Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

 ৬:১৫ PM     India     No comments   



মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শুক্রবার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর সফরসূচি ঘোষণা করলেন মণিপুরের মুখ্যসচিব পুনিত গোয়েল। মণিপুর সফরে প্রধানমন্ত্রী কী কী করবেন, তারও বিস্তারিত তথ্য প্রদান করেন তিনি।
সংঘর্ষ পর্বের পর এই প্রথম মণিপুরে যাচ্ছেন মোদী। মণিপুর সফরে ইম্ফল এবং চুরাচান্দপুর— দুই জায়গায় যাবেন প্রধানমন্ত্রী মোদী। এদিন পুনিত জানিয়েছেন, শনিবার মোদী বেলা সাড়ে ১২টা নাগাদ আইজ়ল থেকে মণিপুর যাবেন। প্রথমেই তিনি চুরাচান্দপুর পৌঁছোবেন। সংঘর্ষ-পর্বে ঘরছাড়াদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। শুনবেন তাঁদের অভাব অভিযোগ। শুধু তা-ই নয়, চুরাচান্দপুরে একটি জনসভা করার কথাও রয়েছে তাঁর। তবে তার আগে কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর করবেন মোদী। চুরাচান্দপুর থেকে ইম্ফলে যাবেন তিনি। সেখানেও ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মণিপুরের মুখ্যসচিব জানিয়েছেন, শনিবার মোদীর ৭,৩০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার কথা। একই সঙ্গে ১,২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হবে তাঁর হাত দিয়ে। প্রায় দু'বছরের বেশি সময় ধরে গোষ্ঠী-সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। গত ৩ মে, ২০২৩ থেকে মণিপুরে হিংসার ঘটনা ঘটেছে বার বার। মেইতেই এবং কুকি জনজাতির সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেকে। গত দু'বছরে মণিপুরে গোষ্ঠীহিংসায় ২৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৫৭,০০০ জন বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের থাকার জন্য ২৮০টিরও বেশি ত্রাণশিবির তৈরি করেছে মণিপুর সরকার। তেমনই কয়েকটি ত্রাণশিবির ঘুরে দেখার কথা মোদীর।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নাগরিকত্ব ইস্যুতে কংগ্রেসের স্বস্তি; সোনিয়ার বিরুদ্ধে মামলা খারিজ

 ৯:২৬ PM     India     No comments   

নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম ছিল সোনিয়া গান্ধীর! এমন বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এই মন্তব্যের প্রেক্ষিতে মামলা দায়ের হয় দিল্লির আদালতে। কিন্তু সেই মামলা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আদালত। যদিও এখনও আদালতের পূর্ণ রায় জানা যায়নি।

মালব্য ছাড়াও বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের দাবি ছিল, ভারতের নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম ছিল। গেরুয়া শিবিরের দাবি, ১৯৮০ সালে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল সোনিয়া গান্ধীর। যদিও তিনি আরও তিন বছর পরে ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন। এক্স হ্যান্ডেলে ১৯৮০ সালের দিল্লির একটি বুথের তালিকার ছবি পোস্ট করেছেন মালব্য। সেই তালিকায় দেখা গিয়েছে সোনিয়া গান্ধীর নাম। সেখানে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, এবং মানেকা গান্ধীর নামও রয়েছে। মালব্য দাবি করেছেন, ১৯৮০ সালের ভোটার তালিকা সংশোধন করার সময় সোনিয়ার নাম যুক্ত করা হয়। জনগণের বিরোধিতার মুখে সেই নাম ১৯৮২ সালে বাদ দেওয়া হলেও ১৯৮৩ সালের জানুয়ারি মাসে তাঁকে ফের তালিকাভুক্ত করা হয়। যদিও ১৯৮৩ সালের এপ্রিল মাসে ভারতের নাগরিকত্ব পান সোনিয়া। মালব্যর কথায়, বেআইনি ভাবে সোনিয়ার নাম ভোটার লিস্টে তোলা হয়। তিনি আরও দাবি করেন, এই কারণেই রাহুল গান্ধী এসআইআর-এর বিরোধিতা করে অবৈধ ভোটারদের ভোটাধিকার দিতে চাইছেন। বিজেপি নেতাদের এই মন্তব্যের ভিত্তিতে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে মামলা দায়ের করেন বিকাশ ত্রিপাঠী। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক বৈভব চৌরাসিয়া। বিকাশের দাবি ছিল, সোনিয়ার নাগরিকত্ব ইস্যুতে FIR দায়ের করার জন্য নির্দেশ দিক আদালত। কিন্তু আপাতত নিম্ন আদালতে সেই আর্জি খারিজ। SIR নিয়ে বিতর্কের আবহে আদালতের এই রায়ে সোনিয়া গান্ধী-সহ গোটা কংগ্রেস স্বস্তির নিঃশ্বাস ফেলবে, সেকথা বলাই বাহুল্য।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দুর্নীতির দায় সম্পূর্ণভাবে এসএসসির; আদলতে মুক্তি চাইলেন পার্থ

 ৫:২৩ PM     kolkata     No comments   


নিয়োগ দুর্নীতির দায় সম্পূর্ণভাবে এসএসসির ঘাড়েই ঠেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে তিনি দাবি করেন, দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে তাঁদের নিয়োগ হয়েছে অনেক আগে। অযথাই এই গোটা ঘটনার দায় চাপানো হয়েছে তাঁর উপর।
এরপরই স্বাভাবিক ভাবে মুক্তির আর্জি জানিয়ে পার্থ বললেন, "সমাজের সামনে দাঁড়াতে দিন।" এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। তার আগে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, দুর্নীতি দমন, ঘুষ নেওয়া, ষড়যন্ত্র-সহ যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো নিজেই জানান বিচারক। এরপরই আদালতে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "স্যর, আমি শিক্ষামন্ত্রী ছিলাম। অভিযুক্তরা আমার বিভিন্ন শাসিত ডিপার্টমেন্টের দায়িত্বে ছিল। আমি সম্পূর্ণ নির্দোষ।" এরপরই বিচারক বলেন, "অশোক সাহাকে চেয়ারম্যান করেছিলেন। নিয়ম ভেঙে আরও একাধিক পদে নিয়োগ করেছিলেন। ভুয়ো নথিকে আসল হিসেবে দেখানো হয়েছে।" এরপরই পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমার সামাজিক সম্মান আছে। ২৫ বছর ধরে একটা অঞ্চল থেকে ৫ বার জিতেছি। এসএসসি নিজেই কাজ করেছে। আমাকে মুক্তি দিন, আমাকে সমাজের সামনে দাঁড়াতে দিন। জেলের অন্ধকারে রেখে সুযোগ দেওয়া হয়নি।" তিনি আরও বলেন, "আমি যাদের নিয়োগ করেছি বলা হচ্ছে, এসপি সিনহার নিয়োগ কর্তা আমি ছিলাম না।এসএসসি নিয়োগ করেছে। অশোক সাহা আগে থেকেই কাজ করতেন। সুবীরেশ মন্ত্রী হওয়ার আগে থেকেই ওখানে চেয়ারম্যান ছিলেন। কল্যাণময় আমি আসার আগেই ওখানে ছিলেন। যারা অন্যায় করছে তাঁদের কিছু হচ্ছে না। আমার দোষটা কোথায়?" সবমিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, তিনি নির্দোষ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ED-CBI ঢুকবে কার কার বাড়িতে? হুশিয়ারি সুকান্তর

 ১:৪৮ PM     kolkata     No comments   

 

নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি এবং বালি পাচার কাণ্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ফের সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নৈহাটিতে একটি বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেন। সুকান্ত মজুমদার বলেন, "ইডি এবং সিবিআই এখন রাজ্যের দুর্নীতিগ্রস্ত নেতাদের খুঁজে বের করছে।

আপনারা দেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের কী অবস্থা। কিন্তু তৃণমূলের বড় বড় রাঘব বোয়ালরা এখনও ধরাছোঁয়ার বাইরে।" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত ভাবছেন যে তাঁর দলের সবাই পার পেয়ে যাবেন। কিন্তু আমি তাঁকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনার দলের নেতাদের ঘরেও খুব শীঘ্রই ইডি এবং সিবিআই ঢুকবে।" অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে সুকান্ত বলেন, "আপনারা দেখেছেন কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হুমকি দিচ্ছেন। তিনি মনে করছেন যে তাঁর ক্ষমতা এতটাই বেশি যে তাঁকে কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু সময় আসছে, যখন তাঁকেও সব দুর্নীতির হিসেব দিতে হবে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আজই বদলাবে পরিস্থিতি? আবহাওয়ার লাস্ট আপডেট

 ১২:৫৮ PM     kolkata     No comments   

 

পুজোর আগে তেতেপুড়ে যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। কয়েকদিন আগেও যে পরিমাণ বৃষ্টি হয়েছে তখন মনে হচ্ছিল কবে এই বৃষ্টি পিছু কবে ছাড়বে? কিন্ত পরবর্তীতে কাঠফাটা রোদে পুড়ছে গোটা বাংলা। পুরো ঘেমেনেয়ে একসা হতে হচ্ছে সকলকে। আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল এই বৃষ্টি থেকে সাময়িক মুক্তি মিলবে।

তেমনটাই আবারও জানাল। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। আর তা থেকেই হবে বৃষ্টি। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। কিছুক্ষণ চলবে আর তারপর বৃষ্টি বন্ধ হয়ে যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ হবে আর তারপরই বৃষ্টি হবে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টি হবে। আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল উত্তরে ভারী বৃষ্টিপাতের। সেই মতোই বৃষ্টি হবে জেলায়-জেলায়। মূলতে উত্তরের পাঁচ জেলা যেমন-দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুধু বৃষ্টি নয়, সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে মামলায় সায় শীর্ষ আদালতের!

 ১২:৩৩ PM     India     No comments   


কখনও কখনও তদন্তকারীদেরও তদন্তের আওতায় আসা উচিত। বেনিয়মে অভিযুক্ত দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়েরে সায় দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, তদন্তকারীরা তদন্তের আওতায় আনলে সার্বিক সিস্টেমের উপর সাধারণ মানুষের আস্থা অক্ষুণ্ণ থাকবে। মূল ঘটনা ঘটে ২০০০ সালে। ২৫ বছর আগে দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধ বেনিয়মের অভিযোগ তুলেছিলেন দুই ব্যবসায়ী।

সিবিআইয়ের তৎকালীন জয়েন্ট ডিরেক্টর নীরজ কুমার এবং ইনস্পেক্টর বিনোদ কুমারের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজয় আগরওয়াল এবং শিশ রাম আগরওয়াল নামের দুই ব্যবসায়ী। ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানো, হুমকি দেওয়া, অবৈধ ভাবে নথি বাজেয়াপ্ত করার অভিযোগ উঠেছিল সিবিআইয়ের দুই আধিকারিকের বিরুদ্ধে। দিল্লি হাই কোর্ট আগেই তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল। এ বার সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রাখল। শীর্ষ আদালতের বিচারপতি পঙ্কজ মিথাল এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, "সময় এসে গিয়েছে। কখনও কখনও তদন্তকারীদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। তবেই পুরো সিস্টেমের উপর জনগণের আস্থা অক্ষুণ্ণ থাকবে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এশিয়া কাপে বড় জয় টিম ইন্ডিয়ার!

 ১২:০৮ AM     Sports     No comments   

মাত্র ২৭ বল ব্যাট করেই ম্যাচ জিতেছেন। দাপুটে জয়ের পাশাপাশি এশিয়া কাপের প্রথম ম্যাচে আরও একাধিক নজির গড়লেন সূর্যকুমার যাদবরা। এশীয় দল হিসাবে টি-২০ ক্রিকেটে নজির গড়েছে টিম ইন্ডিয়া।।এছাড়াও ক্রিকেটে সংক্ষিপ্ততম ফরম্যাটে বেশ কিছু রেকর্ড তৈরি হয়েছে কুলদীপ যাদব-শুভমান গিলদের হাত ধরে।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ভারতীয় বোলারদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে ক’টা উইকেট নিতে পারেন। শেষ পর্যন্ত চার উইকেট তুলে নেন কুলদীপ, মাত্র ৭ রান দিয়ে। অন্যদিকে শিবম দুবে মাত্র ৪ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। আমিরশাহীকে ৫৭ রানে অলআউট করে দেয় ভারত। মাত্র ৫৮ রানের টার্গেট ভারত হাসতে হাসতে তুলে দেয়। ওপেন করতে নেমে মাত্র ১৬ বলে ৩০ রান করে অভিষেক। মাত্র ৯ বলে ২০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সহঅধিনায়ক শুভমান গিল। ৯৩ বল বাকি থাকতে এদিন ম্যাচ জেতে ভারত। এশিয়ার ক্রিকেট খেলা দেশগুলির মধ্যে যা সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ৯০ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates