Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

"তোমার জন্য সহজ হয়ে গিয়েছে আমার কাজ"; পূজারাকে বার্তা বিরাটের

 ৩:২৪ PM     Sports     No comments   

আচমকাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা। রবিবার সকালে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূজারা। একসময়ের সতীর্থের অবসরের দুদিন বাদে তাঁকে নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি।

বিরাট বললেন, পূজারা ছিল বলেই সহজ হয়েছিল তাঁর কাজ। পূজারা প্রায় তাঁর গোটা আন্তর্জাতিক কেরিয়ারই বিরাটের সঙ্গে খেলেছেন। টেস্টে পূজারা ব্যাট করতেন ৩ নম্বরে আর বিরাট ৪ নম্বরে। দুজনে ভারতের হয়ে বহু ম্যাচ জিতেছেন। এই জুটি টিম ইন্ডিয়াকে বহু ম্যাচ বাঁচাতেও সাহায্য করেছে। এটাও ঘটনা যে টেস্টে ৩ নম্বর অপেক্ষা চার নম্বরে ব্যাট করা সহজ। সেকারণেই সম্ভবত বিদায়ের পর প্রাক্তন সতীর্থকে ধন্যবাদ জানালেন কিং কোহলি। ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের বার্তা,"চার নম্বরে আমার কাজ সহজ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ পুজ্জি। একটা দুর্দান্ত কেরিয়ার উপভোগ করলে। আগামী দিনের জন্য তোমাকে শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ঝড় বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়!

 ১১:৩৪ PM     kolkata     No comments   


বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তবে তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় সরাসরি পড়ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তা বলে রাজ্যে ঝড়বৃষ্টি থামছে না। কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, সকালে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ওই এলাকায় একটি ঘূর্ণাবর্তও রয়েছে। তবে তার প্রভাব সরাসরি এ রাজ্যের আবহাওয়ার উপরে পড়ছে না। মৌসুমি অক্ষরেখাও এ রাজ্যের উপরে আপাতত নেই। কিন্তু ঝড়বৃষ্টি থামছে না। আগামী সোমবার পর্যন্ত রাজ্যে সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আস্থা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে; বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডি-কে দিল হাই কোর্ট

 ৬:২৫ PM     kolkata     No comments   


আস্থা নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে। খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডি-কে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই মামলার রায়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সাফ নির্দেশ, সিবিআই নয়, সিআইডি-ই এই মামলার তদন্ত করুক। ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি, সিআইডি। সিআইডির হোমিসাইড শাখার আধিকারিকরাও থাকবেন সিটে।

আগামী ২৫ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করবে রাজ্য তদন্তকারী সংস্থা। ওইদিনই পরবর্তী শুনানি। এই মামলার তদন্ত যে সিআইডি-কে দেওয়া হবে, তার প্রাথমিক ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। সোমবার এই সংক্রান্ত শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে রীতিমতো তুলোধোনা করেন। তাঁর মন্তব্য ছিল, সিবিআই গ্যালারি শো করছে। ওইদিন মামলাকারী দাবি করে বলেছিলেন, "সিবিআই তদন্ত চাইছি। আমাদের রাজ্য পুলিশে ভরসা নেই।" তা শুনে বিচারপতির পর্যবেক্ষণ, এখন সিবিআই গ্যালারি শো করছে। পরে এনিয়ে পুনর্বিবেচনা করা যেতে পারে। এরপরই তিনি কার্যত ঘোষণা করেছিলেন, ডিআইজি, সিআইডির তত্ত্বাবধানে একটি দল গঠন করে তদন্ত এগিয়ে নিয়ে যাবে। মঙ্গলবার সেই রায়ই দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যে মামলার তদন্তভার নিয়ে কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী সংস্থার মধ্যে এত টানাটানি, তা খানিকটা এরকম। চলতি বছরের ১১ জুলাই, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরির বছর তেইশের সুজিত দাস এবং পঁয়ষট্টি বছর বয়সি চন্দ্র পাইকের মৃত্যু হয়। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা। চন্দ্র ঝাঁটিহারির বাসিন্দা। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় খেজুরি থানার পুলিশ। প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়। স্থানীয়দেরও একই দাবি ছিল। তাঁরা জানান, অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির উপর। তার জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন দুজন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ছিল, ওই ব্যক্তিদের পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। বিজেপির দাবি, মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন ছিল। তাই তার যথাযথ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়। হাই কোর্টের রায়ে সেই মামলার তদন্তভার পেল সিআইডি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ইডির হাতে গ্রেফতার হওয়ার পর কী বললেন বিধায়ক জীবনকৃষ্ণ?

 ৭:৩৬ PM     kolkata     No comments   


সিবিআইয়ের পর এবার ইডির জালে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। তাঁর গ্রেপ্তারির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন খোদ বিধায়ক। সোমবার বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার পর বেরনোর সময় এমনই দাবি করেন তিনি।

এদিন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, সত্যি কি ইডিকে দেখতে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন? মোবাইল ছুড়ে ফের পুকুরে ফেলে দেন? দু-টি প্রশ্নে 'না' জবাব দেন ধৃত তৃণমূল বিধায়ক। তিনি নিজেকে 'চক্রান্তের শিকার' বলেও দাবি করেন। শারীরিক পরীক্ষার পর তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। সূত্রের খবর, ইডি নিজেদের হেফাজতে নিয়ে বিধায়ককে জেরা করার আর্জি জানাবে। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বছর দুই আগে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারীরা গ্রেপ্তার করেন। সেসময় প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বিধায়ক নিজের মোবাইল ফোন বাড়ির পিছনে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। জীবনকৃষ্ণর বিরুদ্ধে অভিযোগ ছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিজের এলাকার বহু মানুষের চাকরির জন্য সুপারিশ করেছিলেন। মোটা টাকার বিনিময়ে সেসব চাকরি পাইয়ে দিয়েছিলেন এই বিধায়ক। তাঁর বাড়ি থেকে তার কিছু কিছু প্রমাণও মেলে বলে দাবি করে তদন্তকারী সংস্থা সিবিআই। গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পান জীবনকৃষ্ণ সাহা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়!

 ৪:৩৬ PM     kolkata     No comments   

 

প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১১টা ৩৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। ১৫ অগস্ট তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ১৭ অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়। কিন্তু হারতে হয়েছিল অভিনেতার। ২০২১ সালে তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। চুমকি চৌধুরী এবং জয়ের জুটি এখনও সিনেপ্রেমীদের কাছে আলোচিত। সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। 'হীরক জয়ন্তী', 'মিলন তিথি', 'জীবন মরণ’ -সহ বহু ছবির নায়ক ছিলেন জয়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিমান বসুকে চিঠি দিলেন নওশাদ!

 ৩:৪৪ PM     kolkata     No comments   

                                                               

২০২১-এর বিধানসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ। তখন বাংলার রাজনীতির ময়দানে তারা ছিল নব্য।

নির্বাচনে কংগ্রেস ও সিপিএম কোনও আসন না পেলেও উল্লেখযোগ্যভাবে আসন পেয়ে যায় আইএসএফ। বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। এবার আরও একটা বিধানসভা নির্বাচন আসন্ন। আর তার আগেই সিপিএমের কাছে গেল নওশাদের চিঠি। সময়ের দাবি মেনে দ্রুত হোক জোট। এমন আর্জি জানিয়েই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখলেন আইএসএফ-এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এর আগে ২০২১ সালে বাম, কংগ্রেস ও আইএসএফের জোট হয়েছিল। তার পোশাকি নাম ছিল সংযুক্ত মোর্চা। এবারও সেই একইভাবে তৃণমূল ও বিজেপি বিরোধী জোট তৈরির কথা বলেছেন নওশাদ। সেই জোটে এবার আরও কিছু সামাজিক সংগঠনের অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন নওশাদ।







Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন পূজারা!

 ১১:২১ AM     Sports     No comments   

রবিবার আচমকাই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন চেতেশ্বর পূজারা। দীর্ঘদিন ভারতীয় টেস্ট ক্রিকেটের সেবা করা সত্ত্বেও 'বঞ্চনার' শিকার হয়েছেন। অনেকের মতেক্রিকেট , সেই কারণেই হয়তো ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি। এবার কি নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

অবসরের পর কি কোচিংয়ে আসছেন পূজারা? অবসর ঘোষণার পর একটি সাক্ষাৎকারে পূজারা বলেন, " আমি এখনও এটা নিয়ে বিশেষ কিছু ভাবিনি। সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছি। কিন্তু ভবিষ্যতের জন্য সমস্ত দরজা খোলা রইল।" দেশের হয়ে ১০৩টি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ১৯টা শতরান এবং ৩৫টা অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates