Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

'দাগী' শিক্ষকদের নিয়ে কী বললেন বিচারপতি?

 ৩:৪১ PM     kolkata     No comments   


এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল 'দাগি'দের একটা বড় অংশ। এর সঙ্গে চাকরি ফেরত ও পরীক্ষায় বসার আর্জি জানিয়েছিলেন তাঁরা।

মঙ্গলবার সেই চাকরি ফেরতের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সাফ জানানো হয়েছে, " এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই হস্তক্ষেপ নয়।" ফের পরীক্ষায় বসার আর্জিতেও বিরক্ত বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, "সব কিছুর সীমা আছে।" সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা 'অযোগ্য'দের তালিকা চ্যালেঞ্জ করে এবং পরীক্ষায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হন প্রায় ৩৫০ জন 'দাগী' শিক্ষক। মঙ্গলবার তাঁদের 'যোগ্য'বলে ঘোষণা করার আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, "মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই হস্তক্ষেপ নয়। এই মুহূর্তে ১৮০৬ জনের নথি খতিয়ে দেখা সম্ভব নয়।" এরপরই বিচারপতি প্রশ্ন করেন 'দাগী' শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি না। আইনজীবী অনিন্দ্য লাহিড়ি জবাবে জানান, না। পালটা বিচারপতির মন্তব্য, "তাহলে আপনারা আগে আদালতে কেন আসেননি ? শেষ মুহূর্তে কেন এসেছেন? আপনারা 'দাগী' শিক্ষক। এখন পরীক্ষায় বসতে চাইছেন ? সব কিছুর একটা সীমা থাকা দরকার।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

দাগি তালিকায় তৃণমূল ঘোনিষ্ঠদের নাম! কী বললেন কুণাল?

 ৯:১৮ PM     kolkata     No comments   

 


বিধায়কের মেয়ে থেকে অঞ্চলপতি, বিধায়ক ঘনিষ্ঠ থেকে কাউন্সিলর, কে নেই এই তালিকায়! বিরোধীরা বলছেন দাগি তালিকার যেদিকে চোখ যায় সেদিকেই শুধু তৃণমূল আর তৃণমূল। স্কুল সার্ভিস কমিশনের ওই দাগি তালিকা সামনে আসার পর থেকেই তীব্র চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের বিরুদ্ধে তোপের পর তোপ দেগে চলেছে বিরোধীরা। যদিও কুণাল বলছেন, বাংলার যেদিকেই তাকাবেন সেদিকেই তো তৃণমূল। তাঁর এ মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, "বাংলার যেদিকে তাকাবেন সেখানেই তৃণমূল। সুতরাং অনুপাতে সব ব্যাপারেই তৃণমূলকে বেশি দেখা যাবে। আর কেউ কারও আত্মীয়-স্বজন হওয়াটা দোষের হতে পারে না।" একহাত নিয়েছেন সিপিএমকেও। খোঁচা দিয়ে বলছেন,"হোলটাইমার হিসাবে নাম লেখালেই পরিবারে কারও না কারও সরকারি চাকরি। সেই সময় এ সমস্ত সব ছিল না। সে কারণেই এখন দু'চারটে কথা বলছে।" অন্যদিকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে বলছেন, "বিজেপি ওই ব্যাপম কেলেঙ্কারি, অমুক-তমুক ওইসব সামলাক।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার সরকারি বাসভবন ছাড়লেন ধনখড়!

 ৯:০৪ PM     India     No comments   


উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মাস খানেক আগে। তবে এত দিন সরকারি বাসভবনই ঠিকানা ছিল জগদীপ ধনখড়ের। সোমবার সেই বাসভবন ছেড়ে সস্ত্রীক নয়া ঠিকানায় চলে গেলেন তিনি। সোমবার থেকে ধনখড়ের নতুন ঠিকানা দিল্লির ছতরপুর এনক্লেভের একটি ব্যক্তিগত ফার্মহাউস।

ওই বাড়িটি হরিয়ানার রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-র প্রধান অভয় সিংহ চৌটালার। তবে সেখানে বেশি দিন থাকবেন না ধনখড়। তাঁর জন্য টাইপ-৮ বাংলো বরাদ্দ করা হবে কেন্দ্রের তরফে। সেই বাংলো যত দিন পর্যন্ত না বরাদ্দ হচ্ছে তত দিন চৌটালার ফার্মহাউসেই থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। সূত্রের খবর, ধনখড়ের জন্য ৩৪, এপিজে আব্দুল কালাম রোডে একটি বাংলো বরাদ্দ করা হয়েছে। তবে সেই বাংলো এখনও পুরোপুরি বসবাসের উপযোগী নয়। প্রয়োজন মেরামতের। সেই কাজ শেষ হতে প্রায় তিন মাস সময় লেগে যেতে পারে। তার পরই আবার ঠিকানা বদল করবেন ধনখড়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নবান্নর!

 ৬:৫৯ AM     kolkata     No comments   


রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। এ বার থেকে কর্মচারীরা সহজ প্রক্রিয়ায় তাঁদের বেতন-সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে পারবেন।

সম্প্রতি রাজ্য অর্থ দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই খবর প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও কর্মচারী যদি নিজের বেতন গ্রহণের জন্য ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, তবে তাঁকে নির্দিষ্ট ‘অপশন ফর্ম’ পূরণ করে সংশ্লিষ্ট দফতরের প্রধান বা অফিস প্রধানের কাছে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেতন তুলতে পারবেন কর্মী। এই পদক্ষেপে দীর্ঘদিনের জটিলতা ও প্রশাসনিক দেরি অনেকটাই কমবে বলে আশা করছে সরকারি কর্মচারীমহল। এর পাশাপাশি অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত জেলাস্তরের তথ্যও এখন থেকে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করতে হবে। ব্লক পর্যায় থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত সমস্ত দফতরকে তাদের অধীনস্থ সরকারি অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে বলা হয়েছে। এর জন্য একটি নতুন অনলাইন মডিউল চালু করেছে রাজ্য সরকার। নবান্নের দাবি, এর ফলে সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি আরও স্পষ্ট হবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

'দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন!

 ৯:৪৭ PM     kolkata     No comments   

শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। সম্প্রতি আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই, শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ১৮০৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। তবে 'দাগি অযোগ্য'দের তালিকা প্রকাশ ঘিরেও নাটকীয় পরিস্থিতি তৈরি হয় কমিশনের দফতরে।  প্রাথমিক ভাবে একটি খসড়া তালিকা প্রকাশ্যে আসে। কিন্তু ওয়েবসাইটে তা আপলোড করা হয়নি। কিছু ক্ষণের মধ্যেই জানা যায়, ওই খসড়া তালিকা প্রত্যাহারও করে নিয়েছে কমিশন।।এর পরেই শনিবার দুপুরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পৌঁছে যান কমিশনের দফতরে। সেখানে আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক হয়। আইনি পরামর্শ নেওয়া হয়। শেষে শনিবার সন্ধ্যায় 'দাগি অযোগ্য' দের তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে এসএসসি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আচমকা কোচের পদ থেকে সরলেন দ্রাবিড!

 ৪:৫৬ PM     Sports     No comments   


আচমকাই রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে গেলেন রাহুল দ্রাবিড়। শনিবার রাজস্থানের তরফ থেকে সোশাল মিডিয়ায় এমন খবর জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলে হয়েছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ পদত্যাগ করেছেন।

গত মরশুমেই রাজস্থানের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন দ্রাবিড়। কিন্তু তাঁর অধীনে সাফল্য পাননি সঞ্জু স্যামসনরা। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিতেছিল তারা। পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করেছিলেন বৈভবরা। কিন্তু জানা যাচ্ছে, রাজস্থানের তরফ থেকে দ্রাবিড়কে আরও বড় কোনও পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও ক্রিকেটীয় ক্ষেত্রে কোচের থেকে বড় পদ আর কী হতে পারে, সেটা নিয়ে ধন্দে আছেন অনেকেই। আবার মনে করা হচ্ছে, সম্ভবত দ্রাবিড়কে রাজস্থান রয়্যালসের 'হেড অফ ক্রিকেট' পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। যে পদে আছেন কুমার সঙ্গকারা। সেক্ষেত্রে কি দ্রাবিড়ের ‘পদোন্নতি ঘটিয়ে শ্রীলঙ্কার প্রাক্তন তারকাকে কোচের পদ দেওয়া হত? এমন জল্পনাও রয়েছে যে, সেটা অনুমান করেই সরে গেলেন দ্রাবিড়। আইপিএলে কেকেআরের মতো দলে আপাতত কোচের পদ ফাঁকা। ফলে দ্রাবিড়কে নতুন কোনও দলে দেখা যেতেই পারে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল SSC!

 ৫:৩৮ AM     kolkata     No comments   

গ্রুপ সি ও ডি পদে আবেদনের বিজ্ঞপ্তি দিল এসএসসি। গ্রুপ সি-র ক্ষেত্রে পদে শূন‍্যপদ ২৯৮৯। গ্রুপ ডি-এর ক্ষেত্রে শূন্যপদ ৫৪৮৮। এমন খবর জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই নতুন নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তাতেই বলা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন। চাকরিহারা যোগ‍্যরা আবেদন করতে পারবেন বলে সূত্রের খবর। সঙ্গে আবেদন করবেন নতুনরা। ৩১ অগস্ট বিস্তারিত জানাবে এসএসসি। তবে এখনও পর্যন্ত পরীক্ষার কোনও তারিখ, বা সূচি সামনে আনা হয়নি। প্রসঙ্গত, ২০১৬ সালে যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি পেয়েছিলেন তাঁদের সকলেরই চাকরি বাতিল হয়েছিল। পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গাতে আবেদন-নিবেদন করা হলেও চাকরি আর ফেরেনি। অন্যদিকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে থাকার সুযোগ পেলেও চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য এমন কোনও সুযোগ হয়নি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates