Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের শাসনভার এখন সেনার হাতে! দেশ জুড়ে জারি কার্ফু

 ১:০৫ PM     India     No comments   

 


প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার পরেও পরিস্থিতিতে এখনও স্বাভাবিক হয়নি নেপালে। বর্তমানে ভারতের পড়শি দেশের শাসনভার হাতে তুলে নিয়েছে সেনারা। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। বুধবার সকাল থেকে নেপালে বড় ধরনের কোনও অশান্তির ঘটনা না ঘটলেও চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। জানা গিয়েছে, নেপালের বাঁকে জেলার সংশোধনাগারের সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্য দিকে, আনুষ্ঠানিক ভাবে নেপালের দায়িত্ব নিল সে দেশের সেনাবাহিনী। বিবৃতি দিয়ে জানানো হল, যত দিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে, তত দিন দেশের শাসনভার চালাবে তারা। শুধু তা-ই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে সেনার তরফে।

ছাত্র-যুব আন্দোলনে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় নেপালে। কাঠমান্ডু থেকে বিদ্রোহের সূত্রপাত হলেও তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নেপাল জুড়ে। হাজার হাজার বিদ্রোহী নেমে পড়েন রাস্তায়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। বিক্ষোভকারীদের বিক্ষোভের আগুনের আঁচে পুড়তে থাকে নেপালের পার্লামেন্ট ভবন, ওলি এবং তাঁর মন্ত্রীদের বাসভবন। সে দেশের সুপ্রিম কোর্টেও আগুন লাগিয়ে দেওয়ার খবর মেলে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস!

 ১২:৪৬ PM     kolkata     No comments   

 

এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। তিন ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। বুধবার দিনের আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণ-পূর্ব পাকিস্তান, যোধপুর, দেওমালি, ছপরা, পুরুলিয়া ও দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বায়ু মণ্ডলের উপরিস্তরে দক্ষিণ ওড়িশা এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সেটি দক্ষিণ দিকে হেলে রয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মধ্যরাতে হঠাৎই হাসপাতালে রোহিত!

 ১২:৩৫ PM     India     No comments   

 


মঙ্গলবার থেকে শুরু এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ বুধবার। আর সোমবার মধ্যরাতে হাসপাতালে রোহিত শর্মা। তিনি অবশ্য গত বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ফলে ভারতের খেলা থাকলেও আপাতত ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। সোমবার মধ্যরাতে দেখা যায়, মু্ম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ঢুকছেন রোহিত। পরনে সাদা টি-শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট।

মাথায় সাদা রঙের টুপি পরেছিলেন রোহিত। গাড়ি থেকে নেমে তিনি যখন হাসপাতালে ঢুকছেন তখন কয়েক জন তাঁর ছবি তুলছিলেন। তাতে বেশ বিরক্ত দেখায় রোহিতকে। হাতের ইশারায় তিনি প্রশ্ন করেন, সেখানেও তাঁর ছবি তুলতে হবে? রোহিত কেন হাসপাতালে গিয়েছিলেন তা তিনি জানাননি। হাসপাতালের তরফেও কিছু জানানো হয়নি। তবে এক সূত্রের খবর, রোহিতের পরিবারের কেউ সেখানে ভর্তি। তাঁকেই দেখতে গিয়েছিলেন ক্রিকেটার। কয়েক দিন আগে রোহিত গিয়েছিলেন বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে তাঁকে ফিটনেস টেস্ট দিতে হয়েছে। জানা গিয়েছে, তাতে পাশ করেছেন ভারতের এক দিনের অধিনায়ক। আপাতত ক্রিকেটের বাইরে থাকলেও এর পর অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ়ে রোহিতের খেলার সম্ভাবনা রয়েছে। তার প্রস্তুতির আগে ফিটনেস টেস্ট দিয়েছেন তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অগ্নিগর্ভ নেপাল; গদি হারালেন প্রধানমন্ত্রী ওলি

 ৬:২০ AM     International     No comments   




সোশাল মিডিয়ে ইস্যুতে অগ্নিগর্ভ নেপাল। পুলিশ-নিরাপত্তারক্ষী সংঘর্ষে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৩০০ জন।
বিরোধীদের চাপে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন স্বারাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। এমন আবহে নিজের অবস্থানে অনড় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গদি হারালেও সোশাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা তিনি তুলবেন না। সোমবার উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, দেশে শান্তি ফেরাতে বৈঠকে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী প্রদীপ পাউডেল সোশাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ওলি সাফ জানিয়ে দেন, সরকারের সিদ্ধান্ত সঠিক। তাই পুনর্বিবেচনার কোনও প্রশ্নই ওঠে না।নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় সব ধরনের সোশাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। প্রতিবাদ আন্দোলনে নেমেছে সেদেশের তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে তাঁরা। এমনকী একদল উত্তেজিত জনতা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়ে। বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল?

 ১১:২৬ PM     kolkata     No comments   



উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হল। আগেই বলা হয়েছিল, এবার থেকে দুটি পর্যায়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ২০২৬ সালের মার্চ মাসে হবে।

সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। প্রশ্নপত্র নিয়ে কোনও অভিযোগ পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া যায়নি। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে এবং ফল প্রকাশের ৭২ ঘন্টার পর ওএমআর আপলোড করা হবে বলে এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন। সংসদ সভাপতি বলেন, "আমরা পরিদর্শনে গিয়েছিলাম।কোথাও কোনও অসুবিধা হয়নি। ছাত্রছাত্রীরা জানিয়েছে, তারা স্বচ্ছন্দে পরীক্ষা দিয়েছে।" পরীক্ষার দিন চালু ছিল ‘দুয়ার পোর্টাল’র অনলাইন অ্যাটেনড্যান্স সিস্টেম। তবে একসঙ্গে অনেকে অনলাইনে প্রবেশ করায় প্রথম দিনে সামান্য সমস্যার মুখে পড়তে হয়েছে। সভাপতির দাবি, "কাল থেকে আর সমস্যা হবে না। ফল প্রকাশের ৭২ ঘন্টার পর কেন ওএমআর সিট আপলোড, তা নিয়ে চিরঞ্জীবের বক্তব্য, “প্রায় ৪০ লক্ষ ওএমআর শিট একসঙ্গে আপলোড করলে সার্ভার ডাউন হয়ে যেতে পারে। তাই আগে ফলাফল প্রকাশ করা হবে, পরে ওএমআর শিট দেওয়া হবে।" এদিকে সংসদের তরফ থেকে জানান হয়, প্রথম দিনের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন ৫৫২৭ জন পরীক্ষার্থী।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এসএসসি'র সদ্য সমাপ্ত পরীক্ষা নিয়ে আশঙ্কার বাণী শোনালেন শুভেন্দু!

 ৯:২০ PM     kolkata     No comments   


হাজারও বিতর্কের পর রবিবার নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়েছে নবম-দশমে এসএসসি-র নিয়োগ পরীক্ষা। কিন্তু এই পরীক্ষা নিয়েও মামলা হবে, এমনটাই বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "পরীক্ষার নামে যা হয়েছে, তা প্রহসন।

এই প্রশ্ন কোন শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন হতে পারে না। এদের আসল লক্ষ্য হল, সবাইকে পাস করিয়ে দেওয়া। এই যে ১৫ নম্বর রয়েছে, সেটা দিয়ে যাঁরা টাকা দিয়েছে এবং যাঁদের টাকা ফেরত দিতে পারিনি তৃণমূল, তাঁদের চাকরি পাইয়ে দেওয়া। এক্ষেত্রে আবার দুর্নীতি হবে।"শুভেন্দুর দাবি, এবারের পরীক্ষার্থীদের ভিড়ে মিশে ছিলেন দাগি পরীক্ষার্থীরাও। তাঁর বক্তব্য, "১৫২ জন দাগি পরীক্ষা দিয়েছে। নিশ্চিত ভাবেই মামলা হবে। যারা মামলা করবে তাঁদের কাছে আমরা সমস্ত তথ্য পৌঁছে দেব।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কুণালের বিদেশ সফরে ছাড় দিল আদালত!

 ৯:০০ PM     kolkata     No comments   


কুণাল ঘোষকে লন্ডন ও আয়ারল্যান্ড সফরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন সেখানে। সেই কারণেই অনুমতি চান তৃণমূল নেতা। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তীর আবেদনে সাড়া দেয় কোর্ট। সোমবার সিবিআই একটি রিপোর্ট পেশ করে কোর্টে। সংশ্লিষ্ট রিপোর্টে জানায়, কুণাল সব সময়ই নিয়ম মেনে চলেন। এরপর এ দিন হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ কুণালকে বিদেশ সফরের অনুমতি দেন।

শর্ত আগের সফরগুলির মত একই থাকছে। কুণালকে জমা রাখতে হবে ৫ লক্ষ টাকার বন্ড। সেখান থেকে ফেরার পর সেটি আবার ফেরত পেয়ে যাবেন তিনি। চিটফান্ড মামলায় অভিযুক্ত কুণালের পাসপোর্ট জমা রয়েছে আদালতে। সেই কারণে বিদেশ যাওয়ার জন্য সব বারই তাঁকে আদালতের অনুমতি নিতে হয়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফরে যাওয়ার আগেও অনুমতি নিতে হয়েছিল তাঁকে। মমতা লন্ডনে তিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছিলেন। পেশাগত কারণে তাঁর সফরসঙ্গী ছিলেন কুণাল। তাই বিদেশ যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তাঁকে। সেই সময় ডিভিশন বেঞ্চ কুণাল ঘোষকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়। পাঁচ লক্ষ টাকা জমা রেখে বিদেশে যাওয়ার অনুমতি দেন বিচারপতি। তার মেয়াদ ২১ ছিল মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত। কোর্ট সেই সময় জানিয়েছিল, এই সময়ের ব্যবধানেই ফিরে আসতে হবে কুণাল ঘোষকে। সেই নির্দেশ মেনে কুণাল ফিরেও আসেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates