল সরকার। তবে তখন এই অস্ত্র ব্যবহৃত না হলেও অপারেশন সিঁদুরে এই মারণ ক্ষমতা চাক্ষুষ করেছে গোটা দুনিয়া।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নির্দিষ্ট সূচি মেনেই হবে SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষা!

 ৭:৫৪ AM     kolkata     No comments   


স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্দিষ্ট দিনেই হবে।  দিন বদলের আপাতত তেমন সম্ভাবনা নেই বলেই  নবান্ন সূত্রে খবর। নির্ধারিত সূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

১৪ সেপ্টেম্বর হবে একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা।  ৫ লক্ষ ৮০ হাজার প্রার্থী দু’দিনের পরীক্ষায় অংশ নিতে চলেছেন। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার মৌখিক নির্দেশে জানিয়েছিল, চাইলে এসএসসি পরীক্ষা পিছিয়ে দিতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলেই মনে করছে রাজ‌্য। কারণ, আদালতের নির্দেশেই চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজের নিজের স্কুলে কর্মরত রয়েছেন চিহ্নিত অযোগ্য বাদে অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সেক্ষেত্রে সেপ্টেম্বরের নির্দিষ্ট দিনে পরীক্ষা না নিলে বেশ কিছু বাস্তব সমস‌্যা দেখা দিতে পারে বলেই মনে করছে শিক্ষা মহল। কারণ, সেপ্টেম্বরের শেষে দুর্গাপুজো। পুজোর ছুটি পড়ে যাবে। তারপর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে ফল বের করে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে কয়েক মাস সময় লেগে যাবে। যেহেতু আদালত ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখার নির্দেশ দিয়েছিল, তাই সেই সময়সীমার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চায় কমিশন। না হলে স্কুলে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীর সঙ্কট দেখা দেবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates