এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল 'দাগি'দের একটা বড় অংশ। এর সঙ্গে চাকরি ফেরত ও পরীক্ষায় বসার আর্জি জানিয়েছিলেন তাঁরা।
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
দাগি তালিকায় তৃণমূল ঘোনিষ্ঠদের নাম! কী বললেন কুণাল?
বিধায়কের মেয়ে থেকে অঞ্চলপতি, বিধায়ক ঘনিষ্ঠ থেকে কাউন্সিলর, কে নেই এই তালিকায়! বিরোধীরা বলছেন দাগি তালিকার যেদিকে চোখ যায় সেদিকেই শুধু তৃণমূল আর তৃণমূল। স্কুল সার্ভিস কমিশনের ওই দাগি তালিকা সামনে আসার পর থেকেই তীব্র চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এবার সরকারি বাসভবন ছাড়লেন ধনখড়!
উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মাস খানেক আগে। তবে এত দিন সরকারি বাসভবনই ঠিকানা ছিল জগদীপ ধনখড়ের। সোমবার সেই বাসভবন ছেড়ে সস্ত্রীক নয়া ঠিকানায় চলে গেলেন তিনি। সোমবার থেকে ধনখড়ের নতুন ঠিকানা দিল্লির ছতরপুর এনক্লেভের একটি ব্যক্তিগত ফার্মহাউস।
সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নবান্নর!
রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। এ বার থেকে কর্মচারীরা সহজ প্রক্রিয়ায় তাঁদের বেতন-সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে পারবেন।
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
'দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন!
শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। সম্প্রতি আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই, শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ১৮০৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। তবে 'দাগি অযোগ্য'দের তালিকা প্রকাশ ঘিরেও নাটকীয় পরিস্থিতি তৈরি হয় কমিশনের দফতরে। প্রাথমিক ভাবে একটি খসড়া তালিকা প্রকাশ্যে আসে। কিন্তু ওয়েবসাইটে তা আপলোড করা হয়নি। কিছু ক্ষণের মধ্যেই জানা যায়, ওই খসড়া তালিকা প্রত্যাহারও করে নিয়েছে কমিশন।।এর পরেই শনিবার দুপুরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পৌঁছে যান কমিশনের দফতরে। সেখানে আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক হয়। আইনি পরামর্শ নেওয়া হয়। শেষে শনিবার সন্ধ্যায় 'দাগি অযোগ্য' দের তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে এসএসসি।
আচমকা কোচের পদ থেকে সরলেন দ্রাবিড!
আচমকাই রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে গেলেন রাহুল দ্রাবিড়। শনিবার রাজস্থানের তরফ থেকে সোশাল মিডিয়ায় এমন খবর জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলে হয়েছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ পদত্যাগ করেছেন।
গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল SSC!
গ্রুপ সি ও ডি পদে আবেদনের বিজ্ঞপ্তি দিল এসএসসি। গ্রুপ সি-র ক্ষেত্রে পদে শূন্যপদ ২৯৮৯। গ্রুপ ডি-এর ক্ষেত্রে শূন্যপদ ৫৪৮৮। এমন খবর জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই নতুন নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।






