Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

আধার থাকলেই কি ভারতীয় নাগরিক? স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট

 ৮:০৪ PM     India     No comments   


বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আধার থাকলেই কি কোনও ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে? না।

সোমবার সুপ্রিম কোর্ট ফের একবার স্পষ্ট করে দিয়েছে, আধারা কখনই নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু মাত্র ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং পরিচয় প্রমাণের ক্ষেত্রেই আধার সীমাবদ্ধ। আজ, সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং ভোটারের পরিচয় প্রমাণের ক্ষেত্রে ১২তম নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আধার কখনই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবেn ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এর আগে একইরকম মন্তব্য করেছিল বম্বে হাই কোর্টও। জানিয়ে ছিল, আধার, প্যান কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না। এই নথিগুলি শুধুমাত্র সনাক্তকরণ এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য নয়। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং ভোটারের পরিচয় প্রমাণের ক্ষেত্রে ১২তম নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আধার কখনই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। প্রসঙ্গত, এর আগে একইরকম মন্তব্য করেছিল বম্বে হাই কোর্টও। জানিয়ে ছিল, আধার, প্যান কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না। এই নথিগুলি শুধুমাত্র সনাক্তকরণ এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য নয়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভ্যাপসা গরমের অস্বস্তি কাটবে কবে? পড়ুন

 ১২:১৪ PM     kolkata     No comments   


আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি এখন চলবে বেশ কয়েকট দিন। এই অস্বস্তি থেকে এখনই মুক্তির কোনও সুখবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গুজরাট ও সংলগ্ন রাজস্থান এলাকায় নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে।

সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর গুজরাট এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে অবস্থান করছে। এটি পশ্চিম দিকে এগিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকায়। সোমবার বিকেলের দিকে এটি আরো পশ্চিম এগিয়ে পাকিস্তানের দিকে চলে যাবে এবং শক্তি হারাবে। মৌসুমী অক্ষরেখা ফের ওড়িশায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা গুজরাট এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানের গভীর নিম্নচাপের উপর দিয়ে কোটা গুনা, দামহো, বিলাসপুর ও পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। কলকাতায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

দাগিদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে; বিস্ফোরক শুভেন্দু

 ৮:৫৪ AM     kolkata     No comments   

স্বচ্ছ পরীক্ষা কি হবে? দাগি প্রসঙ্গ এড়াতে পারবে তো স্কুল সার্ভিস কমিশন? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একগুচ্ছ প্রশ্ন নিয়েই ৯ বছর পর ফের হচ্ছে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রায় ৬ লক্ষ চাকরিপ্রার্থীর।

কিন্তু বিরোধীরা কোনওভাবেই নিশ্চিন্ত হতে পারছেনা। এরইমধ্যে বিস্ফোরক অভিযোগ  করে বসেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর জোরাল দাবি, এবারও ১৫২ জন দাগি শিক্ষক-শিক্ষিকাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। তাঁরাও পরীক্ষায় বসতে চলেছেন। তাঁদের নাম সামনে আনা হয়নি। গোটা পরীক্ষা পদ্ধতিকে প্রহসনের পরীক্ষা বলেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। শুভেন্দুর স্পষ্ট কথা এর ফল, অশ্বডিম্ব। আসানসোলে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই উঠেছিল এসএসসি-র নতুন নিয়োগ প্রসঙ্গ। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে লাগাতার রাজ্য-প্রশাসনের বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে থাকেন তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার হুগলি থেকে বেরোবে ১ লাখি গাড়ি!

 ২:২০ AM     kolkata     No comments   


একদা হুগলির সিঙ্গুর থেকে চলে গিয়েছিল টাটার ন্যানো। শনিবার সেই হুগলির সুগন্ধার আধুনিক কারখানার মাটি থেকেই এক লাখ টাকার নতুন প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি আনার কথা ঘোষণা করল বাঙালি সংস্থা সাইনোসিওর। এই খবরে রীতিমত চমকে দিয়ে তাদের তরফে সুসংবাদ, কালীপুজোর পর গাড়ির লুক রিলিজ হবে। আর নতুন বছরের গোড়ার দিকে প্রথম গাড়ি উদ্বোধন হবে।
বস্তুত, ন্যানোর থেকেও আধুনিক প্রযুক্তির গাড়ি এক লাখ টাকা দামে আনার খবরে চর্চা শুরু হয়েছে। ‘বাঙলার শিল্প, বাঙালির শিল্প’ শ্লোগান দিয়ে কারখানার অনুষ্ঠান থেকে ইতিবাচক বার্তাও দেওয়া হয়েছে। এদিন এখানে উপলক্ষ ছিল, এই সংস্থার তৈরি 'টিফোজ' ব্র্যান্ডের ইলেকট্রিক থ্রি হুইলার উদ্বোধন। ছিলেন মন্ত্রী জাভেদ খান, উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ প্রমুখ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

রবিবারের এসএসসি পরীক্ষা কি কলঙ্কমুক্ত হবে? প্রশ্ন এড়ালেন কমিশন

 ৫:১৩ PM     kolkata     No comments   

রবিবারের এসএসসি পরীক্ষা কি কলঙ্কমুক্ত হবে? এই প্রশ্ন এখন সবার মনে। যদিও এই প্রশ্ন বারবার এড়িয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আগামী কালের পরীক্ষা নিয়ে হাজারো নিয়ম-কানুনের কথা বললেও, বারবার এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এড়িয়ে গেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে বারবার একই প্রশ্ন উত্থাপন করা হলেও, এসএসসি (SSC) এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য দিতে পারেনি।

সুপ্রিম কোর্ট বারবার এসএসসি-কে সতর্ক করেছে যে, একজনও যেন অযোগ্য প্রার্থী নতুন পরীক্ষায় বসতে না পারেন। এর পরিপ্রেক্ষিতে বারবার সতর্কবার্তা শোনা গিয়েছে। শুধু এসএসসি-র তালিকায় থাকা 'দাগি'রাই নয়, যারা স্কুলে যোগ দেননি কিন্তু 'দাগি', এমন কাউকেও পরীক্ষায় বসতে নিষেধ করেছে সর্বোচ্চ আদালত। এই বিষয়ে সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্ট নির্দেশ দিয়েছে। এর আগে গত সপ্তাহের শেষে শনিবার স্কুল সার্ভিস কমিশন ১৮০৬ জন অযোগ্য শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করে। তবে প্রশ্ন উঠেছে, তাদের কেউ আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়ে যায়নি তো? এই বিষয়ে যাবতীয় প্রশ্নের উত্তর পরীক্ষার আগের দিনও এড়িয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, "এই ধরনের প্রশ্নের উত্তর ১৪ তারিখের আগে দেব না। " প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের বারবার সতর্কবাণী সত্ত্বেও, পরীক্ষার আগের দিন পর্যন্ত কেন এই প্রশ্নের উত্তরে স্কুল সার্ভিস কমিশন নিরুত্তর? এর আগে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে এই ইস্যুতে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেছিল।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা; আত্মসমর্পণ করলেন রাজ্যের এক মন্ত্রী

 ৪:৪২ PM     kolkata     No comments   

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা ও ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল ইডির বিশেষ আদালত।

আজ, শনিবার নির্ধারিত তারিখের ৬ দিন আগেই আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন চন্দ্রনাথ সিনহাকে ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোর্টে আবেদন জানায় ইডি। তবে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান মন্ত্রী। ১ সপ্তাহের জন্য সময় চান চন্দ্রনাথের আইনজীবী। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলা পরবর্তী শুনানি। জামিনের শর্ত হিসাবে আদালত জানিয়েছে, ততদিন বোলপুরের বাইরে যেতে পারবেন না মন্ত্রী। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশিও চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেখান থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধআর হয়েছিল বলে সূত্রের খবর।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শূন্যপদ কত? এবার জানিয়ে দিল এসএসসি

 ৬:১২ AM     kolkata     No comments   


শিক্ষক নিয়োগ পরীক্ষার দু’দিন আগে শূন্যপদ সংক্রান্ত তালিকা প্রকাশ করল এসএসসি। শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬।

আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর নবম-দশমের পরীক্ষা এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ পরীক্ষা। অংশ নিতে চলেছেন ৫ লক্ষ ৮৩ হাজার। নবম-দশমে শূন্যপদ ২৩ হাজার ২১২ এবং একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪টি শূন্যপদ। এই তালিকায় রয়েছেন ১৭ শতাংশ ওবিসি। উল্লেখ্য, শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরিহারা অন্তত ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। সুপ্রিম নির্দেশ মেনে সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখ হতে চলেছে এসএসসি পরীক্ষা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates