Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট সিবিআইয়ের!

 ৬:১৫ PM     kolkata     No comments   

দুর্গাপুজো মিটতেই ফের সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। আজ, শুক্রবার, একাদশীর দিন সিবিআই আধিকারিকরা ব্যাঙ্কশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিলেন। চূড়ান্ত চার্জশিটে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর বিরুদ্ধে নাম রয়েছে বলে খবর।প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একে একে একাধিক নাম সামনে আসে। পরবর্তীতে গ্রেপ্তার হয়েছিলেন নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী-সহ অন্যান্যরা। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি-সহ একাধিক আধিকারিকের নামও জড়িয়েছিল সিবিআই তদন্তে।

ব্যাঙ্কশাল আদালতে মামলার শুনানি শুরু হয়। এবার একাদশীর দিন পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দল ইডি। ৭০ পাতার এই চার্জশিটই চূড়ান্ত চার্জশিট বলে জানা গিয়েছে। তাতে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে বলে খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুনীতি মামলায় ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি যায়। ২০২৩ সালের মে মাসে এই নির্দেশ জারি করেছিলেন কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ওই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছিল। পরে ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিল। মামলা গড়িয়েছিল সর্বোচ্চ আদালতেও। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে আলিপুর আদালতে চলছিল। পরে সেই মামলা ব্যাঙ্কশাল আদালতে ওঠে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে তিনি ইডির মামলাতেও জামিন পেয়েছিলেন। কবে পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি হবে? সেই চর্চা চলছে। মানিক ভট্টাচার্য আগেই জামিন পেয়েছেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পাকিস্তানের F-16 ধ্বংস করেছে ভারত! বিস্ফোরক বায়ুসেনা প্রধান

 ৫:১১ PM     kolkata     No comments   

ভারতীয় সেনাবাহিনীর ঐক‍্যবদ্ধতার ফলেই এসেছে এই বড় সাফল‍্য। বৃহস্পতিবার অপারেশন সিঁদুরের সফলতা নিয়ে এমনই মন্তব‍্য করলেন দেশের বায়ুসেনা প্রধান এপি সিং।

বায়ুসেনা প্রধান ফের জানালেন অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের অন্তত চার থেকে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। সেই তালিকায় আমেরিকার F 16 রয়েছে, এদিন ফের স্পষ্ট করলেন তিনি। যুদ্ধবিরতির প্রস্তাব এসেছিল পাকিস্তানের পক্ষ থেকেই, ফের স্পষ্ট করলেন বায়ুসেনাপ্রধান। ৯৩তম এয়ার ফোর্স ডে উদযাপনের অনুষ্ঠানে এদিন বক্তব‍্য রাখতে গিয়ে ফের অপারেশন সিঁদুর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব‍্য করবলেন বায়ুসেনা প্রধান। এই অভিযানকে ভারতীয় সেনার চলতি বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান বলে ব্যাখ্যা করেছেন তিনি। পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে সঠিক নিশানায় ধ্বংস করে ভারত, আবারও স্পষ্ট করলেন তিনি। সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়ে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের এর জঙ্গি পরিকাঠামোগুলিই লক্ষ‍্য ছিল ভারতের। নয়টি ক‍্যাম্পে ভারতের হামলায় প্রায় ১০০ জনেরও বেশি জঙ্গির মৃত‍্যু হয়েছে বলেই জানালেন এপি সিং।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

না জানিয়ে পুজোয় জল ছেড়েছে ডিভিসি! অভিযোগ মুখ্যমন্ত্রীর

 ৫:০১ PM     kolkata     No comments   

ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুজোর মরসুমে রাজ্য সরকারকে কিছু না-জানিয়ে একতরফা ভাবে বাঁধ থেকে ৬৫০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এর ফলে বাংলার কয়েক লক্ষ মানুষ ‘তাৎক্ষণিক বিপদের মধ্যে’ পড়েছেন।

সমাজমাধ্যমে একটি পোস্টে শুক্রবার মুখ্যমন্ত্রী লেখেন, 'বিজয়া দশমী দুর্গাপুজোর সমাপ্তি। আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার বদলে, ডিভিসি কর্তৃপক্ষ রাজ্যকে কোনও আগাম বার্তা না-দিয়ে ৬৫০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছেন।' এর পরেই কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করে তাঁর মন্তব্য, 'এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়। এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য।' মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘অবহিত না-করে জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ। স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলার বিসর্জন করতে দেব না কাউকে। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মিথ্যার উপর সত্য জয়লাভ করবে। অশুভের উপর জয়লাভ করবে শুভ।' সমাজমাধ্যমের ওই পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'জয় মা দুর্গা'!
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই! সতর্ক করল আবহাওয়া দপ্তর

 ৪:০৮ PM     kolkata     No comments   

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে এই মুহূর্তে দক্ষিণ ওড়িশার কাছেই অবস্থান করছে নিম্নচাপ। ক্রমে সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিনত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ওড়িশার ফুলবনি এলাকার উপরে গভীর নিম্নচাপের প্রভাব পড়বে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। বাংলায় এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে?

সেই প্রশ্ন উঠেছে। হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী দু’দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।কলকাতায় এখনই নাছোড় বৃষ্টি কমছে না। আজ শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মহানগরে। এদিনও সকাল থেকে মেঘলা আকাশ। গত দু’দিনের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ২৯.১ মিলিমিটার। আগামী কাল, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই খবর।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

অসাধারণ হাফসেঞ্চুরি রাহুলের!

 ৭:২৯ PM     Sports     No comments   

প্রথম দিনের শেষে চালকের আসনে  ভারত। শক্তির বিচারে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সেটাই প্রমাণিত হল আহমেদাবাদে। ভারতীয় বোলারদের দাপটের সামনে মাত্র ১৬২ রানে শেষ হয়ে যায় ক্যাবিবীয় দলের প্রথম ইনিংস। জবাবে ধৈর্যের পরিচয় দিয়ে অসাধারণ হাফসেঞ্চুরি করলেন কেএল রাহুল। প্রথম দিনের শেষে ২ উইকেট খুইয়ে ভারতের রান ১২১। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রান টপকে যেতে ভারতের দরকার মাত্র ৪১ রান।

বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং নেন রস্টন চেজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজে ঘাস রয়েছে। আকাশেও মেঘ ছিল। এই পরিস্থিতিতিতে ব্যাটিং করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হল, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। ভারতীয় পেসারদের দাপটে চা পানের বিরতির আগেই ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল মাত্র ১৬২ রানে। সিরাজ নিলেন ৪০ রানে ৪ উইকেট। বুমরাহর শিকার ৩টি উইকেট। কুলদীপ নিলেন ২টি এবং ওয়াশিংটন সুন্দরের শিকার ১ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জাস্টিন গ্রিভস (৩২) করেন সর্বোচ্চ রান।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সিরাজ বুমরার মিসাইল; উড়েগেল ওয়েস্ট ইন্ডিজ

 ৫:৫৫ PM     Sports     No comments   

এশিয়া কাপের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। উইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শুভমন গিলরা।২ অক্টোবর, বৃহস্পতিবার, অর্থাৎ আজ থেকে শুরু হল প্রথম টেস্ট। আমদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে চলছে এই খেলা। রস্টন চেজের টিম টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে মাত্র ১৬২ রানে গুটিয়ে গেল উইন্ডিজের ইনিংস। দশমীর সকালে সবরমতীর তীরে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের ধেয়ে আসা মিসাইলে উইন্ডিজ ব্যাটাররা প্রায় দাঁড়াতেই পারলেন না।

২৩ ওভারের ভিতর ৯০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দল ৪৪.১ ওভার খেলতে পারল। উইন্ডিজ দলের সর্বাধিক স্কোরার সাতে নামা জাস্টিন গ্রিভস। তিনিই একটু প্রতিরোধ গড়ে তুলেছিলেন ৩২ রানের ইনিংস খেলে। বাকিরা ওই ২০-র গণ্ডি টপকাতেই হিমশিম খেয়েছেন। এদিন লাঞ্চের পরেই লেজ মুড়িয়ে গেল চেজ বাহিনীর। সিরাজ তুলে নেন ৪ উইকেট, বুমরার ঝুলিতে আসে ৩ উইকেট। ২ উইকেট কুলদীপ যাদবের ও ১ উইকেট ওয়াশিংটন সুন্দরের।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

১০০ টাকার কয়েন উন্মোচন করলেন মোদী!

 ৫:৩৩ PM     India     No comments   

 


১০০ টাকার কয়েনের উন্মোচন প্রধানমন্ত্রীর হাতে। এই প্রথম ভারতীয় মুদ্রায় স্থান পেল ভারত মাতা। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে বিশেষ স্মারক কয়েন ও ডাকটিকিটের উন্মোচন করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গঠনে

আরএসএসের অবদান তুলে ধরা হয়েছে এই ডাকটিকিট ও কয়েনের মাধ্যমে। ১০০ টাকার কয়েনে একদিকে যেমন রয়েছে জাতীয় স্তম্ভ, অন্যদিকে রয়েছে বরদ মুদ্রায় ভারতমাতা, যিনি সিংহে অধিষ্ঠিত। ভারতমাতার সামনে মাথা নত করে প্রণাম করছেন স্বয়ংসেবকরা। এই বিশেষ কয়েনে তুলে ধরা হয়েছে আরএসএসের মন্ত্র, "রাষ্ট্র সহা, ইদম রাষ্ট্র, ইদম না মম",  যার অর্থ হল "দেশের জন্য সবকিছু উৎসর্গ, সবকিছু দেশের, আমার কিছু নয়।" প্রধানমন্ত্রী এই কয়েনের উদ্বোধন করে বলেন, "স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার ছবি ভারতীয় মুদ্রায় স্থান পেল, যা অত্যন্ত গর্বের এবং এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates